Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ০১লা এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ০১লা এপ্রিল, ২০২৬ ঈসায়ী


    ২০২৬ সালের প্রথম তিনমাসে দখলদার ভারতীয় বাহিনীর দমন নিপীড়নে ১০ কাশ্মীরি শহীদ ও ৯৩৩ গ্রেপ্তার




    ২০২৬ সালের প্রথম তিনমাসে অধিকৃত জম্মু ও কাশ্মীরে দখলদার ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ডে এখন পর্যন্ত ১০ কাশ্মীরি মুসলিম শহীদ হয়েছেন।

    ১ এপ্রিল কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ৮ জন কাশ্মীরিকে ভুয়ো এনকাউন্টার বা হেফাজতে শহীদ করা হয়েছে। এছাড়া উক্ত সময়ের মধ্যে প্রায় ৯৩৩ জন কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে ভারতীয় দখলদার বাহিনী। আটককৃতদের মধ্যে রয়েছে হুররিয়ত নেতা, এক্টিভিস্ট, যুবক, শিক্ষার্থী ও নারী। কাশ্মীরিদের শান্তিপূর্ণ বিক্ষোভ দমন ও কাঁদুনে গ্যাস শেলের ব্যবহারের ফলে কমপক্ষে ৩২ জন কাশ্মীরি আহত হয়েছেন।

    দখলদার সেনারা ঘেরাও ও তল্লাশি অভিযানকালে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত করেছে বলেও জানা গেছে।

    অপরদিকে বিগত ৩ মাসে ৪৩ এরও অধিক কাশ্মীরি মুসলিমের বাড়িঘর, জমিসহ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার নয়াদিল্লি প্রশাসন। কাশ্মীর বিরোধী নীতির অংশ হিসেবে ৯ জন কাশ্মীরি মুসলিম কর্মীকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়, জম্মু ও কাশ্মীরে অবৈধ দখল জারি রাখা ও কাশ্মীরিদের দমন পীড়নের উদ্দেশ্যে ভারত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে যেন একটি সরকারী নীতি হিসেবে গ্রহণ করেছে।

    ভুয়া এনকাউন্টার, হত্যা, গুম ও নির্যাতন অধিকৃত জম্মু-কাশ্মীর অঞ্চলে একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কাশ্মীরিদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক জীবন যেন দুর্বিষহ হয়ে পড়েছে।

    দখলদার ভারত কর্তৃক গৃহীত এই সকল পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য হল, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে মুসলমানদের সংখ্যালঘুতে পরিণত করা।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/45spdfmb
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    পাবনায় দিনমজুরকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করলো অজ্ঞাত ব্যক্তিরা



    পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে দুর্বৃত্তরা আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। নিহত আফছার সরদার কাজি সরদারের ছেলে।

    এলাকাবাসীর সূত্রে দৈনিক ইত্তেফাক জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে আফছার সরদারের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসেন। এ সময় তাকে হাত-পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখতে পান। মুমূর্ষ অবস্থায় তাকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    জানা যায়, দীর্ঘ দিন ধরে দুই রাজনৈতিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রতি বছরই ঘুঘুদহ গ্রামে রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যা ঘটেছে। তারা আশঙ্কা করেছেন, এই হত্যাকাণ্ডের পর এলাকায় লুটপাটের ঘটনাও ঘটতে পারে।

    নিহতের মা আবেদা খাতুন বলেন, আমার ছেলে সহজ সরল, সে কাজ ছাড়া কিছু বুঝতো না। যারা তাকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

    স্থানীয় আব্দুল করিম জানান, আফছার ভালো মনের মানুষ ছিলেন, কারো সাথে দ্বন্দ্ব ছিল না। মনে হচ্ছে তাকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে।


    তথ্যসূত্র:
    ১। সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
    https://tinyurl.com/3br6zybh
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      চট্টগ্রামে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত, অস্ত্রের মহড়ায় এলাকায় আতঙ্ক




      চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দু’গ্রপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় ঘটনাটি ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।

      গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার সময় চাঁদাবাজদের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। এঘটনায় পুরো এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

      জানা গেছে, বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে কাঠ ও বালুর ট্রাক থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করা হয়। ৫ আগষ্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালার নেতৃত্বে চাঁদা তোলা হতো। ১২ ফেব্রয়ারি জাতীয় নির্বাচনের পর তাদেরকে সরিয়ে নুর উদ্দিনের গ্রুপ চাঁদা তোলার দায়িত্ব নেয়। চাঁদা আদায় নিয়ে দু’গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল।

