Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৫ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১২ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৫ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১২ জুন, ২০২৬ ঈসায়ী

    পাকিস্তান শাসিত কাশ্মীরে জনতার বিক্ষোভে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ; দুইদিনে নিহত ৪৬ জন



    পাকিস্তান শাসিত কাশ্মীরের রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে ১১ জুন, বৃহস্পতিবার হাজার হাজার নিরস্ত্র বিক্ষোভকারীর ওপর নির্বিচারে গুলি চালিয়েছে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অন্তত ৩৭ জন।

    পাকিস্তানের দমননীতির বিরুদ্ধে বৃহস্পতিবার পাকিস্তান শাসিত কাশ্মীরের রাওয়ালকোটের ইদগাহ ময়দানে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সেখানে অন্তত ৬০ হাজার থেকে ৭০ হাজার মানুষ জড়ো হয়ে পাকিস্তানের দমননীতি ও উক্ত অঞ্চলে চলমান নিপীড়নমূলক শাসনব্যবস্থার বিরুদ্ধে স্লোগান দেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন আটা, চাল, বিদ্যুৎসহ মৌলিক সুবিধার মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেন।

    প্রাথমিক ভাবে সমাবেশ শান্তিপূর্ণ ভাবেই শুরু হয়েছিল। কিন্তু পাকিস্তানি সন্ত্রাসী সেনাবাহিনী ও রেঞ্জার্স বাহিনী কোনও রকম সতর্কবার্তা ছাড়াই নিরস্ত্র জনতার উপরে একে-৪৭ রাইফেল থেকে নির্বিচারে গুলি চালানো শুরু করে। এর ফলে ঘটনাস্থলেই ১৬ জন নিরীহ নাগরিক প্রাণ হারান এবং অন্তত ৩৭ জন গুরুতর আহত হন।

    এর মাত্র দুই দিন আগে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৩০ জন নিহত এবং আরও ২০০ জন আহত হন। ফলে দুই দিনে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে।


    তথ্যসূত্র
    1. Deadly protests in Pakistan-administered Kashmir: What’s going on?
    https://tinyurl.com/yc69bnfm
    2. Pakistan: “Terrorism” designation of protest movement marks dangerous escalation in Jammu and Kashmir crackdown
    https://tinyurl.com/2s3e73br
    3. 2 Days After 30 Deaths, 16 Killed As Forces Open Fire On Protesters In PoK
    https://tinyurl.com/rs2rbsmz
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ভিডিও || উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ও প্রশাসনের চাপে উত্তরপ্রদেশে আরও একটি মাদ্রাসা স্থাপনা ভাঙ্গতে আরম্ভ করেছে স্বয়ং মাদ্রাসা কর্তৃপক্ষ



    উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ও প্রশাসনের চাপে উত্তরপ্রদেশে আরও একটি মাদ্রাসা স্থাপনা ভাঙ্গতে আরম্ভ করেছে স্বয়ং মাদ্রাসা কর্তৃপক্ষ। ১০ জুন উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় অবস্থিত জামিয়া আব্দুল্লাহ বিন মাসঊদ রাযিয়াল্লাহু আনহু মাদ্রাসাকে ঘিরে এই ঘটনা ঘটে।

    এর আগে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় হিন্দু শের সেনার সভাপতি বিকাশ চতুর্বেদী অভিযোগ দায়ের করে যে, মাদ্রাসা স্থাপনাটি অবৈধ, এটি সরকারি জমির উপর নির্মিত হয়েছে। তার অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসাটি উচ্ছেদের নির্দেশ দেয় হিন্দুত্ববাদী জেলা ম্যাজিস্ট্রেট। এছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষকে প্রায় ১০.৪৬ লক্ষ রূপি জরিমানা করা হয়। তবে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ কোনও বাস্তব পদক্ষেপ গ্রহণের পূর্বেই নিজ উদ্যোগে মাদ্রাসা স্থাপনা ভাঙ্গতে আরম্ভ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

    ভিডিও দেখুন:


    https://x.com/TheSiasatDaily/status/...065398/video/1
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      জামালপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চেষ্টা, স্থানীয়দের ধাওয়ায় গ্রেপ্তার ৬



      ​জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। গত বুধবার (১০ জুন) রাতে উপজেলার চর সুখনগরী বারখাদা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

