Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ৭ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ৭ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    কলকাতায় হিন্দু ব্যক্তির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মুসলিম নারীকে আগুনে পুড়িয়ে হত্যা




    ভারতে কলকাতায় এক হিন্দুর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৩০ বছর বয়সী এক মুসলিম নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

    ‎নিহতের পরিবার জানায়, চাকরির কথা বলে ভুক্তভোগী মুসলিম মহিলাকে ঘটনাস্থলে ডেকে এনেছিল অভিযুক্ত হিন্দু সিদ্ধার্থ চারিওয়াল। মহিলাটি সেখানে পৌছলে হিন্দু লোকটি তাকে বিয়ের প্রস্তাব দেয়। একই সাথে চাকরি দেবে বলেও লোভ দেখায়। মুসলিম নারীটি হিন্দু পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। হিন্দু লোকটির কুমতলব বুঝতে পেরে সে চাকরির প্রস্তাবও প্রত্যাখ্যান করে। তার সাথে পরবর্তীতে আর যোগাযোগ না রাখার ব্যাপারে মনস্থির করে।

    ‎কিন্তু এক পর্যায়ে সেখানে উভয়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা আরম্ভ হয়। সেসময় কেরোসিন ঢেলে মহিলাটির গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত সিদ্ধার্থ চারিওয়াল।

    ‎গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উক্ত নারীকে হাসপাতালে ভর্তি করানো হয়। ২ দিন পর গত ৬ এপ্রিল ভুক্তভোগী মহিলাটি হাসপাতালে মৃত্যুবরণ করে।

    ‎মৃত্যুর পূর্বে এই মহিলা অভিযুক্ত হিন্দু লোকটির বিরুদ্ধে পুলিশের কাছে সুস্পষ্ট জবানবন্দি দিয়ে যায়। তৎপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।



    ‎তথ্যসূত্র:
    ‎1. https://tinyurl.com/4jkjy528


    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজার আল-মাগাজি ও খান ইউনিসে বর্বর ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ ১২ শহীদ




    ফিলিস্তিনের গাজায় ৬ এপ্রিল, সোমবার ভোররাত থেকে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ১২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, শহীদদের মধ্যে ১০ জন কেন্দ্রীয় গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে এবং দুজন উত্তর গাজায় শহীদ হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-মাগাজি শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ১০ জন শহীদ ও অনেকে আহত হয়েছেন। এর আগে, গাজার দক্ষিণের শহর খান ইউনিসে দুটি গাড়িতে এবং গাজা শহরে একটি বাইসাইকেলে গুলি চালিয়ে দুই নাগরিকে শহীদ ও বেশ কয়েক জনকে আহত করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর।

    স্থানীয় সূত্র জানিয়েছে, গাজার খান ইউনিস শহরে দুটি যানবাহনের ওপর গুলি চালিয়ে এক ব্যক্তিকে শহীদ করা হয় এবং চারজন আহত হন। গাজা শহরের শেখ রাদওয়ান এলাকায় বৈদ্যুতিক বাইসাইকেল লক্ষ্য করে হামলায় এক শিশু শহীদ হয়েছে।

    ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৩০২ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৯০ জনে পৌঁছেছে। এছাড়া ১১ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও দখলদার বাহিনীর হামলায় ৭২৩ জন শহীদ এবং ১ হাজার ৯৯০ জন আহত হয়েছেন, পাশাপাশি ৭৫৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


    তথ্যসূত্র
    1. 12 killed in Gaza since dawn Monday, majority in central strip
    https://tinyurl.com/2xbpr2ds
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      মিরসরাই ও ফেনীতে সেচ প্রকল্পে ৫শ কোটি টাকার প্রকল্প থেকে ২শ কোটি লুটপাট



