Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ১৮ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ১৮ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    ভারতের কেরালায় দেয়াল পোস্টারিংকে কেন্দ্র করে একদল মাদ্রাসা ছাত্রকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মারধর



    ​ভারতে কেরালা রাজ্যের কোঝিকোড় জেলায় একদল মাদ্রাসা ছাত্রকে নির্মমভাবে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। উক্ত জেলার পেরামব্রা এলাকার কাছে একটি ব্যক্তিগত মালিকানাধীন দেয়ালে কিছু পোস্টার লাগানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটনা।

    ১৭ এপ্রিল মুসলিম মিররের এক প্রতিবেদনে এই নিউজ তুলে ধরা হয়েছে।

    প্রাথমিকভাবে সংশ্লিষ্ট হিন্দু মালিক তার দেয়ালে কিছু পোস্টার লাগানোর ব্যাপারে মাদ্রাসা ছাত্রদের অনুমতি দেয়। তবে পোস্টারিং কাজ সম্পন্ন করতে ঐদিন রাতে ছাত্রদেরকে আসতে বলে। রাতে পোস্টারসহ ছাত্ররা হিন্দু মালিকের নিকট পুনরায় আসে। কিন্তু সেসময় হিন্দুত্ববাদী এই মালিক মাদ্রাসা ছাত্রদের সাথে বিরূপ আচরণ করতে আরম্ভ করে।

    ছাত্রদের অভিযোগ, তাদেরকে জোর করে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। তাদের সামনে পানি পরিবেশন করা হয়। এরপর বিভিন্ন ধর্মীয় বিষয় এবং চলমান ইরান-ইসরায়েল উত্তেজনা, আফগানিস্তান, সিরিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে তাদেরকে আক্রমনাত্নক মনোভাব নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে শুরু করে।

    ছাত্ররা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেসময় তাদেরকে নির্মমভাবে মারধর করা হয়, লাথি মারা হয় ও ধাতব বস্তু দ্বারা আঘাত করা হয়। ‘সন্ত্রাসী’ ট্যাগসহ তাদের বিরুদ্ধে নানা সাম্প্রদায়িক অপবাদ আনা হয়।

    এক পর্যায়ে মাদ্রাসা শিক্ষার্থীরা নিকটবর্তী একটি রেস্তোরাঁয় পালিয়ে যায়, তখনও হামলাকারীরা সাম্প্রদায়িক ইস্যু টেনে তাদেরকে লক্ষ্য করে গালমন্দ করতে থাকে।

    গুরুতর আহত কয়েকজন মাদ্রাসা ছাত্রকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ছাত্রদের অনেকেই স্কুল বয়সী বলে জানা গেছে।

    এই ঘটনায় উগ্র হিন্দুত্ববাদীদের আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে বেশ কয়েকটি সামাজিক সংগঠন। সাম্প্রদায়িক আক্রমণের পাশাপাশি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ উঠেছে।

    অপরদিকে অভিযোগ থাকা সত্ত্বেও এই ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা রুজু করেনি পুলিশ। ঘটনাটি কেরালা রাজ্যে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে আবারও উদ্বেগ সৃষ্টি করেছে।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/hk6b9b2h
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী-কন্যাশিশু শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল



    ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে অন্তত ৪৭ জন নারী ও কন্যাশিশু শহীদ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ নারী সংস্থা। সংস্থাটি সতর্ক করেছে, একটি ভঙ্গুর যুদ্ধবিরতির ছয় মাস পরেও এই মৃত্যুর ধারা অব্যাহত রয়েছে।

    ১৭ এপ্রিল, শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ (নারী) মুখপাত্র সোফিয়া কলটর্প জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলা ও স্থল সামরিক আগ্রাসনে এই বিপুলসংখ্যক নারী ও কন্যাশিশু শহীদ হয়েছেন।

    সংস্থাটি আরও জানায়, নিহতদের মধ্যে ২২ হাজারের বেশি নারী এবং প্রায় ১৬ হাজার কন্যাশিশু রয়েছে। গড়ে প্রতিদিন অন্তত ৪৭ জন নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন।