      মঙ্গলবার চাঁদা তোলা নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

      নাম প্রকাশে অনিচ্ছুক ফরেস্ট অফিস এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ট্রাক, বালুর গাড়ি থেকে চাঁদা আদায়, মাদক নিয়ন্ত্রন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডকে ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে বনবিভাগের এক কর্মকর্তাকে মারধর করে তারা।

      এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানায়, ফরেস্ট অফিস এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


      তথ্যসূত্র:
      ১। মিরসরাইয়ে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৮ জন আহত
      https://tinyurl.com/2mybdja3
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত




        কুমিল্লার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার (১ এপ্রিল) ভোরে চারজন নিহত হয়েছেন।

        দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন এবং তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

        এদিকে বুড়িচং উপজেলার নিমসারে একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুই পরিবহন চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

        দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার মজুমদার এবং ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোমিন এই তথ্য নিশ্চিত করেছেন।


        তথ্যসূত্র:
        ১। কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
        https://tinyurl.com/2nz5uamx
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          শেরপুরে নারীর লাশ ট্রাংকে ভরে রাস্তায় ফেলে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা



          শেরপুরের শ্রীবরদীতে তালাবদ্ধ একটি কাপড়ের ট্রাঙ্ক (স্টিল বক্স) থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০১ এপ্রিল) দুপুরে শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড় থেকে এই লাশটি উদ্ধার করা হয়। এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

          দৈনিক ইত্তেফাক জানায়, বুধবার (১ এপ্রিল) সকালে একটি পিকআপ ভ্যান থেকে অজ্ঞাত ব্যক্তিরা একটি তালাবদ্ধ ট্রাঙ্ক নামিয়ে রেখে চলে যায়। এ নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়। ট্রাংকের কাছে যেতেই দুর্গন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্কের তালা ভেঙে বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় লাশ দেখতে পায়। তবে লাশটি ফুলে যাওয়ায় চেহারা বুঝা যাচ্ছিল না। ধারনা করা হচ্ছে কয়েকদিন আগেই মেরে লাশ ট্রাংকে ভরে ফেলে রাখা হয়েছিল।

          প্রত্যক্ষদর্শী বিনা বেগম বলেন, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাঙ্কটি এখানে নামায়। তাদের জিজ্ঞেস করলে তারা বলে, পরে এসে নিয়ে যাবো।


          তথ্যসূত্র:
          ১। শেরপুরে কাপড়ের ট্রাঙ্ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
          https://tinyurl.com/4f4uajbw
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            দেশে তীব্র জ্বালানি সংকটে, মন্ত্রীরা বলছে সমস্যা নেই



            দেশে চলছে জ্বালানি তেলের তীব্র সংকট; পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ নেই। তেলচালিত যানবাহন নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন মালিক ও চালকরা। অনেকে জরুরি প্রয়োজনেও গাড়ি বের করতে পারছেন না। আবার তেলের আশায় গাড়ি বের করে ঘণ্টার পর ঘণ্টা পাম্পের সামনে অপেক্ষা করেও তেল না পেয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন অনেকে। ঢাকা শহর ও আশপাশের পেট্রোল পাম্পগুলো দিন ও রাতের বেশিরভাগ সময় বন্ধ থাকছে। এ কারণে রাজধানীসহ সারা দেশের সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল অনেক কমে গেছে।

            তবে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের হাতে এক লাখ ৯২ হাজার টন জ্বালানি তেলের মজুত রয়েছে। সরকারি ক্রয় কমিটি আরো দেড় লাখ টন আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে। পাশাপাশি দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। এছাড়া গত বছরের তুলনায় এবার ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে জ্বালানি বিভাগ থেকে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও জ্বালানির দামে উল্লম্ফনের মধ্যেও সরকার দেশে তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। চলতি এপ্রিলেও বর্তমান দাম বহাল থাকবে বলে গতকাল সিদ্ধান্ত জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

            দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, গ্রাহকদের প্রশ্ন—এত জ্বালানি তেল যাচ্ছে কোথায়। সরকারের আশ্বাসের পরও গ্রাহকদের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে। মাঠের চিত্রও সংকটের কথা বলছে। সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ। যেগুলো খোলা আছে, সেখানেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি নিয়ে সহিংসতার ঘটনাও ঘটছে। চুয়াডাঙ্গায় একজনকে হত্যার ঘটনাও ঘটেছে।

