Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৮ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ০৫ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৮ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ০৫ জুন, ২০২৬ ঈসায়ী

    হিন্দুত্ববাদী ভারতে এক‌ই ধরণের হত্যাকাণ্ডে মুসলিম অভিযুক্ত এনকাউন্টারে নিহত, পক্ষান্তরে হিন্দু অভিযুক্ত কে রক্ষার চেষ্টা

    গত ২৮ মে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ও দিল্লির জাহাঙ্গীরপুরিতে দু’টি ভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

    একটি ঘটনায় দিল্লির জাহাঙ্গীরপুরিতে আরবাজ (২৬) নামে এক মুসলিম যুবককে হত্যা করেছে কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী। হত্যায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা বজরং দলের সদস্য বলে জানা গেছে। তবে মূল হত্যাকারী সৌরভকে পুলিশ রক্ষা করার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে।

    অপর ঘটনায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের খোদা অঞ্চলে সূর্য চৌহান (১৭) নামে এক হিন্দুকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক মুসলিম যুবক (আসাদ)। ৩১ মে কথিত এনকাউন্টারে অভিযুক্ত আসাদকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এছাড়া আসাদের পারিবারিক বাড়িতে বুলডোজার অভিযান চালিয়েছে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ।

    উক্ত ঘটনার পর খোদা অঞ্চলে কথিত দখলদারিত্ব বিরোধী বড় আকারের অভিযান শুরু করেছে হিন্দুত্ববাদী প্রশাসন, ইতিমধ্যে কমপক্ষে ৩টি মাদ্রাসা বন্ধের নোটিশ জারি করা হয়েছে।

    আসাদের এক প্রতিবেশীর অভিযোগ, আসাদের বিবাহিত বোনকে বারবার উত্যক্ত করেছিল এই হিন্দু ছেলেটি (সূর্য চৌহান)। এর আগে হেনস্থা বন্ধ করতে সূর্যকে বারবার সতর্ক করেছিল আসাদ। এমনকি ক্রমাগত সমস্যার কারণে ভুক্তভোগী মুসলিম পরিবারটি অন্য রাস্তায় স্থানান্তরিত হতে বাধ্য হয়েছিল। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে সূর্যকে হত্যা করে এই মুসলিম যুবক।

    তার মতে, আইন অনুযায়ী মূল অভিযুক্তকে শাস্তি দেওয়ার মধ্যেই ব্যাপারটি সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু এখানে অভিযুক্ত আসাদের পুরো পরিবারকে শাস্তি দেওয়া হচ্ছে, স্থানীয় মুসলিম সম্প্রদায়কে টার্গেট বানিয়ে কষ্ট দেওয়া হচ্ছে। ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে আরম্ভ হওয়া একটি বিরোধকে এখন হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ হিসেবে উপস্থাপন করে ন্যারেটিভ তৈরি করছে হিন্দুত্ববাদী প্রশাসন।

    সূর্য চৌহান হত্যার ঘটনাকে ভারতের জাতীয় স্তরে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে, টেলিভিশন বিতর্ক হচ্ছে, রাজনৈতিক নেতারা বিবৃতি দিচ্ছে এবং মামলাটি শিরোনামে আধিপত্য বিস্তার করছে। বিপরীতে আরবাজ হত্যাকাণ্ড সেই মাত্রার মনোযোগ বা প্রাধান্য পায়নি।

    নিহত আরবাজের ভাই অভিযোগ করেন, আসাদ ও সৌরভ দুই জনই হত্যাকাণ্ডে অভিযুক্ত। আসাদকে এনকাউন্টারে হত্যা করা হয়েছে, অথচ সৌরভকে রক্ষার চেষ্টা চলছে। আসাদের মতো সৌরভের বাড়িতে বুলডোজার পাঠানো হয়নি। প্রশ্ন হচ্ছে, কারও শাস্তি কি তার ধর্মীয় পরিচয় দেখে মূল্যায়ন করা হবে, নাকি আইন অনুযায়ী নির্ধারিত হবে!

    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/yez2fph2
    2. https://tinyurl.com/54xy6hme

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    এবারের ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন


    ঈদুল আযহাকে কেন্দ্র করে গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী ও ৪৮ জন শিশু। গত বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

    প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১২৪ জন, বাসযাত্রী ২১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ৩২ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের ১১ জন, থ্রি-হুইলার যাত্রী ৪৮ জন এবং স্থানীয় যানবাহনের ৮ জন রয়েছেন।

    রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

    তথ্যসূত্র:
    ১। ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
    https://tinyurl.com/23r4u9ab

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      দিল্লির মসজিদগুলোতে প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ হবে বলে হুমকি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী নেতা


      ভারতের উত্তরাখণ্ডের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কালীসেনার রাজ্য সভাপতি ভূপেশ জোশী’র সাম্প্রতিক মুসলিম বিদ্বেষী মন্তব্য আবারও তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।

      ৪ জুন প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, সে দিল্লিতে বসবাসরত মুসলিমদের কঠোর হুমকি দিয়ে বলছে, “মে দিল্লি কে মুল্লো কু বোলনা চাহতা হু, ভাআই ওয়ালো, নামাজ পদনা ভুল জাওগে”। অর্থাৎ হে দিল্লির মোল্লা মুসলমানেরা! তোমরা নামাজ পড়া ভুলে যাও।

      সে আরও ঘোষণা করে যে, প্রতি মঙ্গলবার, দিল্লির মসজিদে মসজিদে হনুমান চালিশা পাঠ করা হবে। উল্লেখ্য যে, মঙ্গলবার হিন্দুদের নিকট পবিত্র দিন হিসেবে স্বীকৃত।

      বক্তব্যে সে গত ২৮ মে সংগঠিত সূর্য চৌহানের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে পুরো মুসলিম সম্প্রদায়কে অপরাধী সাব্যস্ত করেছে। হত্যাকাণ্ডটি এক মুসলিম যুবক কর্তৃক ব্যক্তিগত বিরোধ থেকে সম্পাদিত হয়েছিল, কিন্তু এটিকে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ হিসেবে ব্যাপকভাবে প্রচার করছে উগ্র হিন্দুত্ববাদী সরকার।

      অভিযুক্ত হত্যাকারী আসাদকে ইতোমধ্যে কথিত এনকাউন্টারে হত্যা করেছে পুলিশ। এছাড়া তার ঘরবাড়িতে বুলডোজার হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ।

      ভিডিও: https://www.instagram.com/reel/DZKCw...FrbHQxcml2ZWpu

      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/4r28rjcd
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ফরিদপুরের ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার


        ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবনেশ্বর নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৫ জুন) সকাল ৯টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকৃষ্ণপুর গ্রামের শ্মশানঘাট সংলগ্ন ওই নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

        দৈনিক আমার দেশ সূত্রে জানা গেছে, সকালে কৃষ্ণপুর চিতাখোলা শ্মশানের পেছনে ভুবনেশ্বর নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি সদরপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। লাশ মারাত্মকভাবে পচে-গলে বিকৃত হয়ে যাওয়ায় সেটি পুরুষ নাকি নারীর, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

        প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ৬-৭ দিন আগে লাশ নদে ফেলা হয়েছে বা ভেসে এসেছে। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের ফলাফল হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ এবং বিস্তারিত রহস্য জানা যাবে বলে জানায় পুলিশ।

        তথ্যসূত্র:
        ১। ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
        https://tinyurl.com/bdhknaca
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X