Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২০ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ০৯ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২০ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ০৯ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    বর্বর ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ গেল আরও ১ সাংবাদিকের, নিহত বেড়ে ২৬২



    গাজায় বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় শহীদ হয়েছেন সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ ওয়াইশাহ। তিনি আল জাজিরা মুবাশ্বের-এর গাজাভিত্তিক সংবাদদাতা ছিলেন। ৮ এপ্রিল, বুধবার গাজা সিটির পশ্চিমে উপকূলীয় আল-রাশিদ সড়কে চলাচলের সময় তার গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। খবর আল জাজিরার।

    আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ হিসেবে নিন্দা জানিয়ে বলেছে, ‘এটি আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানিয়ে সত্যের কণ্ঠ রুদ্ধ করার ধারাবাহিক নীতির প্রতিফলন।’ গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া বর্বর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন। তারা এই ঘটনাকে পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করে হত্যার অংশ” বলে আখ্যা দিয়েছে।

    আল জাজিরার গাজা সিটির প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি বলেন, প্রধান সড়কে চলাচলের সময় একজন সাংবাদিকের নিহত হওয়া প্রমাণ করে যে, তথাকথিত যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

    এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ শহীদ এবং প্রায় এক লাখ ৭১ হাজার আহত হয়েছেন। যুদ্ধবিরতির পরও হামলা অব্যাহত থাকায় নতুন করে হতাহতের সংখ্যা বাড়ছে, যা পুরো অঞ্চলকে আরও অস্থির করে তুলছে।


    তথ্যসূত্র
    1.Israeli attack kills Al Jazeera journalist Mohammed Wishah in Gaza
    https://tinyurl.com/59anztta
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গুলির নির্দেশদাতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি: আবু সাঈদের পরিবার



    জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও সহযোদ্ধারা। দৈনিক আমার দেশ জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রায় ঘোষণার পর তারা প্রতিক্রিয়ায় রায় পুনর্বিবেচনা এবং মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা দ্রুত কার্যকরের দাবি জানান।

    আবু সাঈদের বাবা মকবুল হোসেন জানান, রায়ে তিনি সন্তুষ্ট নন। আদালত একজন কনস্টেবলকে মৃত্যুদণ্ড দিলেও গুলির নির্দেশদাতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

    মা মনোয়ারা বেগম জানান, ছেলের হত্যার সঠিক বিচার হয়নি। আরো কয়েকজনের মৃত্যুদণ্ড হওয়া উচিৎ ছিল বলে তিনি মনে করেন।

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আবু সাঈদের সহযোদ্ধা শামসুর রহমান সুমন বলেন ‘গুরুতর অপরাধে জড়িত কিছু আসামিকে লঘুদণ্ড দেয়া হয়েছে, যা প্রত্যাশিত নয়।’ যাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে, তাদের রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। পাশাপাশি অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার শাস্তি কম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    আন্দোলনের সময় আবু সাঈদের সঙ্গে থাাকা আশিকুর রহমান আশিক বলেন, ‘এটি ছিল স্পষ্ট পুলিশি হত্যাকাণ্ড। পুলিশের এসআই ইমরান শিক্ষার্থীদের ওপর ঢিল ছুড়েছিল, হামলার নির্দেশনা দিয়েছিল। কিন্তু তাকে মামলা থেকে বাদ দেয়া হয়েছে। আশা করছি আদালত বিষয়টি বিবেচনায় আনবে।’

    আবু সাঈদ হত্যা মামলার স্বাক্ষী আরমান হোসেন বলেন, ‘এ রায়ে ১১ জুলাই, ১২ জুলাই ও ১৬ জুলাই শিক্ষার্থীদের ওপর যেসব আসামিরা হামলা চালিয়েছে তাদের সাজা কম দেয়া হয়েছে। প্রত্যাশা অনুযায়ী রায় ঘোষণা হয়নি। আদালত এটি আমলে নেবে ও রায় পুনঃবিবেচনা করবে প্রত্যাশা করছি।’

    উল্লেখ্য যে, আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে ২৪ জন পলাতক এবং ছয়জন কারাগারে আছে। গ্রেপ্তার ছয়জন হল– এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।


    তথ্যসূত্র:
    ১। হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের পরিবার ও সহপাঠীরা
    https://tinyurl.com/5ef637xj
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে দখলদার ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ২৫৪, আহত সহস্রাধিক



      ​যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লেবাননজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন।

      ৮ এপ্রিল, বুধবার কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই বৈরুতসহ লেবাননের জনবহুল বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলোতে এই তণ্ডব চালানো হয়। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, এই হামলায় ১,১৬৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

      লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন এই পরিস্থিতিকে একটি ‘বিপজ্জনক উস্কানি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসী ইসরায়েল দেশজুড়ে ১০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। বৈরুতের আকাশ বর্তমানে কালো ধোঁয়ায় আচ্ছন্ন এবং শহরজুড়ে আতঙ্কিত মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে।

      লেবাননের রেড ক্রস জানিয়েছে, ১০০টি অ্যাম্বুলেন্স নিরবিচ্ছিন্নভাবে হতাহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, সন্ত্রাসী ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবিকতার তোয়াক্কা না করে সুপরিকল্পিতভাবে নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যা করছে।

      গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই নতুন দফার ইসরায়েলি আগ্রাসনে লেবাননে এ পর্যন্ত ১,৫৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


      তথ্যসূত্র
      1. World reacts to ‘brutal’ Israeli attacks on Lebanon after US-Iran truce
      https://tinyurl.com/5bucnjsk
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X