Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২২ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ১১ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২২ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ১১ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    দক্ষিণ লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় আরও ৩ জন নিহত



    ১১ এপ্রিল, শনিবার দক্ষিণ লেবাননের নাবাতেহ এলাকায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    আলজাজিরা প্রতিবেদনে বলা হয়, লেবাননের নাবাতেহ শহরের মায়ফাদৌন নামক স্থানে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েল। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তিনজন নিহত হন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।

    মার্কিন চাপে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল রাজি হওয়ার পরেও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে।

    এর আগে ১০ এপ্রিল, শুক্রবার দেশটির নাবাতেহ শহরে ইসরায়েলি বিমান হামলায় লেবানিজ নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছে। এদিকে লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে নতুন করে দখলদার ইসরায়েলে এমন হামলা আলোচনায় বসাকে ভেস্তে দেবে বলে মনে করেন বিশ্লেষকরা।


    তথ্যসূত্র
    1. Three killed in Israeli strike on south Lebanon
    https://tinyurl.com/4rd2ay2d
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    কুড়িগ্রামের নাগেশ্বরীতে হিন্দুদের চাপে বাজারে গরুর গোশত বিক্রি নিষিদ্ধ!



    এটি যেন বাংলাদেশ নয় ভারতের কোন রামরাজ্য! কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি এলাকার বাজারে এমনই অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকাটির ভিতরবন্দ ইউনিয়নের ডাকনীরপাট বাজারে হিন্দুদের চাপ ও রাজনৈতিক প্রভাবের কারণে ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের গরুর গোশত বিক্রি করতে দেওয়া হচ্ছে না।

    উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভিতরবন্দ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ডাকনীরপাট বাজার অবস্থিত। এলাকাটিতে ৫ হাজার জনগনের মধ্যে ৪ হাজারই মুসলিম। তারপরও বর্তমানে পুলিশ ও বিএনপি নেতাদের নির্দেশে গরু জবাই নিষিদ্ধ রয়েছে।

    গণমাধ্যম সূত্রে জানা যায়, সর্বশেষ গত মঙ্গলবার (৭ এপ্রিল) বাজারের দুই গোশত ব্যবসায়ীকে নাগেশ্বরী থানায় ডেকে নিয়ে গরুর গোশত বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

    স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ আমলে হিন্দুদের চাপে এখানে গরু জবাই ও গোশত বিক্রি করতে দেওয়া হয়নি। কিছু প্রভাবশালীদের মদদে এখনো সেই ধারা অব্যাহত রয়েছে।

    এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহিল জামান দাবি করে, থানায় অনুষ্ঠিত একটি বৈঠকে বাজারের একটি মার্কেট মালিক নিজেই এলাকার শান্তি-শৃঙ্খলার কথা বিবেচনা করে গরুর গোশত বিক্রি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

    তবে এই বক্তব্য অস্বীকার করে মার্কেট মালিক আজিজুল হক সাংবাদিকদের জানায়, ‘আমি থানায় গিয়ে দেখি লোকে-লোকারণ্য। ওসি সাহেব আসতে দেরি করছেন। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, আরো একজন আসবেন তারপর বৈঠক বসবে। এরপর উপজেলা বিএনপি নেতা গোলাম রসুল রাজা আসেন। একপর্যায়ে একপক্ষের কথা শুনে ওসির টেবিল চাপড়ে তিনি বলেন, পূর্বে ওই বাজারে গরুর গোশত বিক্রি হয়নি, এখনো হবে না। এটা আমাদের বিএনপির সিদ্ধান্ত, তারেক জিয়ার সিদ্ধান্ত।’

    এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা বলেছে, ‘না। ওখানে কথা হয়েছে তারেক রহমানের দল বিএনপি ক্ষমতায় আছে। আমরা কোনোভাবেই হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হতে দেব না। সবার সম্মতিক্রমে ওখানে গরুর গোশত বিক্রয় বন্ধ রাখা হয়েছে।’

    এলাকার মুসলিমরা জানান, হিন্দুরা যদি বাজার সংলগ্ন মন্দিরে বাঁধাহীনভাবে পাঠা বলি দিয়ে খেতে পারে, তাহলে আমরা মুসলিম হয়ে মসজিদের পাশে জবাই করা গরুর গোশত কিনে খেতে পারব না কেন?

    স্থানীয়দের দাবি, বাজারে গরুর গোশত বিক্রি বন্ধ থাকায় মুসলিম সম্প্রদায়ের ভোক্তারা ভোগান্তিতে পড়ছেন। আশপাশে কোনো বিকল্প দোকান না থাকায় তাদের কয়েক কিলোমিটার দূরের বাজারে গিয়ে গোশত কিনতে হচ্ছে। এখানে গরু জবাই হলে তারা সহজে গোশত কিনে খেতে পারবেন।


    তথ্যসূত্র:
    ১। অদৃশ্য চাপে গরুর গোশত বিক্রি নিষিদ্ধ, আ.লীগের সময় থেকে চলছে এ রীতি
    https://tinyurl.com/m9xnnjfa
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত



      সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ (কাউয়ার টুক) সীমান্তের ওপারে ভারতীয় নাগরিক খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কালাইরাগ গ্রামের তৈয়ব আলীর ছেলে। গত ৯ এপ্রিল বিকাল ৩টায় কালাইরাগ কাউয়ার টুক এলাকার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

      দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, ভারতের প্রায় এক কিলোমিটার ভিতরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় তিনজন বাংলাদেশি ভারতীয় নাগরিক খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে। এ সময় ভারতীয় খাসিয়ারা ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়লে বাংলাদেশী নাগরিক সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার সঙ্গে থাকা সুমন মিয়া ও মাসুম আহম্মদ তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে।

      এর আগে গত ১ এপ্রিল কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকার ভারতীয় অংশে সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশি নিখোঁজ হয়। সাদ্দামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সে কয়েকজন বন্ধুর সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর সে আর ফিরে আসেনি। সাদ্দামের বন্ধু আবু বকর জানিয়েছে, সাদ্দামকে কোমর ও পায়ে গুলি করে হত্যা করা হয়েছে। এখনো তার কোনো সন্ধান মিলেনি।


      তথ্যসূত্র:
      ১। সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
      https://tinyurl.com/mkryzexm
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X