Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ৪ঠা যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ২২ মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ৪ঠা যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ২২ মে, ২০২৬ ঈসায়ী

    ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা এক যুবকের মাথা কাটা লাশ উদ্ধার



    ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা নামকস্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।

    নিহতের পরনে প্যান্ট ছিল, তবে গায়ে কোনো জামা ছিল না এবং বুকে কোপের চিহ্ন ছিল। লাশের পায়ের কাছেই বিচ্ছিন্ন মাথা পড়ে ছিল।

    গণমাধ্যম সূত্রে , ২১ মে সকাল ৯টার দিকে মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকায় ওই লাশ দেখতে পান স্থানীয় লোকজন। ১০টার দিকে খবর পেয়ে পাগলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

    নিহতের পরিচয় শনাক্তকরণের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির নাম মো. কাওছার আলম। তিনি রংপুরের দিনাজপুর উপজেলার বিরামপুর উপজেলার মো. জামেদ আলীর ছেলে।


    তথ্যসূত্র:
    ১। গফরগাঁওয়ে যুবকের মস্তকবিচ্ছিন্ন লাশ উদ্ধার
    https://tinyurl.com/bdfvt6ta
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    দেশে বিচার নেই, ধর্ষককে আমাদের হাতে তুলে দিন: চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জনতা



    চট্টগ্রামের বাকলিয়া এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় গত বৃহস্পতিবার (২১ মে) বিকেলে অভিযুক্ত যুবক মো. মনিরকে আটক করে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে শত শত ক্ষুব্ধ মানুষ ‘ধর্ষক’কে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানান।

    এ সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে বলেন, ‘ধর্ষককে আমাদের হাতে দেন, আমরা মেরে ফেলব। বাংলাদেশের আইনে ধর্ষকের বিচার হয় না।’ এ সময় পুলিশ ও র‍্যাব সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডের ‘বিসমিল্লাহ ম্যানশন’ ভবনে দুপুরের দিকে তিন বছরের শিশুটিকে ধর্ষণের পরপরই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত মনিরকে আটক করে। তারা ধর্ষককে একটি মাদ্রাসার গেটের ভেতরে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জনতা তখন আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা অভিযুক্তকে পুলিশের কাছে তুলে দিতে অস্বীকৃতি জানান।

    একজন বয়োজ্যেষ্ঠ বাসিন্দা চিৎকার করে বলেন, আপনারা নিলেই ছাড়েন, বিচার হয় না। তাকে আমাদের হাতে দেন। পুলিশ ধর্ষককে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করলে জনতা বাধা দেয়। ধস্তাধস্তি, ঠেলাঠেলির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া হয়। আশপাশের রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তেজনা বাড়তে থাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য পাঠানো হয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বারবার ঘোষণা দিতে থাকে —’বিচার আইনের মাধ্যমে হবে। কেউ আইন হাতে তুলে নেবেন না।’ স্থানীয় একজন আবুল ফজল বলেন, ‘এমন ঘটনার বিচার দেশে ঠিকমতো হয় না। শাস্তি পায় না অপরাধীরা।’ জনতাকে আরও ক্ষুব্ধ করে তোলে। বিভিন্ন দিক থেকে লোকজন এসে পুলিশের গাড়ি ঘিরে ফেলেন।

    পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে প্রায় ছয় ঘণ্টায় কয়েক দফা ধাওয়া–পাল্টাধাওয়া হয়। রাত ১০টার দিকে পরিস্থিতি আরো অবনতির দিকে যায়। অভিযুক্তকে নেওয়ার সময় জনতা পুলিশের একটি পিকআপ ঘিরে ধরে। উত্তেজিত কয়েকজন যুবক হঠাৎ গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে গভীর রাতে অভিযুক্ত মনিরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এদিকে গুরুতর অবস্থায় তিন বছরের শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা শঙ্কাজনক।

