Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১লা যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১৯ মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১লা যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১৯ মে, ২০২৬ ঈসায়ী

    নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি



    টেকনাফের নাফ নদী থেকে ২টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা সহ ৪ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গত সোমবার (১৮ মে) সন্ধ্যা ৫ টার দিকে এই তথ্য নিশ্চিত করেন, নৌকার মালিক আবছার ও নুরুল হাকিম।

    গণমাধ্যমকে তারা জানান, বেলা ১২ টার দিকে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায়।

    ৪ জেলে সকাল ৬ টার দিকে নাফ নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় তাদেরকে বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান তারা।

    জেলেরা হলেন, মো. মনির আহমেদ (৪৫), মো. ইয়াছিন (১৮), আব্দুল মালেক প্রকাশ শফা (৫০), মো. জামাল হোসেন (৪০)। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকায়।

    স্থানীয় জেলে সুলাইমান, নুরুল বশর, নেজাম জানান, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ ধরছিলেন ওই জেলেরা। এ সময় স্পিডবোটযোগে এসে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ২টি মাছ ধরার নৌকাসহ জেলেদের মিয়ানমারের কাইচ্যং খালের দিকে নিয়ে যায়।

    এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


    তথ্যসূত্র:
    ১। নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
    https://tinyurl.com/4ejb4am6
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    পশ্চিমবঙ্গে ক্রেতাশূন্য হয়ে পড়েছে কোরবানি গরুর হাট, হিন্দু পশু ব্যবসায়ীদের মধ্যেও বাড়ছে উদ্বেগ



    ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী বিজেপি সরকার শপথ গ্রহণের পর পশু কোরবানি নিয়ন্ত্রণে কঠোর আইন ও নির্দেশনা প্রদান করা হয়েছে, যা গবাদি পশু ব্যবসায়ী ও খামারিদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ঈদ-উল-আযহা আসন্ন থাকায় এই উদ্বেগ আরও তীব্র হয়ে উঠেছে।

    নতুন এই আইনের আলোকে, গরু ও মহিষ কোরবানির ক্ষেত্রে কেবলমাত্র ১৪ বছরের অধিক বয়সী এবং বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অসুস্থতার কারণে প্রজনন ও কাজে অক্ষম হয়ে পড়েছে এমন পশু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শংসাপত্র প্রাপ্ত হওয়া সাপেক্ষে কোরবানি করা যেতে পারে।

    এছাড়া প্রকাশ্যে বা খোলা স্থানে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনের পর কেবল সরকারি অনুমোদিত কসাইখানাগুলোতে কোরবানি করা যাবে। উক্ত আইনের আলোকে অবৈধ গবাদি পশুর বাজারজাত বন্ধ করতেও ব্যবস্থা গ্রহণ করেছে হিন্দুত্ববাদী প্রশাসন।

    বিজেপি সরকারের দাবি, এটি নতুন কোনও নিষেধাজ্ঞা নয়, বরং বিদ্যমান আইন এবং আদালতের নির্দেশনা অনুসারে বাস্তবায়ন। সরকারি নোটিশে ১৯৫০ সালের আইন এবং ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কোরবানি করার আগে পশুর ভেটেরিনারি শংসাপত্র বাধ্যতামূলক উল্লেখ আছে।

    অপরদিকে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দমন-পীড়নের লক্ষ্যে হিন্দুত্ববাদী সরকার আইনটি বাস্তবায়ন করছে বলে জোরালো দাবি করেছে সর্বস্তরের মুসলিমগণ। এবার মুসলমানদের পাশাপাশি এটির প্রভাব পড়েছে হিন্দু গবাদি পশু ব্যবসায়ী ও খামারিদের ওপরও, বিশেষত যারা কোরবান কেন্দ্রিক পশু ব্যবসার উপর নির্ভরশীল।

    পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা হতে বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ইসলামবিরোধী এই নিয়মের কারণে পশুর হাট ক্রেতাশূন্য হওয়ার অভিযোগ করছে হিন্দু ব্যবসায়ীরা।

    ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, ব্যবসায়ীরা অভিযোগ করছে, তারা কোরবানিতে বিক্রয়ের জন্য ইতোপূর্বে গরু কিনেছে, গরু ক্রয় ও মোটাতাজা করার জন্য তারা মোটা অঙ্কের ঋণ নিয়েছে, এদিকে পুলিশের কঠোর নজরদারি এবং কঠোর নিয়মের ভয়ে বাজার ক্রেতাশূন্য হয়ে গেছে।

