Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৩ যিলকদ, ১৪৪৭ হিজরি || ০২রা মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৩ যিলকদ, ১৪৪৭ হিজরি || ০২রা মে, ২০২৬ ঈসায়ী

    এপ্রিল মাসে দখলদার ভারতীয় বাহিনীর দমন নিপীড়নে আরও ৪ কাশ্মীরি শহীদ ও ৯৫ জন গ্রেপ্তার



    অধিকৃত জম্মু ও কাশ্মীরে দখলদার ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের দরুন বিগত এপ্রিল মাসে আরও ৪ কাশ্মীরি শহীদ হয়েছে, এছাড়া গ্রেপ্তার আরও ৯৫ জন। ফলে ২০২৬ মাসের ১ম ৪ মাসে মোট শহীদের সংখ্যা দাঁড়ালো ১৪, এছাড়া গ্রেপ্তার হয়েছে কমপক্ষে ১০২৮ কাশ্মীরি। পাশাপাশি উক্ত সময়ে ৩৩ এর অধিক বেসামরিক কাশ্মীরি নাগরিক দখলদার বাহিনীর বর্বর শক্তি প্রয়োগের ফলে আহত হয়েছিল।

    ১ মে কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে এই তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, ভুক্তভোগী কাশ্মীরিদের মধ্যে যুবক, শিক্ষার্থী, স্বাধীনতাপন্থী কর্মী ও মহিলা অন্তর্ভুক্ত রয়েছে।

    এপ্রিল মাসে হত্যার শিকার ৪ জনের মধ্যে ২ জনকে সরাসরি শহীদ করেছে দখলদার ভারতীয় বাহিনী, এরমধ্যে ১ জনকে ভুয়া এনকাউন্টরে হত্যা করা হয়েছে। এছাড়া রামবান জেলায় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক ১ যুবক ও ১ কিশোরী হত্যার শিকার হয়েছে, এই হত্যাকাণ্ডে দখলদার বাহিনীর প্রত্যক্ষ মদদ ছিল বলে অভিযোগ উঠেছে।

    অপরদিকে দখলদার বাহিনীর ঘেরাও ও তল্লাশি অভিযান এবং বাড়ি বাড়ি রেইড অভিযানকালে অধিকাংশ গ্রেপ্তার সংঘটিত হয়েছে। গ্রেপ্তারকৃত অনেকের বিরুদ্ধে কঠোর ও বেআইনি ক্রিয়াকলাপ (প্রতিরোধ) আইন, জননিরাপত্তা আইন (পিএসএ) এর আওতায় মামলা করা হয়েছে।

    এছাড়া গত ৪ মাসে কাশ্মীরি মুসলিম ও স্বাধীনতা পন্থী কর্মীদের মালিকানাধীন বাড়ি, জমি, দোকান, প্রতিষ্ঠান ও যানবাহনসহ ৭২টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারতীয় দুর্নীতিগ্রস্ত প্রশাসন।

    একই সাথে কয়েক ডজন কাশ্মীরি স্বাধীনতাপন্থী নেতৃত্বস্থানীয় কর্মীকে ভারতের বিভিন্ন কারাগারে বন্দি করে রেখেছে দখলদার প্রশাসন।

    দখলদার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও নয়াদিল্লি নিযুক্ত লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বে কাশ্মীরি মুসলিমদের ওপর এই দমন-পীড়ন প্রতিনিয়ত অব্যাহত রয়েছে।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/4m4e4ans
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    চট্টগ্রামের আনোয়ারায় তরুণীকে গণধর্ষণ, চার জনের বিরুদ্ধে মামলা করলো ভুক্তভোগী



    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শনিবার (২ মে) সকালে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করা হয়।

    দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টার মধ্যে দুই দফায় এ নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী ওই এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

    জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে প্রথম অভিযুক্ত আবু তাহের তাকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

    পরবর্তীতে বিষয়টি অন্য অভিযুক্তরা জানতে পেরে ভুক্তভোগীকে তাদের কাছে নিয়ে যায়। পরে ভয়ভীতি প্রদর্শন করে পাশের একটি বিলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরদিন সকালে ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে ঘটনাটি তার মাকে জানান। পরে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

    এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


    তথ্যসূত্র:
    ১। আনোয়ারায় তরুণীকে ধর্ষণের অভিযোগে চার জনের বিরুদ্ধে মামলা
    https://tinyurl.com/2j8awz86
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      মুসলিম পরিচয়ের কারণে উত্তরপ্রদেশে এক মাদ্রাসা শিক্ষক মর্মান্তিক হত্যার শিকার, সুস্পষ্ট অভিযোগ আড়াল করে পুলিশের মিথ্যাচার



      ভারতে বিহার রাজ্যের কিষাণগঞ্জের বাসিন্দা মাওলানা তৌসিফ রাজা’কে ট্রেনে যাত্রাকালে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হত্যার শিকার মাওলানা তৌসিফ রাজা একজন মাদ্রাসা শিক্ষক ও ইমাম, বয়স ৩০ বছর। ২৭ এপ্রিল উত্তরপ্রদেশের বরেলি রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের নিকটে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

