Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৩ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ৩১ মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৩ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ৩১ মে, ২০২৬ ঈসায়ী

    কাশ্মীরে অপারেশন শেরওয়ালি নামে টানা ৯ম দিনেও চলছে দখলদার বাহিনীর ব্যাপক ঘেরাও ও তল্লাশি


    ৩১মে অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় টানা ৯ম দিনেও চলছে দখলদার ভারতীয় বাহিনীর ব্যাপক ঘেরাও ও তল্লাশি অভিযান। অপারেশন শেরওয়ালি নামের এই অভিযানে প্রচুর সেনাকর্মী মোতায়েন করেছে দখলদার ভারতীয় বাহিনী।

    ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং কথিত ভিলেজ ডিফেন্স গার্ডের জওয়ানদের সমন্বয়ে এই বিশাল অভিযান জেলার মাঞ্জাকোটের গম্ভীর মুগলান ও দোরিমাল এলাকায় অব্যাহত রয়েছে।

    দুর্গম ভূখণ্ডে প্যারা কমান্ডো মোতায়েন করে অভিযান জোরদার করেছে দখলদার ভারতীয় কর্তৃপক্ষ। পাশাপাশি হেলিকপ্টার, আকাশপথে নজরদারি, ড্রোন ও স্নিফার ডগ ব্যবহার করে তারা কাশ্মীরি স্বাধীনতাকামী মুজাহিদীনদের গতিবিধি পর্যবেক্ষণ করার দাবী করছে।

    দীর্ঘদিন ধরে চলা এধরনের সামরিক অভিযান স্থানীয় মুসলিম বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করেছে।

    উক্ত এলাকায় প্রবেশ ও বাহির হওয়ার সব ধরনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে, আশেপাশের গ্রামগুলো কঠোরভাবে ঘিরে রাখা হয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে বারবার তল্লাশি চালানো হচ্ছে।

    দখলদার এক কর্মকর্তার দাবি, টানা নবম দিনের মতো অভিযান অব্যাহত থাকায় পুরো এলাকা কড়া নিরাপত্তার আওতায় রয়েছে।

    এছাড়া উক্ত এলাকায় সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতাকে লঙ্ঘন করা হচ্ছে। অপরদিকে অধিকৃত ভূখণ্ডের পুঞ্চ জেলার অন্তর্গত সুরানকোট এবং কিশ্তওয়ার জেলার অন্তর্গত ছাত্রু এলাকাতে ঘেরাও ও তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে দখলদার ভারত।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/3zuuutv9
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ‎কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৭


    কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের নগরপাড় এলাকায় ফুটবল খেলা ও আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানসহ অন্তত সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে দাউদকান্দি মডেল থানায় লিখিত এজহার দায়ের করা হয়েছে।

    ‎থানায় দায়ের করা এজহার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরপাড় এলাকায় স্থানীয় যুবকদের অংশগ্রহণে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। খেলার একপর্যায়ে কয়েকজন যুবক মাঠের পাশে আতশবাজি ফাটালে তার আগুন খেলোয়াড় নোমান মিয়ার গায়ে পড়ে। এতে তার পরনের শার্ট পুড়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে খেলোয়াড়, রেফারি এবং আতশবাজি ফাটানো যুবকদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।

    ‎অভিযোগে বলা হয়েছে, ওই ঘটনার জের ধরে ২৯ মে (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নগরপাড় এলাকায় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের দোকানের সামনে হামলা চালায়। হামলাকারীরা দোকানে প্রবেশ করে ভাঙচুর ও মারধর করলে ইয়াছিন, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম বাবু, রকিব, তারেক, রাফিন এবং নোমান মিয়াসহ সাতজন আহত হন।

    ‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    ‎‎এজহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি দোকান ও পাশের একটি কক্ষে ব্যাপক ভাঙচুর চালিয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করে। হামলার সময় উপস্থিত লোকজনকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

