Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৫ যিলকদ, ১৪৪৭ হিজরি || ০৪ঠা মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৫ যিলকদ, ১৪৪৭ হিজরি || ০৪ঠা মে, ২০২৬ ঈসায়ী

    ভারতে হায়দ্রাবাদের এক শপিং মার্টে চেকিং এর নামে বোরখা পরিহিত ২ গর্ভবতী মুসলিম নারীকে হয়রানি



    ভারতে হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে একটি শপিং মার্টে চেকিং এর নামে বোরখা পরিহিত ২ গর্ভবতী মুসলিম নারীকে হয়রানি করেছে নিরাপত্তা কর্মীরা।

    ২ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ২ মুসলিম মহিলা প্রায় ৫ হাজার রূপি মূলের কেনাকাটা করেছিল। তারা যথাযথভাবে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করেছিল।

    শপিং মার্ট থেকে প্রস্থানের পথে তল্লাশির নামে তাদের পথ আটকে দেয় নিরাপত্তা কর্মীরা। প্রথম তল্লাশিতে নিরাপত্তা কর্মীরা তাদের নিকট সন্দেহজনক কিছু পায়নি। এরপরেও অতিরিক্ত আরও ২ বার চেকিং করে তাদেরকে হয়রানি করা হয়। অন্যান্য ক্রেতাদের কোনও চেকিং ছাড়াই যেখানে চলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল, সেখানে এই ২ গর্ভবতী মুসলিম মহিলাকে পৃথক করে রাখা হয়েছিল।

    এক পর্যায়ে ভুক্তভোগী এক নারী প্রতিবাদ জানায়, এই নিরাপত্তা কর্মীরা আমাদের ২ জনকে ছাড়া অন্য কাউকে চেক করছে না। আমাদেরকে কি আপনাদের চোর মনে হচ্ছে? ইতোমধ্যে তারা আমাদের ৩ বার চেক করেছে। আমরা গর্ভবতী জানা সত্ত্বেও এখনও আপনারা আমাদের আটকে রেখেছেন।

    নিরাপত্তা কর্মীদের ক্যামেরার মুখোমুখি দাঁড় করিয়ে জবাবদিহিতার দাবি করে ভুক্তভোগী মুসলিম নারীরা। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করতে ঊর্ধ্বতন শপিং মার্ট কর্তৃপক্ষ সেখানে হস্তক্ষেপ করে।

    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/5xt2vcpe
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    শাপলা হত্যাকাণ্ড: শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে



    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ২০১৩ সালের ৫ মে গণহত্যা চালানো হয়েছিল; এঘটনায় ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আরও মৃত্যুর প্রমাণ মিলেছে। আমরা সব প্রমাণ পেয়েছি।

    রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ তথ্য দেন।

    চিফ প্রসিকিউটর বলেন, ‘ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে তদন্ত করছে। প্রায়ই ৯০% এর মতো তদন্ত শেষ হয়েছে। এই মাসেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে সক্ষম হবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ২০-২৫ মতো হতে পারে। তবে তদন্তের স্বার্থে এখনই সব আসামিদের নাম প্রকাশ করা ঠিক হবে না।

    তিনি আরও বলেন, পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের যেসব ব্যক্তি এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধেও আমরা তথ্য পাচ্ছি। এমনকি কেউ কেউ আর্থিক সহায়তা দেয়ার প্রমাণও মিলছে।

    শ্বাপলা চত্বর গণহত্যায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আইসিটি ট্রাইব্যুনালে হওয়া মামলায় (মিস কেস) ফাঁসিরদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনকে প্রাথমিকভাবে আসামি করা হয়েছে।

    এরমধ্যে চারজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। তারা হল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল‍্যা নজরুল ইসলাম। শেখ হাসিনা ছাড়া পলাতক অপর আসামির হল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।


    তথ্যসূত্র:
    ১। শাপলা হত্যাকাণ্ড: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
    https://tinyurl.com/2hcbrs2h
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারতের হরিয়ানা রাজ্যে মুসলিম মধু বিক্রেতা ও শ্রমিকদের অর্থনৈতিক বয়কটের আহ্বান উগ্র হিন্দুত্ববাদী নেতার