      জানা যায়, তিনি তাজুশারিয়ার বার্ষিক উরসে অংশ নিতে উত্তরপ্রদেশের বরেলিতে গিয়েছিলেন, সেখান থেকে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

      ২৬ এপ্রিল রাতে স্ত্রীর সাথে নিহত মাওলানা’র সর্বশেষ ফোনালাপের রেকর্ড প্রকাশ্যে এসেছে। ফোনালাপকালে তাকে হতাশা ও আতঙ্কগ্রস্ত কণ্ঠে কথা বলতে শোনা যাচ্ছিল।

      ফোনে তাকে বলতে শোনা যাচ্ছিল, তারা আমাকে ধরে ফেলেছে… তারা বিভিন্ন ধরণের আপত্তিকর কথা বলছে। ফোনে তিনি আরও বলছিলেন, একদল পুরুষ তাকে ধরে রেখেছে, তাকি গালিগালাজ করছে ও মারধর করছে। হামলাকারীদের তিনি মাতাল বলে বর্ণনা করেছিলেন।

      তিনি সাহায্যের অনুরোধ করছিলেন, তার স্ত্রীকে পুলিশকে কল দিতে বলছিলেন। কামরার অন্যান্য যাত্রীরা কেউ তার সাহায্যে এগিয়ে আসছে না বলেও তিনি ফোনালাপে জানান।

      নিহতের স্ত্রীর আরও অভিযোগ করেন, ভিডিও কলের মাধ্যমে তিনি দেখেছেন যে, উগ্রবাদী লোকজন তাকে চোর বলে অপবাদ দিচ্ছে, থাপ্পড় মারছে এবং কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। ভুক্তভোগী মাওলানা বই ও ব্যাগ দেখিয়ে নিজেকে মাদ্রাসার শিক্ষক বলে পরিচয় দিচ্ছিলেন।

      স্ত্রীর দাবি, ইসলামী লেবাস, দাড়ি ও টুপির কারণে তার স্বামী উগ্রবাদীদের টার্গেটে পরিণত হয়েছিল।

      তবে হিন্দুত্ববাদী পুলিশ ভুক্তভোগী মাওলানা’র ওপর হামলা বা হত্যার অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের ভাষ্যমতে, ভুক্তভোগী মাওলানা দুর্ঘটনাক্রমে ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছে।

      পুলিশের বানোয়াট যুক্তি প্রত্যাখ্যান করেছে নিহতের পরিবার। তাদের যুক্তি, নিহত ব্যক্তির গায়ে আঘাতের চিহ্ন থেকে প্রতীয়মান হয় যে তার ওপর নির্মমভাবে হামলা করা হয়েছে।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/ycxmk8a2
      2. https://tinyurl.com/4ck2cu7t
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভারতের নভি মুম্বাই শহরে অবৈধ অভিবাসন রোধের নামে বাংলাভাষী মুসলিম বিক্রেতাদের অযথা হয়রানি



        ​ভারতে মহারাষ্ট্রের নভি মুম্বাই শহরে বাংলাভাষী মুসলিম বিক্রেতাদের নাগরিকত্ব যাচাইয়ের অজুহাতে অযথা হয়রানি করেছে হিন্দুত্ববাদী শিবসেনার এক কাউন্সিলর। ভুক্তভোগীদের ওপর সে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহ তুলে তাদের আধার কার্ড দেখাতে জোর করে।

        ঘটনাটি ২১ এপ্রিল ঘটেছিল, তবে ১মে উক্ত ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা প্রকাশ্যে আসে।

        ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একটি ব্যস্ত সড়কের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছে এই হিন্দুত্ববাদী কাউন্সিলর, সে বিক্রেতাদের তাদের উৎস বা বাড়ি সম্পর্কে প্রশ্ন করছিল। অনেকটা কঠোর ভঙ্গিতে তাকে বলতে শোনা যাচ্ছিল, “আধার কার্ড দিখা তেরা। কিধর সে হ্যায় তু, বাংলা সে?” অর্থাৎ তোমাদের আধার কার্ড দেখাও। তুমি কোথা থেকে এসেছ, বাংলা থেকে?

        সে হকারদের বারবার ‘বাংলাদেশি নাগরিক’ বলে অভিযুক্ত করতে থাকে এবং তাদের পরিচয়পত্র দেখাতে নির্দেশ দেয়।

        অপরদিকে বিক্রেতাদের নথিগুলো যাচাই করছিল তার সাথে থাকা এক হিন্দুত্ববাদী পুলিশ কর্মী। উক্ত এলাকায় কোনও অভিবাসী সমস্যা তৈরি করলে তার সাথে যোগাযোগ করতে স্থানীয়দের সে বলে যায়।

        উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারি মাসে মুম্বাইকে ‘বাংলাদেশ-মুক্ত’ করার প্রতিশ্রুতি দিয়েছিল হিন্দুত্ববাদী শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সেই ধারাবাহিকতায় এই ধরনের হয়রানিমূলক চেকিং পরিচালনা করছে উগ্র হিন্দুত্ববাদীরা।

