Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৫ যিলকদ, ১৪৪৭ হিজরি || ২৪ শে এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৫ যিলকদ, ১৪৪৭ হিজরি || ২৪ শে এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো জঙ্গিবাদের ‘নিরাপদ অঞ্চল’ হয়ে উঠেছে বলে উস্কানিমূলক বক্তব্য বিজেপি নেতার


    ভারতে পশ্চিমবঙ্গের মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি জেলা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ‘নিরাপদ অঞ্চল’ হয়ে উঠেছে দাবি করে মুসলিমদের বিরুদ্ধে উস্কানি দিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি সাংসদ ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সে কোনও প্রমাণ ছাড়াই এসব অঞ্চলে ‘আইএসআইয়ের সম্পদ এবং প্রশিক্ষণ শিবির’ রয়েছে বলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে।

    পশ্চিমবঙ্গে নির্বাচনে পূর্বে এই ধরনের মুসলিমবিরোধী উস্কানিমূলক মন্তব্য করে সে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ২৩ এপ্রিল মুসলিম মিররের এক প্রতিবেদনে এই নিউজটি তুলে ধরা হয়েছে।

    তার মতে, ১৯৫১ সাল হতে পশ্চিমবঙ্গ রাজ্যে মুসলিমদের জনসংখ্যা ১৯% হতে ২৯% এ উন্নীত হয়েছে। রাজ্যে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি পাওয়াকে সে আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছে।

    ভারতে হিন্দুত্ববাদী নেতারা বিভিন্ন বক্তব্যে মুসলিমদের প্রকাশ্যে আক্রমণ করে যাচ্ছে, পক্ষান্তরে ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠিত না থাকায় বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে মুসলিমদের স্বার্থে কোনও ক্ষমতাসীন সরকার নেই। বরং এই তাগুতি সরকার মুসলিমদের স্বার্থের তুলনায় হিন্দুত্ববাদী জুলুমমূলক স্বার্থসিদ্ধিকে অগ্রাধিকার দিয়ে থাকে।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/2ef7aas3
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজার উত্তরাঞ্চলে বর্বর ইসরায়েলি হামলায় তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনি শহীদ


    ​যুদ্ধবিরতি কার্যকর থাকার ঘোষণা সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। চলমান এই আগ্রাসনে বেসামরিক মানুষের প্রাণহানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ উত্তর গাজায় একদল বেসামরিক নাগরিককে লক্ষ্য করে বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

    গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাতে আলজাজিরা জানিয়েছে, ২৩ এপ্রিল, বৃহস্পতিবার উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় আল-কাসসাম মসজিদের নিকটে একদল বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে তিনজনই শিশু। নিহতদের মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

    গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সহিংসতা থেমে নেই। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে সন্ত্রাসী ইসরায়েল প্রায় ২ হাজার ৪০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার মধ্যে হামলা, অবরোধ এবং অন্যান্য সহিংস কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।


    তথ্যসূত্র
    1. Israeli strike kills five in Gaza, including three children
    https://tinyurl.com/4f8dhpjv
    zz0.3ookcb6bqluzz
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার



      যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের ধানক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

      গণমাধ্যম সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

      নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।


      তথ্যসূত্র:
      ১। বেনাপোলে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
      https://tinyurl.com/yc7mvt26
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        কক্সবাজারে রামুতে ৮ লাখ টাকার মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি অভিযানে উদ্ধার


        রামু উপজেলার ‘আতঙ্কের সড়ক’ হিসেবে পরিচিত ঈদগাঁও–ঈদগড় সড়ক থেকে অপহৃত ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্তি পেয়েছেন। দৈনিক ইত্তেফাক জানায়, বুধবার (২২ এপ্রিল) ভোরে অপহরণের শিকার হওয়ার পর একই দিন রাতে তিনি ফিরে আসেন। তবে তার মুক্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

        স্বজনদের দাবি, ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়েছে। অন্যদিকে পুলিশের বক্তব্য, অভিযান চালিয়েই তাকে উদ্ধার করা হয়েছে।

