Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২১ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ০৮ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২১ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ০৮ জুন, ২০২৬ ঈসায়ী

    ভারতে চলমান মুসলিম দমন-পীড়নে উত্তরপ্রদেশে আরও দু’টি মাদ্রাসায় সিলগালা



    ভারতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায় ইন্দিরাপুরাম ও লোনি এলাকায় আরও ২টি মাদ্রাসা সিল করেছে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ। ৬ জুন মাদ্রাসাগুলো পরিদর্শনের পর এই পদক্ষেপ নিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন। একটি মাদ্রাসা ইন্দিরাপুরামের কানাওয়ানি কলোনিতে অবস্থিত, অপরটি হলো লোনির অশোক বিহারে অবস্থিত মাদ্রাসা ইসলামিয়া কাশিফুল উলুম।

    উল্লেখ্য যে, গত ২৮ মে গাজিয়াবাদের খোদা অঞ্চলে সূর্য চৌহান (১৭) নামে এক হিন্দু হত্যাকাণ্ডের পর গাজিয়াবাদ জেলায় মুসলিম বিরোধী দমন-পীড়ন আরও তীব্র করেছে হিন্দুত্ববাদী প্রশাসন। হত্যাকাণ্ডটি আসাদ নামে এক মুসলিম যুবক কর্তৃক সংঘটিত হয়েছিল।

    সূত্রমতে জানা যায়, সূর্য চৌহান আসাদের বোনকে প্রায়শ নানাভাবে হেনস্থা করতো। সূর্যকে বারবার অনুরোধ ও সতর্ক করা সত্ত্বেও সে এই অপকর্ম থেকে বিরত হয়নি। যার ক্ষোভ এক সময় হত্যাকাণ্ডে মোড় নেয়।

    অভিযুক্ত আসাদকে ইতিমধ্যে কথিত এনকাউন্টারে হত্যা করেছে পুলিশ, এছাড়া তার ঘরবাড়িতে বুলডোজার হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ।

    তবে হিন্দুত্ববাদী প্রশাসন দাবি করছে, মাদ্রাসাগুলো সরকারি স্বীকৃতি ছাড়া গড়ে উঠার কারণে তা সিল করা হয়েছে। এছাড়া তারা মাদ্রাসার স্যানিটেশন, বিদ্যুৎ ও অগ্নি সংশ্লিষ্ট নিরাপত্তা, হোস্টেল পরিবেশ প্রভৃতি ইস্যুতে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছে।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/43fdr9hh
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ঝালকাঠি শহরে ইয়াবাসহ কালীবাড়ি মন্দিরের পুরোহিত গ্রেপ্তার



    ঝালকাঠি কালীবাড়ি মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহরের শীতলাখোলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে সুমন চক্রবর্তীকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।

    গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার (৭ জুন) সন্ধ্যা ৭টায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই পুরোহিতকে গ্রেপ্তার করে।

    এ প্রসঙ্গে জানতে চাইলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানায়, এ বিষয়ে এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে ধৃত আসামি সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।


    তথ্যসূত্র:
    ১। ঝালকাঠি শহরে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত গ্রেপ্তার
    https://tinyurl.com/4ahrxs95
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় বর্বর ইসরায়েলি হামলায় শহীদ ১৩



      ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। ৮ জুন, রবিবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের কাছে আল-মাওয়াসি এলাকা, গাজা সিটি ও দেইর আল-বালাহে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

      গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত সন্ত্রাসী ইসরায়েল হত্যা, গ্রেপ্তার, অবরোধ এবং খাদ্য সংকট সৃষ্টসহ প্রায় অন্তত তিন হাজারটি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে।

      গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৯৪৭ জন ফিলিস্তিনি শহীদ এবং ২ হাজার ৯০০ জনের বেশি আহত হয়েছেন। একই সময়ে হামাসের হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

      এদিকে গাজায় চলমান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭২ হাজার ৯৭১ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


      তথ্যসূত্র
      1. Israel kills 13 in Gaza as Egypt hosts renewed ‘ceasefire’ talks
      https://tinyurl.com/23hscx63
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        পঞ্চগড়-ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ-এর পুশইনের শিকার অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের নিয়ে মানবিক সংকট



        ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে বর্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার নারী, শিশু ও পুরুষসহ ১১ জনের মানবিক সংকট আরও গভীর হচ্ছে। প্রায় ৪০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও দুই দফা পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় তারা এখনও দুই দেশের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

        গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার (৭ জুন) সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত এসব মানুষের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ, চারজন নারী এবং চার শিশু। তাদের মধ্যে একজন নারী ৯ মাসের অন্তঃসত্ত্বা এবং একজন শিশু শারীরিক প্রতিবন্ধী। প্রচণ্ড রোদ-বৃষ্টি, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের মধ্যেও তারা অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

        জানা যায়, গত শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে মশালগাঁও সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে ওই প্রচেষ্টা প্রতিহত করে। ফলে বাংলাদেশে প্রবেশ করতে না পেরে এবং বিএসএফের বাধায় ভারতে ফিরে যেতে না পেরে তারা শূন্যরেখার কাছেই অবস্থান নিতে বাধ্য হন।

