Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ২৮ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ২৮ মার্চ, ২০২৬ ঈসায়ী

    পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রামনবমী শোভাযাত্রাকে ঘিরে হিন্দুত্ববাদীদের ব্যাপক সহিংসতা, মুসলিমদের দোকানপাট ভাঙচুর



    ২৭ মার্চ শুক্রবার ভারতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রামনবমী শোভাযাত্রার সময় মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা সৃষ্টি করে উগ্র হিন্দুত্ববাদী জনতা। এই সহিংসতা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ শহরে জাঙ্গিপুর মহকুমা হাসপাতালের নিকটে মুসলিম অধ্যুষিত এলাকায় ঘটে।

    প্রতিবেদনে জানানো হয়, গেরুয়া পোশাক পরিহিত সঙ্ঘ পরিবার সংগঠন ও অন্যান্য হিন্দুত্ববাদী জনতা ফুলতলায় মুসলিমদের দোকান ও সম্পত্তির উপর হামলা চালায়। এই সময় তারা মুসলিমদের প্রায় ৪০টি দোকান, ফল ও খাবারের দোকানে লুটপাট চালায় এবং অগ্নিসংযোগ করে। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে হিন্দুত্ববাদীরা এই ধ্বংসাত্মক হামলা ঘটায়।

    ভিডিও:



    প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ফুলতলা ক্রসিং থেকে ২০০ মিটার দূরে একটি মসজিদে জুমা’র নামাজ চলছিল। এই সময় ফুলতলা অতিক্রমকালে শোভাযাত্রায় আরও জোরালোভাবে গান-বাদ্য বাজানো আরম্ভ করে উগ্র জনতা।

    কয়েকজন মুসল্লি জুমা’র সময়ে গানবাদ্য বাজানোর বিরোধিতা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছে, উগ্র হিন্দুত্ববাদী জনতা মুসলিম বাড়ির ছাদে উঠে গেরুয়া পতাকা উত্তোলন করে, সম্পদের ক্ষতি সাধন করে।

    ঘটনাস্থল থেকে পুলিশ স্টেশনের অবস্থান মাত্র ৫০০ মিটার দূরে, এরপরেও কিছু সময়ব্যাপী মুসলিমবিরোধী এই দমন পীড়ন চলমান ছিল। স্থানীয়দের বারবার অনুরোধের পর অবশেষে পুলিশ উগ্র জনতার উপর লাঠিচার্জের পদক্ষেপ নেয়।

    জাঙ্গিপুর অঞ্চলে একাধিক স্থানে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। মুর্শিদাবাদ সহিংসতার প্রধান উস্কানিদাতা আরএসএস কর্মী কিংসুক সরকারসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/ytxvkb2a
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    লেবাননের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ৯ দখলদার ইসরায়েলি সেনা আহত




    দক্ষিণ লেবানন থেকে ছোড়া দুটি পৃথক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই কর্মকর্তাসহ অন্তত ৯ জন দখলদার ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। ২৮ মার্চ, শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য স্বীকার করেছে।

    দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী তাদের প্রতিবেদনে ৭ জন সৈন্য ও দুজন কর্মকর্তার আহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে।

    অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ এক সামরিক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন কর্মকর্তা গুরুতর এবং অপর একজন মাঝারী রকমের আহত হয়েছে। সে আরও জানয়, ২৭ মার্চ, শুক্রবার রাতে ঘটা ভিন্ন আরেকটি ঘটনায় দক্ষিণ লেবানন থেকে আসা রকেট হামলায় আরেকজন কর্মকর্তা এবং ছয়জন সৈন্য আহত হয়েছে।

    উল্লেখ্য, গত ২ মার্চ থেকে সন্ত্রাসী ইসরায়েল লেবাননে তীব্র বিমান হামলা চালানোর পাশাপাশি দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে। এ আগ্রাসনের জেরে শুক্রবার সন্ধ্যায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৪২ জনে এবং আহত হয়েছেন আরও অন্তত ৩,৩১৫ জন।


