Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২০ যিলকদ, ১৪৪৭ হিজরি || ০৯ মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২০ যিলকদ, ১৪৪৭ হিজরি || ০৯ মে, ২০২৬ ঈসায়ী

    ভিডিও || হিন্দুত্ববাদী বিজেপি সমর্থকদের হুমকি “এটা কোনও মাদ্রাসা নয়, আগামীকাল থেকে বোরখা পরিহিত কাউকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না”



    ভারতে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় অবস্থিত আজাদ হিন্দ কলেজে হিন্দুত্ববাদী বিজেপি সমর্থকদের হুমকি “এটা কোনও মাদ্রাসা নয়, আগামীকাল থেকে বোরখা পরিহিত কাউকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না”।
    তাদেরকে আরও বলতে শোনা যাচ্ছিল, “আমাদের হিন্দু বোনরা মাথায় কোনও ওড়না দিতে পারবে না”।

    ভিডিও দেখুন:


    https://archive.org/details/howrah-d...t-bengal-india

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ভিডিও || দিল্লির মঙ্গোলপুরীতে অবস্থিত ১০০ বছরের পুরানো দরগাহ বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন



    কোনও প্রকার নোটিশ বা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা ছাড়াই দিল্লির মঙ্গোলপুরীতে অবস্থিত ১০০ বছরের পুরানো দরগাহ বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। এটি ঐতিহাসিক ‘পাঁচ পিরান দরগাহ’ নামে পরিচিত। ৬ মে ভোরে এই বুলডোজার অভিযান চালানো হয়। উচ্ছেদকালে ঘটনাস্থলে ভারী পুলিশ বাহিনী মোতায়েন করে হিন্দুত্ববাদী প্রশাসন।

    ভিডিও দেখুন:


    https://archive.org/details/100-year...rgah-bulldozer
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভিডিও || ভারতে মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় এক মুসলিম বাস কন্ডাক্টরকে তুচ্ছ অভিযোগে পুলিশের হাতে তুলে দেয় হিন্দু জাতীয়তাবাদী সংগঠনের কর্মীরা






      ৩০ এপ্রিল ভারতে মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় এক মুসলিম বাস কন্ডাক্টরকে তুচ্ছ অভিযোগে পুলিশের হাতে তুলে দেয় হিন্দু জাতীয়তাবাদী সংগঠনের কর্মীরা। তারা মিছিল ও ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে ভুক্তভোগী মুসলিমকে থানায় নিয়ে যায়। এক হিন্দু মহিলার ফোন নম্বর খুঁজেছিল বলে তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ আনা হয়।

      ভিডিও দেখুন:




      https://archive.org/details/dewas-di...-pradesh-india

      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        গুজরাটে গরু জবাইয়ের অভিযোগে হিন্দুত্ববাদী পুলিশের নিপীড়নের শিকার এক মুসলিম, “ও আল্লাহ, আমাকে বাঁচাও” বলে ভুক্তভোগীর প্রচণ্ড আর্তনাদ




        ভারতের গুজরাটে গরু জবাইয়ের অভিযোগে এক মুসলিমকে গাড়ির বনেটে বেঁধে লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদী পুলিশ।

        ৮ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, নির্যাতনের শিকার উক্ত মুসলিম আর্তনাদ করে আল্লাহ কে ডাকছিল। “ও আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো” বলে সে চিৎকার করছিল।

        ৫ মে সকালে আহমেদাবাদের ভেজালপুরে একটি খোলা মাঠে গরু জবাইয়ের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছিল হিন্দুত্ববাদী পুলিশ।

        এই সময় ১ লক্ষ ৫৬ হাজার রূপি মূল্যের ৫৩০ কেজি গরুর মাংস, ছুরি, একটি অটোরিকশা, নম্বর প্লেটবিহীন একটি গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করেছিল হিন্দুত্ববাদী পুলিশ।

        উক্ত ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, এর মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের এই নির্মম পদক্ষেপে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