    ‎ভুক্তভোগী হাবিবুর রহমান এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

    ‎অভিযুক্তদের বক্তব্য জানার জন্য সরেজমিনে চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    ‎দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় মোশারফ খাঁ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    তথ্যসূত্র:
    ‎- https://tinyurl.com/4p24c4vj
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      উগ্র হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ ও নরেন্দ্র মোদীকে টেলিভিশন সাক্ষাৎকারে ‘গুণ্ডা’ বলায় এক বৃদ্ধ মুসলিম গ্রেপ্তার




      ভারতে উত্তরপ্রদেশের মিরাটে একটি টেলিভিশন সাক্ষাৎকারে হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গুণ্ডা’ বলার অভিযোগে এক বৃদ্ধ মুসলিমকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

      ঈদুল আযহার দিন (২৮মে) স্থানীয় নিউজ চ্যানেল ট্রু ভারতের সাথে সাক্ষাৎকারে এই মুসলিম (এহসান) উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীকে ‘গুণ্ডা মুখ্যমন্ত্রী’ বলে সম্বোধন করেছেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘সবচেয়ে বড় গুণ্ডা’ বলে অভিহিত করেছেন।

      সাক্ষাৎকার গ্রহণকারী মোদীকে ‘মহারাজা’ বলে প্রশংসা করলে এহসান বলেন, ‘মহারাজা কাহা সে আয়া? ইয়ে তো গুণ্ডা হ্যায়। আরে সবসে বড় গুণ্ডা হ্যায় ইয়ে। অর্থাৎ মহারাজা কোথা থেকে আসলো, সে (মোদী) তো গুণ্ডা, বরং সে সবচেয়ে বড় গুণ্ডা।

      ‘বন্দে মাতরম’ গীতের প্রতি আপত্তি জানিয়ে বৃদ্ধ মুসলিম বলেন, “হাম সে কেহ রহা হ্যায় কি বন্দে মাতরম গাও। আল্লাহ বাড়া, কে যোগী বড় থোড়ি কোই? অর্থাৎ আমাদেরকে ‘বন্দে মাতরম’ গাইতে বলা হচ্ছে। (কিন্তু) আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই যোগী কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেলো?

      বৃদ্ধের এই মন্তব্যগুলো ভারতে চলমান মুসলিম নিপীড়নের বিরুদ্ধে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করছে পর্যবেক্ষকরা।

      সাক্ষাৎকারটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ২৪ ঘন্টার মধ্যে দ্রুত এই বৃদ্ধ মুসলিমকে গ্রেপ্তার করে হিন্দুত্ববাদী পুলিশ। তারা ভুক্তভোগী মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে হেফাজতে রেখেছে। এক ভিডিওতে পুলিশের দ্বারা ভুক্তভোগী বৃদ্ধকে কান ধরিয়ে তাকে হেনস্তা করতেও দেখা গেছে।

      অপরদিকে একই দিনে মিরাটে পুনীত নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হিন্দু যুবক এক ব্যাগ মাংস তার নিজ ঘরের সামনে রেখে অপর মুসলিমের বিরুদ্ধে অভিযোগ তুলে মিথ্যা নাটক সাজিয়েছিল, যা সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়ে। কিন্তু স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কোনও ধরনের আনুষ্ঠানিক মামলা দায়ের ব্যতীত এই হিন্দু যুবককে ছেড়ে দিয়েছে হিন্দুত্ববাদী পুলিশ।

      উক্ত ঘটনাবলী ভারতে মুসলিমদের প্রতি বিদ্যমান ধর্মীয়, আইনি ও বাক-স্বাধীনতার বৈষম্যকে ফুটিয়ে তুলেছে, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/mrhrdxbh
      2. https://tinyurl.com/u3var8dx
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ‎ময়মনসিংহে নামাজের সময় গান বাজাতে নিষেধ করায় মাদ্রাসা শিক্ষক ও সাবেক ইমামের চোখ তুলে ফেলার চেষ্টা