    শুধু প্রাণহানিই নয়, এই সংঘাতে আরও প্রায় ১১ হাজার নারী ও কন্যাশিশু গুরুতরভাবে আহত হয়েছেন, যাদের অনেকেই আজীবন পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে বাধ্য হচ্ছেন।

    দখলদার ইসরায়েলি আগ্রাসনের কারণে ফিলিস্তিনি পরিবার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে বলেও জানায় সংস্থাটি। হাজার হাজার পরিবারে এখন নারীরাই প্রধান উপার্জনকারী হয়ে উঠেছেন। স্বামী হারিয়ে তারা আয়, সহায়তা এবং মৌলিক সেবার সুযোগ ছাড়াই পরিবার চালাতে বাধ্য হচ্ছেন।

    এদিকে, যুদ্ধের মধ্যে প্রায় ১০ লাখ নারী ও কন্যাশিশু বারবার বাস্তুচ্যুত হয়েছেন। একইসঙ্গে প্রায় ৭ লাখ ৯০ হাজার নারী ও কন্যাশিশু চরম খাদ্য সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পায়, যা গাজার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সীমান্ত ক্রসিং বন্ধ থাকা এবং মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে চিকিৎসা সহায়তা পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।


    তথ্যসূত্র
    1. Average of 47 women and girls killed daily during Gaza war, UN says
    https://tinyurl.com/yc46tdpv
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার



      ​ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর নিশাত নামে এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে বাড়ির পাশের একটি খোলা স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

      নিহত নিশাত মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

      নিহতের পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে দৈনিক আমার দেশ জানায়, গত ১৫ এপ্রিল দুপুরে নিশাত চিপস কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

      শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক মোরগ ধরতে গিয়ে নিশাতের বাড়ির অদূরে একটি বস্তার ভেতর লাশ দেখতে পায়। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে শিশুটির পরিহিত কাপড় দেখে লাশ শনাক্ত করেন।

      ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই নির্মম ও রহস্যজনক হত্যাকাণ্ডের দ্রুত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


      তথ্যসূত্র:
      ১। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার
      https://tinyurl.com/5n7p8vfr
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ‎স্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে ভারত প্রবেশের সময় বিএসএফের গুলিতে বাংলাদেশি হিন্দু ব্যক্তি নিহত, নদী থেকে লাশ উদ্ধার




        ঝিনাইদহের মহেশপুরের পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি এক নাগরিকের লাশ চারদিন পর ইছামতি নদী থেকে উদ্ধার করা হয়েছে।

        ‎নিহত রতি জয়ধর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবেন্দ্রনাথ জয়ধরের ছেলে। তিন মাস আগে তার পরিবার ভারতে পাড়ি জমালেও তাদের কাছে যাওয়া হয়নি রতি জয়ধরের।

        ‎মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের বরাতে দৈনিক আমার দেশ জানায়, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয়রা ইছামতি নদীর পাড়ে উৎকট দুর্গন্ধ পায়, এ সময় তারা কাছে গিয়ে কচুরিপানার নিচে ভাসমান একটি লাশ দেখতে পান। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন যে লাশটি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০ গজ ভেতরে নদীতে ভাসছিল। পরে মহেশপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশটি উদ্ধার করে।

        ‎মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানায়, ধারণা করা হচ্ছে, লাশটি তিন থেকে চারদিন আগের। পানিতে পচে ফুলে উঠেছিল এবং উপুড় হয়ে ভাসছিল। দেহ তল্লাশির সময় পাওয়া কাগজপত্রের ভিত্তিতে এটি কোটালীপাড়ার দেবেন্দ্রনাথ জয়ধরের ছেলে রতি জয়ধরের লাশ বলে শনাক্ত করা হয়।

        ‎তিনি আরও জানান, খবর পেয়ে নিহতের ভাই রনজিত জয়ধর শুক্রবার সকালে এসে লাশটি শনাক্ত করেন। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

        ‎সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই আলমগীর হোসেন জানায়, লাশের ঘাড়ের ডান-বাম পাশের পাঁজরের নিচে এবং পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা গুলির আঘাত হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

