Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৩ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১০ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৩ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১০ জুন, ২০২৬ ঈসায়ী

    ‎বান্দরবানের মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত




    বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আব্দুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

    ‎গত মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং-১ রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মো. আনু মিয়ার ছেলে।

    ‎দৈনিক আমার দেশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টার দিকে আব্দুল খালেক ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিওপি-সংলগ্ন ৪০ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় যান। এ সময় হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

    ‎বিস্ফোরণের তীব্রতায় তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার সঙ্গে থাকা অন্যান্য শ্রমিক দ্রুত তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

    ‎স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তঘেঁষা মিয়ানমারের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে স্থলমাইন পুঁতে রাখা হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কিংবা অসাবধানতাবশত সীমান্তের কাছাকাছি গেলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।



    ‎তথ্যসূত্র:
    ‎১। ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
    https://tinyurl.com/2w5zj358

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আসামে স্কুল টিফিনে গরুর মাংস নিয়ে বিতর্ক, মুসলিম শিক্ষার্থীদের বহিষ্কারের আশঙ্কা, অভিভাবক গ্রেপ্তার



    ভারতের আসামের গোয়ালপাড়া জেলায় একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫ মুসলিম শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কারের আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ ওঠেছে, ৫ জুন এক নাবালক মুসলিম ছাত্র তার টিফিন বাক্সে গরুর মাংস এনেছিল, যা অপর ৪ মুসলিম ও ২ হিন্দু সহপাঠীর সাথে ভাগাভাগি করে খেয়েছিল।

    বিতর্কের জেরে নাবালক ছাত্রটিকে আটক করা হয়, তাকে কিশোর আদালতে হাজির করা হয় এবং তার বিধবা মাকে গ্রেপ্তার করা হয়। মুসলিম ছাত্র ও তার মায়ের বিরুদ্ধে ধর্মীয় বিশ্বাসকে ক্ষুণ্ণ করার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।

    অপরদিকে ভুক্তভোগী মুসলিম শিক্ষার্থীদের দাবি, তারা একে অপরের সাথে খাবার ভাগাভাগি করে খাচ্ছিল। তখন ২ হিন্দু সহপাঠী তাদের খাবারের ব্যাপারে কেবল কৌতুহলী জানতে চেয়েছিল।

    হিন্দু সহপাঠীদের অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে স্কুলে অভ্যন্তরীণভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু পরবর্তীতে এটি নিয়ে বিতর্ক ক্রমেই বাড়তে থাকে, যা এক পর্যায়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নজরে পড়ে।

    অল-আসাম স্টুডেন্টস ইউনিয়ন নেতা মনিদুল ইসলাম মুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগের বিরোধিতা করেন। কেবল বিতর্কের কারণে ছাত্রদের শিক্ষা থেকে বঞ্চিত না করতে তিনি কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।

    উত্তেজনা বাড়তে থাকায় গোয়ালপাড়া জেলা কমিশনার প্রদীপ তিমুং ও পুলিশ সুপার নবনীত মহন্ত স্কুল পরিদর্শন করে।

    জেলা কমিশনার প্রদীপ তিমুং জানায়, শিক্ষার্থীদের তাদের টিফিন বাক্সে সর্বোচ্চ ডিম আনার অনুমতি দেওয়া উচিত। পাশাপাশি স্কুল প্রাঙ্গণে মাছ ও মাংস খাওয়ার অনুমতি দেওয়া উচিত নয়।

    স্কুলটি শিক্ষার্থীদের তাদের লাঞ্চ বাক্সে কেবল নিরামিষ খাবার আনতে নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/bdkwwkr2
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ‎কুমিল্লায় স্কুলে ঢুকে ছাত্রীকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করল বখাটের দল



      কুমিল্লার তিতাস উপজেলায় স্কুলে ঢুকে এক স্কুলছাত্রীর ওপর এসিড নিক্ষেপের এসিড নিক্ষেপ করে একদল বখাটে। গত মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বেগম ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বিদ্যালয়টির অষ্টম শ্রেণির ছাত্রী।

      ‎ভুক্তভোগী ছাত্রীর বরাতে গণমাধ্যম সূত্রগুলো জানায়, দীর্ঘদিন ধরে কয়েকজন যুবক তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৮ জুন) তাদের মধ্যে একজন বখাটে তার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সে আহত হয়।

      ‎এছাড়া গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ে প্রবেশ করার সময় পেছন দিক থেকে এক যুবক এসে একটি ছোট কাঁচের বোতল থেকে তরল পদার্থ ওই ছাত্রীর শরীরে ছিটিয়ে দ্রুত পালিয়ে যায়।

      ‎ভুক্তভোগী হীরামনির ভাষ্য অনুযায়ী, তরল পদার্থের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তার মুখে থাকা মাস্ক, ওড়না, বোরখা ও স্কুল ড্রেসের কিছু অংশ ঝলসে যায়। এ সময় তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে তীব্র জ্বালাপোড়া অনুভূত হয়। শরীরে একাধিক স্তরের পোশাক এবং মুখে মাস্ক থাকায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে সে জানায়।

      ‎সে আরও জানায়, অভিযুক্ত ব্যক্তিকে আগে থেকে চিনত না, তবে সামনে দেখলে শনাক্ত করতে পারবে।

