Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৮ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১৫ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৮ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১৫ জুন, ২০২৬ ঈসায়ী

    উত্তরপ্রদেশে এক বৃদ্ধ মুসলিম হকারকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদী যুবক



    ভারতে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার অন্তর্গত মোহাম্মদি এলাকায় এক বৃদ্ধ মুসলিম হকারকে হিন্দু ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করার একটি ভিডিও আবারও বিতর্ক তৈরি করেছে।

    ১৩ জুন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রাহুল রাজপুত নামের এক হিন্দুত্ববাদী যুবক এক বয়স্ক মুসলিম হকারকে হিন্দু ধর্মীয় স্লোগান দিতে জোর করছে। এই ঘটনার ভিডিও ধারণ ও করতে থাকে সে।

    ভিডিও রেকর্ডকালে যুবকটি বৃদ্ধ বিক্রেতাকে বারবার “জয় শ্রীরাম” এবং অন্যান্য হিন্দু ধর্মীয় স্লোগান উচ্চারণ করতে জোরাজুরি করছিল।

    বৃদ্ধ হকার দৃশ্যত অস্বস্তি প্রকাশ করছিলেন। প্রাথমিক পর্যায়ে তিনি হিন্দুয়ানী স্লোগানগুলো দিতে অসম্মতি প্রকাশ করে যাচ্ছিলেন। এছাড়া তিনি ভিডিও ধারণ বন্ধ করতে বারবার অনুরোধও করছিলেন।

    তবে ক্রমাগত চাপের মুখে এক পর্যায়ে হিন্দু ধর্মীয় স্লোগানগুলো উচ্চারণ করতে বাধ্য হন ঐ বৃদ্ধ মুসলিম।

    এই ঘটনাকে মুসলিমদের জন্য অত্যন্ত অপমানজনক বলে অভিহিত করেছেন স্থানীয় বাসিন্দা ও নেটিজেনরা। অভিযোগ উঠেছে, কেবল মুসলিম পরিচয়ের কারণেই ঐ বৃদ্ধ বিক্রেতাকে টার্গেট করেছে উগ্র হিন্দুত্ববাদী যুবকটি।

    ঘটনাটিকে মুসলিমদের ভীতি প্রদর্শন ও আত্নমর্যাদাবোধের উপর সুস্পষ্ট আঘাত হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

    ভিডিও: https://x.com/TheRFTeam/status/20656...020753/video/1


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/35dckvwv
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    পিরোজপুরে মন্দিরে ভাঙচুরের ঘটনায় প্রদীপ কুমার আইচ নামে হিন্দু যুবক গ্রেফতার



    পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত প্রদীপ কুমার আইচ (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে পৌরসভার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    পুলিশ জানিয়েছে, প্রদীপ কুমার আইচ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খুমুরিয়া এলাকার বাসিন্দা। ঘটনার তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

    গণমাধ্যম সূত্রের তথ্য অনুযায়ী, গত ৩১ মে দিবাগত রাতে পৌর শ্মশান এলাকায় অবস্থিত কালীমন্দিরে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় মন্দিরে থাকা কয়েকটি মূর্তি ক্ষতিগ্রস্ত করা হয়, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পাশাপাশি প্রণামীর বাক্স থেকে প্রায় ৫ হাজার টাকা এবং সৎকারের কাজে ব্যবহৃত কিছু সামগ্রী চুরি হয়ে যায়।

    পরদিন সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মন্দিরের অস্থায়ী পুরোহিত পঙ্কজ তেওয়ারী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করে।

    দীর্ঘ তদন্তের পর পুলিশ প্রদীপ কুমার আইচের সম্পৃক্ততা শনাক্ত করে এবং তাকে আটক করে। আদালতে হাজির করার পর সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে।

    পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী জানায়, ঘটনার পর থেকেই তদন্ত কার্যক্রম অব্যাহত ছিল। তদন্তের ভিত্তিতে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