            চলমান সংকটের জন্য সরকারের পক্ষ থেকে অবৈধ মজুতদারি, কালোবাজারি ও আতঙ্ক থেকে অতিরিক্ত কেনাকে দায়ী করা হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতিরিক্ত মুনাফার লোভে শহর থেকে শুরু করে প্রান্তিক ও দুর্গম এলাকায়ও বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত করা হয়েছে। সরকারের সীমিত সক্ষমতায় এ পর্যন্ত প্রায় তিন লাখ লিটার তেল উদ্ধার এবং মজুতদারদের আইনের আওতায় আনা হয়েছে।

            এদিকে, সরকারের কাছে ‘পর্যাপ্ত তেল মজুত’ থাকার তথ্য মানতে নারাজ পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা। তাদের বক্তব্য, চাহিদার তুলনায় অর্ধেকের চেয়ে কম তেল পাচ্ছেন তারা। সারা দেশে দুই হাজারের বেশি পেট্রোল পাম্প আছে, যার বেশিরভাগ থেকেই নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল দেওয়া যাচ্ছে না গ্রাহকদের। দিনের বেশিরভাগ সময় পাম্পগুলো বন্ধ রাখতে হচ্ছে। তেল না পাওয়ায় বিক্ষুব্ধ ভোক্তাদের হামলাসহ নিরাপত্তাহীনতায় ভোগার কথা বলছেন মালিকরা। এখন থেকে রাতের বেলায় বন্ধ রেখে দিনের বেলায় চালু রাখতে পর্যাপ্ত তেলের সরবরাহ নিশ্চিত করাসহ আট দফা দাবি পেশ করেছেন মালিক সমিতির নেতারা।


            তথ্যসূত্র:
            ১। তীব্র জ্বালানি সংকটে দেশ, মন্ত্রীরা বলছেন সমস্যা নেই
            https://tinyurl.com/2r3m4cnm
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ‎টাঙ্গাইলে কুকুরের মাংস বিক্রি, কিশোর গ্রেপ্তার




              টাঙ্গাইলের ধনবাড়ীতে জবাইকৃত কুকুরের মাথাসহ বিভিন্ন অংশ উদ্ধারের ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

              ‎দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ মার্চ) খবর পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান পৌর শহরের কাঁচা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ফজলুল হক ফজু নামে এক গোশত বিক্রেতার পরিত্যক্ত চৌকির নিচ থেকে জবাইকৃত কুকুরের খণ্ডিত মাথাসহ বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

              ‎ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এক কিশোরকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে সোমবার (২৯ মার্চ) আসিফ (১৬) নামের ওই কিশোরকে গ্রেপ্তার করে ধনবাড়ী থানা পুলিশ।

              ‎ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানায়, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আসিফকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কুকুর জবাই ও গোশত বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

              ‎গ্রেপ্তারকৃত আসিফ ধনবাড়ী পৌর এলাকার ছত্রপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। তাকে সোমবার টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

              ‎পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকেও একই দিনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


              তথ্যসূত্র:
              ‎১। কুকুরের গোশত বিক্রির অভিযোগে কিশোর গ্রেপ্তার
              ‎- https://tinyurl.com/3setck9w
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                ‎বাংলাদেশে এক মাসে ধর্ষণের শিকার ৫৭ নারী, হত্যাকাণ্ডের শিকার ৪৭ নারী



                দেশে গত মার্চ মাসে ৪৭ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। এবং ৫৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন-বিষয়ক মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

                ‎দৈনিক আমার দেশ জানায়, ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতি মাসে এ প্রতিবেদন তৈরি করে মহিলা পরিষদ। মঙ্গলবার (৩১ মার্চ) মার্চ মাসের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

                ‎সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে ১৯০ জন নারী ও কন্যা (যাদের বয়স ১৮ বছরের কম) নির্যাতনের শিকার হয়েছে। ৩৫ জন কন্যাসহ মোট ৫৭ জন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ১৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছে পাঁচজন। এ ছাড়াও ছয়জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন সহিংসতার শিকার হয়েছে ১২ জন। বিভিন্ন কারণে আটজন কন্যাসহ মোট ৪৭ জন নারী হত্যার শিকার হয়েছে। এ ছাড়া ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