      ‎ভুক্তভোগীর পরিবার জানায়, ‘আল্লাহর রহমতে আমাদের মেয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। আমরা এ ঘটনায় আইনের আশ্রয় নেব।’ একই সঙ্গে তারা মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, ভবিষ্যতে তাকে বিদ্যালয়ে পাঠানো নিয়েও তারা শঙ্কার মধ্যে রয়েছেন।


      ‎তথ্যসূত্র:
      ‎১। তিতাসে স্কুলে ঢুকে ছাত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ
      https://tinyurl.com/mvkbvdrf
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        কক্সবাজারে ডাকাতি করতে এসে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী-কন্যাকে ধর্ষণ




        কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রী ও কন্যাকে দলবদ্ধ ধর্ষণ করে।

        গত ৮ জুন রাত ৮টার দিকে মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়ায় প্রবাসী ফুরুক আহমদ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

        গণমাধ্যম সূত্রে জানা যায়, ৮ জুন রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রবাসী ফুরুক আহমদ চৌধুরীর বাড়ির গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মা ও মেয়েকে ধর্ষণ করে ডাকাতরা। এসময় ডাকাতদল আলমারী থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

        ঘটনার পর স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের জানায়, মেয়েটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

        ঘটনার খবর পেরে চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ ও স্থানীয় জনতা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জন ডাকাতকে আটক করে।

        ভুক্তভোগী মেয়ের মামা সাইদুল ইসলাম ফারুক বলেন, ‘ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর খবর পেয়ে আমরা সেখানে যাই। তখন আমার বোন ও ভাগ্নি জড়সড় হয়ে দুজন দুটি কক্ষে বসে ছিলেন। আমার ভাগ্নির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।


        তথ্যসূত্র:
        ১। ডাকাতি করতে এসে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী-কন্যাকে ধর্ষণের অভিযোগ
        https://tinyurl.com/28hxedx3
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ‎রংপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক পুলিশ সদস্য



          রংপুর নগরীর মাহিগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর বাসা থেকে রনি নামের এক পুলিশ সদস্যকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। গত সোমবার (৮ জুন) রাতে মাহিগঞ্জ থানা এলাকার কবিপাড়ায় এ ঘটনা ঘটে।

          ‎গত মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।

          ‎গণমাধ্যম সূত্রে জানা গেছে, আটক পুলিশ সদস্য রংপুরের রিজার্ভ ফোর্সে কর্মরত। সে বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। অন্যদিকে, প্রবাসীর স্ত্রীর একটি কন্যা সন্তান রয়েছে।

          ‎স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসীর স্ত্রী তার নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় রংপুরে রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সদস্য রনি সেখানে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে দুজনকে মাহিগঞ্জ থানায় নেয় পুলিশ।


          তথ্যসূত্র:
          ‎১। প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক পুলিশ সদস্য
          ‎· https://tinyurl.com/cznsy8eb
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            টাঙ্গাইলে গভীর রাতে পরকীয়া প্রেমিকার বাড়িতে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক, অতঃপর গণধোলাই




            টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়া প্রেমিকার ঘরে একান্তে সময় কাটাতে গিয়ে আপত্তিকর অবস্থায় শফি সিকদার নামে এক বিএনপি নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে স্থানীয়দের উপস্থিতিতে দুজনের সম্মতিতে বিয়ে দেওয়া হয়।

            ‎দৈনিক ইত্তেফাক সূত্রে জানা যায়, গত সোমবার (৮ জুন) রাত ১২টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই নারীর বাড়ি ঘেরাও করে বিএনপি নেতা শফি সিকদারকে আটক করেন।

            ‎আটক শফি সিকদার একই ওয়ার্ডের কটামারা গ্রামের রহমান সিকদারের ছেলে এবং তিনি বাঁশতৈল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

            ‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনালিয়া গ্রামে ওই নারীকে বিয়ের কয়েক মাস পর ডিভোর্স দিয়ে স্বামী সৌদি আরব চলে যান। এরমধ্যে কটামারা গ্রামের দুই সন্তানের জনক বিএনপি নেতা শফির সঙ্গে ওই নারীর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শফিক প্রায় রাতেই ওই নারীর বাড়ি যেত। বিষয়টি এলাকার লোকজনের নজরে আসে। সোমবার রাতে স্থানীয়রা ওই নারীর আশপাশে গোপনে পাহাড়ার ব্যবস্থা করেন। রাত ১১টার দিকে শফি ওই নারীর ঘরে ঢুকলে ওঁৎ পেতে থাকা স্থানীয় লোকজন রাত ১২টার দিকে বাড়ি ঘেরাও করে তাদের আটক করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও শতাধিক মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। এসময় তাকে গণধোলাই দেওয়া হয়।

            ‎অপরদিকে এই খবর পেয়ে শফিকের আগের স্ত্রী ও সন্তানরা ঘটনাস্থলে গিয়ে তাকে বেদম মারপিট করেন। পরে শফিকে উদ্ধার করে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।



            ‎তথ্যসূত্র:
            ‎১। রাতে পরকীয়া প্রেমিকার বাড়িতে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
            https://tinyurl.com/5ecyvuhk
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X