    এক ব্যবসায়ী অভিযোগ করে বলেছে, “শত শত গরু স্থানীয় হাটে বিক্রি হয়নি, পরিবারগুলো ঋণ ও খাওয়াদাওয়ার চাপের মধ্যে পড়েছে। বিজেপি কেন আমাদের মুসলিমদের কাছে গরু বিক্রি করতে দিচ্ছে না? আমি ৫ লাখ টাকা ঋণ নিয়ে এই পশুগুলো পালন করেছি। মুসলিমরা আমাদের কখনও ক্ষতি করে না। বিজেপি কেন আমাদের এই ব্যবসা বন্ধ করতে বাধ্য করছে? তাহলে আমাদের বিষ দিয়ে দিন।”

    এক হিন্দু নারী মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর নতুন নিয়মের সমালোচনা করে বলেছে, “মুসলিমরা গরু কিনছে না, ফলে হিন্দু ব্যবসায়ীরা বিপদে পড়েছে।” সে রাজ্যে কোরবানির পুরনো নিয়ম পুনরায় বহাল করার দাবি জানিয়ে বলেছে, “হিন্দুরা এভাবে বাঁচতে পারবে না।”

    এক ব্যবসায়ী নরেন্দ্র মোদিকে এই গরু কিনে নেওয়ার কথা বলে নিজের ক্ষোভ প্রকাশ করেছে। গরু বিক্রি না হলে অনেকে আত্নহত্যা করবে বলেও নিজেদের কষ্ট তুলে ধরেছে।

    মাগরাহাটে এক হিন্দু যুবক গরু বিক্রি করতে বাজারে আসে, কিন্তু স্থানীয় কয়েকজন মুসলিম তাকে হাট থেকে বের হয়ে যেতে বলে, “আপনি গরুকে আপনার মা মনে করেন, তাহলে এটিকে কোরবানি করার জন্য কেন এখানে এনেছেন?”

    এক মুসলিম ব্যবসায়ী ভিডিওতে বলেন, “আমরা গরু কিনব না, কারণ প্রশাসন আমাদের অনুমতি দিচ্ছে না।”

    সমালোচকরা সতর্ক করেছে যে, পরিস্থিতি এভাবে চলতে থাকলে ক্ষুদ্র ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে। যারা গরুর দুধ বিক্রয় করে ব্যবসা করে, তারাও নতুন এই সিদ্ধান্তের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

    অপরদিকে এই বছর কোরবানির জন্য গরুর পরিবর্তে ছাগল বা ভেড়া বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন কলকাতার বেশ কয়েকজন প্রসিদ্ধ আলেম। তারা মুসলিমদের ওপর জুলুম ও সংঘাত এড়িয়ে চলতেই গরু কোরবানি এড়িয়ে যেতে উৎসাহিত করেছেন।

    সমালোচকদের প্রশ্ন, ভারত বিশ্বের প্রধান গরুর মাংস রপ্তানিকারক দেশের মধ্যে পড়ে, অথচ এখানে ছোটখাটো পশু ব্যবসায়ীদের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।


    তথ্যসূত্র:
    1. https://postimg.cc/gallery/8kSTB7H
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারতের উত্তরাখণ্ডে জুতা শোরুমে মুসলিম কর্মচারীদের ‘জিহাদি’ লিখা ব্যাজ পরিয়ে হেনস্তা করল উগ্র হিন্দুত্ববাদীরা



      ভারতে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে প্রসিদ্ধ ‘মেট্রো’ জুতার একটি শোরুমে প্রবেশ করে মুসলিম কর্মচারীদের লাঞ্ছিত করেছে একদল উগ্র হিন্দুত্ববাদী। হিন্দুত্ববাদীরা ‘বিশ্ব হিন্দু পরিষদ’ ও ‘বজরং দল’ এর সদস্য বলে জানা গেছে।

      ১৭ মে মুসলিম মিররের প্রতিবেদনে এই সংবাদটি তুলে ধরা হয়েছে।

      হিন্দুত্ববাদীরা মুসলিম কর্মচারীদের বিরুদ্ধে পণ্য চুরি ও ক্রেতাদের সাথে প্রতারণার ভিত্তিহীন অভিযোগ তুলে। তাদের দাবি, এই কর্মচারীরা নেমপ্লেটে নিজেদের নাম প্রদর্শন করেনি, এভাবে তারা মুসলিম পরিচয় গোপন করতে চাইছে ও হিন্দু ক্রেতাদের বিভ্রান্ত করছে।