    তথ্যসূত্র
    1.9 Israeli soldiers, including 2 officers, injured in rocket attacks from southern Lebanon
    -https://tinyurl.com/yvd2f33n
    2. Israeli army says nine of its soldiers wounded in southern Lebanon
    https://tinyurl.com/w2a5hxp6
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      সৌদির প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলা: অন্তত ১২ মার্কিন সেনা আহত



      যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। এরই মধ্যে ২৭ মার্চ, শুক্রবার সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

      এপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মার্কিন কর্মকর্তা জানিয়েছে, এ হামলায় কয়েকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানও ধ্বংস হয়েছে।

      মধ্য প্রাচ্যের চলামান উত্তেজনা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩০০-র বেশি মার্কিন সেনা আহত এবং অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

      এদিকে হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, সৌদি আরবে ২ হাজার ৩২১ জন মার্কিন সৈন্য রয়েছে। তারা সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা এবং মার্কিন সামরিক বিমানের কার্যক্রমে সহায়তা দেয়। রিয়াদের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে কিছু সৈন্য মোতায়েন রয়েছে, যারা প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি এবং থাড প্রতিরক্ষাব্যবস্থার মতো সরঞ্জাম পরিচালনা করে।

      বিশ্লেষকদের মতে, এক মাস পেরিয়ে গেলেও সংঘাত কমার কোনো লক্ষণ নেই। বরং উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে।


      তথ্যসূত্র
      1. Twelve US troops wounded in Iran strike on base in Saudi Arabia, US official says
      https://tinyurl.com/ypm99az6
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ‎ঠাকুরগাঁওয়ে ফেসবুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জঘন্য ভাষায় কটুক্তি, মুসলিমদের প্রতিক্রিয়ার পর হিন্দু যুবক গ্রেপ্তার



        ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফেসবুকে রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ফেসবুকে জঘন্য ভাষায় কটূক্তি করেছে বিধান রায় (২৫) নামের এক উগ্র হিন্দুত্ববাদী যুবক। এ ঘটনায় স্থানীয় মুসলিমদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখে দিলে পুলিশ হিন্দুত্ববাদী যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।

        ‎গণমাধ্যম সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মলিন চন্দ্র রায়ের ছেলে।

        ‎পুলিশ জানায়, বিধান রায় তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেয়। পোস্টটি দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে।

        ‎রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

        তথ্যসূত্র:
        ‎১। মহানবী (সা.)-কে কটুক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার
        ‎- https://tinyurl.com/5ar7k2ys
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ‎ভারতের মহারাষ্ট্রে রামনবমী শোভাযাত্রায় মসজিদের দিকে তীর নিক্ষেপের ভঙ্গিমা করে উগ্র হিন্দুত্ববাদীদের মুসলিমবিরোধী উস্কানি



          ​২৭ মার্চ শুক্রবার ভারতে মহারাষ্ট্রের অহল্যানগরে (পূর্ব নাম আহমেদনগর) রামনবমী শোভাযাত্রার একটি মুসলিমবিরোধী উস্কানিমূলক দৃশ্য দেখা যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, গেরুয়া স্কার্ফ পরা এক উগ্র হিন্দুত্ববাদী যুবক নিকটবর্তী একটি মসজিদের দিকে তীর নিক্ষেপের ভঙ্গি করছিল ও হাসছিল। অর্থাৎ সে মুসলিমদের মসজিদ ধ্বংস করার জন্য প্রতীকী বার্তা জানায়। সমবেত হিন্দুত্ববাদী জনতা এই সময় তাকে সমর্থন দিচ্ছিল ও উল্লাসে মেতে উঠেছিল।

          ‎মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক এই দৃশ্য প্রচারে অংশগ্রহণ করেছে বিশাল, পীযূষ মনোচা, আকাশ অতুল, সোনু ধাদাদে এবং স্বপ্নিল অনিলসহ বেশ কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী।

