Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০২রা যিলকদ, ১৪৪৭ হিজরি || ২১ শে এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০২রা যিলকদ, ১৪৪৭ হিজরি || ২১ শে এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    ভারতের উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ডের ওপর হিন্দুত্ববাদী প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপ




    ভারতের উত্তরাখণ্ড রাজ্যে মাদ্রাসা বোর্ড বিলুপ্তির ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সে জানায়, জুলাই ২০২৬ থেকে রাজ্যের সকল মাদ্রাসাকে উত্তরাখণ্ড শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম অনুসরণ করা বাধ্যতামূলক। রাজ্যের হরিদ্বারে এক অনুষ্ঠানে বক্তব্যকালে সে এই ঘোষণা জানায়।

    ২০ এপ্রিল মুসলিম মিররের এক প্রতিবেদনে এই তথ্যগুলো তুলে ধরা হয়েছে।

    সে এই সিদ্ধান্তকে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসাবে বর্ণনা করেছে এবং সতর্ক করেছে যে, কোনও প্রতিষ্ঠান যদি এই সিদ্ধান্ত মানতে অসম্মতি জানায় তবে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। বাস্তবায়ন নিশ্চিত করতে সংখ্যালঘু মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা পৃথক শিক্ষা কর্তৃপক্ষ দ্বারা তদারকি করবে।

    অনুষ্ঠানে উপস্থিত হিন্দুত্ববাদী নেতারা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। মহন্ত রবীন্দ্র পুরী নামে এক হিন্দুত্ববাদী নেতা এই সিদ্ধান্তের পক্ষে নিজের শক্তিশালী অবস্থান তুলে ধরে জানায়, দেশব্যাপী মাদ্রাসা শিক্ষা এভাবে নিষেধ করে দেওয়া উচিত। কিছু কিছু মাদ্রাসাকে সামাজিক অস্থিরতার জন্য দায়ী করে সে মুসলিম বিরোধী বক্তব্য উস্কে দিয়েছে।

    হিন্দুত্ববাদী প্রশাসনের এমন ইসলামবিদ্বেষমূলক সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের আলেম-ওলামা ও সাধারণ মুসলমানগণ। মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি এই সিদ্ধান্তকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছেন। তিনি যুক্তি দিয়েছেন, মাদ্রাসা বোর্ডকে কার্যকর রেখেও সংস্কারের সুযোগ ছিল।

    মুফতি শাহাবুদ্দিন রাজভী বারেলভি মাদ্রাসা বোর্ড নির্মূলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বিদ্যমান মাদ্রাসা বোর্ডটি প্রয়োজনীয়তা সাপেক্ষে বিভিন্ন পরিবর্তন নিয়ন্ত্রণ করতে পারত।

    অপরদিকে এই নীতি কার্যকর হওয়ার পূর্বেই হিন্দুত্ববাদীদের দ্বারা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে হেনস্থার বিভিন্ন অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজ্যের দেরাদুনে সংঘটিত এক ঘটনায় হিন্দুত্ববাদী বজরং দলের কর্মীরা বিহার থেকে আগত একদল মাদ্রাসা শিক্ষার্থী ও সুপারভাইজারকে রাস্তায় থামিয়ে দেয়। তারা শিক্ষার্থীদের পড়াশোনা ও ধর্মীয় শিক্ষা নিয়ে প্রশ্ন তোলে, তাদের নিকট আধার কার্ড দাবি করে, মাদ্রাসাগুলো দেশে বিভক্তিমূলক চিন্তা-চেতনা প্রচার করছে বলে তারা অভিযোগ করে।

    হিন্দুত্ববাদীদের দাবি, জুলাই ২০২৬ থেকে মাদ্রাসা বোর্ডের বিলুপ্তির সিদ্ধান্তের অর্থই হল, এই মাদ্রাসা শিক্ষা ইতোমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে। এখন মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্যে অন্যান্য রাজ্য থেকে উত্তরাখণ্ডে আসা মুসলিম শিক্ষার্থীদের প্রবেশ নিয়ে প্রশ্ন তুলছে হিন্দুত্ববাদীরা।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/mv7ct2e5
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজায় যুদ্ধবিরতির পরও বর্বর ইসরায়েলি হামলায় ৭৮০ ফিলিস্তিনি শহীদ



    যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষের ওপর দখলদার ইসরায়েলের ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে। গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২০ এপ্রিল, সোমবার একদিনেই অন্তত ৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর ফলে গত বছরের অক্টোবর থেকে ঘোষিত যুদ্ধবিরতির পরও মোট শহীদের সংখ্যা ৭৮০ জন ছাড়িয়েছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

    সোমবারে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি পুলিশ চৌকিতে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ৩ জন শহীদ হন। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন এবং উত্তর গাজা সিটির কাছে জেইতুন এলাকায় সড়কচৌমাথায় আরেকজন প্রাণ হারান।

    স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ধারাবাহিক হামলায় গাজাজুড়ে শহীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। আহতের সংখ্যা ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

    আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং মানবিক সংকটকে গভীর করছে।


    তথ্যসূত্র
    1. Israeli forces killed more than 780 Palestinians in Gaza since ‘ceasefire’
    https://tinyurl.com/3nk3rr2f
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ‎রংপুরের গঙ্গাচড়ায় একই দিনে তিনজনের আত্মহত্যা




      রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একই দিনে তিনজনের আত্মহত্যার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে। পৃথক তিনটি ঘটনায় এক স্কুলছাত্রী ও দুই গৃহবধূর মৃত্যু ঘিরে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

      ‎মৃত ব্যক্তিরা হল, গঙ্গাচড়া উপজেলার মাস্টারপাড়া এলাকার পল্লী বিদ্যুতের লাইনম্যান মো. আনারুল কবিরের মেয়ে শামসে আরা কবির (১৩), লক্ষীটারী ইউনিয়নের সরকারটারি এলাকার মজনু মিয়ার স্ত্রী ও হারাগাছ এলাকার মজিবর রহমানের মেয়ে মাছুমা বেগম (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের তেতুলতলা এলাকার সামসুল হকের স্ত্রী সুবর্ণা বেগম।

      ‎গণমাধ্যম সূত্রে জানা যায়, শামসে আরা কবির গঙ্গাচড়া হাজী দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন।

      ‎অন্যদিকে, মাছুমা বেগম গত ১৯ এপ্রিল বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল মধ্যরাতে তিনি মারা যায়।

      ‎এছাড়া, পারিবারিক কলহের জেরে সুবর্ণা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, মায়ের সঙ্গে ঝগড়ার জেরেই তিনি এ পথ বেছে নেয়।

      ‎এ বিষয়ে গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের সদস্য সুজা আহম্মেদ সাজুসহ একাধিক এলাকাবাসী জানান, বিশেষ করে স্কুলছাত্রী শামসে আরা কবির মৃত্যুর ঘটনা স্বাভাবিক মনে হচ্ছে না। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

      ‎গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর সবুর জানায়, একই দিনে তিনটি আত্মহত্যার ঘটনা অবশ্যই উদ্বেগজনক। প্রতিটি ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।



      ‎তথ্যসূত্র:
      ‎১। গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা
      ‎- https://tinyurl.com/59mrda8p
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ‎টাঙ্গাইলের মির্জাপুরে মাটিতে পুতে রাখা অজ্ঞাত নারী ও নবজাতকের লাশ উদ্ধার



        টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক গর্ভবতী নারী ও নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর সেতুর পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

        ‎দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৬টার সময় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া নদীর পাশে দুর্গন্ধ পান স্থানীয়রা। এসময় তারা ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের লাশ উদ্ধার করে।

        ‎এলাকাবাসীর ধারণা ৮ থেকে ১০ দিন আগে ওই গর্ভবতী নারীকে হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে।

        ‎মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানায়, মাটি খুঁড়ে ওই নারীকে বের করার সময় তার সঙ্গে নবজাতকের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই নারী ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন। তার মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়। পরে দুইজনকে মাটিচাপা দেয়া হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



        ‎তথ্যসূত্র:
        ‎১। মাটিতে পুতে রাখা ছিল নারী ও নবজাতকের লাশ
        ‎- https://tinyurl.com/f5k4bvbj
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ‎বিএনপির মনোনয়ন পেল আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর



          গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা শিকদার ঠাকুর বিএনপির সংরক্ষিত মহিলা এমপি প্রার্থী মনোনীত হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, গত সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে, এ তালিকায় আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুরের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

          ‎কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের বছর ১ জানুয়ারি কমিটির পূর্ণাজ্ঞ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার ২৭ নম্বরে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা ঠাকুরের নাম।

          ‎তাছাড়া তৎকালীন সময়ে সংরক্ষিত নারী আসনে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছিল সুবর্ণা ঠাকুর। এই দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে আওয়ামী লীগের দলীয় মনোগ্রাম যুক্ত একটি ফাইল হাতে (মনোনয়ন ফরম) সুবর্ণাকে বলতে শোনা গেছে, ‘প্রধানমন্ত্রী মানবতার মা আমাকে মনোনয়ন দেবেন। আমি যাতে মানব কল্যাণে কাজ করতে পারি। আমি জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগে আছি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য।’

          ‎তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সুবর্ণা ঠাকুর দাবি করে বলেছে, ‘বিষয়টি পরিষ্কার করা দরকার, আমাকে এক সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক করা হয়েছিল, কিন্তু এতে আমার সম্মতি ছিল না। আমাকে না জানিয়েই, তাদের ইচ্ছা মতো ওই তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়।’

          ‎‘আমি কখনো সেই তালিকা দেখিনি, এমনকি কোনো মিটিং-মিছিল বা দলীয় কার্যক্রমেও অংশগ্রহণ করিনি। এ কারণে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগও করিনি। কারণ বিষয়টিকে আমি কখনো গ্রহণই করিনি। আমার এ বিষয়ে কোনো আগ্রহ ছিল না।’

          ‎সুবর্ণা ঠাকুর আরও জানায়, ‘আমি একজন শিক্ষিকা, আমি আমার পেশাগত ও ধর্মীয় কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকি। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে ধর্মীয় কাজে আমাকে যেতে হয়, তাই রাজনীতির ওই বিষয়টি আমি পুরোপুরি এড়িয়ে গেছি।’



          ‎তথ্যসূত্র:
          ‎১। বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর
          ‎- https://tinyurl.com/2p9kcj9x
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ‎এসএসসি প্রবেশপত্রে ব্যাপক ত্রুটি, পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ




            পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা। গত সোমবার (২০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার পলাশবাড়ী ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নিয়ে তারা এ অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

            ‎আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সোমবার রাত পর্যন্ত হাতে না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন উপজেলার গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন পরীক্ষার্থী। অনিশ্চয়তার মুখে তারা রাত সোয়া ৯টার দিকে মহাসড়ক আটকে দেন। প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধ চলার পর রাত সাড়ে ১০টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

            ‎পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান এবং পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করে। রাতেই প্রবেশপত্র পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

            ‎কেবল গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় নয়, একই উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন পরীক্ষার্থীও সোমবার বিকেল পর্যন্ত প্রবেশপত্র হাতে পাননি। এর প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় অবস্থান নিয়েছিলেন।

            ‎এদিকে জেলার ফুলছড়ি উপজেলায় কঞ্চিপাড়া এমইউ একাডেমি উচ্চ বিদ্যালয়ের ১৫০ জন পরীক্ষার্থীর প্রবেশপত্রে ব্যাপক ত্রুটি পাওয়া গেছে। কারও বিজ্ঞান বিভাগের জায়গায় মানবিক বিভাগ, কারও ছবির পরিবর্তে অন্য কারো ছবি, আবার কারও বাবা-মায়ের নাম ভুল এসেছে। এই ভুল সংশোধনের দাবিতে পরীক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে দিনভর বিক্ষোভ করেন।

            ‎পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানিয়েছে, পরীক্ষার্থীরা যেন সঠিক সময়ে পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সবার হাতে প্রবেশপত্র পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।



            ‎তথ্যসূত্র:
            ‎১। পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ
            ‎- https://tinyurl.com/yrp8tesp
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X