Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৭ যিলকদ, ১৪৪৭ হিজরি || ১৬ মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৭ যিলকদ, ১৪৪৭ হিজরি || ১৬ মে, ২০২৬ ঈসায়ী

    ভারতের বিহারে গরুর মাংস বহনের অভিযোগ তুলে আরও ৩ মুসলিমকে নির্মম মারধর





    ১২ মে ভারতে বিহার রাজ্যের সিওয়ান জেলাযর অন্তর্গত লাকরি নবিগঞ্জ এলাকায় গরুর মাংস পরিবহনের অভিযোগ তুলে আরও ৩ মুসলিমকে নির্মমভাবে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষক দলের কর্মীরা।

    ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, উগ্রবাদীরা ভুক্তভোগীদের লাঠি দ্বারা বারবার মারধর করছে। এক ব্যক্তির কপালে আঘাত করা হলে তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অপর একটি ক্লিপে দেখা যায়, ভুক্তভোগী এক বৃদ্ধকে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে।

    সাহায্যের জন্য চিৎকার করা সত্ত্বেও এক যুবককে বারবার আঘাত করে যাচ্ছিল উগ্রবাদীরা। নির্যাতনকালে হামলাকারীরা আপত্তিজনক ভাষা ব্যবহার করছিল, তারা কথিত গরুর মাংসের উৎস সম্পর্কে ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করছিল।

    পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে এই হামলা ও নিপীড়ন চালানো হয়। এক পর্যায়ে ভুক্তভোগীদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি স্থানীয় পুলিশ।

    ভিডিও:

    https://x.com/i/status/2055211427791827355


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/y7nduxhu
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    নাকবা দিবসে গাজায় দখলদার ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব, শহীদ ৭



    নাকবা দিবসে গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েল। ১৫ মে, শুক্রবার গাজা শহরের রিমাল এলাকায় চালানো দুটি পৃথক হামলায় এক শিশুসহ অন্তত সাতজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

    স্থানীয় চিকিৎসাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আলজাজিরা জানিয়েছে, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ঘনবসতিপূর্ণ একটি বহুতল আবাসিক ভবনে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মুহূর্তেই ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা।

    প্রথম হামলার কিছুক্ষণ পর নিকটবর্তী একটি সড়কে চলমান একটি গাড়িকে লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এতে হতাহতের সংখ্যা আরও বাড়ে।

    গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলার শিকার ভবনটিতে শত শত মানুষ বসবাস করছিলেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা আগুন ও ধ্বংসস্তূপের মধ্য থেকে মরদেহ ও আহতদের বের করে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন।

    নাকবা দিবসের ৭৮তম বার্ষিকীতে এ হামলা হয়েছে। এদিন ১৯৪৮ সালের যুদ্ধে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আনুমানিক ৭ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয়েছিলেন।

    এদিকে চলমান আগ্রাসনের কারণে গাজার ২০ লাখের বেশি মানুষ চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। খাদ্য, পানি ও চিকিৎসাসেবার সংকটে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন।


    তথ্যসূত্র
    1. Seven killed in Gaza on Nakba Day as Israel says it targets Hamas member
    https://tinyurl.com/4yptssrx
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      লেবাননে সিভিল ডিফেন্স কেন্দ্রে বর্বর ইসরায়েলি হামলা, তিন চিকিৎসকসহ নিহত ৬



      ইসরায়েল ও লেবাননের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি চুক্তি সম্প্রসারণের ঘোষণা এলেও দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২২ জন। নিহতদের মধ্যে তিনজন প্যারামেডিক রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

      মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের হারুফ শহরে একটি সিভিল ডিফেন্স কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে আরও একজন প্যারামেডিক গুরুতর আহত হয়েছেন।

      উল্লেখ্য, গত ২ মার্চ ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা শুরু করে। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি হলেও ইসরায়েল লঙ্ঘন চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ শহীদ এবং ৮ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।


