Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ২৪ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ২৪ মার্চ, ২০২৬ ঈসায়ী

    ‎নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালে চলছে ছাত্রলীগ পুনর্বাসন



    নীলফামারীর চিলাহাটি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কর্মসূচি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    ‎গণমাধ্যম সূত্রে জানা যায়, স্বপ্নতরী ফাউন্ডেশন নামের একটি সংগঠন গত ২৩ মার্চ চিলাহাটি হাইস্কুল মাঠে একটি অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়। এ কর্মসূচিতে ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্রিয় করার চেষ্টা চলছে বলে জানায় এলাকাবাসী।

    ‎এ বিষয়ে ‘সচেতন নাগরিক সমাজ চিলাহাটি’র পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রলীগ ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা চলছে, যা স্থানীয়ভাবে উত্তেজনা ও সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে।

    ‎এলাকাবাসীর দাবি, এর আগেও একই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে বেশ কয়েকজন আহত হন। ফলে এলাকায় নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বিরাজ করছে।

    ‎অভিযোগে আরও বলা হয়, ২০২২ সালের একটি কমিটিতে চিলাহাটি সরকারি কলেজ ছাত্রলীগের একাধিক নেতা স্বপ্নতরী ফাউন্ডেশন-এর বিভিন্ন পদে যুক্ত ছিল। সংগঠনটির ১৬১ সদস্যের কমিটির অনেকেই ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মী বলে অভিযোগ রয়েছে।


    তথ্যসূত্র:
    ‎১। স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালে চলছে ছাত্রলীগ পুনর্বাসন
    ‎- https://tinyurl.com/23h9p8sk
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা



    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বৃদ্ধ কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

    ‎নিহত মো. নুর আহম্মদ (৬৫) একই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর আলীর ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে শিল্পপতি শেখ আশরাফ উদ্দিন ধন মিয়ার বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    ‎জানা গেছে, বাড়ির মালিকপক্ষ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। একাই বাড়িটি দেখভাল করতেন নুর আহম্মদ। সোমবার সকালে তাকে খুঁজে না পেয়ে ছেলে সুমন মিয়া বাড়িতে গিয়ে গেট টপকে ভেতরে প্রবেশ করেন। পরে বাড়ির পশ্চিম পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার বাবাকে। মাথায় ধারাল অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন।

    ‎স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

    ‎পরিবারের দাবি, নিহতের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। স্থানীয়দের ধারণা, সন্ধ্যার পর নির্জন এলাকায় মাদকসেবী ও দুর্বৃত্তদের আনাগোনা ছিল। চুরির উদ্দেশ্যে আসা দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।



    তথ্যসূত্র:
    ‎১। বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা
    ‎- https://tinyurl.com/54sw9zht
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো অর্ধগলিত লাশ



      মাদারীপুরের কালকিনি উপজেলায় নিখোঁজের ১০ দিন পর রুহুল আমিন ঘরামী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

      ‎দৈনিক আমার দেশ জানায়, গত সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গির ৯ নম্বর ওয়ার্ডের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় এক কৃষক ধানক্ষেতে পরিচর্যা করতে গিয়ে লাশটি দেখতে পান। পরে তিনি দ্রুত বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানান।

      ‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে রুহুল আমিন ঘরামী নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার হওয়ায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

      ‎খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ প্রাথমিকভাবে নিহতের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।



      তথ্যসূত্র:
      ‎১। নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো অর্ধগলিত লাশ
      ‎- https://tinyurl.com/5n8m7ze9
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলি, পুলিশসহ আহত ৩৫



        পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই বিবাদমান গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০-৩৫ জন নেতাকর্মীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপারও আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগান দিয়ে ৮-১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ চলাকালে অগ্নিসংযোগ, মোটরসাইকেল ভাঙচুর ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনাও ঘটে। বর্তমানে শহরে সেনাবাহিনী ও র‌্যাব টহল দিচ্ছে।

        ‎দৈনিক আমার দেশ জানায়, সোমবার (২৩ মার্চ) দুপুরে শহরের রেলগেট এলাকা থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে, এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সাময়িকভাবে যান চলাচলও বন্ধ হয়ে পড়ে।

        ‎স্থানীয় সূত্রে জানা যায়, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও তার ভাইদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে উস্কানিমূলক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপ ও পিন্টু গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে উভয় পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল বের করলে রেলগেট এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

        ‎জানা যায়, এর আগে ঈদের চাঁদরাতে পিন্টু গ্রুপের কর্মী আব্দুল্লাহ রউফ আব্দুলকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে।

        ‎সোমবার সকালে পিন্টু গ্রুপ মেহেদী হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে। এর পাল্টা হিসেবে হাবিব গ্রুপও বিক্ষোভ মিছিল বের করে। পরে দুই পক্ষ রেলগেট এলাকায় মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ রয়েছে, এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

        ‎সংঘর্ষের একপর্যায়ে উত্তেজিত জনতা পোস্ট অফিস মোড়ে একটি পক্ষের কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করে এবং অন্তত দুটি মোটরসাইকেলে আগুন দেয়।



        তথ্যসূত্র:
        ‎১। ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সুপারসহ আহত ৩৫
        ‎- https://tinyurl.com/4wvwwefv
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০



          কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গত সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নর হেমন্তগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

          ‎গণমাধ্যম সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাশেম গ্রুপ এবং বিএনপি নেতা নজির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সকালে লাউ কুড়ার মাঠে উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ বাঁধে।

          ‎সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে বিএনপি নেতা নজির গ্রুপের ২১ জন রয়েছে। গুরুতর আহত আসাদ (৩৫) ও কাতল মিয়া (৩০)-কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

          ‎স্থানীয়দের অভিযোগ, ঈদের আগ থেকেই কাশেম চেয়ারম্যান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র মজুদ করছিল এবং ঈদের নামাজের পর হামলার পরিকল্পনা ছিল। তবে তা বাস্তবায়ন না হওয়ায় আগের রাত থেকেই হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সকালে নজির গ্রুপের ওপর হামলা হলে তা সংঘর্ষে রূপ নেয়।

          ‎কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে এবং সে মাঝে মধ্যে বিদেশে অবস্থান করে বলেও জানা গেছে।



          তথ্যসূত্র:
          ‎১। মিঠামইনে আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০
          ‎- https://tinyurl.com/ycbtha7f

          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ‎চাঁদপুরে ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় সহপাঠী



            চাঁদপুরের ফরিদগঞ্জে সহপাঠীর সঙ্গে ঘুরতে গিয়ে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সহপাঠীকে আটক করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

            ‎দৈনিক আমার দেশ জানায়, রোববার (২২ মার্চ) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে। মামলায় অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে সোমবার (২৩ মার্চ ২০২৬) আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে।

            ‎অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় কলেজে অধ্যয়নরত ওই শিক্ষার্থী রোববার সকালে সহপাঠীর সঙ্গে বাইরে ঘুরতে যায়। একপর্যায়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমান কৌশলে তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

            ‎ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তার রক্তক্ষরণ শুরু হয়। পরে সন্ধ্যার দিকে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।

            ‎পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।

            ‎গ্রেপ্তারকৃত তুহিন হোসেন ওরফে সালমান গল্লাক আদর্শ কলেজের শিক্ষার্থী। সে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

            ‎ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানায়, কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।



            তথ্যসূত্র:
            ‎১। ফরিদগঞ্জে সহপাঠীর শ্লীলতাহানির শিকার কলেজছাত্রী
            ‎- https://tinyurl.com/yde7fm27
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X