Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২২ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ০৯ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২২ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ০৯ জুন, ২০২৬ ঈসায়ী

    ভারতের রাজস্থানে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অজুহাতে ৪৪ বছরের পুরনো নুরানি মসজিদ নির্মূল



    ভারতে রাজস্থানের মালব্য নগরে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অজুহাতে ৪৪ বছরের পুরনো নুরানি মসজিদ নির্মূল অভিযান পরিচালনা করেছে হিন্দুত্ববাদী প্রশাসন। ৮ জুন মুসলিম মিরর সংবাদমাধ্যমে নিউজটি তুলে ধরা হয়েছে।

    মসজিদটি ১৯৮১ সালে প্রায় ৩৯১ বর্গ গজ জমির উপর নির্মিত হয়েছিল। এতে ৪ দশকের অধিক সময় ধরে দৈনিক ৫ ওয়াক্ত নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়ে আসছিল।

    সম্ভাব্য বিক্ষোভ দমনের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকা জুড়ে প্রায় ৩০০০ পুলিশ কর্মী মোতায়েন করেছে প্রশাসন। এছাড়া ধ্বংস অভিযানকালে ২৪ ঘণ্টার জন্য নগরের কিছু অংশে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়।

    মসজিদ কমিটির অভিযোগ, মসজিদটি ভাঙ্গার জন্য গত ৫ জুন, শুক্রবার নোটিশ প্রদান করা হয়েছিল। এই নোটিশের বিপরীতে আইনি আশ্রয় নেওয়ার জন্য যথেষ্ট সময় দেয়নি প্রশাসন।

    কমিটির সদস্যগণ জোরালোভাবে জানান, জমিটি জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষ (জেডিএ) দ্বারা অনুমোদিত একটি হাউজিং সোসাইটি থেকে বৈধভাবে কেনা হয়েছিল। ৪০ বছরের অধিক সময় ধরে এটি ধর্মীয় কাজে ব্যবহৃত হয়ে আসছে।

    এর আগে সড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১৪৩টি কাঠামো অপসারণের জন্য নোটিশ জারি করা হয়। এর মধ্যে গত মে মাসে ১৩৪টি স্থাপনা অপসারণ করা হয়। এছাড়া কর্তৃপক্ষ মসজিদের জন্য বিকল্প জায়গার প্রস্তাব করেছে বলেও জানা যায়।

    ভিডিও: https://www.instagram.com/reel/DZUThmTpMqA/


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/2d4n7e62
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    নাফ নদী থেকে বিজিবি কর্তৃক ফেরত পাঠানোর পর সন্ত্রাসী আরাকান আর্মি কর্তৃক ১৬ জন রোহিঙ্গা মুসলিম বন্দী


    বাংলাদেশে প্রবেশের সময় একদল মুসলিমকে (রোহিঙ্গা) নাফ নদী থেকে আরাকানে ফেরত পাঠায় বিজিবি। ফেরত পাঠানোর পর তারা আরাকানের একটি এলাকায় পৌঁছালে সেখান থেকে সন্ত্রাসী আরাকান আর্মি (এএ) ১৬ জন মুসলিমকে আটক করেছে। আটককৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

    দৈনিক রোহিঙ্গা খবরের সূত্রে জানা গেছে, নারী, বয়স্ক ও শিশুসহ একদল একদল মুসলিম গত ৬ জুন রাতে নৌকাযোগে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তবে দেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। এবং ৭ই জুন ভোর ৫টার দিকে দলটিকে মিয়ানমার অংশে ফিরিয়ে দেওয়া হয়।

    ফেরত পাঠানোর পর, রোহিঙ্গা দলটি নাফ নদীর তীরের অবস্থান নেয়। এ সময় অবিরাম ভারী বর্ষণ চলতে থাকায়, তারা নিরাপত্তার জন্য কাছের গ্রামে প্রবেশের চেষ্টা করেছিল বলে জানা গেছে। এর কিছুক্ষণ পরেই, সকাল আনুমানিক ৬:০০ টার দিকে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে একটি ঘাঁটিতে নিয়ে যায়। দলটি ওই ঘাঁটিতে বর্তমানে আটক রয়েছে।

