Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ১৪ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ১৪ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    গাজায় দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলায় শহীদ ৩, পশ্চিম তীরে গ্রেপ্তার ৩০ ফিলিস্তিনি



    যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ফিলিস্তিনের গাজায় বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। বর্বর এ হামলায় অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, ১৩ এপ্রিল, সোমবার গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় একটি বিদ্যালয়ের বাইরে জড়ো হওয়া কয়েকজন মানুষের ওপর ইসরায়েলি বিমান হামলা চালানো হলে অন্তত ৩ জন শহীদ হন। আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গের বাইরে সাদা কাফনে মোড়ানো অবস্থায় রাখা হয়।

    এক নিহতের আত্মীয় উম্মে হুসাম আবু এল-রউস বলেন, “এটা যুদ্ধবিরতি নয়; এটা আমাদের যুবকদের জন্য ফাঁদ। প্রতিদিন শহীদ হচ্ছে, প্রতিটি দিন। এ অবস্থা আর কত দিন চলবে?”

    এদিকে, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রামে তীব্র তল্লাশি অভিযান চালিয়ে কমপক্ষে ৩০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই শিশু ও বেশ কয়েকজন সাবেক বন্দি রয়েছেন বলে ফিলিস্তিনি বন্দি বিষয়ক মিডিয়া অফিস নিশ্চিত করেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রেপ্তার অভিযানের সময় ইসরায়েলি বাহিনী বাড়িঘরে তল্লাশি চালায় এবং সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন করে।

    ফিলিস্তিনি বন্দি বিষয়ক মিডিয়া অফিস জানিয়েছে, জেরুজালেম ও পশ্চিম তীরের বিভিন্ন জেলায় সাবেক বন্দি ও শিশুদের লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে, যা ফিলিস্তিনি সমাজকে দমন পীড়ন ও অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত নীতি।


    তথ্যসূত্র
    1. Israeli forces kill three Palestinians in Gaza, arrest dozens in West Bank
    https://tinyurl.com/528mkfe5
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, বহু আটক



    যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবিতে হওয়া বিক্ষোভ থেকে বহু মানুষকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েলকে দেওয়া অস্ত্র সহায়তা এবং যুক্তরাষ্ট্রের সামরিক সমর্থন বন্ধ করতে হবে।

    এই আন্দোলনে অংশ নেয় যুদ্ধবিরোধী সংগঠন ইহুদি ভয়েস ফর পিস। সংগঠনটি জানিয়েছে, প্রায় ৯০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে সাবেক মার্কিন সেনাসদস্য, চেলসি ম্যানিং এবং নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য অ্যালেক্সা অ্যাভিলেস।

    প্রতিবাদের ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যালঘু নেতা চ্যাক শুমার এবং তার সহকর্মী সিনেটর কিয়ের্স্টেন জিলিব্র্যান্ডের দপ্তরের কাছে জড়ো হয়েছে। তারা ‘বোমা বন্ধ কর’, ‘হত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিন মুক্ত কর’ ইত্যাদি স্লোগান দেয়। একই সঙ্গে গাজা, ইরান ও লেবাননের ওপর হামলার বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানায়।

    বিক্ষোভকারীরা আরও বলেন, ‘গাজাকে বাঁচতে দাও’, ‘ইরানকে বাঁচতে দাও’, ‘লেবাননকে বাঁচতে দাও’।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনে কড়া পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে ছিল বিদেশি শিক্ষার্থীদের বহিষ্কারের চেষ্টা, কিছু বিশ্ববিদ্যালয়ের তহবিল বন্ধের হুমকি এবং অভিবাসীদের অনলাইন মন্তব্য যাচাইয়ের নির্দেশ। তবে এসব পদক্ষেপ আদালতের বাধার মুখে পড়ে।

    নিউইয়র্ক শহর ২০২৪ সালেও ফিলিস্তিনপন্থী বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা মানবাধিকার সংগঠনগুলোর কঠোর সমালোচনার মুখে রয়েছে। এই যুদ্ধ হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছে, ভয়াবহ খাদ্য সংকট তৈরি করেছে এবং গাজার প্রায় পুরো জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করেছে।


    তথ্যসূত্র
    1. Dozens arrested as protesters demand Schumer and Gillibrand block sale of bombs to Israel
    https://tinyurl.com/3nfab8f3
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস আয়োজিত অনুষ্ঠানের বিরোধিতা করে বিক্ষোভ, আটক ৪



      ১৩ এপ্রিল সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রতিষ্ঠান ডক্টর ভীম রাও আম্বেদকর কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। কলেজ অডিটোরিয়ামে আরএসএস এর ব্যানারে ‘সেবা, সংগঠন, সংস্কৃতি ও উন্নত ভারতে যুবকদের ভূমিকা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

      তবে উক্ত অনুষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে কলেজের এক দল শিক্ষার্থী। তারা ‘আরএসএস গো ব্যাক’ স্লোগানে বিক্ষোভে অংশগ্রহণ করে। একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন আরএসএস এর প্রবেশ ও অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া নিয়ে তারা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলে।