      ভারতে মুসলিম ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছে হিন্দুত্ববাদী ভগওয়া গো রক্ষা সমিতির এক সেক্রেটারি মোহিত চৌধুরী। ৩ মে হরিয়ানা রাজ্যের হোদাল শহরে উক্ত হিন্দুত্ববাদী নেতা কর্তৃক ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

      ভিডিওতে উক্ত হিন্দুত্ববাদী নেতাকে কুতুবউদ্দিন নামে এক স্থানীয় মুসলিম মধু বিক্রেতাকে হেনস্থা করতে দেখা গেছে। সে উদ্দেশ্য প্রণোদিতভাবে মধুর ‘বিশুদ্ধতা’ ও ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ নিয়ে প্রশ্ন তুলেছে।

      কোনও প্রমাণ ছাড়াই সে মধুতে লালা ও প্রস্রাব মেশানো হয়েছে বলে দাবি করে বসে। মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে সে মিথ্যাচার করে বলেছে, এই ধরনের মুসলিম বিক্রেতারা মধুর সাথে লালা ও প্রস্রাব মিশিয়ে ভেজাল তৈরি করে। কাজেই হিন্দুদের উচিত মুসলিম বিক্রেতাদের পণ্যগুলোর প্রতি আস্থা না রাখা।

      মুসলিম পরিচয়দানকারী ব্যক্তিদের কাছ থেকে সব ধরনের কেনাকাটা বন্ধ করতে সে সকল সনাতনী ও হিন্দুদের প্রতি আহ্বান জানায়।

      সে জানায়, কুতুবউদ্দিন, সুকমুদ্দিন বা ইমরান খান অথবা অন্য কোনও মুসলিম নামধারী হোক না কেন, আপনাদের অবশ্যই তাদেরকে পুরোপুরি বয়কট করতে হবে। তাদের কাছ থেকে একটি জিনিসও কিনবেন না। রাজমিস্ত্রি বা মেরামতসহ যে কোনও কাজের জন্য মুসলমানদের শ্রমিক হিসাবে নিয়োগ না করতে সে পরামর্শ দেয়।

      মুসলিম বিদ্বেষী এই নেতা আরও দাবি করেছে, মুসলিমদের ‘সন্ত্রাসের রাজত্ব’ চরম পর্যায়ে পৌঁছেছে। মুসলিমদেরকে নিয়ে চিন্তিত হওয়ার কোনও স্থান নেই, স্থান আছে কেবল সনাতনীদের নিয়ে চিন্তা করার। ভিডিওতে সে একচেটিয়াভাবে হিন্দুদের নিকট থেকে কেনাকাটা করতে সকলকে উৎসাহিত করে যাচ্ছিল।

      উক্ত মুসলিম বিক্রেতার ওপর হামলা বা হত্যার হুমকি দিয়ে সে জানায়, তোকে যদি এই এলাকায় আবার দেখতে পাই, তবে রক্তাক্ত করে ছাড়বো।

      ভিডিওটি মুসলিমদের অর্থনৈতিক ও সামাজিকভাবে কোণঠাসা করে রাখতে হিন্দুত্ববাদী ভারতে চলমান কাঠামোগত প্রচেষ্টার অংশ বলে গণ্য করছে পর্যবেক্ষকরা।

      ভিডিও:
      A Hindutva leader in Hodal town of Haryana, Mohit Chaudhary, called for the economic boycott of Muslims after accusing a vendor of mixing urine and spit in the honey.

      In a video that surfaced on social media on Sunday, May 3, the National Secretary of the Bhagwa Gau Raksha… pic.twitter.com/DSfq5Yda3l

      — The Siasat Daily (@TheSiasatDaily) May 3, 2026

      https://x.com/i/status/2050832779659948105

      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/mt4sje4d
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ‎গ্রাহকদের জমানো টাকা দিচ্ছে না ব্যাংক, ক্ষোভে পাঁচটি ব্যাংকে তালা দিলো আমানতকারীরা



        চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে আমানতকারীরা। আমানতকারী অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

        ‎দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত সব কর্মকর্তা কর্মচারীদের বাইরে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন। এরপর ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি শাখায়ও তালা দেন তারা।

