Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৪ যিলকদ, ১৪৪৭ হিজরি || ০৩রা মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৪ যিলকদ, ১৪৪৭ হিজরি || ০৩রা মে, ২০২৬ ঈসায়ী

    ভারতের উত্তরপ্রদেশে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে ইমামকে হত্যা




    ভারতের উত্তরপ্রদেশের বেরিলি জেলায় এক মসজিদের ইমামকে পিটিয়ে ও পরে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। গত ২৭ এপ্রিল এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইমাম বিহারের বাসিন্দা।

    প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছিল, তিনি ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। তবে পরবর্তী সময়ে একটি মোবাইল ফোনের অডিও ক্লিপ সামনে এলে ঘটনার ভিন্ন চিত্র উঠে আসে। ওই অডিওতে ইমামের কণ্ঠ শোনা যায় এবং সেখান থেকে জানা যায়, তাকে ট্রেনে নির্যাতনের পর ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

    অডিও ক্লিপটিতে ইমাম তার স্ত্রীকে ফোনে জানান, কিছু লোক তাকে মারধর করছে। তবে ফোন করার কিছুক্ষণের মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    ইমামের স্ত্রী তাবাসসুম খাতুন গত শুক্রবার (১ মে) সাংবাদিকদের জানান, গত ২৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তার স্বামী তাকে ফোন করে ট্রেনে কিছু লোক চুরির অপবাদ দিয়ে হেনস্তার কথা জানান। তিনি বলেন, এ সময় আমি তাকে অন্য যাত্রীদের কাছে সাহায্য চাইতে বলেছিলাম, কিন্তু তিনি জানান, কেউ সাহায্যে এগিয়ে আসছে না।

    ইমামের স্ত্রী আরও জানান, পুলিশ প্রথমে তাদের জানিয়েছিল, তার স্বামী লাগেজসহ ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন।


    তথ্যসূত্র:
    ১। Bihar imam in UP ‘thrashed, pushed’ from train to die
    https://tinyurl.com/ur5c49te
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    দিল্লিতে ‘মুসাল্লা’ ও ‘কাটুয়া’ বলে এক মুসলিম তরুণকে ছুরিকাঘাতে হত্যা করল এক দল উগ্র হিন্দুত্ববাদী



    ১ মে ভারতে পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে ছুরিকাঘাতে এক মুসলিম তরুণকে হত্যা করেছে এক দল উগ্র হিন্দুত্ববাদী। হত্যার শিকার তরুণের নাম আয়ান সইফি, বয়স ১৬ বছর। সে তার মায়ের একমাত্র সন্তান ছিল।

    আয়ানের পরিবার জানায়, আয়ান একটি পার্কে তার এক বন্ধুর সাথে খেলছিল, এমন সময় প্রায় ৩০-৩৫ বছর বয়সী ৮-১০ জন উগ্র হিন্দুত্ববাদী লোক তাকে ঘিরে ফেলে এবং তার ওপর হামলা চালায়। হামলাকারীরা আয়ানের পিঠ, পেট, হাত ও পায়ে বারবার ছুরিকাঘাত করেছে। গুরুতর আহত অবস্থায় আয়ানকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে।

    স্বজনদের দাবি, এই মর্মান্তিক হামলাটি পূর্বপরিকল্পিত ছিল। এর আগেও উগ্র ব্যক্তিদের দ্বারা হুমকির শিকার হয়েছিল আয়ান। তাকে ‘মুসাল্লা’ ও ‘কাটুয়া’ শব্দ ব্যবহার করে তারা অপমান করেছিল। উল্লেখ্য, মুসাল্লা’ শব্দ দ্বারা মুসলমানদের বিদ্রূপ করে থাকে হিন্দুত্ববাদীরা, অপরদিকে ‘কাটুয়া’ শব্দটিও মুসলিমদের খৎনাকরাকে অবমাননা করতে তারা ব্যবহার করে।

    নিরাপত্তার জন্য পুলিশে অভিযোগ দায়ের করে রেখেছিল আয়ান। কিন্তু পূর্ব সতর্কবার্তা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি বলে দাবি করেছে নিহতের স্বজনেরা।

    আয়ানের কারও সাথে কোনও শত্রুতা ছিল না। উক্ত ঘটনার পেছনে পূর্বের একটি বিরোধকে কারণ হিসেবে তুলে ধরা হলেও নিহত আয়ান তাতে সরাসরি জড়িত ছিল না বলে জানায় পরিবারের সদস্যগণ। বরং ধর্মীয় পরিচয়ের কারণেই এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে তারা জোরালোভাবে তুলে ধরেছে।

    উক্ত ঘটনা প্রসঙ্গে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি স্থানীয় পুলিশ।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/4yzke8wu
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও রয়েছে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির দেহাবশেষ



      দখলদার ইসরায়েলের দীর্ঘ দুই বছরব্যাপী বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা বর্তমানে এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধসে পড়া ভবনের নিচে এখনও অন্তত আট হাজার ফিলিস্তিনির দেহাবশেষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