      চট্টগ্রামের মিরসরাইসহ ফেনীর ৬ উপজেলায় ৫৬২ কোটি টাকার সেচ প্রকল্পে বিশাল দুর্নীতির ঘটনা ঘটেছে। সেচ পাম্পের মাধ্যমে নদী থেকে ফসলি জমিতে পানি সরবরাহে ৮৫০টি সেচ পাম্পের মধ্যে ৩৩৩টির কোনো হদিস নেই। বাকি ৫১৭টির মধ্যে ১৫০টি সেচ পাম্প চালু করা গেলেও নির্দিষ্ট জমির চেয়ে অনেক কম এলাকায় সেচ দেওয়া হয়েছে। নিম্নমানের সরঞ্জামাদি দিয়ে এসব পাম্প চালু করা হয়। দৈনিক যুগান্তর জানায়, এমন অনিয়ম-দুর্নীতির নজিরবিহীন তথ্য বেরিয়ে এসেছে পানিসম্পদ মন্ত্রণালয় গঠিত তদন্ত প্রতিবেদনে।

      তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরে ফেনীতে মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৩৪ কিলোমিটার দৈর্ঘ্য ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে ৮৫০টি সেচ পাম্প চালুর সিদ্ধান্ত হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নে ৫৬২ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ দেয়। ৯টি প্যাকেজে এ প্রকল্প বাস্তবায়নে দরপত্র সম্পন্ন হয়। প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের কাছ থেকে জমির পারিমাণ অনুযায়ী নামমাত্র হিস্যা নিয়ে পানি সরবরাহের পরিকল্পনায় এটি চালু করা হয়। প্রকল্পের আওতায় ফেনীর পাঁচটি উপজেলা এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৮ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। অনিয়ম-দুর্নীতি এবং নিম্নমানের সরঞ্জামাদি সরবরাহের কারণে এখন পর্যন্ত সেচ সুবিধা পাচ্ছে মাত্র ৩ হাজার হেক্টর জমি। ২০২৪ সালের ৩০ জুন প্রকল্পটি সমাপ্ত দেখিয়ে ৫০৭ কোটি ২৩ লাখ টাকা ঠিকাদারদের পরিশোধ করে দেওয়া হয়েছে। পরে স্থানীয় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি করে পানিসম্পদ মন্ত্রণালয়। তদন্তে ১৬ কর্মকর্তার সংশ্লিষ্টতা উঠে আসে।

      তদন্ত কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে জানায়, নিম্নমানের সরঞ্জামাদি দিয়ে কোনোরকমে কিছু সেচ পাম্প চালু করা হয়। এছাড়া ৩৩৩টি সেচ পাম্পের অনুকূলে বরাদ্দ থেকে ঠিকাদারদের মাধ্যমে প্রকল্প পরিচালক রাফিউস সাজ্জাদসহ ১৬ কর্মকর্তা অন্তত ২০০ কোটি টাকা লোপাট করেছে। পর্যায়ক্রমে এই টাকা এডিবিকে সুদে-আসলে পরিশোধ করতে হবে।

      ১২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে পর্যবেক্ষণ, দায়দায়িত্ব নির্ধারণ এবং সার্বিক মতামতে বলা হয়, ‘এখানে একটি বিষয় লক্ষণীয়, বর্ণিত প্রকল্পটিতে কখনোই ৮৫০টি স্কিম কমিশনিং করার নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। কাগজে-কলমে বুঝে নেওয়া হয়েছে। কনসালটেন্টনির্ভর এ প্রকল্পে কনসালটেন্টরা সাধারণ জনগণের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছেন, যা নৈতিকতাবিরোধী। তাছাড়া প্রকল্পটিতে জনগণের উপকারের কথা চিন্তা করার ছিল। বাস্তবে তা হয়নি। প্রকল্প চালু না করেই সমাপ্ত রিপোর্ট দাখিল করায় বৈদেশিক অর্থের অপচয় করা হয়েছে। সরকারের কাছে অসত্য তথ্য দেওয়া ছাড়াও বহুসংখ্যক কৃষককে বঞ্চিত করা হয়েছে। প্রকৃত অর্থে সেচ সুবিধা দিলে বিপুল পরিমাণ ধান উৎপাদন হতো। এর সুফল থেকে দেশকে বঞ্চিত করা হয়েছে।’

