Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৯ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ০৬ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৯ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ০৬ জুন, ২০২৬ ঈসায়ী

    দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু শহীদ



    ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনি।

    ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৫ জুন, শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় তেল রুমেইদা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী একটি পরিবারের গাড়িতে গুলি চালায়। এতে সাম আবু হাইকাল নামে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু শহীদ এবং তার মা-বাবা আহত হন।

    মন্ত্রণালয় আরো জানায়, ইসরায়েলি সেনাবাহিনী সামকে হত্যা করেছে। মধ্য হেবরনের তেল রুমেইদা এলাকায় শিশুটির দাদির বাড়ি। সে দিকে যাওয়ার পথেই এ ঘটনা ঘটে।

    ২০২৩ সালের অক্টোবরে গাজায় সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান, গ্রেফতার ও বসতি সম্প্রসারণ বৃদ্ধি পেয়েছে।


    তথ্যসূত্র
    1. Israeli soldier shoots Palestinian baby dead near Hebron
    https://tinyurl.com/3dwxxwb9
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2

    কুমিল্লায় এইডসে সাতজনের মৃত্যু, আক্রান্ত ৩৮৫ জন, সমকামী ও যৌন কর্মীদের মধ্যে আক্রান্তের হার বেশি



    চলতি বছরের প্রথম পাঁচ মাসে কুমিল্লায় এইডসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এইচআইভি সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৭ জন। স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, জেলায় এইচআইভি সংক্রমণের হার ধীরে ধীরে বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

    কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এইচআইভি/এইডস এইচটিসি-এআরটি সেন্টারের বরাতে দৈনিক আমার দেশ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সাতজন এইডস রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে দুজন, মার্চে একজন, এপ্রিলে একজন এবং মে মাসে তিনজন মারা যায়।

    এইচআইভি/এইডস এইচটিসি-এআরটি সেন্টারের কাউন্সেলর কাম অ্যাডমিন আরিফ হাসান সাংবাদিকদের জানান, সবশেষ গত ২৫ মে ২১ বছর বয়সি বিবাহিত এক যুবকের মৃত্যু হয়। এর আগে ১৩ মে ৪৯ বছর বয়সি একজন এবং ৮ মে ৩৫ বছর বয়সি আরেক ব্যক্তি মারা যায়। মৃতদের সবাই কুমিল্লা জেলার বাসিন্দা।

    জানা গেছে, বর্তমানে কুমিল্লা জেলায় ৩৮৫ জন এইচআইভি সংক্রমিত ব্যক্তি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের প্রথম পাঁচ মাসে কুমেক এআরটি সেন্টারে ৬৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭ জনের শরীরে এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে চারজন একই সঙ্গে যক্ষ্মা (টিবি) ও এইচআইভিতে আক্রান্ত।

    স্বাস্থ্যকর্মীরা জানান, নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ ও সংক্রমণ উৎসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে পাঁচজন পুরুষ যৌনকর্মী, ১৮ জন পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্কের ইতিহাস রয়েছে, তিনজন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সংক্রমিত এবং দুজন বিদেশে অবস্থানকালে আক্রান্ত হয়। এছাড়া একজন নারী যৌনকর্মীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন এবং দুজন সাধারণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাকি ছয়জনের সংক্রমণ সম্পর্কিত তথ্য এখনো চূড়ান্তভাবে হালনাগাদ করা হয়নি।

    সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের পরিচয় ও ব্যক্তিগত তথ্য কঠোর গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হয় এবং চিকিৎসা কার্যক্রমও সে নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়।

    নগরীর বিশিষ্টজনরা জানায়, এ রোগের জন্য কয়েকটি বিষয় মাথায় নিয়ে প্রশাসনকে কাজ করতে হবে। এর জন্য আবাসিক হোটেলে দেহ ব্যবসাকে দায়ী করছেন কেউ কেউ। কুমিল্লা নগরীর আবাসিক হোটেল এবং মধ্যরাত পর্যন্ত গোমতী নদীর পাড়ে রাতের বেলা তরুণ-তরুণীদের অবৈধ মেলামেশা নিয়ন্ত্রণে আনতে হবে।

    তথ্যসূত্র:
    ১। কুমিল্লায় এইডসে পাঁচ মাসে সাতজনের মৃত্যু
    https://tinyurl.com/yc3fkwpy
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X