Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২১ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ১০ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২১ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ১০ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    গাজা ও খান ইউনিসে বর্বর ইসরায়েলি হামলায় আরও তিন ফিলিস্তিনি শহীদ



    ফিলিস্তিনের গাজা ও খান ইউনিসে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ১০ এপ্রিল, শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

    প্রতিবেদনে জানানো হয়, গাজা শহর ও খান ইউনিসে পৃথক হামলায় এসব ঘটনা ঘটে। জাবালিয়া এলাকায় আল-ইয়েমেন আল-সাঈদ হাসপাতালের নিকটে বেসামরিক লোকজনের ওপর ড্রোন হামলা চালানো হলে দুইজন শহীদ হন এবং কয়েকজন আহত হন। আহতদের সঙ্গে শহীদদের মরদেহ আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।

    এদিকে খান ইউনিস শহরের কেন্দ্রস্থলে আবু হামিদ চত্বরে চালানো আরেকটি হামলায় গুরুতর আহত আরেক ফিলিস্তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন।

    গাজার চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এ পর্যন্ত মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৩১৭ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ১৫৮ জনে পৌঁছেছে। এছাড়া ১১ অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও বর্বর ইসরায়েলি আগ্রাসনে ৭৩৮ জন শহীদ এবং ২ হাজার ৩৬ জন আহত হয়েছেন।


    তথ্যসূত্র
    1.Three Palestinians killed in Israeli strikes in Gaza and Khan Younis
    https://tinyurl.com/382m9h35
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    সংসদে সমকামীবান্ধব শ্রম আইন পাশ, বিরোধিতা করেনি বিরোধীদল



    জাতীয় সংসদে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে বিদ্যমান ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’-এ বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত আইনে এলজিবিটিদের (ট্রান্সজেন্ডার) জন্যও শ্রম আইন অন্তর্ভুক্ত করা হয়েছে।

    গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সংসদ অধিবেশনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক-এর পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বিলটি উত্থাপন করে। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।

    জানা যায়, সংসদে বিতর্কিত এই শ্রম আইনটি পাশ করার সময় বিরোধী দলের একজন সদস্যও এ প্রস্তাবের বিরোধিতা করেনি।

    সংশোধিত নতুন আইনে ৩৪৫ক এবং ৩৪৫খ ধারা যুক্ত করা হয়েছে। তাতে বলা হয়েছে- জাতি, লিঙ্গ, লিঙ্গ পরিচয়, ধর্ম, অক্ষমতা, রাজনৈতিক মতামত বা সামাজিক মর্যাদার ভিত্তিতে শ্রমিকদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় প্রকার বৈষম্যকে নিষিদ্ধ করেছে। এখানে লিঙ্গ পরিচয় বলতে ট্রান্সজেন্ডারদের বুঝানো হয়েছে, অর্থাৎ একজন নারী সাজা পুরুষ বা পুরুষ সাজা নারী অফিসে গেলে তাকে গ্রহণ করতে হবে, প্রত্যক্ষ বা পরোক্ষ্যভাবে বৈষম্য করা যাবে না।

    উল্লেখ্য যে, ২০২৫ সালের ১৭ নভেম্বর অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছিল। এরপর গত ০৯ এপ্রিল এটি সংসদে পাশ হয়।


    তথ্যসূত্র:
    ১। বাংলাদেশ শ্রম আইনের সংশোধনী বিল সংসদে পাস
    https://tinyurl.com/yc4nx56b
    ১। বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ,২০২৫
    https://tinyurl.com/3e9dpc8m
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত আরও ২৪



      লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯ এপ্রিল, বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে বর্বর ইসরায়েলি হামলায় ২৪ জন নিহত হয়েছেন। এ সময় দক্ষিণাঞ্চলের কমপক্ষে ৫২টি শহর ও এলাকায় হামলা চালানো হয়।

      লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সবচেয়ে মারাত্মক হামলাটি দক্ষিণাঞ্চলীয় শহর জারারিয়েহ-এর একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো হয়। এ হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

      লেবাননের আব্বাসিয়েহ শহরে একটি পৃথক হামলায় আরো সাতজন নিহত হয়েছেন এবং জিবশিটে আরো তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