      তথ্যসূত্র
      1. At least six killed, including paramedics, in Israeli strike on civil defense center in southern Lebanon
      https://tinyurl.com/mr4jkhus
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        উত্তরপ্রদেশে আড়াই বছর ধরে চলমান একটি মসজিদের নির্মাণ কাজ আকস্মিকভাবে বন্ধ করে দিলো হিন্দুত্ববাদী প্রশাসন



        ভারতে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় প্রায় আড়াই বছর ধরে চলমান একটি মসজিদের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে হিন্দুত্ববাদী জেলা প্রশাসন। উক্ত জেলার রুদ্রপুর থানার অন্তর্গত আমনি গ্রামে মসজিদটি অবস্থিত।

        এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি করেছে, তারা এই সিদ্ধান্তকে মুসলিমদের প্রতি চলমান সাম্প্রদায়িক বৈষম্যের একটি রূপ হিসেবে বর্ণনা করেছে।

        গ্রামবাসীদের মতে, স্থানীয়দের স্বেচ্ছায় অনুদানে মসজিদটি ধীরে ধীরে নির্মিত হচ্ছিল। অনুদান কাজে মুসলিমদের পাশাপাশি হিন্দুদের মধ্যে থেকেও অনেকে অংশগ্রহণ করেছে। বিগত সময়ে বাসিন্দাদের কোনও বিরোধ ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্মাণ কার্যক্রম এগিয়ে গেছে। এছাড়া সম্প্রতি মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছে।

        তবে উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন এই বিষয়টিতে হস্তক্ষেপ করে, তারা সরকারি অনুমতি ছাড়া মসজিদটি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে। রুদ্রপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ও পুলিশ নির্মাণ সাইটটি পরিদর্শন করে অবিলম্বে কাজ বন্ধ করার নির্দেশ দেয়।

        উক্ত নির্দেশনার পর বিমসহ প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

        এতদিন নীরব থাকার পর প্রশাসনের আকস্মিক পদক্ষেপে বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী। “সকলের সামনেই প্রকাশ্যে নির্মাণ কাজ চলছিল। যদি অনুমতির প্রয়োজন হতো, তবে ইতোপূর্বে কেন কোনও নোটিশ দেওয়া হয়নি, মসজিদ নির্মাণ একেবারে শেষ পর্যায়ে আসার পর কেন এই পদক্ষেপ নেওয়া হলো?” এক গ্রামবাসী প্রশ্ন করেন।

        অপর এক বাসিন্দা উল্লেখ করেন, মসজিদটি নির্মাণে কাজে হিন্দু ও মুসলমান, উভয় সম্প্রদায় সর্বত্র সহযোগিতা করেছে। প্রশাসন ও হিন্দুত্ববাদীদের হস্তক্ষেপ একটি শান্তিপূর্ণ স্থানীয় উদ্যোগকে বিতর্কে পরিণত করেছে।

        তবে আইনি লঙ্ঘনের বিশদ বিবরণ দিয়ে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি হিন্দুত্ববাদী প্রশাসন।


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/2t8rp29x
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ভারতে শতাব্দীপ্রাচীন কামাল মওলা মসজিদকে মন্দির বলে ঘোষণা করল মধ্যপ্রদেশের হিন্দুত্ববাদী আদালত



          ১৫ মে ভারতে মধ্যপ্রদেশের ধার জেলায় ভোজশালা কমপ্লেক্সের বিতর্কিত স্থানকে সরস্বতীর মন্দির হিসেবে ঘোষণা করেছে হিন্দুত্ববাদী হাইকোর্ট। সংশ্লিষ্ট স্থানটি বহু শতাব্দী ধরে কামাল মওলা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে।

          ঐতিহাসিকভাবে উক্ত স্থানটি মসজিদ হিসেবে ব্যবহৃত হওয়ার ব্যাপারটি স্বীকার করেছে আদালত। তা সত্ত্বেও হিন্দুত্ববাদী প্রশাসনের দাবি, উক্ত স্থানে তারা একটি প্রাচীন সংস্কৃত শিক্ষাকেন্দ্র ও একটি মন্দিরের ইঙ্গিত লাভ করেছে।