        পর্যবেক্ষকদের মতে, হিন্দুত্ববাদী প্রশাসনের অধীনে বর্তমান ভারতে মুসলিমদের জীবনের কোনও নিরাপত্তা নেই, বরং এর চেয়ে একটি গরুর প্রাণ যেনও আরও বেশি সুরক্ষিত। অনেকের মতে, গরু জবাই ইস্যুটি হিন্দুত্ববাদীরা কেবল মুসলিমদের দমন-পীড়নের হাতিয়ার হিসেবেই ব্যবহার করে থাকে।

        ভিডিও:
        https://x.com/i/status/2052675116568633795


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/4expmdm8

        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ভিডিও || ভারতে দিল্লির ঝারোদা এলাকায় মুসলিম মালিকানাধীন একটি মাংসের দোকান জোরপূর্বক বন্ধ করে দেয় উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষক দলের কর্মীরা




          ২ মে ভারতে দিল্লির ঝারোদা এলাকায় মুসলিম মালিকানাধীন একটি মাংসের দোকান জোরপূর্বক বন্ধ করে দেয় উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষক দলের কর্মীরা। কাছাকাছি একটি কালী মন্দির আছে বলে তারা ভিত্তিহীন অজুহাত দেখায়।

          ভিডিও দেখুন:


          https://archive.org/details/meat-sho...orcibly-closed
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ৩১




            লেবানন ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দক্ষিণ লেবাননে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। ৮ মে, শুক্রবার এই হামলায় এক সিভিল ডিফেন্স উদ্ধারকর্মীসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম। গত ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটি অন্যতম বড় ধরনের রক্তক্ষয়ী হামলার ঘটনা।

            লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, টায়ার জেলার তৌরা শহরে বর্বর ইসরায়েলি বিমান হামলায় দুই নারীসহ চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ এক শিশুকে উদ্ধারে এখনো অভিযান চলছে।

            হাসবাইয়া জেলার কাফারচৌবা ও কাফারহামাম এলাকার মধ্যে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মী নিহত হয়েছেন। অন্যদিকে বিন্ত জেবেইল ও নাবাতিয়েহ জেলায় হামলায় আরো বেশ কয়েকজন নিহত হন, এরমধ্যে আস-সুলতানিয়াহর চারজন রয়েছেন।

            গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননে এখন পর্যন্ত ২,৭৫৯ জন শহীদ এবং ৮,৫১২ জন আহত হয়েছেন। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা এবং পরে তা ১৭ মে পর্যন্ত বাড়ানো সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা প্রায় প্রতিদিনই অব্যাহত রয়েছে।


            তথ্যসূত্র
            1. At least 31 killed in Israeli attacks across Lebanon, local media says
            https://tinyurl.com/msw9jpnn

            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত, আহত ২০



              ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গত শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ ঘটনা ঘটে।

              নিহতরা হলেন, উপজেলার ধ্বজনগর বাতান বাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে মোরছালিন (২২)। তিনি গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আরেক নিহত ৪০ বছর বয়সি নবীর হোসেনের বাড়ি মধুপুর গ্রামে। দু’জনের লাশ আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।

              নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে দৈনিক ইত্তেফাক জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ২০-২৫ জন চোরাকারবারি রাতে মোরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাথারিয়াদ্বার সীমান্তে যায়। একই সময়ে নবীর হোসেনসহ আরও কয়েকজন ওই সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মোরছালিন ও নবীর হোসেন নিহত হয়।

              এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

              নবীর হোসেনের ছেলে মো. তপন জানান, তার বাবা সন্ধ্যা থেকেই বাড়িতে ছিলেন না। তিনি সীমান্ত এলাকায় যাওয়ার পর বিএসএফ গুলি করে লাশ নিয়ে যায় বলে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হয়েছেন তিনি।

              ধ্বজনগর গ্রামের বাসিন্দা রিপন পাঠান বলেন, ‘আমি যতটুকু জানি রাতে ২০ থেকে ২৫ জনের একটি দল কাঁটাতারের সামনে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মোরছালিন গুলিবিদ্ধ হয়। বাকিরা আহত হয়ে পালিয়ে যায়।’


