Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৫ যিলকদ, ১৪৪৭ হিজরি || ১৪ মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৫ যিলকদ, ১৪৪৭ হিজরি || ১৪ মে, ২০২৬ ঈসায়ী

    পশ্চিমবঙ্গে পশু কোরবানির বিরুদ্ধে হিন্দুত্ববাদী প্রশাসনের কঠোর বিধিনিষেধ আরোপ




    ভারতের পশ্চিমবঙ্গে নবগঠিত হিন্দুত্ববাদী বিজেপি সরকার রাজ্য জুড়ে পশু কোরবানি প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

    ১৩ মে ভারতের স্বরাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমতি ছাড়া পশু কোরবানি এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। কোরবানি বা পশু জবাইয়ের পূর্বে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমোদনপত্র গ্রহণ করতে হবে।

    এতে বলা হয়, যেসকল পশু কাজ বা প্রজননের ক্ষেত্রে অক্ষম হয়ে পড়েছে (যেমন পশুর বয়স ১৪ এর অধিক অর্থাৎ বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অসুস্থতার কারণে অক্ষম) কেবল সেগুলোই জবাইয়ের জন্য অনুমোদন দিতে পারে উক্ত সরকারি কর্তৃপক্ষ।

    এছাড়া প্রকাশ্যে বা খোলা স্থানে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনের পর কেবল সরকারি অনুমোদিত কসাইখানাগুলোতে কোরবানি করা যাবে।

    পশু জবাই নিয়ন্ত্রণ কাজে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন নিয়মিত মনিটরিং করবে, তাদের মনিটরিং কাজে বাধা দেওয়ার বিরুদ্ধেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

    জারিকৃত নিয়ম লঙ্ঘন করলে কঠোর আইনি পরিণতি নেওয়া হবে বলে স্পষ্ট করেছে স্বরাষ্ট্র দপ্তর। কেউ দোষী সাব্যস্ত হলে তার ৬ মাস পর্যন্ত কারাদণ্ড, ১০০০ টাকা জরিমানা পর্যন্ত জরিমানা বা উভয়ই হতে পারে।

    নতুন এই বিজ্ঞপ্তি রাজনৈতিক ও ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এই বিজ্ঞপ্তি প্রণয়নের ক্ষেত্রে পূর্ববর্তী আইনের প্রয়োগ, জননিরাপত্তা, পরিবেশগত বিষয় প্রভৃতি অজুহাত দাঁড় করিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন।

    তবে এটি মুসলিমদের পশু কোরবানি তথা ঈদুল-আযহা পালনের বিরুদ্ধে সুস্পষ্ট হস্তক্ষেপ বলে তুলে ধরেছেন পর্যবেক্ষকগণ।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/4jsbd585
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে গণধর্ষণ, স্থানীয়দের অভিযানে আটক ৪



    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই স্কুল শিক্ষার্থী কিশোরীকে জোরপূর্বক পাহাড়ি এলাকায় নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনসাধারণ পুলিশকে সঙ্গে নিয়ে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার করে। গত বুধবার (১৩ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার যুবককে ধরে পুলিশে কাছে সোপর্দ করে স্থানীয়রা।

    আটককৃতরা হলো: মো. ছৈয়দ (১৫), পিতা ওসমান; মো. রাকিব (২০), পিতা শাহআলম; মো. মানিক ইসলাম (২০), পিতা নাসির; এবং আব্দুর রহিম (১৮), পিতা আব্দুল মজিদ। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।

    জানা যায়, উদ্ধার হওয়া দুই কিশোরীর মধ্যে একজন নবম শ্রেণির এবং অপরজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। কিশোরীদের অপহরণের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে কিশোরীদের উদ্ধার করে।


    তথ্যসূত্র:
    ১। দুই শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে আটক ৪
    https://tinyurl.com/mvvjvwdz
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত




      ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

      দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, গত বুধবার (১৩ মে) দুপুরে জেলা শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

      সমাবেশে আলেম-উলামাগণ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

      বক্তারা বলেন, ‘ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে। সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

      বক্তারা আরও বলেন, ‘ধর্মীয় উসকানি ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কেও সোচ্চার হতে হবে। মুসলিম উম্মাহর ওপর নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।’

      সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সাজিদুর রহমান, মুফতি আলী আজম, মুফতি কামাল উদ্দিন কাসেমী ও মুফতি তানভীর সিরাজী (হাফিযাহুমুল্লাহ)। এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের হেফাজতে ইসলাম নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।


      তথ্যসূত্র:
      ১। ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ
      https://tinyurl.com/2uwbazmb
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভারত থেকে চিকিৎসা শেষে ফেরার সময় যশোর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত


        ভারতীয় বাহিনী বিএসএফ-এর ছোড়া রাবার বুলেটে বৈষ্ণববিহারী মণ্ডল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। গত মঙ্গলবার রাত ২টায় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে সে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

        আহত বৈষ্ণববিহারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের গোপালচন্দ্র মণ্ডলের ছেলে। আহত বৈষ্ণব জানায়, উন্নত চিকিৎসার জন্য ২৩ দিন আগে সে ভারতে গিয়েছিল।

        গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।


        তথ্যসূত্র:
        ১। বিএসএফের রাবার বুলেটে আহত যুবক যশোর হাসপাতালে ভর্তি
        https://tinyurl.com/4bf4e8dc

        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ভারতের মধ্যপ্রদেশে আল্লাহর শানে কটুক্তি ও মুসলিম যুবক হেনস্তার প্রতিবাদে তীব্র বিক্ষোভ



          ১২ মে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে আল্লাহ’কে নিয়ে কটুক্তি ও মুসলিম যুবক হেনস্তার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে স্থানীয় শত শত মুসলিম বাসিন্দা।

          ১০ মে ভোপালে ‘লাভ জিহাদ’ এর অভিযোগ তুলে এক মুসলিম যুবককে নির্মমভাবে মারধর করেছিল উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের কর্মীরা। এই সময় তারা আল্লাহকে নিয়েও অবমাননাকর মন্তব্য করেছে।

          ঘটনার দিন গোবিন্দপুরা এলাকার একটি হোটেলে ভুক্তভোগী ‘আরিফ খান’কে পুলিশের উপস্থিতিতে লাঞ্ছিত করেছিল উগ্রবাদীরা। তারা ভুক্তভোগী মুসলিমের মুখে কালি ও গোবর লাগিয়ে দেয়, এছাড়া অর্ধনগ্ন করে এই মুসলিম যুবকের ওপর মারাত্মক নির্যাতন চালানো হয়।

          এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হলে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন মুসলিম বাসিন্দাগণ। তারা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মুসলিম যুবকের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান, একই সাথে তারা অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

          ভিডিও:


          https://archive.org/details/protests-erupt-in-madhya-pradesh-india

          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/3hccwhxh
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X