                ‎সংগঠনটির তথ্য বলছে, মার্চে অ্যাসিড দগ্ধের শিকার হয়েছে একজন নারী। অগ্নিদগ্ধ হয়েছে তিনজন। এর মধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে একজনের। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে পাঁচজন। এর মধ্যে যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে তিনজন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে দুজন। গৃহকর্মী হত্যার ঘটনা ঘটেছে একটি। মার্চে ১৪ জন নারী ও কন্যার আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার পাঁচজন। এ ছাড়াও আত্মহত্যার চেষ্টা করেছে একজন। দুজন কন্যাসহ পাঁচজন অপহরণচেষ্টার শিকার হয়েছে।



                তথ্যসূত্র:
                ‎১। মার্চে ৪৭ নারী হত্যা, ধর্ষণ ৫৭: মহিলা পরিষদ
                ‎- https://tinyurl.com/hywfe5du
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  ‎নীলফামারীতে নবজাতক বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধের চাপ দিল চিকিৎসক






                  নীলফামারীর ডোমারে ‘মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি প্রাইভেট ক্লিনিকে প্রসূতির অপারেশনের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রির জন্য চাপ দেওয়ার ঘটনা ঘটেছে।

                  ‎দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ডোমার উপজেলা প্রশাসন।

                  ‎ভুক্তভোগী প্রসূতি হাবিবা সুলতানা ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি এলাকার কৃষক রাকিবুল হাসানের স্ত্রী। জানা যায়, প্রসব বেদনা নিয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অপারেশন শেষে গত রোববার (২৯ মার্চ) রিলিজ নেওয়ার সময় ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় বাচ্চা বিক্রির জন্য চাপ দেয় চিকিৎসক ফারজানা আফরিন সুমী।

                  ‎রাকিবুল হাসান ও হাবিবা সুলতানা দম্পতি জানায়, ভর্তির সময় ক্লিনিক কর্তৃপক্ষ ২২ হাজার টাকা দাবি করেছিল। অপারেশনের পর অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে না পারায় তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়।

                  ‎তারা জানায়, ক্লিনিকের চিকিৎসক ফারজানা প্রসূতি রোগী ও তার স্বজনদের একটি রুমে আটকে রাখে। এসময় রোগীর ওষুধ বন্ধ করে দেওয়া হয়। হাসপাতালের বিল পরিশোধ করতে বাচ্চা বিক্রি করতে চাপ দেওয়া হয়।

                  ‎ক্লিনিকের লোকজনের মাধ্যমে ৩ থেকে ৪ জন লোক এসেছিল বাচ্চা কেনার জন্য। তাদের মধ্যে একজন ৩০ হাজার এবং অন্যজন ৩৫ হাজার টাকা পর্যন্ত দাম প্রস্তাব করে। সেখান থেকে হাসপাতালের বিল বাবদ ২০ হাজার টাকা রেখে বাকি ১০ হাজার টাকা রোগীর পরিবারকে দিতে চেয়েছিল তারা।

                  ‎অভিযোগের বিষয়ে ক্লিনিকের ডা. ফারজানার দাবি, বাচ্চা বিক্রি করতে বলেছি এটা সত্য নয়। নির্ধারিত সময়ে রোগী রিলিজ নিতে পারছিল না। তাই বিল পরিশোধের জন্য বলা হয়েছে।

                  ‎অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ক্লিনিকটি পরিদর্শন শেষে মেডিকেল অফিসার ডা. সোহান চৌধুরী জানায়, নবজাতক বিক্রির অভিযোগ পাওয়ার পরই তারা দ্রুত তদন্তে নামে। তদন্তকালে বাচ্চা বিক্রির অভিযোগসহ আরও কিছু অসংগতি চিহ্নিত হয়েছে। এসব বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করে একটি প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রতিবেদনটি ইউএনও এর কাছে জমা দেওয়া হবে।

                  ‎এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী সাংবাদিকদের জানায়, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পাশাপাশি ক্লিনিকটিতে দায়িত্বে অবহেলা, পর্যাপ্ত জনবলের অভাব এবং দায়িত্বরত চিকিৎসক না থাকার মতো বেশ কিছু অনিয়মও ধরা পড়েছে। এসব অনিয়মের জন্য ক্লিনিকটিকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

                  ‎তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


                  ‎তথ্যসূত্র:
                  ‎১। নবজাতক বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধের চাপ দিলেন চিকিৎসক
                  ‎- https://tinyurl.com/468xwac3
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment

                  Working...
                  X