Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১২ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ৩০ মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১২ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ৩০ মে, ২০২৬ ঈসায়ী

    অনুপ্রবেশের অভিযোগ, বাংলাদেশকে ২৬৮০ জনের তালিকা দিলো ভারত




    ভারতে অবৈধভাবে বসবাস করার অভিযোগে দুই হাজার ৬৮০ জনের নামের তালিকা বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে দিল্লি। তাদের নাগরিকত্ব যাচাইয়ের কাজ সম্পন্ন হলে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছে ভারত সরকার।

    ‎ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানায়, অনেকে ক্ষেত্রে এই যাচাই প্রক্রিয়া পাঁচ বছর বা তারও বেশি সময় ধরে ঝুলে রয়েছে।

    ‎পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ, তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং প্রত্যর্পণের লক্ষ্যে প্রশাসন ইতোমধ্যেই একাধিক হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। বিভিন্ন জেলায় মোট ১১টি হোল্ডিং সেন্টার চালু হয়েছে এবং সেখানে শতাধিক সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাইয়ের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

    ‎ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবৈধভাবে ভারতে থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের কাছ থেকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের প্রত্যাশাও করছে ভারত।


    তথ্যসূত্র:
    ‎- https://tinyurl.com/rx9p67c3
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ৩ জন, আহত আরও অন্তত ১১ জন



    দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৩০ মে, শনিবার সকালে অন্তত ৩ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের আনসার শহরের আল-মারজ এলাকায় একটি ড্রোন হামলায় এক পিতা ও তাঁর ছেলে নিহত হন। একই হামলায় তাদের পরিবারের আরও সাত সদস্য আহত হয়েছেন। এছাড়া শরিফা-হাব্বুশ-নাবাতিয়াহ সড়কে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হন।

    একই সময়ে নাবাতিয়াহ শহরের নাবিহ বেরি সরকারি হাসপাতালের দিকে যাওয়ার সড়কেও ড্রোন হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এতে আরও তিনজন আহত হয়েছেন।

    শনিবার দিবাগত রাতের প্রথম প্রহরে হারুফ শহরেও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। হামলায় আল-থাগরা এলাকার একটি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

    এছাড়া, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার দক্ষিণ লেবাননের তির জেলায় ইসরায়েলি হামলায় একজন চিকিৎসাকর্মীসহ মোট ১১ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন।

    উল্লেখ্য, ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনার পর ১৭ মে থেকে আরও ৪৫ দিনের জন্য এর মেয়াদ বৃদ্ধি করা হলেও সন্ত্রাসী ইসরায়েল লেবাননের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশজুড়ে ৩ হাজার ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।


    তথ্যসূত্র
    1.At least 3 killed, 11 others injured in fresh Israeli attacks on southern Lebanon
    https://tinyurl.com/52jnu6rr
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      নেদারল্যান্ডসে মসজিদে আবার‌ও হামলা, উগ্রবাদীদের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয় অবস্থান





      ‎নেদারল্যান্ডসের রটারডাম শহরের একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের দেয়াল ভাঙচুর, বিয়ারের বোতল নিক্ষেপ এবং ভবনের সামনে অশোভন আচরণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন)।

      ‎২৯ মে (শুক্রবার) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে ছয়জন হামলাকারী মেভলানা মসজিদে ভাঙচুর চালায়।

      ‎সংস্থাটি জানায়, হামলাকারীরা মসজিদের একটি মোজাইক দেয়াল নষ্ট করে। পাশাপাশি তারা ভবনটির দিকে বিয়ারের বোতল ছুড়ে মারে এবং এর সামনের অংশে প্রস্রাব করে।

      ‎বিবৃতিতে বলা হয়, মসজিদ কর্তৃপক্ষ বারবার পুলিশকে ফোন করলেও যথাসময়ে সাড়া না দিয়ে হামলাকারীরা এলাকা ছেড়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

