Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৪ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ০১লা জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৪ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ০১লা জুন, ২০২৬ ঈসায়ী

    ঈদুল আযহায়ও থামেনি ইসরায়েলি বর্বরতা: গাজায় ৪ দিনে ৩৩ ফিলিস্তিনি শহীদ, হাসপাতালগুলোতে চরম সংকট


    গাজায় চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও ঈদুল আযহার চার দিনব্যাপী ছুটিতে বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি শহীদ এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ৩১ মে, রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

    মন্ত্রণালয়ের তথ্যমতে, রবিবার দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন ফিলিস্তিনি শহীদ এবং আটজন আহত হয়েছেন। এর ফলে ঈদুল আযহার শুরু থেকে শহীদের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে।

    এর আগে একটি চিকিৎসা সূত্র জানায়, গাজা সিটিতে শনিবারের একটি ইসরায়েলি হামলায় গুরুতর আহত এক ফিলিস্তিনি রবিবার ভোরে মারা যান।

    উল্লেখ্য, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিভিন্ন স্থানে বর্বর ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজা মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৯২৫ ফিলিস্তিনি শহীদ এবং ২ হাজার ৮১০ জনের বেশি আহত হয়েছেন।

    এদিকে, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের পরিচালক রিয়াদ হুসেইন সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদি অবরোধের কারণে বিদ্যুৎ জেনারেটর বিকল হয়ে যাওয়ায় হাসপাতালের অপারেশন থিয়েটারগুলো বন্ধ করতে বাধ্য হয়েছেন তারা।

    তিনি জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে হাসপাতালটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ডায়ালাইসিস ইউনিট এবং নবজাতক পরিচর্যা বিভাগসহ গুরুত্বপূর্ণ সেবাগুলোও শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে।

    তথ্যসূত্র
    1. 33 Palestinians killed by Israeli fire in Gaza during Eid holiday, Health Ministry says
    https://tinyurl.com/22zr9tjd

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    লেবাননে একদিনে ৩৬টিরও বেশি বর্বর ইসরায়েলি হামলা, নিহত ১২ ও আহত ৩৫


    দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি হামলার ধারাবাহিকতা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩১ মে, রবিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ৩৬টিরও বেশি হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। হামলাগুলোতে আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু পরিবার নতুন করে দুর্ভোগের মুখে পড়েছে।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের টাইর জেলার আল-আবাসিয়্যাহ শহরে পরিচালিত বর্বর ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন। এছাড়া দেইর আল-জাহরানির হাই আল-আরব এলাকায় চালানো ছয়টি পৃথক হামলায় আরও আটজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। এসব হামলায় কয়েকটি আবাসিক বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

    অন্যদিকে, জুদাইদাত আল-আনকার এলাকায় পরিচালিত আরেক হামলায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন। একইভাবে আদাইসেহ এলাকায় একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    এদিকে, লেবাননের টাইর শহরের হিরাম হাসপাতালের নিকটবর্তী এলাকায় সংঘটিত একটি হামলায় ১৩ জন স্বাস্থ্যকর্মী ও নার্স আহত হয়েছেন। হামলার ফলে চিকিৎসা কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    তথ্যসূত্র
    1. Israeli forces killed at least 12 people and wounded 35
    https://tinyurl.com/22zr9tjd
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      হবিগঞ্জের মাধবপুরে ৫ মন ভারতীয় গাঁজাসহ রিপন দাস গ্রেপ্তার


      হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে প্রায় ৫ মন (১৯২ কেজি) ভারতীয় গাঁজাসহ রিপন দাস (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রিপন দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকার রামচরণ দাসের ছেলে।

      গত রোববার (৩১ মে) ভোরে মাধবপুর উপজেলা সদরের সুশান ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গণমাধ্যম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে রিপন দাসকে গ্রেপ্তার করা হয়।

      পুলিশ জানায়, মাদক পাচারের সঙ্গে আরও একজন জড়িত ছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

      তথ্যসূত্র:
      ১। ৫ মন ভারতীয় গাঁজাসহ রিপন দাস গ্রেপ্তার
      https://tinyurl.com/3m9embhn
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X