Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ০৮ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ০৮ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি



    নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার, রুপা, নগদ অর্থের পাশাপাশি ঘরের বিভিন্ন মালামাল এমনকি কাপড়-চোপড়ও লুট করে নিয়ে গেছে। গত মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

    দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে হানা দেয়। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে।

    একইভাবে ডাকাত দলটি আরেক প্রবাসী আল আমিনের বাড়িতে প্রবেশ করে। দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়।

    সবশেষে ডাকাতরা রাস্তার পাশে অবস্থিত পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয়। সেখান থেকে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ১ ভরি রুপা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়। ভুক্তভোগীদের দাবি, ডাকাতরা ঘরের কাপড়-চোপড় পর্যন্ত নিয়ে গেছে।

    স্থানীয়রা জানান, আক্রান্ত তিনটি বাড়ির মধ্যে একটি সড়কের পাশে হলেও বাকি দুটি বাড়ি ভেতরের দিকে অবস্থিত হওয়ায় ডাকাতরা সহজেই নির্বিঘ্নে ঘটনাগুলো ঘটাতে সক্ষম হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    তথ্যসূত্র:
    ১। আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি
    https://tinyurl.com/2p9uu55b
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজীপুরে একটি বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট



    গাজীপুরে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতরা এক নারীকে হত্যা করে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। গত মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে উপজেলার পিরুজালী এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত আসমা আক্তার (৫৫) স্থানীয় বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

    গণমাধ্যম সূত্রে জানা যায়, আনিসুর রহমান একটি কারখানায় এবং তার ছেলে নাজমুল সাকিব স্থানীয় একটি বিদ্যালয়ে নৈশপ্রহরীর কাজ করেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে একদল ডাকাত তাদের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে এবং আনিসুরের পুত্রবধূ আরিফা আক্তারের হাত-পা বেঁধে রাখে।

    ডাকাতদের বাধা দিতে গেলে আসমা আক্তারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তারা বাড়ি থেকে প্রায় তিন লাখ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।


    তথ্যসূত্র:
    ১। গাজীপুরে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট
    https://tinyurl.com/5w4r3pt3
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      পটুয়াখালীর মহিপুরে ভিজিএফ চাল বিতরণে দুর্নীতি, জেলেদের ৩৬ টন চাল আত্মসাৎ




      পটুয়াখালীর মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও লুটপাটের ঘটনা উঠেছে। সরকারের নির্ধারিত ৮০ কেজি চালের বিপরীতে জেলেদের দেওয়া হচ্ছে মাত্র ৪৮ থেকে ৫৮ কেজি করে চাল।

      দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, গত মঙ্গলবার (৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় দরিদ্র জেলেদের কার্ড আটকে রেখে স্লিপের মাধ্যমে কম পরিমাণ চাল নিতে বাধ্য করা হচ্ছে। জেলেরা ভয়ে প্রকাশ্যে কিছু বলতেও সাহস পাচ্ছেন না।

      জানা যায়, প্রতি জেলেকে ২০ থেকে ৩০ কেজি পর্যন্ত চাল কম দেওয়া হচ্ছে। এমনকি ৩০ ও ৫০ কেজির বস্তাতেও অতিরিক্ত ২ থেকে ৩ কেজি ওজনে কম দেওয়া হচ্ছে। এছাড়া চাল পরিবহনের খরচের কথা বলে জনপ্রতি নগদ ১০০ টাকা করে আদায় করা হয়েছে।

      জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাসে নিবন্ধিত জেলেদের প্রতি মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। এর অংশ হিসেবে প্রথম দুই মাসের ৮০ কেজি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। ধুলাসার ইউনিয়নে ১,৪৫০ জন জেলের জন্য এই চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রত্যেক জেলকে ২২ থেকে ৩২ কেজি করে চাল কম দেওয়া হয়েছে। এতে মোট প্রায় ৩৬ মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনা ঘটেছে বলে দাবি করছেন স্থানীয়রা।

      কাউয়ারচর গ্রামের জুয়েল হাওলাদার বলেন, ‘আমারে ৩০ কেজির দুইটা বস্তা দিছে, কিন্তু প্রতিটাতেই অন্তত দেড় কেজি করে কম।’ রেজাউল নামে আরেক জেলে বলেন, ‘৫০ কেজির বস্তা পাইছি, তাতেও প্রায় ২ কেজি কম।’