      দৈনিক আমার দেশ সূত্রে জানা গেছে, খিলকাটি গয়েসপাড়া গ্রামের নাইম ইসলাম (১৮) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিশোরী এতে সাড়া না দিয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরে পরিবারের পক্ষ থেকে নাইমের স্বজনদের বিষয়টি অবহিত করা হলে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করে।

      বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাইমসহ কয়েকজন যুবক ওই কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিতে চায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ধাওয়া করে ৬জনকে আটক করতে সক্ষম হন।

      গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চরসুখনগরী বারখাদা এলাকার শাহজাহান মুন্সির ছেলে মনিরুল ইসলাম বাবু (২০), হবি মুন্সির ছেলে সবুজ মিয়া (২১), হবি মণ্ডলের ছেলে হোসেন আলী (১৮), জগলুল পাশার ছেলে সাজিবুল হাসান সজিব (২০), খিলকাটি গয়েসপাড়া এলাকার মহব্বত আলীর ছেলে আনন্দ হাসান (১৮) এবং তাছের মণ্ডলের ছেলে ইউনুস মিয়া (১৮)।

      মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় অপহৃত কিশোরীর মা বাদী হয়ে ১০ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।


      তথ্যসূত্র:
      ১। এসএসসি পরীক্ষার্থী অপহরণ, গ্রেপ্তার ৬
      https://tinyurl.com/mrxt5wta
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভারতের মহারাষ্ট্রে এক ইমামকে হিন্দু ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদীরা




        ভারতে মহারাষ্ট্রের জলগাঁও জেলায় এক ইমামকে জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ ও ‘জয় সীতা রাম’ স্লোগান দিতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদী কর্মীরা। এই সময় তিনি নামাজের উদ্দেশ্যে পারোলা গ্রামে মসজিদে যাচ্ছিলেন।

        ভুক্তভোগী ইমাম হাফিজ কাসিম জলগাঁও জেলার মারুল গ্রামের বাসিন্দা ।

        ১১ জুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, হাফিজ কাসিমের সাথে একদল উগ্র হিন্দুত্ববাদী লোক অত্যন্ত দুর্ব্যবহার করছে, তাকে ভয় দেখিয়ে হিন্দু ধর্মীয় স্লোগান দিতে চাপ সৃষ্টি করছে।

        উক্ত ঘটনার প্রেক্ষিতে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া অভিযুক্ত হিন্দুত্ববাদীদের একজন ক্ষমা চেয়ে অপর একটি ভিডিও প্রকাশ করেছে।

        ভিডিও লিংক:

        <iframe src="https://archive.org/embed/in-maharashtra-india-an-imam-was-forced-to-chant-hindu-slogans" width="640" height="480" frameborder="0" webkitallowfullscreen="true" mozallowfullscreen="true" allowfullscreen></iframe>

        https://archive.org/details/in-mahar...-hindu-slogans


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/4639bv37
        2. https://tinyurl.com/bdf22bup
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          উত্তরপ্রদেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকার করায় ২ মুসলিম যুবককে নির্মমভাবে মারধর



          ভারতে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার অন্তর্গত লাম্বুয়া এলাকায় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকার করায় ২ মুসলিম যুবককে নির্মমভাবে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা।

          ১১ জুন এই সংক্রান্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে আরোহিত ২ মুসলিম যুবককে লাথি ও চড় মারতে আরম্ভ করেছে হামলাকারীরা। মারতে মারতে ভুক্তভোগীদের বাইক থেকে টেনে হেঁচড়ে তারা নিচে নামায়।

          উগ্র হিন্দুত্ববাদীরা নিপীড়ন করছিল আর প্রশ্ন তুলেছিল, “ভারত মে হোকার জয় শ্রী রাম নেহি বোলোগে?” অর্থাৎ তোরা ভারতে থেকে খেয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান কেন দিবি না ?

          এই সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে উগ্রবাদীরা।

          পুলিশের দাবি, তারা এই ঘটনার তদন্ত আরম্ভ করেছে, তারা ২ অভিযুক্তকে চিহ্নিত করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।


          ভিডিও: https://archive.org/details/jai-shri...-pradesh-india

          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/25bcvxjb
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X