      জাতিসংঘের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এবং তুরস্কের আনাদোলু এজেন্সি এই ভয়াবহ চিত্র তুলে ধরেছে।

      জাতিসংঘের ওই কর্মকর্তা জানিয়েছেন, গাজায় বর্তমানে যে পরিমাণ ধ্বংসাবশেষ রয়েছে তার মাত্র এক শতাংশের কম এখন পর্যন্ত অপসারণ করা সম্ভব হয়েছে। বর্তমানের এই ধীরগতি অব্যাহত থাকলে পুরো উপত্যকার ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত সাত বছর সময় লেগে যেতে পারে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজার হাজার দেহাবশেষের অপেক্ষায় প্রহর গুনছে তাদের স্বজনরা, যাতে অন্তত শেষবারের মতো তাদের দাফন করা যায়।

      ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় ভারি সরঞ্জাম এবং কারিগরি সক্ষমতার চরম ঘাটতির কারণে উদ্ধারকাজ ও ধ্বংসস্তূপ অপসারণের প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। ইসরায়েলের অব্যাহত অবরোধের ফলে এসব সরঞ্জাম উপত্যকায় প্রবেশ করতে পারছে না, যা মানবিক বিপর্যয়কে আরও ঘনীভূত করছে।

      গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি বাহিনী বারবার তা লঙ্ঘন করছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত বর্বর ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৮২৮ জন ফিলিস্তিনি শহীদ এবং দুই হাজার ৩৪২ জন আহত হয়েছেন। দুই বছরব্যাপী এই যুদ্ধে এ পর্যন্ত মোট ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং এক লাখ ৭২ হাজার মানুষ আহত হয়েছেন।

      সন্ত্রাসী ইসরায়েলের এই বিধ্বংসী আগ্রাসনে গাজার বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশই মাটির সঙ্গে মিশে গেছে। বহু শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বসতবাড়ির চিহ্নও এখন খুঁজে পাওয়া দুষ্কর। জাতিসংঘের প্রাথমিক হিসেব অনুযায়ী, ধ্বংসপ্রাপ্ত এই জনপদকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিতে বা পুনর্গঠন করতে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হতে পারে।


      তথ্যসূত্র
      1.8,000 bodies still under Gaza rubble as less than 1% cleared: Report
      -https://tinyurl.com/4x4f36fk
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে বর্বর ইসরায়েলি হামলা, একদিনে নিহত ৪১



        যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ০২ মে, শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের নতুন হামলার পর একদিনে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

        লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন।

        এর আগে কফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় দুইজন নিহত হন। লওয়াইজে গ্রামে একটি বাড়িতে হামলায় আরও তিনজন নিহত হন। শৌকিন গ্রামে পৃথক আরেকটি হামলায় দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছে এনএনএ।

        ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ শহরের আল-কুদস রাউন্ডআবাউটের কাছে এবং টাইর জেলার সিদ্দিকিন শহরেও বিমান হামলা চালায়।

        উল্লেখ্য, গত ২ মার্চ ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা শুরু করে। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি হলেও ইসরায়েল লঙ্ঘন চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত মোট ২ হাজার ৬৫৯ জন নিহত এবং ৮ হাজার ১৮৩ জন আহত হয়েছেন।


        তথ্যসূত্র
        1. Israeli air strikes on Lebanon kill 41 people in 24-hours
        https://tinyurl.com/yfbcesed
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে নাসিরনগরে কৃষকের মৃত্যু



          ​ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানির নিচে ধান তলিয়ে যাওয়া দেখে জমির আইলে লুটিয়ে পড়ে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের হরমুজ আলীর ছেলে।

          দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, কৃষক আহাদ এবার বোরো মৌসুমে ধারদেনা করে ছয় বিঘা ধান রোপন করেছিলেন। পাকার সময়ে হঠাৎ ভারী বৃষ্টি ও উজানের ঢলে সব ধান পানিতে তলিয়ে যায়। সকালে শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে গিয়ে পাকা ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে লোকজন তাকে অচেতন অবস্থায় বাড়িতে আনার সময় মারা যান।

          স্থানীয় ইউপি সদস্য আহামেদ আলী জানায়, ‘চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখে মানুষটা সহ্য করতে পারেনি।’


          তথ্যসূত্র:
          ১। পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু
          https://tinyurl.com/yyznsa9s
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            শ্রীমঙ্গলে মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে হত্যা







            মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (০৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।

            নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

            গণমাধ্যম সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে সিজদারত অবস্থায় হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। হামলাকারী একটি কলম দিয়ে তার চোখ, মুখ ও মাথায় উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

            পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত শনিবার (২ মে) নিহতের দোকান থেকে বাকিতে মালামাল নিতে চেয়েছিল অভিযুক্ত জসিম। বাকি না দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।



            তথ্যসূত্র:
            ১। মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে হত্যা, গ্রেফতার ১
            https://tinyurl.com/yc8jfkta

            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X