Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৪ যিলকদ, ১৪৪৭ হিজরি || ১৩ মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৪ যিলকদ, ১৪৪৭ হিজরি || ১৩ মে, ২০২৬ ঈসায়ী

    নেত্রকোনায় উম্মুল মু’মিনীন হযরত আয়শা রাদ্বিয়াল্লাহু আনহাকে নিয়ে ফেসবুকে অশ্লীল পোস্ট হিন্দু যুবকের



    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উম্মুল মু’মিনীন হযরত আয়শা রাদ্বিয়াল্লাহু আনহাকে নিয়ে আপত্তিকর ও অশ্লীল ছবি পোস্ট করেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার এক হিন্দু যুবক। অভিযুক্ত যুবকের নাম অয়ন কান্তি রায়। গত মঙ্গলবার (১২ মে) সে তার ফেসবুক আইডি থেকে ওই বিতর্কিত পোস্ট প্রকাশ করে।

    পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুসলিমরা এর তীব্র প্রতিবাদ জানান। পরবর্তীতে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে অয়ন কান্তি রায় তার পোস্টটি মুছে ফেলে। তবে, অনেকেই তার পোস্টের স্ক্রিনশট ছবি তুলে রাখেন। এরপর তীব্র জনরোষের ভয়ে বুধবার (১৩ মে) আরেকটি ভিডিও পোস্টে তার ওই পোস্টের জন্য ক্ষমা প্রার্থনা করে।

    এদিকে, জঘন্য এ ঘটনায় দ্রুত অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মুসলিমরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

    তবে, এ ঘটনার একদিন পার হলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন।


    তথ্যসূত্র:
    ১। https://tinyurl.com/46yvfrf2
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গ্রাহকদের আমানত ফেরত দিতে ব্যর্থ, পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক



    দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) বন্ধের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামী জুলাই থেকে প্রতিষ্ঠানগুলো বন্ধ বা অবসায়নের প্রক্রিয়া শুরু হবে। গত মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    অতিরিক্ত খেলাপি ঋণ এবং গ্রাহকদের আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ার কারণে এই প্রতিষ্ঠানগুলোকে অবসায়নের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

    বন্ধ বা অবসায়নের তালিকায় থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হলো এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলো খেলাপি ঋণের অর্থ আদায় করতে পারছে না। ফলে আমানতকারীদের অর্থও ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না।

    কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বরাতে দৈনিক আমার দেশ জানায়, ব্যাংক রেজুলেশন আইনের অধীনে প্রতিষ্ঠানগুলোকে বন্ধ বা অবসায়ন করা হবে। অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালককে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া আরও দুজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর ঘোষণা করা হবে।

    তিনি আরও জানান, অবসায়ন বা বন্ধের সিদ্ধান্ত হওয়া পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। এ জন্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। সরকারের পক্ষ থেকে আগামী বাজেটে এ অর্থ বরাদ্দ রাখার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এই প্রতিশ্রুতি পাওয়ার পরই প্রতিষ্ঠানগুলোর অবসায়ন প্রক্রিয়া শুরু করছে কেন্দ্রীয় ব্যাংক।

    ব্যাংক রেজুলেশন আইনে আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোকে কীভাবে একীভূত, পুনর্গঠন বা বন্ধ করা হবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে পাওনাদারদের অর্থ কীভাবে পরিশোধ করা হবে, তাও আইনে নির্ধারণ করা হয়েছে।

    উচ্চ খেলাপি ঋণ এবং আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় কেন ২০টি এনবিএফআই বন্ধ করা হবে না এ মর্মে গত বছরের মে মাসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে নয়টি প্রতিষ্ঠানের পুনরুদ্ধার বা ঘুরে দাঁড়ানোর কর্মপরিকল্পনা সন্তোষজনক না হওয়ায় সেগুলো বন্ধ বা অবসায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো ফাস্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।