          অপরদিকে মুসলিম সম্প্রদায়কে একটি মসজিদ নির্মাণের পৃথক জমি বরাদ্দের জন্য রাজ্য সরকারের নিকট আবেদন করার আহ্বান জানিয়েছে হিন্দুত্ববাদী আদালত।

          হিন্দু আবেদনকারীদের দাবি, কমপ্লেক্সটি ছিল রাজা ভোজ নির্মিত একটি সরস্বতীর মন্দির। এছাড়া জৈন সম্প্রদায়ের একজন আবেদনকারীও স্থানটিকে মধ্যযুগীয় জৈন মন্দির ও গুরুকুল হিসেবে দাবি করেছে। তবে হিন্দু ও জৈন সম্প্রদায়ের দাবির স্বপক্ষে ঐতিহাসিক কোনও সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

          ২০০৩ সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক সার্ভে (এএসআই) একটি আদেশ জারি করেছিল যে, উক্ত কমপ্লেক্সে মঙ্গলবার হিন্দুরা উপাসনা করবে, অপরদিকে শুক্রবার মুসলিমরা এতে জুমা’র সালাত আদায় করবে। কিন্তু হিন্দু পক্ষ এই আদেশেও সন্তুষ্ট হয়নি, তারা একচেটিয়াভাবে এটি মন্দির হিসেবে ব্যবহারের জন্য অধিকার দাবি করতে থাকে।

          এই প্রেক্ষিতে হাইকোর্ট ২০২৪ সালের ১১ মার্চ এএসআইকে কমপ্লেক্সটির একটি বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছিল। এএসআই সেই বছরের ২২ মার্চ সমীক্ষা শুরু করে এবং ৯৮ দিনব্যাপী একটি বিস্তারিত সমীক্ষার পর আদালতে তাদের প্রতিবেদন জমা দেয়।

          প্রতিবেদনে বলা হয়, ধারের পরমার রাজাদের শাসনামলের একটি বিশাল কাঠামো এই মসজিদেরও আগে নির্মিত হয়েছিল এবং বর্তমান বিতর্কিত কাঠামোটি মন্দিরের পুনর্ব্যবহৃত অংশ ব্যবহার করে তৈরি করা হয়েছে।

          তবে, মুসলিম পক্ষ আদালতে যুক্তি দিয়েছে যে এএসআই এর জরিপ প্রতিবেদনটি পক্ষপাতদুষ্ট ছিল এবং হিন্দু আবেদনকারীদের দাবিকে সমর্থন করার জন্য প্রস্তুত করা হয়েছিল। সুস্পষ্ট কোনও ঐতিহাসিক প্রমাণ না থাকা সত্ত্বেও হিন্দু আবেদনকারীদের পক্ষ নিয়ে প্রশাসনের এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।


          তথ্যসূত্র:
          1.https://tinyurl.com/yftzkyxh
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার


            গাজীপুরের কাপাসিয়ায় পাঁচ খুনে ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ১৬ মে (শনিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লৌহজংয়ের মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির (আইসি) মো. ইলিয়াস।

            ‎কাপাসিয়া থানার ওসি মো. শাহীনুর রহমান বলেন, শনিবার সকালে লৌহজংয়ের যাওয়া নৌ পুলিশ ফোরকান মোল্লার লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে থানার ইন্সপেক্টর তদন্ত মো. যুবায়ের আহমেদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহাল এবং পরিবারের সদস্যদের ভাষ্যমতে ধারণা করা হচ্ছে লাশটি ফোরকান মোল্লার। কালো প্যান্ট, সাদা শার্ট দেখে ফোরকানের ভাই জব্বার লাশ শনাক্ত করেন। ময়নাতদন্ত, ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়ার পর শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

            ‎ওসি আরো বলেন, লৌহজং উপজেলা ভূমি অফিস সংলগ্ন পদ্মায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়।

            ‎শুক্রবার (৮ মে) দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়ি থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন, ফোরকানের স্ত্রী শারমিন, মেয়ে মীম (১৫), উম্মে হাবিবা (৮) ও ফারিয়া (২) ও শ্যালক রসুল মিয়া।



            ‎তথ্যসূত্র:

            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X