    প্রত্যক্ষদর্শীরাও তাদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দলটিতে স্তন্যপায়ী শিশু এবং বয়স্ক ব্যক্তিরা ছিলেন, যাদের চলাফেরার জন্য লাঠির প্রয়োজন ছিল।


    তথ্যসূত্র:
    1. 16 Rohingya Detained by AA After Being Sent Back by BGB
    https://tinyurl.com/bnnbm3f6
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      পাবনায় ছেলেকে মাদরাসায় পৌঁছে দেয়ার পথে বাবাকে গুলি করে হত্যা, বাস টার্মিনালে শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা



      পাবনার সদর উপজেলায় প্রকাশ্যে হোসেন আলী (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিতে নিহত ওই ব্যক্তি তার ছেলেকে মাদ্রাসায় দিতে যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তার পরিবার। ঘটে। এ সময় নিহত ব্যক্তির মাদ্রাসা পড়ুয়া ছেলেটি ঘটনাস্থলেই উপস্থিত ছিল।

      দৈনিক ইত্তেফাক সূত্রে জানা যায়, গত সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা শহরের জামেয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা। তিনি আশরাফিয়া মাদরাসার স্টাফ ছিলেন।

      নিহতের পরিবার জানায়, ছেলেকে মাদরাসায় রেখে আসার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন হোসেন আলী। একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এরপর অস্ত্র পুনরায় লোড করে আরও কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হোসেন আলী। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

      পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আলী হোসেন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোটরসাইকেলযোগে তার ছেলেকে পাবনা শহরের মাসুম বাজারের জামিয়া আশরাফিয়াতে রাখতে আসেন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা তাকে গুলি করলে সে ঘটনাস্থলেই মারা যায়।

      এদিকে এর আগে বিকেল ৪টার দিকে পাবনা বাস টার্মিনাল এলাকায় বাস থেকে নেমে শহরে আসার পথে সাঁথিয়ার মনিরুল নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার রাকিব নামক এক যুবককে আটক করেছে।

      পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে এনেছে। তবে কী কারণে এবং কারা পৃথক দুটি হত্যার ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।


      তথ্যসূত্র:
      ১। পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
      https://tinyurl.com/nhzaev9x
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        সাগরে মাছ ধরতে গিয়ে আটক হওয়ার প্রায় ছয় মাস পর ৯১ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো ভারত



        ভারতীয় জলসীমায় আটক হওয়ার প্রায় ছয় মাস পর দেশে ফিরেছেন ৯১ জন বাংলাদেশি জেলে। গত সোমবার (০৮ জুন) তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়।

        গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ছয় মাস আগে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমা থেকে ভারতীয় কোস্ট গার্ড চারটি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়।

        পরবর্তীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটগুলো দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়।

        রোববার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে (আইএমবিএল) বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন বাংলাদেশি জেলেকে চারটি ফিশিং বোটসহ গ্রহণ করা হয়।

        সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় আনুষ্ঠানিকভাবে জেলেদের তাদের নিজ নিজ ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।


        তথ্যসূত্র:
        ১। ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে
        https://tinyurl.com/42cnjmf8
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          রাজশাহীর বাগমারা থানায় পুলিশের ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল



          নিজ কার্যালয়ে বসে রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের একটি ‘ঘুষ গ্রহণের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার (৮ জুন) তাকে থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

          এর আগে রোববার (৭ জুন) রাতে ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

          ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা কমলেশ দাস নিজ দপ্তরে বসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে একটি টাকার খাম গ্রহণ করছে। খামটি নেওয়ার পর সে টেবিলের নিচে নিয়ে টাকা (যার অধিকাংশই এক হাজার টাকার নোট) বের করে। একপর্যায়ে নোটগুলো দ্রুত গণনা শেষে নিজের মানিব্যাগে রাখে। এ সময় খুশি হয়ে অর্থদাতার দিকে তাকিয়ে হাসিমুখে কথা বলতে থাকে সে। পরে টেবিলের ওপরে থাকা লাল রঙের একটি খাতার লেখা ওই খামদাতাকে দেখায়।