        স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ঈদগাঁও থেকে নিজ বাড়ি ঈদগড়ে রওয়ানা দেন। পথে পানেরছড়া ঢালা এলাকায় ১০–১৫ জনের একটি সশস্ত্র দল রুস্তম আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ি গভীর বনে নিয়ে যায়। অপহরণের পরপরই পরিবারের কাছে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একইসঙ্গে, টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

        রুস্তম আলীর চাচা করিম মৌলভী দাবি, দিনভর দেনদরবারের পর অপহরণকারীরা ৩০ লাখ টাকা থেকে নেমে ৮ লাখ টাকায় রাজি হয়। তার ভাষ্য, ‘রাতে জোয়ারিয়ানালা ইউনিয়নের স্বপ্নতরী এলাকার পাহাড়ি বনের ভেতরে নির্ধারিত স্থানে আমি নিজেই নগদ ৮ লাখ টাকা দেই। এরপর তারা আমার ভাতিজাকে ছেড়ে দেয়।’

        স্থানীয় আবুল কাশেম জানান, মুক্তিপণের টাকা নেওয়ার পর অপহরণকারীরা রুস্তম আলীকে ছেড়ে দেয়।

        অন্যদিকে পুলিশ বলছে, তাকে উদ্ধারে দিনভর অভিযান চালানো হয়েছে। রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার দাবি, অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করা হয়। দীর্ঘ সময়ের অভিযানের একপর্যায়ে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার ভাষ্য, ‘মুক্তিপণের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

        ঈদগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, পাহাড়ি এলাকায় টানা অভিযানের ধারাবাহিকতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায় নি।

        তথ্যসূত্র:
        ১। কক্সবাজারে মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার
        https://tinyurl.com/4mtvwr7p
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার




          কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

          গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসতঘর থেকে ৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

          গণমাধ্যম সূত্রে জানা যায়, সোনা মিয়া ওরফে ইসমাইল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক। সে সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের ছেলে।


          তথ্যসূত্র:
          ১। কুমিল্লায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
          https://tinyurl.com/5b2en5k4
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার



            কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

            গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসতঘর থেকে ৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

            গণমাধ্যম সূত্রে জানা যায়, সোনা মিয়া ওরফে ইসমাইল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক। সে সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের ছেলে।


            তথ্যসূত্র:
            ১। কুমিল্লায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
            https://tinyurl.com/5b2en5k4
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              কুমিল্লায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার



              কুমিল্লার দাউদকান্দি উপজেলায় খাল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রামনগর সংযোগ সেতুর নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

              দৈনিক আমার দেশ সূত্র জানায়, মহাসড়কের পাশের একটি খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি একজন পুরুষের। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


              তথ্যসূত্র:
              ১। দাউদকান্দিতে খাল থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের লাশ
              https://tinyurl.com/5cpscjju
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                বান্দরবানে ৬ রাবারশ্রমিককে অপহরণ করলো সন্ত্রাসীরা



                বান্দরবানের টংকাবতী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে ছয় শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। গত বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের হাতিরডেরা নামক এলাকার বাগান থেকে তাদের ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা।

                অপহৃত শ্রমিকেরা হলেন— নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্লাহ, রমিত ও সাকিব।

                দৈনিক আমার দেশ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে টংকাবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মায়ই ম্রো জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কালো পোশাকধারী একটি দল শ্রমিকদের অপহরণ করেছে বলে শুনেছি। কে বা কারা অপহরণ করেছে, এ বিষয়ে জানি না।


                তথ্যসূত্র:
                ১। বান্দরবানে ৬ রাবারশ্রমিককে অপহরণ
                https://tinyurl.com/mr4235fm
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  মুসলিমদের কুৎসিত ভাষায় গালমন্দ করল উত্তরপ্রদেশের এক বিজেপি নেত্রী