              তথ্যসূত্র:
              ১। সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত
              https://tinyurl.com/2924pv2p
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                ‎গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, শ্যালক ও তিন সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা



                গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, শ্যালক ও তিন সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা করে পালিয়েছে ফোরকান নামে এক ব্যক্তি। শনিবার (৯ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মনির হোসেনের বাসা থেকে তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনার খবরে পুরো এলাকায় শোক বিরাজ করছে।

                ‎ঘাতক ফোরকান মিয়া পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাবার সময় আবু মুসা নামে তার এক চাচাতো ভাইকে ফোন করে বিষয়টি জানায়। এরপর থেকে সে পলাতক রয়েছে।

                ‎নিহতরা হলেন— ঘাতক ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৩০), মাদরাসায় পড়ুয়া তাদের বড় মেয়ে মীম খানম (১৫), মেজ মেয়ে উম্মে হাবিবা (৮), ছোট মেয়ে ফারিয়া (২) এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া (২২)। নিহত শারমিন খানমের বাড়ি গোপালগঞ্জের পাইককান্দি এলাকায়।

                ‎ফোরকানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলা সদরের মেরী গোপীনাথপুর এলাকায়। সে ওই এলাকার আতিয়ার রহমান মোল্লার পুত্র। সে স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রবাসী মনির হোসেনের বাসার নিচ তলায় ভাড়া থাকত।

                ‎নিহতদের লাশের পাশে ঘাতক মো. ফোরকান এর স্বাক্ষর বিহীন কম্পিউটারে টাইপকৃত সাধারণ ডায়েরির কপি পাওয়া গেছে। এতে সে তার স্ত্রী শারমিন খানম এবং শ্বশুর, শাশুড়ি, শ্যালকসহ ১১ জনের বিরুদ্ধে তার ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনে। তার স্ত্রীর মাধ্যমে তার শ্বশুর বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে ১০ লাখ টাকা নিয়ে জমি ক্রয় করে। টাকা ফেরত চাইলে তাদের সাথে মনোমালিন্য চলছিল। গত ৩ মে উল্লেখিত সবাই মিলে তাকে বাসায় আটকিয়ে শারীরিকভাবে নির্যাতন করে এবং ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ করে।

                ‎গণমাধ্যম সূত্রে জানা যায়, রাউৎকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় সপরিবারে ভাড়া থাকতেন পেশায় প্রাইভেটকার চালক ফোরকান মিয়া। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকালে ঘরের ভেতর লাশগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে।

                ‎প্রত্যক্ষদর্শীরা জানান, তিন সন্তানের গলাকাটা লাশ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল। শারমিনের ভাই রসুলের লাশ ছিল বিছানার ওপর। স্ত্রী শারমিনের হাত-মুখ বাঁধা লাশ জানালার গ্রিলের সাথে বাঁধা অবস্থায় দেখা যায়।

                ‎ঘাতকের ভায়রা ভাই শামীম জানান, ফোরকান মিয়া শুক্রবার ফোন করে চাকুরি দেয়ার কথা বলে নিহত শ্যালক রসুল মিয়াকে কাপাসিয়া তার বাসায় নিয়ে আসে। সে মাদকাসক্ত ছিলো বলে জানা যায়। তার বাসা থেকে মদের বোতল এবং ইয়াবা সেবনের উপকরণ পাওয়া গেছে।

                ‎শারমিনের খালাতো ভাই সাজ্জাদ মিয়া জানান, মোবাইল ফোনে খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। অনেক দিন যাবত তাদের মাঝে ঝগড়াঝাঁটি চলছিল। ইতিপূর্বে স্বজনরা তাদের বিভিন্ন বিষয়ে মীমাংসা করার চেষ্টা করেছেন।



                ‎তথ্যসূত্র:
                ‎১। কাপাসিয়ায় পাঁচ হত্যার নেপথ্যে কী?
                ‎- https://tinyurl.com/ymcex9dx
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment

                Working...
                X