    তথ্যসূত্র:
    ১। ধর্ষককে আমাদের হাতে তুলে দিন: জনতা
    https://tinyurl.com/5zvpu83t
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভিডিও || ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলায় এক মুসলিম যুবককে ‘বাংলাদেশী রোহিঙ্গা’ ট্যাগ দিয়ে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেছে উগ্র হিন্দুত্ববাদী রাজু দীক্ষিত ও তার সহযোগীরা



      ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলায় এক মুসলিম যুবককে ‘বাংলাদেশী রোহিঙ্গা’ ট্যাগ দিয়ে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেছে উগ্র হিন্দুত্ববাদী রাজু দীক্ষিত ও তার সহযোগীরা। ভুক্তভোগী মুসলিমের নাম সামাল শেখ, তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার স্থানীয় বাসিন্দা। হেনস্তাকালে তাকে ‘জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম’ এই সমস্ত শিরকি স্লোগান বলতেও বাধ্য করেছে উগ্রবাদীরা। ১৯ মে সংশ্লিষ্ট ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

      ভিডিও দেখুন:


      https://archive.org/details/nalanda-...state-of-bihar
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভিডিও || ভারতে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে গরুর মাংস পরিবহনের অভিযোগ তুলে ২ মুসলিম যুবককে মারধর ও সংশ্লিষ্ট গাড়ি ভাঙচুর করেছে উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের কর্মীরা



        ভারতে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে গরুর মাংস পরিবহনের অভিযোগ তুলে ২ মুসলিম যুবককে মারধর ও সংশ্লিষ্ট গাড়ি ভাঙচুর করেছে উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের কর্মীরা। ১৯ মে দ্যা অবজারভার পোস্ট সংবাদ মাধ্যমের এক্স পোস্টে ভিডিওটি শেয়ার করা হয়।

        ভিডি দেখুন:


        https://archive.org/details/beef-smu...hs-indore-city
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          সাভারে টিফিনের সময় পঞ্চম শ্রেণির শিশুকে ধর্ষণ, মুদি দোকানিকে গণধোলাই



          সাভারে স্কুলের টিফিনের সময় বিস্কুট কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় শাহজাহান (৬০) নামে এক মুদি দোকানিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

          গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২০ মে দুপুরে সাভার থানাধীন বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। নির্যাতিত শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

          পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন দুপুরে স্কুলের টিফিনের সময় সে বনগ্রামের পাছ বনগ্রাম এলাকার একটি মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় দোকানি শাহজাহান তাকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক দোকানের ভেতরে টেনেহিঁচড়ে নিয়ে যায় এবং ধর্ষণ করে। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে শাহজাহান তার মুখ চেপে ধরে। ধর্ষণ শেষে এই ঘটনা কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

          বিদ্যালয় ছুটির পর শিশুটি বাড়িতে ফিরে তার চাচাকে বিস্তারিত জানালে বিষয়টি প্রকাশ পায়।

          ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত শাহজাহানকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তারকৃত শাহজাহান ঢাকা জেলার দোহার থানার সুতারপাড়া গ্রামের মৃত ইরফান আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে সাভারের বনগ্রামের মুদি দোকান ঘরে বসবাস করে আসছিল।


          তথ্যসূত্র:
          ১। স্কুলের টিফিনের সময় পঞ্চম শ্রেণির শিশুকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেপ্তার
          https://tinyurl.com/4tzuk5p2
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে গ্রেপ্তার যুবক


            ​চট্টগ্রামের হাটহাজারীর শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. ফয়সালকে (১৯) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

            জানা গেছে, গত বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

            গত ২৬ মার্চ একটি তুলার গুদামে ভুক্তভোগী শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি চিৎকার করলে ফয়সাল ও তার সহযোগীরা তাকে হত্যা করে। হত্যার পর মরদেহ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।

            হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান গণমাধ্যমকে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে আদালতে হাজির করা হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


            তথ্যসূত্র:
            ১। চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার
            https://tinyurl.com/w77ketmk
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X