      লেবাননের বোর্জ কাল্লাউইয়েহ শহরে একটি ইসরায়েলি হামলায় চারজন প্যারামেডিক নিহত হয়েছেন। এই হামলায় বাড়িঘর, দোকানপাট, একটি মসজিদ এবং একটি বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রও ধ্বংস হয়ে যায়।

      লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে, বুধবার থেকে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ওপর তাদের ব্যাপকতর হামলা অব্যাহত রাখার মধ্যেই এই হামলাগুলো চালানো হয়। এসব হামলায় ৩০৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো এক হাজার ১৫০ জন।


      তথ্যসূত্র
      1.Israeli strikes kill 24 across southern Lebanon, hit 52 areas in past 24 hours
      https://tinyurl.com/y56ffxuw
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ফেনীতে বেপরোয়া বিএনপির নেতাকর্মীরা; দখলবাজি, চাঁদাবাজিসহ নানা অপরাধে লিপ্ত


        সরকার গঠনের পর থেকে ফেনীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা বিতর্কিত কর্মকাণ্ডের লিপ্ত রয়েছে। দখলবাজি, চাঁদাবাজি, কৃষিজমির মাটি ব্যবসা, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার কারণে দলটির ভেতরেই সমালোচনা শুরু হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে হত্যা, সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো সহিংসতা বেড়েছে। ফলে প্রশাসনও পড়েছে অস্বস্তিতে।

        দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, সবশেষ গত শুক্রবার (৩ এপ্রিল) রাতে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর ফতেহপুর গ্রামে শর্শদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ফেনী আলিয়া মাদরাসা ছাত্রদলের আহ্বায়ক সাইফুদ্দিন শিবলুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সমবায়বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আরফান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মীর মোশাররফ হোসেন রিয়াদ, যুবদল নেতা মানিক অপু ও তাদের অনুসারীরা ওই বাড়িতে গিয়ে প্রথমে ফাঁকা গুলি করে এবং পরে শিবলুর বাড়িতে ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়।

        স্থানীয়রা জানান, আরফানের আট ভাইয়ের মধ্যে দুজন মোরশেদ ও বাপ্পি চব্বিশের আগস্টে মহিপালে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনরত ছাত্রহত্যা মামলার আসামি। তারা বন্দুকসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়। আর আরফান স্বেচ্ছাসেবক দলের পদ পায় বিদেশে অবস্থান করেই।

        এদিকে দাগনভূঞায় এক প্রবাসীর কাছে চাঁদা দাবির কারণে যুবদল নেতা আবু তাহের কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন ফেনী-৩ আসনের সংসদ সদস্যের হটলাইনে অভিযোগ করেন ওই ভুক্তভোগী।

        এছাড়া ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের খাইয়ারা বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে দোকান নির্মাণ করছিলেন স্থানীয় আবুল বাশার নামে একজন। স্থানীয় যুবদল নেতা সালাউদ্দিন এর প্রতিবাদ করলে দখলবাজের পক্ষে অবস্থান নিয়ে বিরোধে লিপ্ত হয় ইউনিয়ন বিএনপি আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু। এর জেরে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) দুই পক্ষের মধ্যে হাতাহাতির পর সালাউদ্দিনের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

        ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি নোমানুল হক নোমান ও রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহাদ ইফতুর মাটি কাটা ও মাদক বিক্রির অডিও কথোপকথন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এর জেরে নোমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তবে ওই ফোনকলে ইফতু নিজেকে ইয়াবা বিক্রেতা দাবি করলেও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানায় অনেকে।

        এদিকে ইফতুকে আত্মস্বীকৃত মাদক কারবারি এবং মাটিখাদক আখ্যা দিয়ে তার নিজ গ্রাম ইলাশপুরের জনগণ মিছিল ও মানববন্ধন করে। অপরদিকে নোমানকে বহিষ্কারের পর ফেনী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি করা হয় মাহমুদুল হাসানকে। তার বিরুদ্ধেও মাটি ব্যবসার অভিযোগ রয়েছে।