        শূন্যরেখায় অবস্থানরত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোজিনা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানায়, সে বাবা-মায়ের সঙ্গে ভারতের কলকাতায় বসবাস করছিল। ভারতীয় কর্তৃপক্ষ আটকের পর প্রায় ১২ দিন বিভিন্ন সীমান্ত এলাকায় ঘোরানোর পর গত শুক্রবার (৫ জুন) ভোরে তাদের ঠাকুরগাঁও সীমান্তে এনে রাখা হয়। দ্রুত পরিবারের সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি জানায় সে।

        স্থানীয় বাসিন্দারা জানান, খোলা আকাশের নিচে থাকা এসব মানুষের অবস্থা অত্যন্ত করুণ। পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার অভাবে তারা চরম দুর্ভোগে রয়েছেন। মানবিক কারণে স্থানীয়রা কিছু শুকনো খাবার ও পানি সরবরাহ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

        এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক মূল্যবোধ লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সীমান্ত এলাকার মানুষ। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের এমন অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখাকে অমানবিক বলে মন্তব্য করেছেন তারা।

        এ বিষয়ে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানায়, “বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুযায়ী সুনির্দিষ্ট প্রমাণসহ বাংলাদেশি নাগরিক হিসেবে হস্তান্তর করা হলে নিয়ম মেনে গ্রহণ করা হবে। অন্যথায় কোনোভাবেই অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’

        দীর্ঘ সময় ধরে সংকটের কোনো সমাধান না হওয়ায় সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে অন্তঃসত্ত্বা নারী, শিশু ও অসহায় মানুষগুলোর নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে দ্রুত কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

        অন্যদিকে, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১০ জন ব্যক্তি টানা ৬১ ঘণ্টার বেশি সময় ধরে সীমান্তের শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। দীর্ঘ অপেক্ষায় তাদের মধ্যে ক্লান্তি ও উদ্বেগের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।

        দৈনিক ইত্তেফাক সূত্রে জানা গেছে, আটকে থাকা ১০ জনের মধ্যে তিনটি শিশু রয়েছে। এর মধ্যে দুই শিশু ও তাদের বাবা-মায়ের পরিচয় মিলেছে। বিভিন্ন সূত্র ও তাদের ভারতীয় আধার কার্ডের তথ্য অনুযায়ী, তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা শামসুল, তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। তবে শিশু দুটির নাম এখনো জানা যায়নি।

        স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুল দীর্ঘদিন ধরে ভারতে সবজির ব্যবসা করতেন এবং পরিবারসহ সেখানেই বসবাস করতেন। কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে বিভিন্ন স্থানে স্থানান্তরের পর শুক্রবার ভোরের দিকে বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিজিবি তাদের বাধা দেয়। এরপর থেকে শামসুলের পরিবারসহ মোট ১০ জন সীমান্তের শূন্যরেখার কৃষিজমিতে অবস্থান করছেন। কোনো ছাউনি ও নিরাপদ আশ্রয় ছাড়াই রোদ-বৃষ্টির মধ্যে ফসলি জমিতে জমে থাকা পানিতে তাদের মানবেতর দিন কাটছে।

        স্থানীয়রা জানান, আটকে থাকা ১০ জনের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী এবং তিনজন শিশু রয়েছে। খোলা আকাশের নিচে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশুরা।

        স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, ‘তাদের যদি ভারতীয় আধার কার্ড থাকে, তাহলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা কেন করা হচ্ছে? তারা যদি ভারতের নাগরিক হন, তাহলে ভারতকেই তাদের দায়িত্ব নিতে হবে।’

        আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি শামসুল, তার স্ত্রী ও দুই সন্তান ভারতের নাগরিক। তাদের এভাবে সীমান্তে ফেলে রাখা মোটেও মানবিক নয়। দ্রুত বিষয়টির সমাধান হওয়া প্রয়োজন।’

        বিজিবি জানায়, উদ্ভুত পরিস্থিতি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো কোনো সমাধান মেলেনি।

        নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম জানায়, বড়বাড়ি সীমান্তে বিএসএফ ১০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করা হলেও বিএসএফ তাঁদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে ভারতীয় ভূখণ্ডেই অবস্থান করছেন।


        তথ্যসূত্র:
        ১। অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে নিয়ে ঠাকুরগাঁও সীমান্তে মানবিক সংকট
        https://tinyurl.com/586n
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          পাবনায় ট্রেন থেকে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার





          পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে জেলা পুলিশ চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গত রোববার (৭ জুন) দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

          পুলিশ জানায়, অভিযানের একপর্যায়ে ধূমকেতু এক্সপ্রেসের এক্সটা-২ বগির ৩৯ ও ৪০ নম্বর আসনের বাঙ্কারের ওপর রাখা একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়।

          পরে ব্যাগটি তল্লাশি করে এর নিচের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি প্যাকেট পাওয়া যায়। এর মধ্যে সাতটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ৭০০ গ্রাম এবং অপর একটি প্যাকেটে ২৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। সব মিলিয়ে ৭২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা।

          ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে।

          এ ঘটনায় মাদকের সঙ্গে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।


          তথ্যসূত্র:
          ১। ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার
          https://tinyurl.com/3s9dc74x
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X