                  ভারতে উত্তরপ্রদেশের মিরাটে অবস্থিত পিভিএস মল ভবনে এক সাক্ষাতকারে মুসলিম বিরোধী ঘৃণামূলক মন্তব্য উস্কে দিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের মহিলা নেত্রী ডাঃ উদিতা ত্যাগী। সে হিন্দুদের দ্রুত বিয়ে করার পরামর্শ দিয়েছে, হিন্দু নারীদের ৪টি সন্তান নিতে উৎসাহিত করেছে। এই উদ্দেশ্যে যে, যদি কেউ হিন্দুদের গলা কাটতে আসে তবে নিরাপত্তা বা বাঁচার জন্য অধিক সন্তানের প্রয়োজন হবে।

                  কারা হিন্দুদের গলা কাটতে আসবে এমন প্রশ্নের জবাবে সে স্পষ্টভাবে জানায়, আমরা জিহাদি শুকরদের কথা বলছি, আমরা মুসলিমদের কথা বলছি।

                  ২৩ এপ্রিল মুসলিম আইটি সেল এর এক্স পোস্টে এই তথ্য তুলে ধরা হয়েছে।

                  বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য মুসলিমদেরকে গণহত্যার প্রকাশ্য উস্কানি। সরকারের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি নিজ সম্প্রদায়ের নারীদেরকে যুদ্ধের কথা বলে সংখ্যা বৃদ্ধি করতে বলছে, অপরদিকে মুসলিম সম্প্রদায়কে ‘জিহাদি শুকর’ বলে অভিহিত করছে, যা সংখ্যালঘু মুসলিমদের উপর গণহত্যা চাপিয়ে দেওয়ার ইঙ্গিত বহন করছে।

                  এই সব উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে বর্তমান ভারতে কোনও বিচার নেই। কেননা এরূপ মন্তব্য এখন হিন্দুত্ববাদী প্রশাসনের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে পরিণত হয়েছে।


                  তথ্যসূত্র:
                  1. https://tinyurl.com/4zye8sxx
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment


                  • #10
                    বগুড়ার শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ বলায় যুবককে আটক




                    বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালনরত এক নারী উপপরিদর্শককে (এসআই) ‘ম্যাডাম’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক যুবককে প্রায় দেড় ঘণ্টা থানায় আটকে রাখার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে থানা চত্বরে এ ঘটনা ঘটে।

                    ভুক্তভোগী নূর মোহাম্মদ মামুনের বরাতে দৈনিক আমার দেশ জানায়, ব্যক্তিগত প্রয়োজনে তিনি সকালে থানায় যান। এ সময় ডিউটিরত এসআই রোখসানা খাতুনকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে কথা বলতে চাইলে সে অসন্তোষ প্রকাশ করে। একপর্যায়ে তাকে গালাগালি করে কোনো লিখিত অভিযোগ ছাড়াই আটকে রাখা হয়। পরে পরিবারের সদস্যরা থানায় গেলে প্রায় দেড় ঘণ্টা পর একটি মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

                    ঘটনার পর অনুসন্ধানে জানা যায়, এসআই রোখসানা খাতুন যোগদানের পর থেকেই থানায় সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে তার আচরণ নিয়ে নানা মহলে অসন্তোষ রয়েছে। ভুক্তভোগী হিসেবে পরিচয় দেওয়া রেজাউল করিম, আলী হাসান ও নাইম ইসলাম অভিযোগ করেন, তারা পূর্বে থানায় গেলে অসৌজন্যমূলক আচরণের শিকার হন এবং ধমক দিয়ে বের করে দেওয়া হয়।

                    অন্যদিকে ইমরান হোসেন নামের একজন জানান, প্রায় পাঁচ মাস আগে তিনি ওই কর্মকর্তার আচরণ নিয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনের কাছে মৌখিক অভিযোগ করেছিলেন।


                    তথ্যসূত্র:
                    ১। নারী এসআইকে ‘ম্যাডাম’ বলায় থানায় আটকে রাখার অভিযোগ
                    https://tinyurl.com/3w7dtd7p
                    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                    Comment

                    Working...
                    X