        ‎নিহতের ভাই রনজিত জয়ধর জানায়, রতির দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রয়েছে। ছেলেরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছে। বড় মেয়ের বিয়ে হয়েছে এলাকায়। তিন মাস আগে রতি জয়ধরের স্ত্রী ও এস এসসি পরীক্ষার্থী ছোট মেয়ে ভারতে চলে যায়। সম্প্রতি গ্রামের জমি-ঘর বিক্রি করে তিন দিন আগে স্থায়ীভাবে ভারতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় রতি। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা।

        তথ্যসূত্র:
        ‎১। বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার
        ‎- https://tinyurl.com/37ndw73m​
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          বরিশালে শিশুদের হাতের টানেই উঠছে সড়কের পিচ, সংস্কার কাজ বন্ধ করে দিলো স্থানীয়রা



          বরিশালের মুলাদীতে শিশুদের হাতের টানেই সড়কের পিচ উঠে যাচ্ছে, এ কারণে সড়ক সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

          স্থানীয়দের বরাতে দৈনিক ইত্তেফাক জানায়, নিম্নমানের ইট, কম পরিমাণ বিটুমিন ও প্রয়োজনীয় প্রাইম কোট ছাড়া কাজ করার কারণে এমনটি হচ্ছে।

          স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রায় চার কোটি টাকা ব্যয়ে মুলাদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেরচর পাইতিখোলা খেয়াঘাট থেকে সদর ইউনিয়নের কুতুবপুর বাজার পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ মিটার সড়ক সংস্কারের জন্য দেওয়া হয়। কাজটি করছেন ঠিকাদার মো. রফিকুল ইসলাম।

          কুতুবপুর বাজার এলাকার বাসিন্দা আব্দুল জলিল সিকদার জানায়, সড়ক সংস্কারের কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত বুধবার (১৫ এপ্রিল) পিচ ঢালাইয়ের কাজ শুরু করে। কিন্তু কম বিটুমিন ব্যবহারের কারণে শিশুদের হাতের টানেই পিচ উঠে যাচ্ছে। এতে অল্প সময়ের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেয়।

          এদিকে মুলাদী উপজেলা প্রকৌশলী মো. জিয়াউল হকের দাবি, পাইতিখোলা থেকে কুতুবপুর সড়কের কাজ সন্তোষজনক হলেও কিছু লোক কাজের বাধা দেওয়ার চেষ্টা করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


          তথ্যসূত্র:
          ১। শিশুদের হাতের টানেই উঠছে সড়কের পিচ, কাজ বন্ধ করে দিলো স্থানীয়রা
          https://tinyurl.com/mue7vbum
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ময়মনসিংহ মেডিকেল ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ



            ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে, এতে অন্তত দুইজন আহত হয়েছে। গত শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় অবস্থিত মেডিকেল কলেজ হোস্টেলে এ ঘটনা ঘটে।

            আহতদের মধ্যে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপ গ্রুপের কর্মী মীর হামিদুরের অবস্থা গুরুতর। তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ গ্রুপের কর্মী আমান উল্লাহ মুয়াজকেও মারধর করা হয়; পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

            প্রত্যক্ষদর্শীদের বরাতে দৈনিক আমার দেশ জানায়, মোটরসাইকেলে তেল ভরাকে কেন্দ্র করে দুই গ্রুপের কর্মীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে হামিদুর মুয়াজকে আঘাত করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে হামিদুর ও তার সহযোগীরা মুয়াজকে মারধর করে কক্ষ থেকে বের করে দেয়।

            পরবর্তীতে হামিদুর চা পান করতে বাইরে গেলে মুয়াজ একটি স্টিলের পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে হামিদুরের সহযোগীরা মুয়াজকে ধাওয়া করলে সে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে মুয়াজকে উদ্ধারে তার গ্রুপের সদস্যরা এগিয়ে এলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরো কয়েকজন আহত হন।

            কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মতিউর রহমান জানায়, ‘ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’


            তথ্যসূত্র:
            ১। ময়মনসিংহ মেডিকেল ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ১
            https://tinyurl.com/4x7ct67v
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X