Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৮ যিলকদ, ১৪৪৭ হিজরি || ২৭ শে এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৮ যিলকদ, ১৪৪৭ হিজরি || ২৭ শে এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    উত্তরপ্রদেশে অবৈধ আখ্যা দিয়ে একটি মাদ্রাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন


    ​২৬ এপ্রিল ভারতে উত্তরপ্রদেশের সন্ত কবির নগর জেলায় অবৈধ আখ্যা দিয়ে একটি মাদ্রাসায় বুলডোজার অভিযান চালিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন। সম্ভাব্য বিক্ষোভ দমনে উক্ত জেলার খলিলাবাদের মোতি নগর এলাকায় কড়া পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

    এর আগে মাদ্রাসা নির্মূল সংক্রান্ত প্রশাসনের নোটিশের বিরুদ্ধে আপিল করেছিল সংশ্লিষ্ট মাদ্রাসা কমিটি, যা খারিজ করে দেয় হিন্দুত্ববাদী প্রশাসন। এছাড়া মাদ্রাসা নির্মাণের সাথে সংশ্লিষ্ট মাওলানা শামসুল হুদা খানকে ভিত্তিহীন মামলায় অভিযুক্ত করা হয়। প্রায় ৮ বছর পূর্বে ৬৪০ বর্গমিটার জায়গা জূড়ে উক্ত মাদ্রাসা ভবন নির্মিত হয়েছিল।

    ভিডিও দেখুন: https://x.com/i/status/2048594175063695437



    তথ্যসূত্র:
    1. https://muslimmirror.com/up-official...ding-approval/
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    রংপুরে ভারতীয় নাগরিকদের দেয়া হয়েছে বাংলাদেশি জন্মসনদ, অভিযোগ দেয়া হলেও আমলে নেয়নি দুদক



    ​রংপুরের বদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র উত্তম কুমার সাহা ক্ষমতায় থাকাকালে ভারতীয় নাগরিক দুই সহোদরকে অবৈধভাবে বাংলাদেশি নাগরিক হিসেবে জন্মসনদ প্রদান করেছে। একই সঙ্গে তাদের মায়ের জন্যও মৃত্যুসনদ ইস্যু করে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    গণমাধ্যম সূত্রে জানা যায়, এ ঘটনায় পৌর বাসিন্দা প্রদীপ কুমার সাহা গত বছরের ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে ২০২৩ সালের ২৮ জুন একই ধরনের আরেকটি অভিযোগ করা হয়। কিন্তু একটি অভিযোগেরও সঠিক তদন্ত হয়নি বলে জানান অভিযোগকারীরা।

    ১৯৯৯ সালে বদরগঞ্জ ইউনিয়ন পরিষদকে পৌরসভায় উন্নীত করে গেজেট প্রকাশ করা হয় এবং ২০০০ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। এরপর আওয়ামী লীগের প্রভাববলয়ে উত্তম কুমার সাহা পৌর প্রশাসক থেকে শুরু করে চারবারের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে। তার দায়িত্বকালে পৌরসভার বিভিন্ন কর্মকাণ্ডে অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং আর্থিক দুর্নীতি করে।

    অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালে বদরগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেখিয়ে রাজ কুমার নামের এক ব্যক্তির দুই ছেলে মনোজ কুমার সাহা (ওরফে রানা) এবং রাজীব কুমার সাহার নামে জন্মসনদ ইস্যু করা হয়। এ দুই সহোদরের জন্ম ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর এলাকায়। সেখানকার স্থায়ী বাসিন্দা তারা। তাদের কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে এবং তারা বর্তমানে ভারতের নাগরিক হিসেবে বসবাস করছে। অভিযোগকারীরা জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় পরিচয়, ঠিকানা এবং মোবাইল নম্বরসহ বিভিন্ন তথ্য দুদকের কাছে জমা দেওয়া হয়েছে। কিন্তু দুদক বিষয়টি আমলে নেয়নি।