        ​ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাগরিবের নামাজের সময় উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করাকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের সাবেক ইমামের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি রড দিয়ে আঘাত করে তার ডান চোখ ও মাথায় গুরুতর জখম করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

        ‎আহত শিক্ষক হলেন পুখুরিয়া হুদা মহিউসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় মসজিদের সাবেক ইমাম মাওলানা ইউসুফ আলী। এ ঘটনায় স্থানীয় সাইফুর রহমান ঢালীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

        ‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ মে (শুক্রবার) সন্ধ্যায় গফরগাঁওয়ের পুখুরিয়া এলাকায় একটি মেলা উপলক্ষে মাইকে উচ্চ স্বরে গান বাজানো হচ্ছিল। ওই সময় মাগরিবের নামাজ চলাকালে শব্দের কারণে মুসল্লিদের নামাজে ব্যাঘাত ঘটছিল। নামাজ শেষে বাইরে এসে মাওলানা ইউসুফ আলী গান বন্ধ না করে অন্তত শব্দ কমিয়ে রাখতে অনুরোধ করেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত সাইফুর রহমান পাশের একটি দোকান থেকে লোহার রড এনে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

        ‎গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শুক্রবার রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করেন।

        ‎হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন ইউসুফ আলী বলেন, ‘আমি শুধু বলেছিলাম নামাজ শেষ হলে গান বাজাতে, তবে আস্তে। উচ্চ স্বরে গান বাজালে মুসল্লিদের নামাজে সমস্যা হয়। এ কথা বলার পরই সাইফুর রহমান রড দিয়ে আমার চোখে আঘাত করে। পরে মাথায়ও আঘাত করে। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই।’

        ‎তিনি আরও দাবি করেন, হামলাকারী তার চোখ উপড়ে ফেলারও চেষ্টা করেছে। বর্তমানে তিনি ডান চোখে দেখতে পাচ্ছেন না বলেও জানান।

        ‎আহতের ছোট ভাই ইউনুস আলী বলেন, ‘আমার বড় ভাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার চার সন্তান রয়েছে। চোখে স্থায়ী ক্ষতি হলে পুরো পরিবার চরম সংকটে পড়বে। আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

        ‎স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী হুরমুজ আলী বলেন, ‘মাওলানা ইউসুফ আলী একজন সম্মানিত শিক্ষক ও ভালো মানুষ। তুচ্ছ ঘটনায় তার ওপর এমন নৃশংস হামলায় এলাকাবাসী ক্ষুব্ধ। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত।’

        ‎ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ডা. ফয়সাল কাদের শাহ চৌধুরী বলেন, রডের আঘাতে রোগীর চোখে গুরুতর ক্ষতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

        ‎এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’


        তথ্যসূত্র:
        ‎- ‎https://tinyurl.com/y3zxc2tr
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          বর্বর ইসরায়েলি হামলায় লেবাননে ৬ শিশুসহ একই পরিবারের ৯ সদস্য নিহত



          লেবাননের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবনে বর্বর ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের নয়জন সিরীয় শরণার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জনই শিশু। দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সন্ত্রাসী ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী ঘটনা।

          লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাইদা (সিডন) সংলগ্ন আদলুন এলাকায় একটি বাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। ওই বাড়িটিতে বেসামরিক লোকজন বসবাস করতেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া সব মরদেহ একই পরিবারের সদস্যদের। নিহতদের সবাই সিরীয় শরণার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

          যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ১৭ মে থেকে তা আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হলেও লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এসব হামলায় ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। তাদের মতে, নারী, শিশু, চিকিৎসাকর্মী ও জরুরি সেবাদানকারী ব্যক্তিরাও হামলার শিকার হচ্ছেন।
          গত কয়েক মাসে লেবাননে ইসরায়েলি হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি সংঘাতের কারণে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

          তথ্যসূত্র
          1. Israeli airstrike in southern Lebanon kills 9 Syrian refugees from same family
          https://tinyurl.com/y2jnkce3
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X