          রোববার রাতে ‘কাজিম বাবু’ নামের এক সাংবাদিকের ফেসবুক পেজ থেকে প্রথমে ওই ভিডিওটি পোস্ট করা হয়। পরে তা ছড়িয়ে পড়ে। অনেকেই ভিডিওটি দেখে ক্ষোভ প্রকাশ করেন। তবে ওই পুলিশ কর্মকর্তা যার কাছ থেকে খাম নিয়েছে, তাকে দেখা বা শনাক্ত করা যায়নি। উভয়ের মধ্যে আলাপচারিতার শব্দ বন্ধ রাখা হয়েছে।

          রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানায়, বিষয়টি নজরে আসার পর সোমবার ওই পুলিশ কর্মকর্তাকে বাগমারা থানা থেকে রাজশাহী পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।


          তথ্যসূত্র:
          ১। টেবিলের নিচে টাকা গুনে মানিব্যাগে রাখার ভিডিও ভাইরাল, থানা থেকে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
          https://tinyurl.com/9tywmhf6
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            নালিতাবাড়ীতে ১২ দিনে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে অভিভাবকরা



            নশেরপুরের নালিতাবাড়ীতে ১২ দিনের ব্যবধানে নিখোঁজ হয়েছে মোট পাঁচ মাদরাসা শিক্ষার্থী। এদের সবার বয়স এগারো বছর থেকে পনেরো বছরের মধ্যে। এ নিয়ে নিখোঁজ শিক্ষার্থীর অভিভাবকসহ অন্যান্য অভিভাবকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

            নিখোঁজ শিক্ষার্থীরা হলো-উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের ইসরাফিল (১৫), পাঁচগাঁও গ্রামের খন্দকার খন্দকার মাশরাফি (১৩), একই গ্রামের রাব্বানী (১১), তোফায়েল (১২) ও রাসেল (১৩)।

            দৈনিক আমার দেশ সূত্রে জানা গেছে, গত ২৭ মে বুধবার সকাল দশটার দিকে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার পনেরো বছর বয়সী শিক্ষার্থী ইসরাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

            গত ৬ জুন শনিবার নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ তাহফিজুল কোরআন মডেল মাদরাসার শিক্ষার্থী ও উপজেলার পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি মাদরাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

            গত ৭ জুন রোববার দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসা থেকে একই গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী, মানিক মিয়ার ছেলে তোফায়েল ও আব্দুল আওয়ালের ছেলে রাসেল নিখোঁজ হয়।

            স্থানীয় সূত্র জানায়, একসাথে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও পালিয়েছিল। পরে আত্মীয়-স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তারা পড়াশোনায় অমনোযোগী ছিল।

            এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম জানায়, নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষ থেকে পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। শিশুদের উদ্ধারে খোঁজখবর নেওয়া হচ্ছে।


            তথ্যসূত্র:
            ১। ১২ দিনে নিখোঁজ ৫ মাদরাসা ছাত্র, উদ্বেগে অভিভাবকরা
            https://tinyurl.com/yzezwrkd
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              নাটোরে চিকিৎসাধীন শিশুর মা’কে ঔষধ দেয়ার কথা বলে নির্জন রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করলো তিন হিন্দু পরিচ্ছন্নতাকর্মী



              নাটোরের একটি হাসপাতালে এক মুসলিম নারীকে তিন হিন্দু যুবক মিলে জোরপূর্বক ধর্ষণের ভয়াবহ ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে ওই নারীকে ব্ল্যাকমেইলও করে তারা।

              গত রোববার (৭ জুন) দিবাগত রাত ১০ টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালের ছয় তলার সিঁড়ি ঘরে এই ঘটনা ঘটে। ধর্ষক হিন্দু যুবকরা হলো- অমিত (২৩), অনিল (২৩) ও প্রাঙ্গণ (২৪)। অভিযুক্ত তিনজনই হাসপাতালের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)।

              ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্তদের কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেয় এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তবে ঘটনাটি ধীরে ধীরে জানাজানি হয়। পরে মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগী ওই নারীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

              ভুক্তভোগীর পরিবার জানায়, নাটোর সদর উপজেলার বাসিন্দা ভুক্তভোগী ওই নারী দুই বছর বয়সী অসুস্থ কন্যাকে গত ৫ জুন নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। তার স্বামী পেশায় একজন অটোরিকশা চালক। কাজের জন্য তার স্বামী বাইরে থাকায় ভুক্তভোগী নারী হাসপাতালে মেয়ের দেখাশোনার দায়িত্বে ছিলেন।

              ভুক্তভোগী ওই মুসলিম নারী জানান, গত রোববার (৭ জুন) রাত ১০টার দিকে আসামি অমিত ওষুধ দেয়ার জন্য ডাক্তার খোঁজ করছে বলে ডেকে নিয়ে যায়। এভাবে কৌশলে ঐ মহিলাকে নির্জন ষষ্ঠ তালায় নিয়ে গেলে আরও দুই সুইপারের সহায়তায় প্রথম সুইপার ঐ মাকে ধর্ষণ করে ও বাকি দুইজন ভিডিও করে। এ সময় তারা ভিডিও দেখিয়ে ভুক্তভোগী নারীকে ব্ল্যাকমেইল করে এবং তাদের সঙ্গেও শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ ও হুমকি দেয়।

              এদিকে শিশু ওয়ার্ডে দীর্ঘক্ষণ মাকে না পেয়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি ওয়ার্ডে দায়িত্বরত নার্স ও ওয়ার্ডবয়দের নজরে আসে। তারা ওই নারীর খোঁজ শুরু করেন এবং হাসপাতালের আনসার সদস্যদের সাহায্য চান। পরবর্তীতে আনসার সদস্য আল আমিন ও সালাউদ্দিন হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ছয়তলার সিঁড়িতে তাদের অবস্থান শনাক্ত করেন। এরপর তারা হাসপাতাল স্টাফদের নিয়ে সেখানে গিয়ে অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলেন এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিয়ে যান। সেখানে তারা ভুক্তভোগী নারী ও অভিযুক্তদের জবানবন্দি নেন। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের ছেড়ে দেয় এবং হাসপাতালে নার্সদের কক্ষে নিয়ে গিয়ে বিষয়টি কাউকে না জানার জন্য ওই ভুক্তভোগী নারীকে নিষেধ করে।

              ভুক্তভোগীর স্বামী জানান, তিনি পরদিন সকালে হাসপাতালে এসে স্ত্রী ও কন্যাকে ওয়ার্ডে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তিনি পুরো ঘটনা জানতে পারেন।

              জানা যায়, এত বড় একটি অপরাধের ঘটনা জানার পরও হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেয়নি। উল্টো হাসপাতাল চত্বর থেকে তাদের সহজে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে, যা নিয়ে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

              এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা না পেয়ে মঙ্গলবার ( ৯ জুন) ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় অভিযুক্ত অমিতসহ তিন সুইপারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে তিনজনকে আটক করা হয়।


              তথ্যসূত্র:
              ১। নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার
              https://tinyurl.com/mr23fm4z
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                দখলদার ভারত কর্তৃক কৃষিজমি দখলের বিরুদ্ধে অধিকৃত কাশ্মীরের পুলওয়ামা জেলায় কৃষকদের তীব্র বিক্ষোভ



                অধিকৃত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অন্তর্গত পদগামপোরা-ডাঙ্গারপোরা ও ডেঞ্জারপোরা এলাকায় স্থানীয় কৃষকদের পৈতৃক কৃষি জমি কেড়ে নিতে আবারও পদক্ষেপ নিয়েছে দখলদার ভারতীয় প্রশাসন। এই পদক্ষেপের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভে একত্রিত হয়েছেন স্থানীয় কৃষকবৃন্দ।