    শুধু জন্মসনদ নয়, ওই দুই সহোদরের মা আরতী রাণী সাহার মৃত্যুসনদ নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, আরতী রাণী সাহা ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। অথচ একই তারিখ উল্লেখ করে ২০১৯ সালের ৩১ জানুয়ারি বদরগঞ্জ পৌরসভা থেকে তার নামে একটি মৃত্যুসনদ ইস্যু করা হয়। অভিযোগকারীর ভাষ্য, এটি একটি পরিকল্পিত জালিয়াতি, যার মাধ্যমে সম্পত্তিসংক্রান্ত কার্যক্রম সহজ করার চেষ্টা করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাজকুমার সাহার বদরগঞ্জ পৌর শহরের কেন্দ্রস্থলে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, যার আনুমানিক মূল্য শতকোটি টাকারও বেশি হতে পারে। এসব সম্পত্তির মালিকানা নিশ্চিত করতে প্রভাবশালী মহলের সহযোগিতায় জাল জন্ম ও মৃত্যুসনদ সংগ্রহ করা হয়েছে। এতে সাবেক মেয়রের প্রত্যক্ষ সহযোগিতা ছিল বলেও উল্লেখ করা হয়।

    এ বিষয়ে অভিযোগকারী প্রদীপ কুমার সাহা বলেন, উত্তম কুমার সাহা একজন দুর্নীতিবাজ মেয়র ছিল। তার দায়িত্বকালে পৌরসভায় বহু অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসব বিষয় এতদিন চাপা পড়ে ছিল। কিন্তু এখনো তার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তিনি আরো দাবি করে, গোপনে আর্থিক লেনদেনের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করারও চেষ্টা করা হয়েছে।

    স্থানীয়রা বলছেন, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তা কেবল একটি পৌরসভার প্রশাসনিক অনিয়ম নয়; বরং জাতীয় নিরাপত্তা এবং নাগরিক সনদ ব্যবস্থার জন্যও বড় ধরনের হুমকি হতে পারে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করেন।


    তথ্যসূত্র:
    ১। ভারতীয় নাগরিকেরা পেয়েছেন বাংলাদেশি জন্মসনদ
    https://tinyurl.com/5n8uvjbz
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: ১২ বছর পরও আপিল বিভাগে ঝুলছে মামলা, জীবদ্দশায় বিচার দেখতে চান স্বজনরা




      নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা এ দাবি জানান।

      মানববন্ধনে অংশ নিয়ে খুন হওয়া নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, নূর হোসেন নামের এক মাফিয়া কীভাবে টাকার প্রভাবে র‍্যাব সদস্যদের ব্যবহার করে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়েছিল সেই দৃশ্য দেখে সারা দেশের মানুষ কেঁদেছিল। পুরো জাতি তখন আমাদের পাশে দাঁড়িয়েছিল।

      আজ হয়তো ভয়-ভীতি, মামলা ও আতঙ্কের কারণে অনেকেই সামনে আসতে সাহস পান না। কিন্তু আমরা তো আমাদের আপনজন হারিয়েছি। আমরা পরিবারগুলো ১২ বছর ধরে বুকভরা কান্না আর অসহনীয় কষ্ট নিয়ে বেঁচে আছি। আমাদের একটাই দাবি নজরুল সাহেবসহ সাত পরিবারের এই নির্মম হত্যার বিচার যেন আমরা জীবিত অবস্থায় দেখে যেতে পারি।

      আমরা জানতে চাই, কেন র‍্যাব সদস্যরা নূর হোসেনের কথায় এত ভয়ংকর হত্যাকাণ্ড ঘটালো? কেন সাতটি পরিবারকে ধ্বংস করে দিল? যদি আইনশৃঙ্খলা বাহিনীর কাছেই মানুষ নিরাপত্তা না পায়, তাহলে মানুষ কার কাছে যাবে? র‍্যাবের ওপর যে কলঙ্কের দাগ লেগেছে, তা মুছতে হলে এই মামলার বিচার দ্রুত কার্যকর করতে হবে।