          ‎ভিডিও:




          ‎মসজিদের পাশে হিন্দুত্ববাদী শোভাযাত্রার অবস্থান নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে সমালোচকগণ, মসজিদের দিকে প্রতীকী তীর নিক্ষেপের ঘটনাকে তারা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে একটি উস্কানিমূলক পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছে।

          ‎এই ঘটনায় আয়োজকদের সিদ্ধান্ত নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে, এটিকে হিন্দু ধর্মীয় উৎসব পালনকালে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার ইচ্ছাকৃত প্রয়াস বলে তারা অভিহিত করেছে।

          তথ্যসূত্র:
          ‎1. https://tinyurl.com/5cr3pcw9
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ‎পুলিশের তালিকায় দেশে ৩৮৪৯ জন চাঁদাবাজ, ৯০ ভাগই রাজনৈতিক নেতাকর্মী




            চাঁদাবাজদের দৌরাত্ম্য রোধ এবং তাদের আইনের আওতায় আনতে রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলার প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে পুলিশ। এই তালিকায় মোট তিন হাজার ৮৪৯ চাঁদাবাজের নাম অন্তর্ভুক্ত হয়েছে। যদিও প্রকৃত চাঁদাবাজের সংখ্যা আরও অনেক বেশি। এর মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় রয়েছে এক হাজার ২৫৪ জন। বাকিরা সক্রিয় দেশের অন্যান্য জেলায়।

            ‎পুলিশের তথ্যমতে, এই চক্র দীর্ঘদিন ধরে সড়ক, হাটবাজার, বালুমহাল, বাস-টেম্পো স্ট্যান্ড, নৌঘাট, মাছ বাজার, ভ্রাম্যমাণ কাঁচাবাজার, সরকারি লিজকৃত জমিতে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান, পাইকারি আড়ৎ এবং বিভিন্ন নির্মাণ প্রকল্প থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, তালা ঝুলিয়ে দেওয়া কিংবা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটায় তারা।

            ‎পুলিশের তালিকাভুক্তদের প্রায় ৯০ শতাংশই কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত—এমন অভিযোগ রয়েছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা নিজেদের পরিচয়ও বদলে ফেলে। একপর্যায়ে তারা নতুন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় সক্রিয় হয়ে ওঠে এবং চাঁদা আদায় করতে শুরু করে।

            ‎পুলিশের সূত্রে দৈনিক আমার দেশ জানায়, চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত অর্থের একটি অংশ কিছু অসাধু রাজনৈতিক নেতা ও দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের কাছেও পৌঁছে। ফলে দীর্ঘদিন ধরেই এই চক্র প্রভাবশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

            ‎গত ৪ মার্চও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনার পরই মাঠপর্যায়ে তালিকা তৈরির কাজ জোরদার করা হয়। একই সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগী আসামিদের একটি পৃথক স্বচ্ছ তালিকাও প্রস্তুত করা হচ্ছে।

