Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২১ যিলকদ, ১৪৪৭ হিজরি || ১০ মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২১ যিলকদ, ১৪৪৭ হিজরি || ১০ মে, ২০২৬ ঈসায়ী

    লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ এক দিনে ৩৯ জন নিহত



    যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯ মে, শনিবার দেশটির বিভিন্ন জায়গায় সন্ত্রাসী ইসরায়েলের একাধিক হামলায় শিশুসহ মোট ৩৯ জন নিহত হয়েছেন।

    এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সন্ত্রাসী ইসরায়েলের তীব্র হামলায় আরও অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে একটি শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, হামলায় ওই শহরেই একটি মেয়েশিশুসহ ৭ জন নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহত ব্যক্তিদের মধ্যেও ৩ জন শিশু রয়েছে।

    এছাড়া, লেবাননের নাবাতিয়েহ এলাকার সড়কে একটি মোটরসাইকেলের ওপর সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলার খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলায় একজন সিরীয় নাগরিক ও তাঁর ১২ বছরের মেয়ে আহত হয়েছে।

    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত সপ্তাহে লেবাননজুড়ে ইসরায়েলের একের পর এক হামলায় নারী, শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

    তথ্যসূত্র
    1. Lebanon says Israeli strikes killed 39
    https://tinyurl.com/y7nwuz4r
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ভারতের অন্ধ্রপ্রদেশে সড়ক চত্বরের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদীদের সহিংসতা



    ৯ মে ভারতে অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায় একটি সড়ক চত্বরের নাম পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    প্রশাসনিক অনুমোদন নিয়ে উক্ত জেলার ‘আলমাসপেট’ সার্কেলের নাম পরিবর্তন করে ‘টিপু সুলতান সার্কেল’ রাখার চেষ্টা করে যাচ্ছিল স্থানীয় মুসলিমগণ।

    কিন্তু এই খবর ছড়িয়ে পড়লে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মুসলিম বাসিন্দাদের দাবীকৃত এই নামের তীব্র বিরোধিতা করতে আরম্ভ করে। তৎক্ষনাত তারা চত্বরটির নাম জোরপূর্বকভাবে ‘হনুমান সার্কেল’ রাখার দাবি তুলে।

    এক পর্যায়ে উগ্রবাদীরা চত্বরটিতে ৩০ ফুট উচ্চতার হনুমান মূর্তি স্থাপনের চেষ্টা করে, যা স্থানীয় মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ফলে ঘটনাস্থলের পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

    পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ভারী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

    ভিডিও:
    https://x.com/i/status/2053104489759154524


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/779mbfyp
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারতের ওড়িশায় যৌন হেনস্তাকারী এক পুলিশ কনস্টেবল গণপিটুনিতে নিহত



      ​৭ মে ভারতে ওড়িশা রাজ্যের খুরদা জেলায় ২ নারীকে যৌন নিপীড়নের চেষ্টাকালে গণপিটুনিতে নিহত হয় এক অভিযুক্ত। হত্যার শিকার এই অভিযুক্তের নাম সৌম্য রঞ্জন সোয়াইন (৩২), সে সরকারি রেলওয়ে পুলিশের একজন কনস্টেবল। অপর অভিযুক্ত ওম প্রকাশ রাউত (২২) গণপিটুনিতে গুরুতর আহত হয়।

      উক্ত ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গণপিটুনিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। তার প্রেক্ষিতে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

      অপরদিকে যৌন নিপীড়নের শিকার নারীরা গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি করেছে। তাদের দাবী, গ্রেপ্তারকৃতরাসহ স্থানীয় জনতা তাদের জীবন ও সম্ভ্রম বাঁচিয়েছে।

      ৭ মে রামচন্দ্রপুর ব্রিজের নিকটে একটি স্কুটারে ওই ২ নারী যাওয়ার পথে অভিযুক্তরা তাদেরকে যৌন হয়রানি করে ও লাঞ্ছিত করে। প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্তরা নারীদেরকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করে, তাদের স্কুটারে আঘাত করে, যৌন হেনস্তার উদ্দেশ্যে ভুক্তভোগীদের ওপর হামলাও চালায়। এতে ভুক্তভোগী এক নারী মাথায় আঘাত পায় ও জ্ঞান হারিয়ে ফেলে, তার পোশাকও ছিঁড়ে যায়। জ্ঞান ফিরে আসলে একটি তোয়ালে মোড়ানো অবস্থায় সে নিজেকে দেখতে পায়। অপর ভুক্তভোগী নারী (২২) পায়ে গুরুতর আঘাত পায়।