      ‎বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, মুসলিমদের ও মসজিদ লক্ষ্য করে হামলার ঘটনা বাড়তে থাকায় মুসল্লিরা ক্রমশ নিরাপত্তার অভাব বোধ করছেন। তবে ঘটনাস্থলে আসা পুলিশ কর্মকর্তারা এ ঘটনাকে ‘সরাসরি হস্তক্ষেপ করার মতো কোনো হুমকি বা জরুরি পরিস্থিতি’ হিসেবে বিবেচনা করেনি।

      ‎পুলিশের এমন মূল্যায়নের তীব্র সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, পুলিশের এই মনোভাব বোঝা কঠিন। যেকোনো পরিস্থিতিতে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই তাদের ধর্মপালনের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। হামলার পাশাপাশি পুলিশের সাড়া দিতে এমন বিলম্বের ঘটনা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

      ‎আইএসএন জানিয়েছে, তারা এই হামলার ঘটনায় একটি আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেছে এবং বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে তদন্ত করার অনুরোধ জানিয়েছে।

      ‎উল্লেখ্য, এর আগেও নেদারল্যান্ডসের বিভিন্ন শহরে একাধিকবার মসজিদে হামলা চালিয়েছে উগ্রবাদীরা। এসব ঘটনার পর মুসলিম সংগঠনগুলো বারবার সরকারের কাছে মসজিদগুলোর নিরাপত্তা জোরদার এবং ইসলামবিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় নি।

      বিশেষজ্ঞদের মতে, ডাচরা মানবতা আর সেক্যুলারিজমের কথা বললেও বাস্তবে তারা ডানপন্থী সরকার ক্ষমতায় বসিয়েছে। ফলশ্রুতিতে ইসলামবিদ্বেষী ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে


      তথ্যসূত্র:
      ‎- ‎https://tinyurl.com/2v3dfntk
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসনে শহীদের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল




        অবরুদ্ধ গাজায় বর্বর ইসরায়েলি সামরিক আগ্রাসনের ফলে শহীদের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৩৮ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯১৯ জন ফিলিস্তিনি। গাজার চিকিৎসা সূত্র শনিবার এ তথ্য জানিয়েছে।

        সূত্রগুলো জানায়, ৩০ মে, শনিবার গাজার বিভিন্ন হাসপাতালে ৭ জন ফিলিস্তিনির মরদেহ আনা হয়েছে। এর মধ্যে ৬ জন সাম্প্রতিক হামলায় শহীদ হয়েছেন এবং একজন পূর্বে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। একই সময়ে বর্বর ইসরায়েলি হামলায় আরও ২৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

        চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর কার্যকর হওয়া বর্তমান যুদ্ধবিরতির পরও বর্বর ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৯২৯ জন ফিলিস্তিনি শহীদ এবং ২ হাজার ৮১১ জন আহত হয়েছেন। এছাড়া গাজার বিভিন্ন এলাকা থেকে আরও ৭৮১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

        স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো বিপুল সংখ্যক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যেখানে উদ্ধারকারী দল পৌঁছাতে পারছে না। চলমান হামলা, নিরাপত্তা ঝুঁকি এবং প্রতিকূল পরিস্থিতির কারণে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা অনেক স্থানে প্রবেশ করতে হিমশিম খাচ্ছেন।

        সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, উদ্ধারকাজ সম্পূর্ণভাবে পরিচালনা করা সম্ভব না হওয়ায় প্রকৃত হতাহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।


        তথ্যসূত্র
        1. Gaza death toll rises to 72,938 since October 2023
        https://tinyurl.com/38uj7apy
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ‎নেত্রকোণার কলমাকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু


          নেত্রকোণার কলমাকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। ২৯ মে, শুক্রবার মধ্যরাতে কলমাকান্দা-দুর্গাপুর সড়কে গজারমারি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

          ‎তারা হচ্ছেন উপজেলা সদরের ঘোষপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে নিবিড় (২৪), একই গ্রামের সজীব মিয়ার ছেলে সোহান (২০)। গুরুতর আহত ঘোষপাড়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে বিল্লালকে (১৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

          ‎কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম জানান, দুই যুবকের লাশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


          তথ্যসূত্র:
          https://tinyurl.com/35wpveu6
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X