    তবে চলতি বছরের জানুয়ারিতে সেখান থেকে তিনটি প্রতিষ্ঠান বাদ দিয়ে ছয়টি বন্ধ বা অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। তখন জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বিআইএফসিকে বাদ দেওয়া হয়। এবার প্রিমিয়ার লিজিংকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর শেষে এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৯৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৯৮ দশমিক ৫০ শতাংশ, আভিভা ফাইন্যান্সের ৯৩ দশমিক ৯৩ শতাংশ, পিপলস লিজিংয়ের প্রায় ৯৫ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯৯ দশমিক ৪৪ শতাংশ।

    খাতসংশ্লিষ্টদের মতে, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক অনিয়ম ও কেলেঙ্কারির কারণেই এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ এত বেড়েছে। উদাহরণ হিসেবে, এনআরবি গ্লোবাল ব্যাংকের (পরে গ্লোবাল ইসলামী ব্যাংক) সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার চারটি এনবিএফআই পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, এফএএস ফাইন্যান্স ও বিআইএফসি থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।


    তথ্যসূত্র:
    ১। পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
    https://tinyurl.com/y95utfkw
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      সিলেটে পৈশাচিক বর্বরতা: ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকালে গলা টিপে হত্যা




      চার বছরের ফাহিমা। ফুটফুটে একটি ছোট্ট শিশু। খেলার ছলে ও বাড়ি, এ বাড়ি ঢুঁ মারতো সে। সবার আদুরে ছিল। এক নরপশুর কু-নজরে পড়ে ফাহিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে চিরতরে। ধর্ষণের চেষ্টাকালে শিশু ফাহিমাকে গলা টিপে হত্যা করে ঘাতক জাকির।

      এমন ঘটনা নাড়া দিয়েছে সবাইকে। ঘটনাটি ঘটেছে সিলেটের জালালাবাদ ইউনিয়নের সোনাতলা পশ্চিমপাড়ায়। ঘাতক জাকিরের বাড়ি ফাহিমাদের বাড়ির পাশে, জাকির ফাহিমার প্রতিবেশী ও সম্পর্কে তার চাচা। জাকির বিবাহিত। তার স্ত্রী রয়েছে। তবে ঘটনার দিন জাকিরের স্ত্রী পিত্রালয়ে ছিল।

      গত ৬ই মে সকাল ৯টার দিকে সহপাঠীদের সঙ্গে খেলতে খেলতে জাকিরের বাড়ির উঠোনে চলে আসে ফাহিমা। এ সময় জাকির ফাহিমাকে ডেকে নিয়ে সিগারেট আনতে দোকানে পাঠায়।

      জাকিরের কথামতো ফাহিমা দোকান থেকে সিগারেট নিয়ে আসে। এ সময় জাকির ছোট্ট ওই শিশুটিকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এক পর্যায়ে সে ফাহিমাকে ধর্ষণের চেষ্টা চালালে সে অজ্ঞান হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে অজ্ঞান ফাহিমাকে গলা টিপে হত্যা করে। পরে সে ফাহিমার লাশ স্যুটকেসে ভরে খাটের নিচে রেখে দেয়। কয়েক ঘণ্টা পর ফাহিমাকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে উঠেন তার দিনমজুর পিতা ও গৃহিণী মাতা। তাদের সঙ্গে ফাহিমাকে খুঁজতে যোগ দেয় ঘাতক জাকির। সে-ও নানা জায়গায় ফাহিমাকে খুঁজে।

      এলাকায় বিষয়টি জানাজানি হলে সবাই ফাহিমার সন্ধান করতে থাকে। গোটা দিন ফাহিমাকে খুঁজে না পেয়ে ফাহিমার মা রাতে জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে পুলিশও ফাহিমার সন্ধান করছিল। খাটের নিচে ফাহিমার লাশ রেখে দেয়ায় পরদিন সকাল থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। এই অবস্থায় একটি চটের বস্তায় ফাহিমার লাশকে নিয়ে বাড়ির পেছনে একটি জঙ্গলে রাখে জাকির।

