Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ২৩ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ২৩ মার্চ, ২০২৬ ঈসায়ী

    গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আর‌ও ৪ ফিলিস্তিনি শহীদ



    গাজায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় ২২ মার্চ, রবিবার চারজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও অবরুদ্ধ এই ভূখণ্ডে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী ইসরায়েলের গণহত্যা অব্যাহত রয়েছে।

    শহীদদের মধ্যে তিনজন স্থানীয় পুলিশ সদস্য রয়েছেন। রবিবার কেন্দ্রীয় গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালালে তারা শহীদ হন। চিকিৎসকরা জানিয়েছেন, এ হামলায় আরও ১০ জন আহত হয়েছেন। এর আগে উত্তর গাজার শেখ রাদওয়ান এলাকায় পৃথক এক হামলায় এক ব্যক্তি শহীদ হন।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬৮০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

    ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।


    তথ্যসূত্র
    1. Israeli air strikes on Gaza kill four Palestinians
    https://tinyurl.com/2yfceppf
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ: গুলিতে গৃহবধূ নিহত, আহত ১০




    পাবনার সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত গৃহবধূর নাম চায়না খাতুন (৪০)। তিনি ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী। সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছে।

    জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের বিরোধ চলছিল। রোববার (২২ মার্চ) দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ নিয়ে গত রাত থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।

    ২৩ মার্চ (সোমবার) সকালে ইসলাম প্রামাণিক গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে এলাকায় জড়ো হচ্ছিল। এমন সময় রাজা গ্রুপের লোকজন লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপরে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুর করে। গুলিতে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    তথ্যসূত্র:
    ১। পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারীর মৃত্যু, আহত ১০
    https://tinyurl.com/3765jy2v
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      বরিশালে সালিশে পুলিশের উপস্থিতিতে বিএনপি নেতার পিটুনিতে শ্রমিকের মৃত্যু




      বরিশালের মেহেন্দিগঞ্জে পাওনা আদায় নিয়ে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে বিএনপি নেতার পিটুনিতে খোরশেদ আলম সিকদার (৫৭) নামে এক ট্যানারি-শ্রমিক নিহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন আরো চারজন। নিহত খোরশেদ আলম সিকদার চরহোগলা এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় ট্যানারি-শ্রমিকের কাজ করেন।

      গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার (২২ মার্চ) বিকেলে মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে দল থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।

      এ ঘটনায় আহতরা হলেন— তোতা সিকদার, রাকিব সিকদার, মোকছেদ সিকদার ও টুম্পা বেগম।

      স্থানীয়রা জানান, নিহত খোরশেদ আলমের কাছে নির্মাণকাজের বকেয়া টাকা পেত ঠিকাদার রাজমিস্ত্রি বিএনপি নেতা জাহাঙ্গীর। এ ঘটনায় গত রোববার বেলা ৩টার দিকে এ বিষয়ে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে জাহাঙ্গীর ও তার লোকজন খোরশেদকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় খোরশেদ আলমের পরিবারের আরও চারজন আহত হয়।

      এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, ২২ বছর আগের পাওনা টাকা নিয়ে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে হাতাহাতির ঘটনায় একজন মারা গেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।


      তথ্যসূত্র:
      ১। পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে ট্যানারি শ্রমিকের মৃত্যু
      https://tinyurl.com/b8a6stbz
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X