Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৯ যিলকদ, ১৪৪৭ হিজরি || ২৮ শে এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৯ যিলকদ, ১৪৪৭ হিজরি || ২৮ শে এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    মুসলিমদের সংখ্যালঘুতে পরিণত করার অপচেষ্টার অংশ হিসেবে আরও ২ কাশ্মীরি মুসলিমের কোটি রূপির সম্পত্তি জব্দ


    অধিকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলায় ২ মুসলমানের কোটি রূপি’র স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারত প্রশাসন।

    ভুক্তভোগী মুসলিমগণ হলেন শ্রীনগর জেলার নূরবাগ এলাকার বাসিন্দা শাকিল আহমেদ ও ফারুক আহমেদ মীর।

    ২৫ এপ্রিল কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনের বলা হয়েছে, ভুক্তভোগীদের প্রত্যেকের ১ কানাল জায়গাজুড়ে নির্মিত দুই তলাবিশিষ্ট দু’টি আবাসিক ভবন বাজেয়াপ্ত করেছে দখলদার পুলিশ। বাড়ি দু’টির সর্বমোট মূল্য ৫ কোটি রূপি।

    উল্লেখ্য যে, নানাবিধ অজুহাতে কাশ্মীরি মুসলিমদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও জমি বাজেয়াপ্ত করা দখলদার ভারতের নিয়মতান্ত্রিক কার্যক্রমে পরিণত হয়েছে। পর্যবেক্ষকদের মতে, দখলদার দিল্লি প্রশাসনের অন্যতম লক্ষ্য হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চলে মুসলিমদের দুর্বল ও সংখ্যালঘুতে পরিণত করা।

    এই উদ্দেশ্যে তারা স্থানীয় মুসলিমদের আতঙ্কিত করা, মুসলিমদের অর্থনৈতিকভাবে পঙ্গু করা এবং বাজেয়াপ্ত সম্পদগুলো অস্থানীয় হিন্দুদের নিকট হস্তান্তরের মতো উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/3vk86spv
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    অধিকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে এক নারীসহ আরও ৪ মুসলিমকে গ্রেপ্তার করেছে দখলদার ভারতীয় বাহিনী



    অধিকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরে এক নারীসহ আরও ৪ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে দখলদার ভারতীয় বাহিনী। তারা কাশ্মীরি স্বাধীনতাপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডে লজিস্টিক সহায়তা প্রদান করেছে বলে অভিযোগ তোলা হয়েছে।

    ২৭ এপ্রিল কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে জানানো হয়, স্বাধীনতাপন্থী নির্মূলের লক্ষ্যে নগরীর হযরতবাল এলাকায় ঘেরাও ও তল্লাশি অভিযানকালে এই কর্মীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম জহুর আহমেদ মীর, বশির আহমেদ ভাট, গোলাম মোহাম্মদ ভাট এবং সাজিয়া আহমদ (নারী) বলে জানা গেছে।

    উক্ত ঘটনা দখলদার ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ বলে গণ্য করছেন বিশ্লেষকগণ।

    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/mvhfz6f8
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলি হামলা অব্যাহত, আরও ৯ ফিলিস্তিনি শহীদ



      গাজায় নারী ও শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ২৭ এপ্রিল, সোমবার গাজা জুড়ে চালানো হামলায় আরও নয় ফিলিস্তিনি শহীদ এবং কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও চিকিৎসাসূত্র।

      স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২৭ এপ্রিল, সোমবার দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয়জন শহীদ হয়েছেন এবং ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৮ জন।

      গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শহীদ ও আরেকজন আহত হয়েছেন। খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরেক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্ব এলাকায়ও আর্টিলারি শেল নিক্ষেপ করেছে দখলদার বাহিনী।

      গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বর্বর ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৮১৭ ফিলিস্তিনি শহীদ এবং ২ হাজার ২৯৬ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এ পর্যন্ত ৭২ হাজার ৫৯৩ ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭২ হাজার ৩৯৯ জন আহত হয়েছেন। এই হামলায় গাজার মোট অবকাঠামোর ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।


      তথ্যসূত্র
      1. 9 Palestinians killed, 18 injured in Gaza amid Israeli ceasefire violations
      https://tinyurl.com/2m9ndccd
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        গাইবান্ধায় স্কুলে যাওয়ার পথে শিশু ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, বিকেলে রাস্তায় ফেলে পালায় দুর্বৃত্তরা



        গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে দিনভর ধর্ষণের পর সড়কের পাশে ফেলে রেখে যাওয়ার এক পৈশাচিক ঘটনা ঘটেছে। বর্বরোচিত এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

        গত সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ওই ছাত্রীকে অটোরিকশা থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

        ভুক্তভোগী ছাত্রীর পরিবারের বরাতে দৈনিক আমার দেশ জানায়, সোমবার সকালে শিশুটি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সমাসপাড়া এলাকার একটি ট্রান্সফরমারের নিচ থেকে দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়। স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে ফুলবাড়ী ইউনিয়নের ফুটানী বাজার এলাকার কোনো এক অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং চেতনানাশক ওষুধ খাইয়ে দিনভর পাশবিক নির্যাতন চালায়। পরে বিকেল নাগাদ শিশুটিকে ‘আঁখ সেন্টারের’ পাশে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

        বিকেলে স্থানীয় পথচারীরা শিশুটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। স্বজনরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে শিশুটি সেখানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

        গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহাদ আল আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বড় হাসপাতালে পাঠানো হয়েছে।


        তথ্যসূত্র:
        ১। স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি
        https://tinyurl.com/ym363u5a
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ফরিদপুরে নিজের দাদি, ফুপু এবং এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করলো যুবক




          ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের আঘাতে প্রাণ হারিয়েছেন তার দাদি, ফুপু এবং এক প্রতিবেশী। গত সোমবার (২৭ এপ্রিল) রাত দশটার দিকে গদাধরডাঙ্গী গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

          অভিযুক্ত যুবকের নাম আকাশ মোল্লা (৪০), সে ওই এলাকার হারুন মোল্লার ছেলে এবং ফরিদপুর যক্ষ্মা হাসপাতালের পিয়ন হিসেবে কর্মরত ছিল। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

          এই হামলায় নিহতরা হলেন আকাশের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)।

          গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনার সময় আকাশ যখন তার দাদি ও ফুপুকে আক্রমণ করছিল, তখন তাদের বাঁচাতে এগিয়ে আসেন প্রতিবেশী কাবুল চৌধুরী। ঘাতক আকাশ তখন তাকেও পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এছাড়া রিয়াজুল ইসলাম নামের আরেক প্রতিবেশী এই হামলায় গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

          আলিয়াবাদ ইউনিয়নের ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ জানান, ‘আকাশ দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিল। মাঝেমধ্যে তার মানসিক অবস্থার অবনতি হতো, তখন তিনি হাসপাতালেও যেতেন না। তবে অন্য সময় তিনি স্বাভাবিক মানুষের মতোই আচরণ করতেন। মূলত মানসিক ভারসাম্যহীনতার কারণেই তাকে বিয়ে দেওয়া হয়নি বলে জানান এই জনপ্রতিনিধি। জনস্বাস্থ্য বিভাগে তার চাকরিটিও ছিল এক আত্মীয়ের মাধ্যমে পাওয়া।’


          তথ্যসূত্র:
          ১। ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা
          https://tinyurl.com/mt8c6suz
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            সুনামগঞ্জে ভারতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি




            ভারতের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগরের ‘এরন বিলে’ বাঁধ ভেঙে ঢুকছে পানি। এতে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ভারত সীমান্তের মনাই নদীতে পাহাড়ি ঢলের চাপ বাড়ায় হামিদপুর গ্রামের পার্শ্ববর্তী সড়ক ভেঙে এই পানি প্রবেশ করেছে।

            স্থানীয় কৃষকরা জানান, এই হাওরে ৫ থেকে ৬টি গ্রামের কয়েকশ একর বোর ফসল রয়েছে। দ্রুত বাঁধটি মেরামত করা না হলে ফসল পানিতে তলিয়ে যাবে।

            কৃষি বিভাগ জানিয়েছে, ওখানে ১১৪ হেক্টর জমি রয়েছে। এরমধ্যে ৪০ হেক্টর কাটা হয়েছে। তবে পানি আটকাতে স্থানীয়রা চেষ্টা করছেন।

            উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেছে, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়। হামিদপুর গ্রামের সড়ক। নেত্রকোনার দুর্গাপুর হয়ে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙেছে সড়কটি। ইকারছই হাওরের বেশিরভাগ জমি কাটা শেষ। ৫ থেকে ১০ হেক্টরের মতো জমি ডুবেছে। ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।


            তথ্যসূত্র:
            ১। ভারতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি
            https://tinyurl.com/4z34ayn3
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X