      অভিযোগের বিষয়ে সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, ‘প্রাক্কলনের বাইরে নিম্নমানের ও কম থিকনেসের পানি সঞ্চালন পাইপ ব্যবহারের ফলে সহজে ভেঙে যায়। কয়েকটি স্কিমে মাটি খনন করে পাইপ চেক করার চেষ্টা করা হয়। ডিস্ট্রিবিউশন পাইপের প্রকৃত লে-আউট (বিন্যাস) না থাকায় পাইপ শনাক্ত করা সম্ভব হয়নি। নিম্নমানের ইটের তৈরি ছোট আকারের এয়ারভেন্ট তৈরি করা হয়, যে কারণে পানি উপচে পড়ে। এছাড়া প্রাক্কলনের বাইরে নিম্নমানের ইট ও কনস্ট্রাকশন সামগ্রী দিয়ে পাম্পহাউজ নির্মাণ এবং নিম্নমানের ইট দিয়ে হেডার ট্যাংক নির্মাণ, নিম্নমানের ফিটিংস, ওয়্যারিং ও স্যাকশন পাইপ সংযুক্ত করা হয়।’ প্রকল্পের ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সরঞ্জামাদি সরবরাহের প্রমাণ পাওয়ার তথ্য উল্লেখ করে পর্যবেক্ষণের এক স্থানে বলা হয়, ‘প্রকল্পের ঠিকাদারের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি মন্ত্রণালয় কর্তৃক গঠিত হয়েছিল, যা নিম্নমানের মালামাল সরবরাহ ও নির্মাণসংশ্লিষ্ট। প্রয়োজনে সে প্রতিবেদন অবলোকন করা যেতে পারে।’

      প্রতিবেদনে বলা হয়, ‘একটি সেচ স্কিমও পরিপূর্ণ ত্রুটিমুক্ত ছিল না, যেমন : কাভারেজ এরিয়া প্রতি সেচ পাম্পের অনুকূলে ২০ হেক্টর থাকলেও বাস্তবে ৭-৮ হেক্টর জমিতে সেচ সুবিধা পৌঁছায়নি। কমিটির সদস্যরা সরেজমিন ৫৯১টি সেচ স্কিম বন্ধ অবস্থায় পেয়েছেন। অস্বাভাবিক হারে ট্রান্সফরমার চুরির বিষয়টিও তুলে ধরেন তদন্ত কমিটির সদস্যরা।

      জানা যায়, শুরু থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪ জন প্রকল্প পরিচালক দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনজন ইতোমধ্যে পাউবো থেকে অবসরে গেছেন। তারা হলেন মো. শাহাবুদ্দিন, রফিকুল আলম ও রিয়াজুল আলম।

      প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন একজন কর্মকর্তা যুগান্তরকে জানায়, রাফিউস সাজ্জাদ পিডি হিসাবে যোগদান করেই প্রকল্পটির সর্বনাশ করে। সে টেন্ডার আহ্বান করে ঠিকাদারদের সঙ্গে আঁতাত করে। প্রতিটি প্যাকেজের কাজের জন্য দরপত্র আহ্বান করে কমিশন বাণিজ্য হাতিয়েছে। প্রাক্কলিত মূল্যের চেয়ে বেশি দরে নিজের পছন্দের ঠিকাদারকে কাজ দিয়েছে। কাজের অগ্রগতির চেয়ে অতিরিক্ত বিল দিয়ে কমিশন নিয়েছে। যে সাবস্টেশন বসাতে খরচ হওয়ার কথা ২৫ থেকে ৩০ কোটি টাকা, সেখানে ৪৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পছন্দের ঠিকাদারকে। প্রাক্কলিত দরের চেয়ে ১৩ শতাংশ বেশি মূল্যে জার্মানির একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে সরবরাহের কাজ দেওয়া হয়। ঠিকাদারসহ এদের ধরতে পারলে সাগরচুরির তথ্য পাওয়া যাবে।


      তথ্যসূত্র:
      ১। ৫শ কোটি টাকার প্রকল্প থেকে ২শ কোটিই লুট
      https://tinyurl.com/27tf89a4
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        লালমনিরহাটে ডেকে নিয়ে বাংলাদেশি কৃষককে গুলি করল বিএসএফ, বিক্ষুব্ধ বাংলাদেশিরা ধরে আনল ভারতীয়কে



        লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাছে ডেকে নিয়ে বাংলাদেশি কৃষক মিজানুর রহমান মিজানকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত সোমবার (৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

        ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সীমান্তের ওপাশ থেকে সহদেব বর্মণ নামে এক ভারতীয় কৃষককে দুটি গরুসহ বাংলাদেশের ভেতরে ধরে নিয়ে আসে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সহদেব বর্মণ বিজিবির হেফাজতে ছিল।

        গণমাধ্যম সূত্রে জানা যায়, এ ঘটনার পর শূন্যরেখার প্রায় দুই কিলোমিটারজুড়ে বিপুলসংখ্যক বিএসএফ সদস্য অস্ত্রসহ অবস্থান নেয়। এতে সীমান্তজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবিও ওই সীমান্তে শক্তি বৃদ্ধি করে, এতে সীমান্তের কাছাকাছি এলাকার বসতবাড়ির নারীরা বাড়িঘর ছেড়ে শিশুদের নিয়ে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছিল। বিকালে সীমান্তে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক হয়।

        আহত মিজান গাটিয়ারভিটা গ্রামের মফিজুল ইসলামের ছেলে। অন্যদিকে সহদেব বর্মণ ভারতের কোচবিহারের ৯৪ ফুলকাডাবরী এলাকার হরেন্দ্র নাথ বর্মণের ছেলে।

        স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের কোচবিহার রাজ্যের ফুলকাডাবরী গ্রামের ডাঙিরটারী সীমান্তের অপর পাশে লালমনিরহাটের পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়ারভিটা গ্রামের ডাঙারবাড়ী এলাকা। এই পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে শূন্যরেখার দুইদিকে নিজেদের জমি চাষাবাদ করেন উভয় দেশের কৃষকরা। সোমবার সকালে মিজান নিজেদের ভুট্টাখেতে কাজ করছিলেন। এ সময় ভারতের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের টহল দলের একজন সদস্য মিজানকে ডেকে একটি ভুট্টার মোচা দেখতে চায়। মিজান ভুট্টা ছিঁড়ে ওই জওয়ানকে দিতে গেলে গুলি চালানো হয়। এ সময় তিনি বসে পড়লে তার ডান কাঁধে গুলি লাগে। পরে হামাগুড়ি দিয়ে ভুট্টাখেত পেরিয়ে বাংলাদেশি ভুখণ্ডে চলে আসেন মিজান। স্থানীয়রা তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে রংপুরে তিনি চিকিৎসাধীন।

        এ ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত হয়ে শূন্যরেখার জমি চাষাবাদ করতে থাকা ভারতীয় কৃষক সহদেব বর্মণকে দুটি গরুসহ বাংলাদেশের ভেতরে ধরে নিয়ে আসেন। এ ঘটনার পরপরই শূন্যরেখার প্রায় ২ কিলোমিটারজুড়ে অসংখ্য বিএসএফের সদস্য অস্ত্র হাতে অবস্থান নেয়। এতে সীমান্তে আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১-এর (তিস্তা-২) ধবলসুতি ক্যাম্পের নায়েব সুবেদার বাদশা মিয়া বিএসএফ-এর ওই ক্যাম্পের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর উভয় ক্যাম্পের কমান্ডার ঘটনাস্থলে গিয়ে কথা বলে।

        বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানায়, বাংলাদেশিকে গুলি করার ঘটনায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ-এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়া হয়েছে।


        তথ্যসূত্র:
        ১। বাংলাদেশিকে বিএসএফের গুলি ধরে আনা হলো ভারতীয় কৃষককে
        https://tinyurl.com/3z98sm85
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, ১৫ সেনা আহত




          মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক আক্রমণ হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এর অংশ হিসেবে ৬ এপ্রিল, সোমবার রাতে কুয়েতেও ব্যাপক হামলা চালায় তেহরান।

          ‎সোমবার রাতে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে ইরানের একটি ড্রোন হামলায় ১৫ মার্কিন সেনা সদস্য আহত হয়েছে। ইরাক সীমান্ত থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানঘাঁটি এ অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