      বিক্ষোভ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের মারধর করেছে হিন্দুত্ববাদী অনুষ্ঠানের আয়োজকরা। এছাড়া কয়েক জন আন্দোলনকারী শিক্ষার্থীকে আটক করেছে নিরাপত্তারক্ষী কর্মীরা।

      সূত্রমতে, ৪ জন বিক্ষোভকারী শিক্ষার্থী বর্তমানে জ্যোতিনগর থানায় রয়েছে। আটককৃতদের মধ্যে ৩ জন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) সামাজিক সংগঠনের অন্তর্ভুক্ত এবং ১ জন ভ্রাতৃত্ব আন্দোলন সংগঠনের কর্মী।

      আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে ভ্রাতৃত্ব আন্দোলন সংগঠনের সাধারণ সম্পাদক লুবাইব বশির।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/yk75jh77
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        জম্মু ও কাশ্মীরের বারমুল্লা জেলায় এক ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে আন্দোলনকারী ৮ যুবককে গ্রেপ্তার করেছে দখলদার বাহিনী



        ভারতের অবৈধ অধিকৃত জম্মু ও কাশ্মীরে বারামুল্লা জেলার সোপোর শহরে শিক্ষার্থীসহ ৮ যুবককে গ্রেপ্তার করেছে দখলদার ভারতীয় বাহিনী।

        ১৪ এপ্রিল কাশ্মীর মিডিয়া সার্ভিসের নিউজে বলা হয়েছে, রাতভর শহরে অভিযান চালিয়ে এই যুবকদের গ্রেপ্তার করে দখলদার বাহিনী।

        সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে শিক্ষার্থীদের নেতৃত্বে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিল আটককৃতরা। বিক্ষোভ দমনের লক্ষ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের দুর্বৃত্ত আখ্যায়িত করে ভারতীয় বাহিনী।

        বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে কালো আইনের অধীনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া আরও ২ ডজনের অধিক ব্যক্তিকে গ্রেপ্তারের লক্ষ্যে বাড়ি বাড়ি অভিযান ও তল্লাশি অব্যাহত রেখেছে দখলদার ভারত।

        অধিকৃত জম্মু ও কাশ্মীরের ভারতীয় বাহিনীর কঠোর আইন প্রয়োগ বলবত রয়েছে। যা এই বাহিনীকে কোনও কারণ ছাড়াই যেকোনো বাড়িতে প্রবেশ করা, গ্রেপ্তার ও যে কাউকে হত্যা করার স্বাধীনতা দেয়।


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/2m9tv5rp
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ভারতের গুজরাটে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক হিন্দু সংখ্যাগরিষ্ঠ কলোনি থেকে মুসলিম বিক্রেতাকে বহিষ্কার



          ভারতে গুজরাটের আহমেদাবাদে ‘শাহজাহান’ নামে এক মুসলিম স্ট্রিট ফুড বিক্রেতাকে হিন্দু অধ্যুষিত কলোনি থেকে বের করে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সন্ত্রাসীরা। ৮ এপ্রিল আহমেদাবাদের বাপুনগরে এই ঘটনা ঘটে।

          ১২ এপ্রিল এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক গণমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

          ভিডিও:


          https://archive.org/details/only-hindus-can-do-business-in-hindu-areas

          ভিডিওতে দেখা গেছে, গেরুয়া স্কার্ফ পরিহিত উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিম বিক্রেতার নিকট তার পরিচয়পত্র দেখাতে বলে। আধার কার্ডে তার নাম ‘শাহজাহান’ জানতে পেরে আক্রমণাত্মক ভঙ্গিতে তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে আরম্ভ করে। “এখানে কি করছো? তোমার নাম কি?হিন্দুদের মহল্লায় কি করছো?” ইত্যাদি প্রশ্ন করতে থাকে।

          উগ্রবাদীরা মুসলিম বিক্রেতাকে সতর্ক করে জানায়, হিন্দু সংখ্যাগরিষ্ঠ কলোনিতে কেবল হিন্দুরাই ব্যবসা করতে পারবে, তাকে অনতিবিলম্বে উক্ত এলাকা ছেড়ে চলে যেতে তারা জোরাজুরি করতে থাকে।

          ভারতের বিভিন্ন অঞ্চলে একই ধরনের ঘটনার পরিলক্ষিত হচ্ছে। রাজস্থানে সেলিম নামে এক বিক্রেতা ও তার সহযোগীকে থামিয়ে হেনস্থা করার ঘটনা ঘটেছে, তাদেরকে একটি গ্রামে ব্যবসা করার পূর্বে পুলিশের ছাড়পত্র নিতে জোরাজুরি করা হয়েছিল।

          অধিকাংশ ক্ষেত্রে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিম হকারদের পরিচয়পত্র দাবি করছে, হিন্দু অধ্যুষিত পাড়ায় কেনাবেচা না করতে তারা সতর্ক করছে।

          এই সকল ঘটনায় ভারতজুড়ে জনবহুল স্থান ও জীবিকার ক্ষেত্রে মুসলিমদেরকে সামাজিকভাবে বয়কট করা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে।


          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/3nmu3jd8
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X