      পরদিন রাতে ওখানেও দুর্গন্ধ ছড়ালে পরবর্তীতে ফাহিমাদের পাশের বাড়ির পুকুর পাড়ে লাশটি ফেলে আসে জাকির। শুক্রবার (৮ মে) সকালে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে ওই স্থানে গিয়ে ফাহিমার লাশ দেখতে পান। স্থানীয়রা জানিয়েছেন-পুলিশ যখন ফাহিমার লাশ উদ্ধার করে তখন তার পরনে কেবল একটি শর্ট প্যান্ট ছিল। গোটা শরীরই ছিল খালি। লাশ ফুলে যায়। পচনও ধরে। আর ছোট্ট একটি মেয়ের লাশের এ দৃশ্য যারাই দেখেছেন তারা কান্না থামাতে পারেননি। এতে করে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়।

      পুলিশ ফাহিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আর ওদিকে এলাকার মানুষ ঘাতককে চিহ্নিত ও গ্রেপ্তার দাবিতে আন্দোলন শুরু করেন। শনিবার ফাহিমার লাশ দাফনের পর এলাকার কয়েকটি গ্রামের মানুষ ঘাতকদের গ্রেপ্তার দাবিতে সমাবেশ করেন। এ সমাবেশে জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলামও যান। তিনি ঘাতককে খুঁজে বের করতে এলাকাবাসীর সহযোগিতা চান। এ সময় এলাকার লোকজন খুনের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন।

      সোমবার (১১ মে) রাতে এলাকার কয়েকজন যুবক সাংবাদিকদের জানিয়েছেন- সম্পৃক্ততার বিষয়টি জানতে পেরে সোমবার রাত ৯টার দিকে জাকিরকে পুলিশের হাতে তুলে দেন তার স্বজনরা। আর এ খবর ছড়িয়ে পড়ামাত্র এলাকার হাজারো মানুষ সড়কে নেমে আসেন। জাকির ছিল বখাটে। সে ইয়াবা সহ নানা জাতীয় নেশাদ্রব্য সেবন করতো। তার যন্ত্রণায় অতিষ্ঠ ছিলেন মানুষ। আর ফাহিমা খুনের ঘটনায় ক্ষোভ আরও বাড়ে। রাতে থানা ঘেরাও করে মানুষজন জাকিরের ফাঁসি দাবি করেন। এক পর্যায়ে অনেকেই থানার ভেতরে ঢুকে জাকিরকে নিয়ে আসতে চাইলে পুলিশ বাধা প্রদান করেন। কলাপসিবল ফটক বন্ধ করে থানাকে সুরক্ষিত রাখে।

      মধ্যরাতে পুলিশের অনুরোধে এলাকার মানুষ থানা কম্পাউন্ড ত্যাগ করে সোনাতলা পশ্চিমপাড়া গ্রামে জাকিরের বাড়িতে হামলা করে। ইটপাটকেল ছুড়ার পর তার বাড়িতে অগ্নিসংযোগও করা হয়। পরে জালালাবাদ থানা পুলিশের একাধিক দল ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষুব্ধ মানুষের ছোড়া ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। শেষ রাতে জালালাবাদ থানা পুলিশ জাকিরকে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে জাকিরের দেখানো জায়গা থেকে খুনের ঘটনায় ব্যবহার করা একটি ওড়না উদ্ধার করা হয়।

      এ সময় জাকির পুলিশকে জানায়- ওড়না তার স্ত্রীর। এটি দিয়ে গলা চেপে সে ফাহিমাকে খুন করেছে। রাতে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের ঘটনা স্বীকার করে। জানায়, ধর্ষণের চেষ্টার সময় ফাহিমা অজ্ঞান হয়ে পড়লে সে গলায় ওড়না পেঁচিয়ে ফাহিমাকে খুন করে। এরপর লাশ প্রথমে খাটের নিচে, পরে বাড়ির এক পাশে ও সর্বশেষ পাশের বাড়ির পুকুর পাড়ে ফেলে দেয়ার কথা বলে। এ নিয়ে গতকাল মঙ্গলবার (১২ মে) দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেছে সিলেট নগর পুলিশের ডিসি (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