    তথ্যসূত্র:
    ১। পিরোজপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ১
    https://tinyurl.com/29z234h6
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় শহীদ অন্তত ৬ ফিলিস্তিনি



      গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। ১৪ জুন, রবিবার গাজা ভূখণ্ড জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো একাধিক হামলায় একজন শিশুসহ ছয় ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

      চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আনাদুলু জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে কয়েকটি বাণিজ্যিক দোকান লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালালে ৪ ফিলিস্তিনি শহীদ হন এবং আরও বেশ কয়েকজন আহত হন।

      প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল থেকে গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা ও গুলিবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩০ বছর বয়সী জাকি মোহাম্মদ আল-কাররা শহীদ হন এবং আরও একজন আহত হন। একই এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৩ বছর বয়সী কিশোর আমির আল-বাশিতিও শহীদ হয়েছে।

      গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের এসব হামলায় এ পর্যন্ত ৯৮৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও ৩ হাজার ১৩৮ জন আহত হয়েছেন।

      গাজার অধিকাংশ বাড়ি ধ্বংস হওয়ায় হাজার হাজার ফিলিস্তিনি এখনো তাঁবু ও অস্থায়ী আশ্রয় শিবিরে বসবাস করতে বাধ্য হচ্ছেন। বারবার বাস্তুচ্যুত হতে হচ্ছে তাদের। মৌলিক সেবা ও প্রয়োজনীয় জিনিসের অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা।


      তথ্যসূত্র
      1. Israeli army kills 6 Palestinians, including child, in attacks across Gaza
      https://tinyurl.com/4w6cte9z
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত


        যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভার বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্মকর্তারা।

        বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ১৪ জুন, রবিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিমানটি উড্ডয়ন করে। একটি স্কাইডাইভিং প্রতিষ্ঠান বিমানটি ভাড়া নিয়েছিল।

        কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পর বিমানটি প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছাতে পারেনি। একপর্যায়ে সেটি হঠাৎ বাম দিকে মোড় নিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে ভূপাতিত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে।

        রবিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন বলেছে, ঘটনাটিকে বড় ধরনের প্রাণহানির দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

        যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলের। বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।


        তথ্যসূত্র
        1. Twelve killed in plane crash in US state of Missouri
        https://tinyurl.com/yxv5sapa
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          অবৈধ পুশইনে ব্যর্থ হয়ে পাটগ্রাম সীমান্তে ককটেল বিস্ফোরণ ঘটালো সন্ত্রাসী বিএসএফ



          কাঁটাতারের আলো নিভিয়ে অবৈধ পুশইনে ব্যর্থ হয়ে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ককটেল বিস্ফোরণ করেছে বিএসএফ সদস্যরা। গত রোববার (১৪ জুন) রাতে শ্রীরামপুরে আজিজপুর সীমান্তে মেইন পিলার ৮৫৪/১০-এস এলাকায় বিএসএফ পাঁচজনকে পুশইনের চেষ্টা করে।

          বিজিবির বরাতে দৈনিক আমার দেশ জানায়, ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন এর শ্রীরামপুর বিওপির আওতাধীন সীমান্তে ৮৫৪/১০-এস থেকে ১৬০ গজ ভারতের দাউয়াকুমারী এলাকায় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকুমারী ক্যাম্পের টহল দল পাঁচজনকে পুশইন করার চেষ্টা করে। এ সময় স্থানীয় গ্রামবাসী বিজিবির বাধার মুখে পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফ টহল দল দুটি ককটেল বিস্ফোরণ করে।

          তিস্তা ব্যাটলিয়ন ৬১ বিজিবির সহকারী অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক ঘটনাটি নিশ্চিত করেছে।


          তথ্যসূত্র:
          ১। পুশইনে ব্যর্থ হয়ে পাটগ্রাম সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ
          https://tinyurl.com/c74z6664

          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X