      কর্মচারীদের হয়রানির উদ্দেশ্যে তাদের পোশাকের নেমপ্লেটে ‘জিহাদি’ লিখা ব্যাজ ধারণ করতে বাধ্য করে উগ্রবাদীরা।

      প্রত্যক্ষদর্শীদের মতো, ঘটনার সময় শোরুমের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল, হিন্দুত্ববাদীরা এই সময় ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছিল, শোরুমের নিয়োগ পদ্ধতি নিয়েও তারা নানা ধরনের অযৌক্তিক প্রশ্ন তুলেছিল। কিছু সময়ের জন্য শোরুমের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়েছিল।

      এই ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনও অভিযোগ বা গ্রেপ্তারের বিষয় নিশ্চিত হওয়া যায়নি।

      ভিডিও:

      https://x.com/i/status/2056252922665812009


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/32rvfxur
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভিডিও || চাঁদপুরে গরুর মাংস রান্নার জেরে পাঁচ বছরের এক মুসলিম শিশুর শরীরে পাশবিকভাবে গরম পানি ঢেলে পুড়িয়ে দিয়েছে এক হিন্দু নারী




        চাঁদপুরে গরুর মাংস রান্নার জেরে পাঁচ বছরের এক মুসলিম শিশুর শরীরে পাশবিকভাবে গরম পানি ঢেলে পুড়িয়ে দিয়েছে এক হিন্দু নারী

        ভিডিও দেখুন:


        https://archive.org/details/hindu-wo...ts-him-on-fire
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের সদস্যদের গুলিতে জেলের মৃত্যু, স্থানীয়দের লাশ নিয়ে বিক্ষোভ ও বন বিভাগের অফিসে হামলা



          ​সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা এলাকা বন বিভাগের সদ্যদের গুলিতে এক আহরণকারী জেলের মৃত্যু হয়েছে। গত সোমবার (১৮ মে) সকালে খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে।

          গুলিতে নিহত ব্যক্তির নাম আমিনুর রহমান গাজী। তিনি উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে।

          সহযোগী জেলেদের বিবরণ অনুযায়ী, তারা ওইদিন সকালে শতমুখি খাল এলাকায় কাঁকড়া আহরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেয়। নির্দেশনা অমান্য করলে একপর্যায়ে গুলি ছোড়া হয়। এতে আমিনুর গুলিবিদ্ধ হন এবং পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

          এদিকে দুপুরে নিহত জেলে আমিনুর রহমান গাজীর লাশ লোকালয়ে পৌঁছালে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিস ঘেরাও করে হামলা চালায়। এসময় তারা অফিসের বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও সরঞ্জাম ভাঙচুর করে। কয়েকজন বনকর্মীকে খুঁজে বের করে মারধরের ঘটনাও ঘটে।


          তথ্যসূত্র:
          ১। শ্যামনগরে বন বিভাগের সদস্যদের গুলিতে জেলের মৃত্যু
          https://tinyurl.com/5dcda694
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            বাগেরহাটে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, এক হাত কেটে নিয়ে গেছে হত্যাকারীরা



            ​বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে যায় তারা।

            গত সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিঠু শেখ বৌলপুর গ্রামের ওয়াহেদ শেখের ছেলে।

            গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার বিকালে বাড়ির কাছে কলাক্ষেতে কাজ করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মিঠুর ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন।

            প্রাথমিকভাবে জমি-জমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।


            তথ্যসূত্র:
            ১। বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেছে এক হাত
            https://tinyurl.com/2ar6zu46
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ভিডিও || পশ্চিমবঙ্গে হাওড়া জেলার উলুবেড়িয়ায় একটি মসজিদে প্রবেশ মুখে গেরুয়া রঙে ‘জয় শ্রীরাম’ লিখে যায় উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্মীরা




              পশ্চিমবঙ্গে হাওড়া জেলার উলুবেড়িয়ায় একটি মসজিদে প্রবেশ মুখে গেরুয়া রঙে ‘জয় শ্রীরাম’ লিখে যায় উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্মীরা। এছাড়া তারা গেরুয়া রঙ দিয়ে বিজেপি প্রতীক পদ্ম ফুলও অঙ্কন করেছে। ১৭মে ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশকালে এই দৃশ্যগুলো দেখতে পায় মুসলিম বাসিন্দাগণ।

              ভিডিও দেখুন:


              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X