Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১০ যিলকদ, ১৪৪৭ হিজরি || ২৯ শে এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১০ যিলকদ, ১৪৪৭ হিজরি || ২৯ শে এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে আরএসএস এর অনুষ্ঠান আয়োজনের বিরোধিতা করে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ


    ভারতের দিল্লিতে প্রসিদ্ধ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) এর সাথে সম্পৃক্ত একটি অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে অংশ নেয় একদল শিক্ষার্থী। আরএসএস এর শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘যুব কুম্ভ’ ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছে।

    ২৮ এপ্রিল উক্ত সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়ে সাধারণ শিক্ষার্থীসহ বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সদস্যরা একত্রিত হয়েছে। ‘জামিয়ায় আরএসএস এর কোনও স্থান নেই’ স্লোগানে শিক্ষার্থীগণ ব্যাপকভাবে প্রতিবাদ গড়ে তুলেছে। আরএসএস এর অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয়ের জন্য ‘উস্কানিমূলক’ এবং ‘অনুপযুক্ত’ বলে বর্ণনা করেছে বিক্ষোভকারীগণ। তারা অবিলম্বে এই অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে।

    শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে আরএসএসের শতবর্ষ উদযাপন করা সরাসরি উস্কানি এবং সংখ্যালঘু মুসলিম শিক্ষার্থীদের সম্মান ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তীব্র প্রতিবাদ সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত নীরবতা বজায় রেখেছে এবং এই সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বিবৃতি দেয়নি। অপরদিকে প্রতিবাদ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়া পুলিশ মোতায়েন করা হয়েছে।

    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/4kv8k5a7
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    বিহারে মুসলিম নারী হত্যাকাণ্ডে ১৯ অভিযুক্তের মধ্যে গ্রেপ্তারকৃত একমাত্র আসামিকেও জামিন দিল হিন্দুত্ববাদী পুলিশ


    ​ভারতে বিহার রাজ্যের মধুবনী জেলায় মুসলিম নারী রওশন খাতুন হত্যাকাণ্ডের অন্যতম আসামি মাগানু সিং’কে জামিন দিয়েছে হিন্দুত্ববাদী পুলিশ। এই খুনির জামিনের পর আতশবাজি, মালা ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছে হিন্দুত্ববাদীরা। ২৯ এপ্রিল মাকতুব মিডিয়ার অফিসিয়াল এক্স পোস্টে তথ্যটি তুলে ধরা হয়েছে।

    গত রমাদান মাসে স্থানীয় একটি বিরোধ সমাধানের লক্ষ্যে হিন্দু গ্রাম্য প্রধানের নিকট সাহায্যের জন্য গিয়েছিল রওশন খাতুন। সেসময় তিনি রোজাদার অবস্থায় ছিলেন। সাহায্য করার পরিবর্তে তাকে খুঁটিতে বেঁধে মারধর করেছিল গ্রাম্য প্রধানের ছেলে মাগানু সিং ও অন্যান্য হিন্দুত্ববাদীরা। ভুক্তভোগী মুসলিম নারীকে অ্যালকোহল ও প্রস্রাবের মিশ্রণ পান করতে বাধ্য করা হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং এক পর্যায়ে তিনি মারা যান।

    উক্ত হত্যাকাণ্ডে অভিযুক্ত ১৯ জন আসামির মধ্যে কেবল মাগানু সিংকে গ্রেপ্তার করেছিল হিন্দুত্ববাদী পুলিশ। অন্যান্য অভিযুক্তদের আটকের পরিবর্তে একমাত্র গ্রেপ্তারকৃত আসামি মাগানু সিংকেও এবার জামিন দিল হিন্দুত্ববাদী পুলিশ।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/5n6vscre
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X