      তিনি বলেন- জাকিরের স্বীকারোক্তি প্রমাণ করছে সে একাই এই খুন করেছে। ঘটনার সব আলামত ইতিমধ্যে জব্দ করা হয়েছে। জাকিরের স্বীকারোক্তি আছে। এখন মেডিকেল রিপোর্টের প্রয়োজন। এতে জানা যাবে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা। পুলিশ ন্যায়বিচারের স্বার্থেই দ্রুত এ মামলার তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করবে। এদিকে বিকালে ঘাতক জাকিরকে আদালতে পাঠানো হয়েছে। সেখানে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আদালতে দেয়া জবানবন্দিতে জাকির ধর্ষণের চেষ্টা ও খুনের ঘটনা স্বীকার করেছে বলে আদালত সূত্র জানিয়েছে।


      তথ্যসূত্র:
      ১। সিলেটে পৈশাচিক বর্বরতা
      https://tinyurl.com/5dmevxh3
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        পুরান ঢাকার বংশাল এলাকায় কাপড় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে হত্যা



        রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় এক কাপড় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। নয়াবাজারের একটি ভাড়া বাসা থেকে নিসার আলী (৫০) নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছে।

        গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১২ মে) দুপুরের দিকে বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু ভাড়াটিয়ার কক্ষে অস্বাভাবিক নীরবতা টের পান। দিনের বেলায় ঘরের বাতি জ্বালানো দেখে তার সন্দেহ হয়। পরে তিনি দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে পর্দা সরিয়ে ভেতরে তাকালে বিছানার ওপর নিসার আলীকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত প্রতিবেশীদের ডেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়।

        নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিসার আলীর বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছি এলাকায়। তার বাবা মৃত হযরত আলী মুন্সি। জীবিকার তাগিদে ঢাকায় এসে তিনি ইসলামপুরের কাপড় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় তিন মাস আগে নয়াবাজারের ওই বাসাটি ভাড়া নেন এবং সেখানে একাই বসবাস করতেন।

        তার ছেলে মো. ইমরান ঢাকার একটি বেসরকারি মেসে থেকে পড়াশোনা করছেন এবং ঢাকা নিউ মডেল কলেজে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত। বাবার এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা ঢাকায় ছুটে আসছেন বলে জানা গেছে।


        তথ্যসূত্র:
        ১। রাজধানীতে কাপড় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে হত্যা
        https://tinyurl.com/utz4zvj3
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          উত্তরপ্রদেশে ‘মঙ্গলবার হিন্দুদের পবিত্র দিন’ অজুহাত দেখিয়ে এক মুসলিমের বিরিয়ানির দোকান জোরপূর্বক বন্ধ করে দিয়েছে এক উগ্র হিন্দুত্ববাদী



          ১২ মে মঙ্গলবার ভারতে উত্তরপ্রদেশের ঐতিহাসিক ফতেপুর সিক্রি শহরে এক মুসলিমের মুরগির বিরিয়ানি দোকান জোরপূর্বক বন্ধ করে দেয় উগ্র হিন্দুত্ববাদী কর্মী ববি চৌধুরী।

          সে যুক্তি দেখায়, মঙ্গলবার দিন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পবিত্র দিন, তাই উক্ত দিন আমিষ বিক্রি করা যাবে না। এই ব্যাপারে কোনও সরকারি নির্দেশনা না থাকা সত্ত্বেও সে বেআইনিভাবে হুঁশিয়ারি দেয় যে, অন্যান্য দিন দোকান চালু থাকলেও মঙ্গলবার দিন দোকান বন্ধ রাখতে হবে।