      এছাড়া মতি মোল্লা, চান মিয়া মল্লিক, দুলাল বয়াতি ও দুলাল গাজীসহ অনেকেই একই ধরনের অভিযোগ করেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কইলে কী অইবে। কেউ অ্যাগো বিচার করে না। গরিব-ক্ষয়রাতির চাউল চুরি করছে। লজ্জাও নাই।’

      সরকারি সহায়তা কর্মসূচির এই চাল বিতরণে অনিয়মের অভিযোগে স্থানীয় জেলেদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


      তথ্যসূত্র:
      ১। মহিপুরে জেলেদের ৩৬ টন চাল আত্মসাতের অভিযোগ
      https://tinyurl.com/mt7cja4a
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত



        ​লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে আবারও গুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আলী হোসেন (৪৯) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

        দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, ৮ এপ্রিল ২০২৬ ভোর রাতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থিত বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্প এলাকায় গুলির ঘটনা ঘটে। প্রথমে রাত ২টা ৫০ মিনিটে এবং পরে ভোর ৪টা ৫০ মিনিটে গুলির শব্দ শোনা যায়।

        স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলী হোসেন পেশায় একজন কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী-সন্তানদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

        এই ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নিরস্ত্র বাংলাদেশিদের ওপর গুলি চালানোর প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সীমান্তে এমন ঘটনা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

        মানবাধিকার সংগঠনগুলোর মতে, নিরস্ত্র নাগরিকদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

        উল্লেখ্য, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ। প্রায়ই গুলির ঘটনা ও প্রাণহানির মতো মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যা সীমান্তবাসীর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

        পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জনায়, লাশ ভারতে রয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আমার চেষ্টা চলছে বলে জানায় তিনি।

        এর আগে, সোমবার (৬ এপ্রিল) ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে বাংলাদেশি এক যুবক আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বুধবার ভোরে ফের গুলির ঘটনা ঘটলো।

        তথ্যসূত্র:
        ১। পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
        https://tinyurl.com/bdhxy475
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ভারতে ছেলে না হওয়ায় ফুটফুটে জমজ কন্যাশিশুকে কূপে ফেলে হত্যা



          ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি গ্রামে মানবিকতার সীমা ছাপিয়ে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। মাত্র চার বছর বয়সী জমজ দুই কন্যাশিশুকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের নিজের পরিবার, শুধুমাত্র তারা মেয়ে বলে।

          ‎ভারতীয় গণয়ামধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শিশুদের বাবা শ্রীশৈলম, দাদা অশোক, দাদি লাবণ্য এবং চাচা রাকেশ—এই চারজন মিলে ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটায়। পরিবারের দীর্ঘদিনের ‘ছেলে সন্তানের’ আকাঙ্ক্ষাই ছিল এই নির্মম সিদ্ধান্তের মূল কারণ।

          ‎তদন্তে উঠে এসেছে, বিয়ের পর থেকেই শ্রীশৈলম কন্যাসন্তান চায়নি। স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় যখন জানা যায় যে জমজ মেয়ে হবে, তখনই সে গর্ভপাতের জন্য চাপ দিয়েছিল। কিন্তু সন্তান জন্ম নেওয়ার পরও তাদের মেনে নিতে পারেননি, এমনকি সে হাসপাতালে শিশু সন্তানদের একবারও দেখতে যায়নি।

          ‎পরিবারের অন্য সদস্যরাও একই মানসিকতার ছিল। তাদের ধারণা ছিল, ভবিষ্যতে মেয়েদের বিয়েতে বিপুল অর্থ ব্যয় করতে হবে, যা তাদের কাছে ‘বোঝা’ মনে হচ্ছিল।

          ‎ঘটনার কয়েকদিন আগে থেকেই পরিকল্পনা করা হয় হত্যার। নির্জন সময় বেছে নিয়ে দুই শিশুকে কৃষিজমিতে নিয়ে যায় পিতা শ্রীশৈলম। এরপর চরম নির্মম ও অমানবিকভাবে একে একে দুই কন্যাকে কুয়োয় ফেলে দেয়। দ্বিতীয় শিশুটি বাঁচার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকেও পানিতে ডুবিয়ে হত্যা করা হয়।

          ‎ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর জন্য সে পরে ভুয়া নাটক সাজায়। তবে তার বক্তব্যে অসঙ্গতি থাকায় গ্রামবাসীদের সন্দেহ হয়। শেষ পর্যন্ত পুলিশি জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা সামনে আসে।

          ‎পরে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং কুয়ো থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।


          ‎তথ্যসূত্র:
          ‎১। Father, Grandparents, Uncle Arrested For Killing Twin Girls. They Wanted Son
          ‎- https://tinyurl.com/3897dvn8

          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X