        ‎ভুক্তভোগীরা জানান, আওয়ামী লীগ সরকারের শেষ সময় থেকেই ব্যাংকগুলো থেকে চাহিদামতো টাকা তুলতে পারছেন না তারা। কোটি টাকার ওপর ব্যাংকে জমা থাকলেও কর্তৃপক্ষ এক হাজার টাকার চেকও পাস করছে না। সরকার মাঝে মধ্যে আমানতকারীদের টাকা ফেরত দিতে টাকা সাপ্লাই দিলেও সেই টাকা ব্যাংকের স্টাফরা বেতন ভাতা হিসেবে নিয়ে নিচ্ছে কিন্তু গ্রাহকের আমানত ফেরত দিচ্ছে না। অন্তর্বর্তী সরকার দুর্বল ব্যাংকগুলোতে একীভূত করার সিদ্ধান্ত নিলেও তার সুফল আমানতকারীরা পাচ্ছে না।

        ‎আন্দোলনে আসা আব্দুর রহমান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ব্যবসায়িক লেনদেন করতেন। দুই বছর আগেও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে বেশ সচ্ছল জীবন ছিল তার। দেড় বছরের বেশি সময় ব্যাংকিং লেনদেন নেই। তাই বন্ধ হয়ে গেছে তার ব্যবসা প্রতিষ্ঠানটিও। এই অবস্থায় ব্যাংকে জমানো নিজের টাকা পাওয়ার আশায় এসেছেন তিনি।

        ‎সাড়ে ১২ টার দিকে আন্দোলনকারীরা চলে গেলে পুলিশের উপস্থিতিতে তালা খুলে নেয় ব্যাংক কর্তৃপক্ষ।



        ‎তথ্যসূত্র:
        ‎১। চট্টগ্রামে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা
        ‎- https://tinyurl.com/4hbhhfh2

        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ‎এবার কুমিল্লায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে রাতভর গণধর্ষণ



          কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের নৃশংস ঘটনা ঘটেছে। গত রোববার (৩ মে) ঘটনাটি ঘটে।

          ‎দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী দম্পতি মাদারপুর গ্রাম থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের পথ রোধ করে। এ সময় স্বামীকে মারধর করে আটকে রেখে জোরপূর্বক গৃহবধূকে তুলে নিয়ে যায় তারা।

          ‎অপহরণের পর সারা রাত ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। ভোররাতে স্বামী তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

          ‎পরে নিরুপায় হয়ে ভুক্তভোগীর স্বামী বিষয়টি আত্মীয়স্বজনকে জানিয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চায়। খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

          ‎আটককৃতরা হল— মেহেদী হাসান তারেক (২৪), পিতা আলমগীর, মো. আরিফ (৩৪), পিতা আলমাছ মিয়া, মো. ইসমাইল (৩৭), পিতা জয়নাল আবেদীন। এরা সবাই কামারখোলা গ্রামের বাসিন্দা।

          ‎চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানায়, আটককৃতদের চান্দিনা থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।



          ‎তথ্যসূত্র:
          ‎১। চান্দিনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূর শ্লীলতাহানি, আটক ৪
          ‎- https://tinyurl.com/y4n9edth

          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ‎নাটোরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করলো তার স্ত্রী-ছেলে



            নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে তার স্ত্রী ও ছেলে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম ঘটনাটি ঘটে।

            ‎এ ঘটনায় পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা ও মা-ছেলের রক্তমাখা জামা-কাপড়। আটককৃতরা হত্যার কথা স্বীকার করেছে, তবে কি কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায় নি। নিহত রফিকুল ইসলাম রুবেল উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কেরামত আলী ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

            ‎গণমাধ্যমের বরাতে জানা যায়, সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা গিয়ে নিজ ঘরে রুবেলের গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গত রাতে স্ত্রী-ছেলের সাথে নিহত রফিকুল ইসলাম রুবেলের ঝগড়া হয়। এরপর সে পৃথক ঘরে ঘুমাতে যায়।

            ‎সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানায়, মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় তার স্ত্রী-ছেলেকে আটক করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


            তথ্যসূত্র:
            ‎১। সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
            ‎- https://tinyurl.com/mpt43hcj

            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X