          সে বলে যে, এই দিন বিরিয়ানি বিক্রি করতে হলে কেবল মুসলিম পাড়ায় করতে হবে, কোনও জনসমাগম স্থানে বিক্রি করা যাবে না।

          ভাইরাল এক ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছিল, “আজ কেয়া দিন হ্যায় ভাই? কিসনে বোলা হ্যায় তু মঙ্গলওয়ার কো ইয়াহা মুরগী কি বিরিয়ানি বেচেগা? … ভগবান কে দিন কো।

          এছাড়া সে পাঁচ মিনিট সময় দিয়ে উক্ত মুসলিম বিক্রেতাকে সতর্ক করে জানায়, “পাঞ্চ মিনিট মে দুকান নেহি ব্যান্দ হুই তো মে দুবারা চেক করনে আওঙ্গা। অর্থাৎ পাঁচ মিনিটের মধ্যে দোকান বন্ধ না করলে সে আবারও চেক করতে আসবে।

          উগ্রবাদীদের চাপের মুখে উক্ত মুসলিম বিক্রেতা দোকানটি বন্ধ করে দিতে বাধ্য হয়।

          ভিডিও:
          https://x.com/i/status/2054190908560863519


          তথ্যসূত্র:
          1.https://tinyurl.com/53nyhm7m
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            দিনাজপুরের ফুলবাড়ীতে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার



            দিনাজপুরের ফুলবাড়ীতে অচেতন অবস্থায় পড়ে থাকা পাঁচজন কৃষিশ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে খাবারের সঙ্গে চেতনাশক ওষুধ খাইয়ে দুর্বৃত্তরা সবকিছু লুটে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১৩ মে) সকালে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় বাসষ্ট্যান্ড এলাকার রাস্তার পাশ থেকে উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

            উদ্ধার হওয়া ব্যক্তিরা দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে কৃষিশ্রমিক মো. শাকিব (১৯), আব্দুল লতিফের ছেলে কৃষিশ্রমিক মো. আকবর আলী (৩০), আব্দুল খালেকের ছেলে কৃষিশ্রমিক মো. হেলাল উদ্দিন (২৫), আব্দুল জব্বারের ছেলে কৃষিশ্রমিক মো. জাকির হোসেন (৪৫) ও ইসরাইল হকের ছেলে কৃষিশ্রমিক মো. মমিন।

            গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০ থেকে ২৫ দিন আগে ওই পাঁচজন কৃষিশ্রমিক ধান কাটার কাজের জন্য টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় যান। কাজ শেষে গত বুধবার ভোরে একটি ট্রাকে করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় এলাকায় ট্রাকটি পৌঁছালে ট্রাক চালক তাদেরকে নামিয়ে রংপুরের দিকে যাওয়ার জন্য ট্রাকটি দাঁড় করে শ্রমিকদের ফুলবাড়ীতে নামার জন্য ডাক দেন। কিন্তু শ্রমিকদের মধ্যে কারো কোনো সাড়াশব্দ না পেয়ে ট্রাকের ডালায় সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পরে ট্রাকচালক অচেতন অবস্থায় পাঁচ শ্রমিককে ট্রাক থেকে নামিয়ে রাস্তার পাশে রেখে ট্রাক নিয়ে রংপুরের দিকে চলে যান।

            সকালে স্থানীয় লোকজন শ্রমিকদের অচেতন ও বিক্ষিপ্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে ফুলবাড়ী থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

            স্থানীয়দের ধারনা কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতারক চক্র (মলম পার্টি/অজ্ঞান পার্টি) তাদেরকে কোনো খাবারের সঙ্গে চেতনাশক ওষুধ খাইয়ে তাদের আয়ের সর্বস্ব লুটে নিয়েছে। বর্তমানে তারা ঠিক মতো কথা বলতে পারছেন না এবং ঠিকমতো দাঁড়াতেও পারছেন না।


            তথ্যসূত্র:
            ১। দিনাজপুরে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার
            https://tinyurl.com/5ee232t4
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X