        উক্ত ভিডিওটি অনলাইনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। অবৈধ অভিবাসন প্রতিরোধের নামে বাংলাভাষী মুসলিম বিক্রেতাদের অযথা হয়রানি করা হচ্ছে বলে জোরালো অভিযোগ উঠেছে।


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/y659fkh3
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          দখলদার ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ১২



          দক্ষিণ লেবাননের নাবাতিহ ও সিডন এলাকায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

          ১ মে, শুক্রবার নাবাতিহ এলাকার হাবুশ শহরে চালানো বর্বর ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় আরও ২১ জন আহত হয়েছেন।

          এদিকে সিডনের জরাইরিয়াহ শহরে পৃথক ইসরায়েলি হামলায় আরও ৪ জন শহীদ হয়েছেন। এনএনএর প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও ৪ জন।

          এর আগের দিনও কোনো পূর্ব সতর্কতা ছাড়াই শহরটিতে হামলা চালানো হয়েছিল। বৃহস্পতিবার লেবাননে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।

          লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ বর্বর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দুই হাজার ৬১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আট হাজার ৯৪ জন। ১৭ এপ্রিল ঘোষিত এবং ১৭ মে পর্যন্ত বর্ধিত যুদ্ধবিরতি সত্ত্বেও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।


          তথ্যসূত্র
          1. At least 12 killed in latest Israeli attacks on Lebanon
          https://tinyurl.com/4hef9txd
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            বিজেপির অফিশিয়াল পেইজে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা; বাংলাদেশ সরকার নীরব


            সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত ২৩ এপ্রিল প্রথম দফা ভোট গ্রহণ ও গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফা ভোট গ্রহণ সম্পন্ন হয়। জানা যায়, আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

            নির্বাচনী প্রচারণায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি বরাবরের মতো হিন্দুত্ববাদকে ব্যবহার করেছে। মুসলিমদের কারণে পশ্চিমবঙ্গে হিন্দুরা তীব্র হুমকির মুখে রয়েছে এমন ধারণা ছড়িয়ে সাধারণ হিন্দুদের মনে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়েছে। পাশাপাশি এবার বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের মিথ্যা তথ্য ছড়িয়ে প্রোপাগান্ডা চালায় বিজেপি।

            বিজেপির অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে বাংলাদেশকে জড়িয়ে বলা হয়, ‘হিন্দু হওয়া কী অপরাধ? বাংলাদেশে হিন্দু মহিলাকে প্রথমে গর্ভপাত তারপর গণধর্ষণ ইসলামিক জিহাদীদের।’ এমন নৃশংস ঘটনার মিথ্যা তথ্য ছড়িয়ে পোস্টে আরও বলা হয়- ‘ভোট দেওয়ার আগে মনে রাখবেন, তারা পশ্চিমবঙ্গে কী বাস্তবায়ন করতে চায়!’ অর্থাৎ বাংলাদশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও মুসলিমরা হিন্দুদের সাথে একই আচরণ করতে চায়।

            এদিকে, ভারতের ক্ষমতাসীন দল বাংলাদেশ বিরোধী এমন মিথ্যা প্রোপাগান্ডা চালালেও এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। কার্যত বাংলাদেশ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।


            তথ্যসূত্র:
            ১। ভোট দেওয়ার আগে মনে রাখবেন, তারা পশ্চিমবঙ্গে কী বাস্তবায়ন করতে চায়!
            https://tinyurl.com/yt7zrsar
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              যাকাতের চেয়ে চাঁদাবাজি অনেক ভালো: বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি



              বিএনপির নেত্রী নিলোফার চৌধুরী মনি ইসলামের ফরজ ইবাদত যাকাতকে নিকৃষ্ট চাঁদাবাজির সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করেছে। শুধু তুলনা নয়, সে বলেছে- চাঁদাবাজি যাকাত, ফিতরা ও ফি-সাবিলিল্লাহর চেয়েও ভালো। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে সে এই মন্তব্যটি করে। তার এ বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

              ভিডিওতে তাকে জোর গলায় বলতে শোনা যায়, ‘বললাম তো, চাঁদাবাজি তো বেটার আপনার যাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, লিল্লাহর চেয়ে।’ এ বক্তব্য ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

              উল্লেখ্য, যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি একটি ফরজ ইবাদত। ধনীদের উদ্বৃত্ত সম্পদ থেকে গরিবদের প্রাপ্য অধিকার হিসেবে যাকাত সমাজে অর্থনৈতিক বৈষম্য কমাতে সাহায্য করে। এছাড়া যাকাত দেওয়ার মাধ্যমে দাতার সম্পদ পবিত্র হয় এবং আত্মশুদ্ধি ঘটে।

              অন্যদিকে, চাঁদাবাজি ভয় দেখিয়ে বা জোর করে অন্যের সম্পদ আত্মসাৎ করা। এটি ইসলামে সম্পূর্ণ হারাম এবং গুরুতর অপরাধ হিসেবে গণ্য। চাঁদাবাজি সামাজিক অস্থিরতা সৃষ্টি করে এবং অন্যের অধিকার লঙ্ঘন করে।
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X