            ‎সারা দেশের তিন হাজার ৮৪৯ জন চাঁদাবাজের মধ্যে ঢাকা মহানগর এলাকায় চাঁদাবাজ রয়েছে এক হাজার ২৫৪ জন। বাকি দুই হাজার ৫৯৫ জন চাঁদাবাজ রয়েছে ৬৪টি জেলায়। এর মধ্যে গাজীপুরে ৩৪ জন, ঢাকায় ১৫৪, মানিকগঞ্জে ৩০, নরসিংদীতে ৪০, রাজবাড়ীতে ৪৫, ফরিদপুরে ৩৫, গোপালগঞ্জে ২০, কিশোরগঞ্জে ২৪, মাদারীপুরে ৩৪, মুন্সীগঞ্জে ১৮, নারায়ণগঞ্জে ৫০, শরীয়তপুরে ২৩, টাঙ্গাইলে ৩০, কুষ্টিয়ায় ২৪, মাগুরায় ২৩, মেহেরপুরে ১৭, নড়াইলে ৩৫, সাতক্ষীরায় ৩৮, বাগেরহাটে ৫৫, চুয়াডাঙ্গায় ৪৫, যশোরে ৬৫, ঝিনাইদহে ২২, খুলনায় ৩৬, ব্রাহ্মণবাড়িয়ায় ২৮, চাঁদপুরে ৪৭, চট্টগ্রামে ৬৭, কুমিল্লায় ২৬, কক্সবাজারে ৮৮, ফেনীতে ৪৩, লক্ষ্মীপুরে ২৯, নোয়াখালীতে ৩৪, নাটোরে ১২, চাঁপাইনবাবগঞ্জে ৩৫, পাবনায় ৫৭, রাজশাহীতে ১৪, সিরাজগঞ্জে ১৮, বগুড়ায় ১৩, জয়পুরহাটে ১৮, নওগাঁয় ৫৪, সুনামগঞ্জে ১২, সিলেটে ৩৫, হবিগঞ্জে ৩৪ ও মৌলভীবাজারে ৪৫ জনের নাম চাঁদাবাজের তালিকা উঠে এসেছে।

            ‎এছাড়া পঞ্চগড়ে ৪৩ জন, রংপুরে ২২, ঠাকুরগাঁওয়ে ১৭, জামালপুরে ৬৭, ময়মনসিংহে ৩৪, নেত্রকোনায় ৩২, শেরপুরে ২৩, দিনাজপুরে ৩৫, গাইবান্ধায় ৩৮, কুড়িগ্রামে ৩৩, লালমনিরহাটে ২২, নীলফামারীতে ৩৬, ঝালকাঠিতে ৬১, বরগুনায় ৪২, বরিশালে ৩৯, ভোলায় ৭৩, পটুয়াখালীতে ৮৮ ও পিরোজপুরে ৩৮ জনের নাম চাঁদাবাজের তালিকায় যুক্ত হয়েছে। এছাড়া তিন পার্বত্য জেলায় ২৪৬ জন চাঁদাবাজ রয়েছে বলে পুলিশের তালিকায় উঠে এসেছে। এর মধ্যে রাঙামাটি জেলায় ৯২ জন, খাগড়াছড়িতে ৮৮ জন এবং বান্দরবনে ৬৬ জন চাঁদাবাজ রয়েছে।

            ‎ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তারা ডিএমপির আটটি ক্রাইম জোনের ভিত্তিতে এক হাজার ২৫৪ জন চাঁদাবাজের একটি ডাটা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী হাতিরঝিলে ২০ জন, তেজগাঁও শিল্পাঞ্চলে ৪৪, তেজগাঁওয়ে ১০৫, শেরে বাংলা নগরে ১৩, মোহাম্মদপুরে ২২, আদাবরে চার, মিরপুর ২৩, তুরাগে ১২, উত্তরা পশ্চিম থানা এলাকায় ১৩, উত্তরা পূর্ব থানা এলাকায় ১৪, উত্তরখানে ১৭, দক্ষিণখানে ১২, বিমানবন্দরে ২৩, গুলশানে ১৪, খিলক্ষেতে ১৫, ভাটারায় ছয়, বাড্ডায় চার, বনানীতে ১৫, ভাষানটেকে পাঁচ, কাফরুলে চার, মিরপুরে ১২২, পল্লবীতে ৩৩, দারুস সালামে ছয়, শাহ আলীতে ১৬, রূপনগরে ১২, শাহবাগে ১৪, কলাবাগানে আট, নিউ মার্কেটে ৩৩, ধানমন্ডিতে ১২, রমনায় ১৪, হাজারীবাগে ৫৪, মতিঝিলে ৩৪, পল্টনে ৩৭, শাহজাহানপুরে ২২, সবুজবাগে ২৪, মুগদায় ১৩, খিলগাঁওয়ে ২৩, রামপুরায় ২৩, কদমতলীতে ২৩, ডেমরায় ১২, যাত্রাবাড়ীতে ৩৪, লালবাগে ৪৫, গেন্ডারিয়ায় ছয়, শ্যামপুরে ৫৫, কোতোয়ালীতে ৩৩, সূত্রাপুরে ২৩, বংশালে ৩৪, চকবাজারে ৪৪, লালবাগে ৩৪ ও কামরাঙ্গীরচর এলাকার ২৩ জনের নাম রয়েছে।