        তাছাড়া সদর উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক আবু ইউছুফ পাঁচগাছিয়া ইউনিয়নের বগৈড় গ্রামে অন্যের পুকুর থেকে মাছ লুটে নেয়ার ঘটনা ঘটেছে। পাঁচগাছিয়ায় চাঁদা না দেওয়ায় মোহাম্মদ আজাদ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে স্থানীয় যুবদল নেতা রিসাল হোসেন। প্রতিবাদে ফেনী-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ী ও স্থানীয়রা।

        অন্যদিকে শহরের সদর হাসপাতাল মোড়ে ফেনী সরকারি কলেজের জায়গা দখল নিয়ে বিএনপির কয়েকটি গ্রুপ মুখোমুখি অবস্থানে আছে। এ নিয়ে দোকানপাটে হামলা-ভাঙচুর হয়েছে একাধিকবার। ঘর নির্মাণের সময় চাঁদা দাবি করার অভিযোগে ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে শোকজ নোটিস দিয়েছে বিএনপি।

        তার আগে গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম ইপিজেড থেকে চুরি হওয়া একটি ট্রাকের খণ্ডবিখণ্ড যন্ত্রাংশ উদ্ধার করা হয় ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেনের বাড়ি থেকে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জেলার ছাগলনাইয়ায় কৃষিজমির মাটি ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে হোনা মিয়া নামে যুবদলের এক নেতা নিহত ও পাঁচজন আহত হয়।

        সোনাগাজী উপজেলায়ও দখল আর চাঁদাবাজির অভিযোগ কম নেই। সদর উপজেলার ফাজিলপুর জিন্না উচ্চ বিদ্যালয়েরর সাবেক প্রধান শিক্ষক আজিজুল হকের বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সহসভাপতি জ্যাকসনের বিরুদ্ধে।

        একই ইউনিয়নে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে ফেসবুক লাইভ করায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিব পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম ভূঞা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমকি দেন অপর যুবদল নেতা মোজাম্মেল হোসেন সোহাগকে।

        এর আগে ফেনী পৌরসভার প্রধান প্রকৌশলী জাকির হোসেনকে নিজ দপ্তরে মারধর করে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ। এছাড়া পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দিয়ে আটকে দেওয়ারও অভিযোগ রয়েছে মাসুদের বিরুদ্ধে।

        এদিকে ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সম্প্রতি ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। সে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের দেওয়া বরাদ্দ ও সুযোগ-সুবিধা সঠিকভাবে বণ্টন হয়নি বলে অভিযোগ করে। আগামীতে সরকারি অনুদান সঠিকভাবে বণ্টন না হলে স্ব-স্ব ইউনিয়নকে জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানায় বকুল।


        তথ্যসূত্র:
        ১। ফেনীতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা
        https://tinyurl.com/3k5p8nu2
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ফেনীতে ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ করলো কৃষকদল নেতা, মামলা না দিতে স্বামীকে হত্যার হুমকি



          ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করেছে স্থানীয় এক কৃষকদল নেতা। গত বুধবার (৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ঘটনাটি ঘটেছে।

          অভিযুক্ত মোহাম্মদ সেন্টু চরদরবেশ ইউনিয়ন কৃষকদলের সভাপতি এবং একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

          ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে দৈনিক আমার দেশ জানায়, গত ৫ এপ্রিল ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক টমটম চালকের স্ত্রীর কাছ থেকে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের তথ্য ও ছবি সংগ্রহ করে সেন্টু। এরপর থেকে সে নিয়মিত ওই নারীর সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিল।

          এরপর গত বুধবার রাতে জোরপূর্বক ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ করে সেন্টু। এ সময় তার স্বামী ঘটনাস্থলে এসে তাকে আটকানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ছুটে আসে। একপর্যায়ে তাকে বেঁধে ফেলার চেষ্টা করা হলে অভিযুক্ত পালিয়ে যায়।

          ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেন, ঘটনার পর সামাজিক চাপে তিনি তার স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছেন। পরদিন অভিযুক্ত ফোন করে তাদের পরিবারকে মামলা না করার জন্য প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে জানায় তিনি। হুমকিতে বিএনপি নেতা বলেছে, ‘জানে বাঁচতে চাইলে; মামলা করবিনা’।


          তথ্যসূত্র:
          ১। ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, পলাতক কৃষকদল নেতা
          https://tinyurl.com/4bmmf48j
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X