          ‎গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ সামরিক আগ্রাসন শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। চলমান এই আগ্রাসনে ইরানের নিহতের সংখ্যা ৩ হাজার ৫১৯ জনে পৌঁছেছে। নিহতদের অধিকাংশই বেসামরিক মানুষ।

          ‎এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। পেন্টাগনের তথ্যানুযায়ী, এই যুদ্ধে এ পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছে এবং ৩৬৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২৪৭ জন সেনাবাহিনী, ৬৩ জন নৌবাহিনী, ১৯ জন মেরিন এবং ৩৬ জন বিমান বাহিনীর সদস্য। এছাড়া উপসাগরীয় অঞ্চল ও ইরাকে মোট সাত মার্কিন সেনা নিহত হয়েছে।



          ‎তথ্যসূত্র
          ‎1. Iranian drone strike injures 15 US personnel at Kuwait air base: Report
          ‎- https://tinyurl.com/wjcwhwmn
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            চট্টগ্রামে যুবদলকর্মীর হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করে দিলো প্রতিপক্ষ



            চট্টগ্রামে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে মিনহাজ উদ্দিন নামে এক যুবদলকর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ।

            গণমাধ্যম সূত্রে জানা যায়, গত সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরের বাকলিয়া থানাধীন বলুয়ার দিঘীরপাড় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার মিনহাজ উদ্দিন বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার মৃত মিজানের ছেলে।

            ঘটনার জেরে পাল্টা হামলায় আরমান প্রকাশ এঞ্জেল নামে আরও একজন আহত হয়েছেন। আহত এঞ্জেল বাকলিয়া থানার বউবাজার এলাকার মৃত রফিকের ছেলে।

            জানা যায়, সকাল ১০টার দিকে আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় মিনহাজ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। ধারালো অস্ত্র দিয়ে তার হাতের একটি কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় মিনহাজকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

            এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে দুপুর দেড়টার দিকে দক্ষিণ বাকলিয়ার বউ বাজার এলাকায় মিনহাজের অনুসারীরা পাল্টা হামলা চালায়। এ সময় এঞ্জেলের ওপর হামলা করা হয় এবং তার বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় সে একটি বাসায় আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পায়।

            চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন মুহাম্মদ কবির ভুঁইয়া জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। এতে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয় এবং পরে পাল্টা হামলার ঘটনা ঘটে।

            প্রসঙ্গত, গত ৫ এপ্রিল নগরের বাকলিয়া থানার মিয়া খান নগর এলাকায় গোলাগুলি ও কুপিয়ে চারজনকে আহত করা হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার এবং একটি শটগানসহ গুলি উদ্ধার করে।


            তথ্যসূত্র:
            ১। চট্টগ্রামে যুবদলকর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন, আদালতে যাওয়ার পথে হামলা
            https://tinyurl.com/mumktj4t
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              মহান আল্লাহ এবং পবিত্র কুরআন অবমাননাকারী বাউল শিল্পী আবুল সরকারের জামিন




              মহান আল্লাহ, পবিত্র কুরআন ও ইসলাম নিয়ে কটূক্তিকারী নাস্তিক্যবাদী বাউল শিল্পী আবুল সরকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে হাইকোর্ট।

              গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল জামিন চেয়ে আবুল সরকারের জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন এ জামিনের আদেশ দেয়।

              আদালতে বাউলশিল্পী আবুল সরকারের জামিন আবেদনের পক্ষে ছিল আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। সে গত ৬ এপ্রিল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য যে, আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল বিএনপি’র কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য।

              প্রসঙ্গত, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি মেলায় পালাগানের আসরে আবুল সরকার মহান আল্লাহ, পবিত্র কুরআন ও ইসলাম নিয়ে বিভিন্ন কটূক্তি করে। তার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তৌহিদী জনতা আবুল সরকারের গ্রেফতার ও ফাসির দাবিতে জোড়ালো প্রতিবাদ জানায়।

              এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল আবুল সরকারকে আটক করে। পরে ওইদিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।


              তথ্যসূত্র:
              ১। জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
              https://tinyurl.com/3nxbr88f
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X