            ‎কয়েকটি এলাকায় সরেজমিনে গিয়ে এবং পুলিশের দেওয়া তথ্যে দেখা গেছে, চাঁদাবাজরা নিজেদের ক্ষমতাসীন দল ও তাদের অঙ্গ-সংগঠনের কর্মী হিসেবে পরিচয় দিয়ে চাঁদা দিচ্ছে। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রহিম, সবুজ, আলী ও শরিফ চাঁদা তুলে থাকে। তারা নিজেদের ক্ষমতাসীন দলের কর্মী বলে পরিচয় দিয়ে থাকে। তেজগাঁও এলাকার মধ্যে সবচেয়ে বেশি চাঁদা তোলা হয় কারওয়ানবাজার এলাকায়। তেজগাঁও থানার ১০৫ জন চাঁদাবাজের ৪৫ জনই হচ্ছে কারওয়ানবাজারকেন্দ্রিক। এদের মধ্যে লাল মিয়া, সোহেল, আবির ও সুমনের নাম উল্লেখযোগ্য। এই এলাকায় কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও সবজির ট্রাক থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। ডিএমপি জানায়, খিলগাঁও মাছবাজার থেকে রহমান ও আজাদ নামে দুই ব্যক্তি চাঁদা তোলে। তারা নিজেদের স্থানীয় যুবদলের নেতা বলে পরিচয় দেয়। এছাড়াও বসিলার কাঁচাবাজারে জামিল এবং আহাদ নামে চাঁদা তুলে থাকে।

            ‎সূত্র জানায়, সদরঘাটকে কেন্দ্র করে হামিদ গ্রুপ নামে ২৪ জনের একটি গ্যাং চাঁদা তোলে। দেশের পট পরিবর্তন হওয়ার পর হামিদ ওই এলাকায় প্রভাবশালী হয়ে উঠেছে। এছাড়াও যাত্রাবাড়ীর মাছ বাজার থেকে খালেক মণ্ডল ও তার গ্যাং চাঁদা তুলে থাকে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শিগগিরই এই তালিকা তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেবে।


            তথ্যসূত্র:
            ‎১। দেশে ৩৮৪৯ চাঁদাবাজ, ৯০ ভাগই রাজনৈতিক নেতাকর্মী

            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ‎আগের জেলা প্রশাসক সাহেবকে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের: বিএনপি নেতা




              আগের জেলা প্রশাসক সাহেবকে আমরা ইচ্ছা করে বদলি করে দিয়েছি। কারণ, গভমেন্ট (সরকার) আমাদের তো। আমি একজন সিনিয়র লোক, ৭৩ বছর বয়স। উনি (জেলা প্রশাসক) এ রকম কাজ করবেন বুঝতে পারিনি। বুঝতে পারলে আমরা আগেই ব্যবস্থা নিতাম- এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ (রুমী)।

              ‎তার ওই বক্তব্যের ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

              ‎দৈনিক ইত্তেফাক জানায়, গত ২৬ মার্চ বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মেহেদী আহমেদ এ বক্তব্য দেয়। এতে সভাপতিত্ব করে জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসান।

              ‎ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে সৈয়দ মেহেদী জানায়, ‘গত নির্বাচনে (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন) আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের কিছু গাদ্দার ও আমাদের দলের কিছু গাদ্দার মিলে আমাকে ৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছে। আমি ১ লাখ ৪০ হাজার ভোট পেয়েছি।’