      তিনি আরো বলেন, সেই সময় বেগম খালেদা জিয়া এসেছিলেন এবং বলেছিলেন বিএনপি ক্ষমতায় এলে এই হত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। এখন আমরা আশা করি, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং সাতটি পরিবারের পাশে দাঁড়াবেন।

      আমরা অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল কর্মকর্তার প্রতি আহ্বান জানাই তারা যেন এই মামলার রায়ের দিকে বিশেষ দৃষ্টি দেন এবং দ্রুত কার্যকরের ব্যবস্থা করেন। ২০২৬ সালের মধ্যেই এই রায় কার্যকর হবে বলে আমরা আশা করি।

      মৃত জাহাঙ্গীরের স্ত্রী সামছুন নাহার নুপুর বলেন, ১২ বছর পেরিয়ে গেলেও এখনো এই হত্যাকাণ্ডের ফাঁসির রায় কার্যকর হয়নি। আমি চাই, দ্রুত সেই রায় কার্যকর করা হোক।

      যখন আমার স্বামীকে হত্যা করা হয়, তখন আমার সন্তান মাত্র সাত মাসের ছিল। আজ সে বড় হচ্ছে, বাবাকে খোঁজে। কিন্তু আমি তাকে তার বাবাকে ফিরিয়ে দিতে পারি না। একজন সন্তান যখন ‘বাবা, বাবা’ বলে ডাকে, তখন আমার বুকটা ভেঙে যায়। আমি আমার সন্তানের জন্য একটি নিরাপদ ও নিশ্চিত ভবিষ্যৎ চাই। আমাদের দায়িত্ব নেওয়ার মতোও কেউ নেই। আমি একজন মা হয়ে সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছি।

      এই হত্যাকাণ্ডে শুধু সাতজন মানুষ মারা যাননি, ধ্বংস হয়েছে সাতটি পরিবার। কেউ বাবা হারিয়েছে, কেউ ভাই, কেউ সন্তান, আর আমি হারিয়েছি আমার স্বামী। নিহতদের পরিবারগুলো আজও অসহায় কষ্টে দিন কাটাচ্ছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা আজও বেঁচে আছে, ভালোভাবে দিন কাটাচ্ছে। অথচ সাতটি তরতাজা প্রাণ নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা ভাবলে বুক ফেটে যায়।

      নিহত তাজুল ইসলামের পিতা আবুল খায়ের বলেন, সাড়ে আট বছরের মতো এখনো সে মামলাটি আপিল বিভাগে ঝুলে আছে এবং কেন সে মামলাটি আপিল বিভাগে ঝুলে আছে তা আমাদের বোধগম্য নয়। আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে তাকিয়ে আছি। তার মায়ের ওয়াদা তিনি পূরণ করবেন বলে আমরা আশাবাদী।

      প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক সড়ক থেকে তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ মোট সাতজনকে গুম করা হয়। তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজদের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও চন্দন কুমার সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি হত্যা মামলা দায়ের করে। এসব মামলার বিচারিক প্রক্রিয়া বর্তমানে আপিল বিভাগে চলমান রয়েছে।


      তথ্যসূত্র:
      ১। নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবি
      https://tinyurl.com/kyy8svys
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        কুড়িগ্রামে শিশুর মৃত্যু নাকি হত্যাকাণ্ড এক সপ্তাহেও কাটেনি ধোঁয়াশা, এলাকাবাসীর থানা ঘেরাও



        কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের শিশু আয়শা খাতুনের মৃত্যুর এক সপ্তাহ পার হলেও এখনো রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ। স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড- এই ধোঁয়াশা কাটেনি গত এক সপ্তাহেও। এ নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

        এদিকে আয়শার মৃত্যুকে হত্যাকাণ্ড মনে করে দ্রুত ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবার (২৭ এপ্রিল) সকালে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

        দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া গ্রামের আলমগীর হোসেনের দুই বছর বয়সী শিশুকন্যা আয়শা খাতুন গত ১৭ এপ্রিল সকালে নিখোঁজ হয়। বাড়ির আশপাশের জায়গা থেকে শুরু করে সব প্রতিবেশীর বাড়িতে সারাদিন খোঁজ করেও পাওয়া যায়নি শিশুটিকে। পরে রাতে বাড়ির পাশের একটি জায়গা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। দিনের বেলা হত্যা করে রাতে যখন বিদ্যুৎ চলে যায় ঠিক তখনই কেউ হয়তো লাশটি ফেলে রেখে চলে গেছে বলে ধারণা করেন তার পরিবারের লোকজন।

        শিশু আয়শার মৃত্যুকে অস্বাভাবিক এবং হত্যাকাণ্ড উল্লেখ করে মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে উত্তেজিত জনতা মিছিল নিয়ে চিলমারী মডেল থানার সামনে গিয়ে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে।

        পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের অবরোধ ও কর্মসূচি প্রত্যাহার করে নেন।


        তথ্যসূত্র:
        ১। দুই শিশুর মৃত্যু নাকি হত্যাকাণ্ড: এক সপ্তাহেও কাটেনি ধোঁয়াশা
        https://tinyurl.com/5n6upvwc
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে নারী-শিশুসহ ১৪ জন নিহত




          যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ২৬ এপ্রিল, রবিবার দক্ষিণ লেবাননে চালানো একাধিক ড্রোন ও বিমান হামলায় দুই শিশু ও দুই নারীসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

          লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো এ হামলায় আরও ৩৭ জন আহত হয়েছেন, আহতদের মধ্যেও তিন নারী রয়েছেন। এই হামলার মাধ্যমে সন্ত্রাসী ইসরায়েল আবারো যুদ্ধবিরতি লঙ্ঘন করলো। এর আগেও ২৫ এপ্রিল দক্ষিণ লেবাননের সাফাদ আল-বাত্তিখ শহরে বিমান হামলায় দুই জন নিহত ও ১৭ জন আহত হন। এছাড়া ইয়োহমোর আল-শাকিফ শহরে মোটরসাইকেল ও ট্রাক লক্ষ্য করে ড্রোন হামলায় চার জন নিহত হন।

          লেবানিজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ দখলদার ইসরায়েল লেবাননে হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষ নিহত হয়েছেন এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা হলেও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে।


          তথ্যসূত্র
          1. Lebanon health ministry says Israeli strikes kill 14 in deadliest day since ceasefire began
          https://tinyurl.com/3kee7p28
          2. Israeli strikes kill 6 in Lebanon despite ceasefire
          https://tinyurl.com/3ux2dp5e
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            অধিকৃত জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার একটি প্রসিদ্ধ মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করল দখলদার ভারত



            ​অধিকৃত জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় অবস্থিত দারুল উলুম জামিয়া সিরাজ-উল-উলুম নামক প্রসিদ্ধ একটি মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করেছে দখলদার হিন্দুত্ববাদী ভারত প্রশাসন। কথিত বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

            ২৭ এপ্রিল কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে জানানো হয়, জামায়াত-ই-ইসলামি জম্মু ও কাশ্মীরের সাথে জড়িত থাকার অভিযোগ এনে শোপিয়ান জেলার ইমাম সাহিব এলাকায় অবস্থিত সংশ্লিষ্ট মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করেছে দখলদার দিল্লি প্রশাসন।

            দখলদার প্রশাসনের দাবি, উক্ত মাদ্রাসাটি জামায়াত-ই-ইসলামি জম্মু ও কাশ্মীরের সাথে সম্পৃক্ত, আর ২০১৯ সাল থেকে জামায়াত-ই-ইসলামি এর কার্যক্রম নিষিদ্ধ করেছে ভারত সরকার।

            উক্ত পদক্ষেপকে অধিকৃত কাশ্মীর অঞ্চলজুড়ে মুসলিম দমন-পীড়নে দখলদার ভারতের কাঠামোগত প্রচেষ্টার অংশ বলে মনে করছে বিশ্লেষকগণ।


            তথ্যসূত্র:
            1. https://tinyurl.com/yc46cw68
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X