      ভুক্তভোগীরা নিজেদের বাঁচাতে চিৎকার করতে আরম্ভ করে, এতে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়। হামলাকারীরা পালিয়ে যেতে উদ্যত হলেও স্থানীয় জনতা তাদেরকে আটক করে এবং গণপিটুনি দেয়।

      পুরো ঘটনাটি এই ইঙ্গিত দেয় যে, হিন্দুত্ববাদী ভারতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিচার ও আইন ব্যবস্থার প্রতি সাধারণ নাগরিকদের অনাস্থা চরমে পৌঁছেছে।

      ভিডিও:
      https://x.com/i/status/2052345262417535466


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/5n7jfc2e

      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করল উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী


        ৯ মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ধারাবাহিকতায় একটি বড় পরিবর্তন হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে, বিশেষত বাঙালি মুসলিমদের নিরাপত্তা নিয়ে তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে।

        নির্বাচনে বিজয়ের পরক্ষণেই নিজের মুসলিমবিরোধী অবস্থান স্পষ্ট করে নানা বিতর্কিত মন্তব্য করেছে এই হিন্দুত্ববাদী নেতা।

        নন্দীগ্রাম নির্বাচনী আসনে বিজয়ের পর সে বলেছিল, ‘নন্দীগ্রাম কা হিন্দু জনতা ফির মুঝে জিতায়া। ওয়াহা মুসলমানদের ভোট পুরা কা পুরা তৃণমূল কো মিলা। ইয়ে লোগ বহত কাটারওয়াদি হ্যায়’। অর্থাৎ নন্দীগ্রামের হিন্দু জনতা আমাকে জিতিয়েছে। মুসলিমরা উগ্রপন্থী, তাদের পুরো ভোট তৃণমূলে গেছে।

        সে স্পষ্ট করেছে যে, সে কেবল হিন্দুদের জন্যই কাজ করবে যারা তাকে ভোটে জিতিয়েছে।

        এছাড়া ভবানীপুর আসনে বিজয়ের পর সে বলেছিল, “মুসলিমরা হিজাব পরিধান করে, তারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। অন্যদিকে হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা আমাকে জিতিয়েছে”। সে এই বিজয়কে হিন্দুত্বের জয় বলেও ঔদ্ধত্য প্রকাশ করে।

        নির্বাচনের পূর্বেও বিভিন্ন সময়ে তার মুসলিমবিরোধী বক্তব্য ও অবস্থান পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিমদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/hyj3e8sh

        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          উত্তরপ্রদেশে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এক দরিদ্র মুসলিমের খাবারের প্লেট ছিনিয়ে নিলো হিন্দুত্ববাদী দলনেতা



          ৮ মে ভারতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিনামূল্যে খাবার বিতরণের একটি অনুষ্ঠানে মুসলিমদের খাদ্য প্রদানে অস্বীকার করা হয়েছে।

          ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক দরিদ্র মুসলিমের কাছ থেকে খাবারের প্লেট ছিনিয়ে নিচ্ছে হিন্দু রক্ষা দলের প্রধান ভূপেন্দ্র তোমর, পিঙ্কি চৌধুরী নামে সে অধিক পরিচিত।

          সে মুসলিমদের মোল্লা হিসেবে সম্বোধন করেছে এবং বলেছে, “মোল্লা না আয়ে, স্রেফ হিন্দু আয়ে”, অর্থাৎ মুসলিমরা নয়, কেবল হিন্দুরা খাবারের জন্য আসবে।

          সে আরও বলেছে, “আমরা মোল্লাদের খাবার দেব না, কারও খারাপ লাগলে লাগুক, কোনও মুসলমান আমাদের খাবার খেতে পারবে না।”

          উল্লেখ্য যে, এর আগেও এই হিন্দুত্ববাদী দলনেতার বিরুদ্ধে মুসলিমবিরোধী নানা বিতর্কিত মন্তব্যের রেকর্ড আছে।


          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/2d6f2v8r
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X