              ‎নির্বাচনের সময় জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে মেহেদী আহমেদ জানায়, ‘কুষ্টিয়ার আগের জেলা প্রশাসক (ইকবাল হোসেন) গাদ্দারি করেছেন নির্বাচনের সময়। উনি গাদ্দারি করেছেন, কুমারখালী প্রশাসন গাদ্দারি করেছে, খোকসা প্রশাসন গাদ্দারি করেছে। আমি এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হতাম। কিন্তু সেটা হতে দেয়নি। জানি না আমার অপরাধ কী? একটু কথা বলি, সত্য বলার চেষ্টা করি—এটাই আমার অপরাধ।’

              ‎ওই নির্বাচনের ভোট গণনার জন্য হাইকোর্টে মামলা করেছেন উল্লেখ করে এই প্রার্থী বলে, ‘হাইকোর্ট অ্যাকসেপ্ট করেছেন। ২৪ জুন শুনানি আছে। আমার বিশ্বাস, ভোট পুনর্গণনা হবে। আমি বিজয়ী হব।’



              ‎তথ্যসূত্র:
              ‎১। ‘আগের জেলা প্রশাসক সাহেবকে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের’
              ‎- https://tinyurl.com/3fd22au6
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                ‎বাসের তেল শেষ, ট্রেনে কাটা পড়ল রেল লাইনে বসা নারী ও শিশুসহ ৫ যাত্রী



                টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গত শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

                ‎নিহতরা হলেন—গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) এবং আবদুর রশিদের মেয়ে রিফা (২৩)।

                ‎প্রত্যক্ষদর্শীদের বরাতে দৈনিক ইত্তেফাক জানায়, সাদুল্যাপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কালিহাতীর ধলাটেংগর এলাকায় এসে জ্বালানি শেষ হয়ে থেমে যায়। এরপর বাসের চালক ও সহকারী তেল সংগ্রহ করতে গেলে যাত্রীরা বাস থেকে নেমে আশপাশে অবস্থান নেন।

                ‎বাসের এক যাত্রী জানান, যাত্রীরা কেউ রাস্তার পাশে, আবার কেউ পাশের রেললাইনে গিয়ে বসেছিলেন। এ সময় হঠাৎ ঢাকা থেকে সিরাজগঞ্জগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন দ্রুতগতিতে এসে পাঁচজনকে চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।



                ‎তথ্যসূত্র:
                ‎১। বাসের তেল শেষ, ট্রেনে কাটা পড়ল লাইনে বসা ৫ যাত্রী
                ‎- https://tinyurl.com/4ky5y2kf
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  ‎ঈদযাত্রায় ৩৪২টি সড়ক দুর্ঘটনা, নিহত ২৭৪ জন



                  এবারের ঈদুল ফিতরের আগে ও পরে গত ১০ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানায় সড়ক নিরাপত্তায় কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন।

                  ‎সংগঠনটি জানায়, গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত সারা দেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ২৭৪ জন।

                  ‎গত বছর ঈদুল ফিতরের ছুটিতে ১১ দিনে সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত হয়েছিলেন। সে হিসেবে এবারের ঈদে প্রাণহানির সংখ্যা বেড়েছে।

                  ‎এবারের ঈদযাত্রায় কিছু দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। গত ২১ মার্চ রাতে কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। এর কয়েক দিন পর ২৫ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস ডুবে ২৬ জনের মৃত্যু হয়।

                  ‎এদিকে, সরকারি সংস্থা বিআরটিএর তথ্যমতে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিনে ৯২টি সড়ক দুর্ঘটনায় ১০০ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন।

                  ‎রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, দুর্ঘটনা ও মৃত্যুর পরিসংখ্যানই প্রমাণ করে সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা রয়েছে।


                  তথ্যসূত্র:
                  ‎১। এবার মর্মান্তিক ঈদযাত্রা
                  ‎- https://tinyurl.com/59vxhb82
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment

                  Working...
                  X