                ৯ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসের নিউজে বলা হয়েছে, কৃষকগণ তাদের পৈতৃক জমি দখলের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। তারা রক্ত দিয়ে হলেও নিজেদের জমি রক্ষা করতে প্রত্যয় ব্যক্ত করেন। কাশ্মীরের প্রসিদ্ধ রাজনৈতিক নেতারাও এই বিক্ষোভে কৃষকদের সমর্থন যুগিয়েছেন।

                কৃষকদের অভিযোগ, দখলদার ভারতের রাজস্ব কর্মকর্তারা হঠাৎ করে তাদের উর্বর জমিকে সরকারি সম্পত্তি বলে ঘোষণা করেছে, তাদেরকে কৃষিকাজ থেকে বিরত রেখেছে। পদক্ষেপটি কৃষক পরিবারগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভ এবং একই সাথে গণ-উচ্ছেদের আশঙ্কা তৈরি করেছে।

                ঘটনাস্থল পরিদর্শন করে কাশ্মীরের বিশিষ্ট রাজনৈতিক নেতা ওয়াহিদ উর রহমান পাররা জমি দখলের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, যুগযুগ ধরে ভুক্তভোগী পরিবারগুলো এই জমিসমূহে চাষাবাদ করে আসছে। আর এখন বলা হচ্ছে যে, এই জমিগুলো নাকি সরকারের।

                তার মতে, জমিগুলো অত্যন্ত উর্বর, এগুলো কৃষি ছাড়া অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার করা হলে বেকারত্ব আরও বৃদ্ধি পাবে, যা যুবকদের মাদক ও হতাশার দিকে পরিচালিত করবে।

                ন্যাশনাল কনফারেন্স নেতা মুখতার আহমেদও কৃষকদের এই বিক্ষোভে পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।

                পিডিপি নেতা ইলতিজা মুফতি ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছেন। তিনি প্রায় ২ হাজার কানাল উর্বর জমি দখলের চেষ্টা করার ব্যাপারে দখলদার ভারত প্রশাসনকে অভিযুক্ত করেছেন। এই ধরনের গণবিরোধী নীতি অসংখ্য কাশ্মীরি মুসলিম পরিবারকে ভূমিহীন ও গৃহহীন করে তুলবে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

                এদিকে বিক্ষোভকারীদের প্রতিবাদ দমনে কঠোর জননিরাপত্তা আইনের (পিএসএ) আওতায় কৃষকদের আটকের হুমকি দিয়েছে পুলিশ।

                এই বিক্ষোভ কর্মসূচিকে অধিকৃত কাশ্মীর ভূখণ্ডে দখলদার ভারতের অব্যাহত জমি দখল, সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও জনবিন্যাসগত পরিবর্তনের পদ্ধতিগত অপচেষ্টার বিরুদ্ধে জনগণের ক্রমবর্ধমান ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।


                তথ্যসূত্র:
                1. https://kmsnews.org/kms/2026/06/09/p...ad-bodies.html
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  এবার বাগেরহাটে ১ম শ্রেণিতে পড়ুয়া মুসলিম শিশুকে জোরপূর্বক ধর্ষণ করলো হিন্দু যুবক


                  এবার বাগেরহাটের চিতলমারীতে ১ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে পরীমল ভক্ত নামে এক হিন্দু ব্যক্তি।

                  গণমাধ্যম সূত্রে জানা গেছে, ধর্ষক পরিমলের ছেলে এবং ভুক্তভোগী মুসলিম শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে একসাথে পড়াশোনা করে। গত রোববার (৭ জুন) দুপুর ২টার দিকে প্রাইভেট পড়তে যাবার সময় ওই শিশুটি পরিমলের ছেলেকে ডাকতে তাদের বাড়িতে যায়। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় পরিমল শিশুটিকে ঘরে নিয়ে জোরপূর্বক উপর্যুপরি ধর্ষণ করে।

                  এই ঘটনায় মঙ্গলবার (৯ জুন) সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে পরিমল ভক্তকে আসামি করে চিতলমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুগের ভিত্তিতে পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে।


                  তথ্যসূত্র:
                  ১। বাগেরহাটে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
                  https://tinyurl.com/5dtv3w9d
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment

                  Working...
                  X