Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১লা মুহাররম, ১৪৪৮ হিজরি || ১৭ই জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১লা মুহাররম, ১৪৪৮ হিজরি || ১৭ই জুন, ২০২৬ ঈসায়ী

    ভিডিও || ভারতে উত্তরাখণ্ডের মুসলিমদের গ্রাম থেকে বিতাড়ন করতে উগ্র হিন্দুত্ববাদী নেতার প্রকাশ্য হুমকি





    ভারতে উত্তরাখণ্ডের বৈরাগিওয়ালা অঞ্চলে মুসলিমদের গ্রাম থেকে বিতাড়ন করতে প্রকাশ্যে হুমকি জানিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কালী সেনার রাজ্য সভাপতি ভূপেশ যোশী। সে ঔদ্ধত্যের সাথে বলেছে, উক্ত গ্রামে মোল্লা মুসলমান, মসজিদ ও আযানের কোনও স্থান নেই। ভারতে মুসলমানদের বসবাসের কোনও অধিকার নেই বলেও সে ঔদ্ধত্যের সাথে জানায়। ১৬ জুন এই সংক্রান্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। হিন্দুত্ববাদী নেতার এই মন্তব্যগুলো মুসলিমদের বিরুদ্ধে সুস্পষ্ট উস্কানি ও হুমকি বলে মনে করছে পর্যবেক্ষকগণ।

    ভিডিও:





    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    মোহাম্মদপুরে পুলিশকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা



    রাজধানীর আদাবরে গত ১৬ জুন সকালে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা লুটের কয়েক ঘণ্টার মধ্যেই নাটকীয় মোড় নেয় ঘটনাটি। অভিযুক্তদের ধরতে বিকেলে পুলিশ অভিযান চালালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হলে আহত হয় থানার ওসি ও এক এসআই। পরে পুলিশের পাল্টা গুলিতে আহত হয় ছিনতাইকারী চক্রের দুই সদস্য।

    চারজনকে আটক করার পর পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের গুরুত্বপূর্ণ সদস্যদের শনাক্ত করা গেছে।

    দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে। আদাবরের শেখেরটেক ৭ নম্বর সড়কের মাথায় শফিকুল ইসলাম (৩৯) নামের এক বিকাশ এজেন্ট মাত্রই দোকান খুলেছিলেন। এমন সময় হঠাৎ ৪-৫ জনের একদল সশস্ত্র তরুণ চাপাতি উঁচিয়ে দোকানে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ক্যাশ বাক্সে হাত দেয় তারা। শফিকুল বাধা দিলে দুর্বৃত্তরা তার মাথা, বাম হাতসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এরপর ক্যাশে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকা ও বিকাশ লেনদেনের মোবাইল ফোনটি নিয়ে চম্পট দেয়। রক্তাক্ত শফিকুলকে উদ্ধার করে দ্রুত পঙ্গু হাসপাতালে (নিটোর) ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তার অস্ত্রোপচার চলছে।

    আহত শফিকুল ইসলামকে দ্রুত উদ্ধার করে শেরে-বাংলানগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়। তার স্বজনদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা পরিকল্পিতভাবে দোকানে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যে ভয়াবহ হামলা চালায়। তার হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

    ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, এই হামলার নেপথ্যে রয়েছে এলাকার ত্রাস হিসেবে পরিচিত কিশোর গ্যাং ‘কবজি কাটা গ্রুপ’। আদাবর, শ্যামলী ও মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, নবীনগর ও চন্দ্রিমা হাউজিংসহ বিস্তীর্ণ এলাকায় এই চক্রটি দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি ও জমি দখলের রাজত্ব কায়েম করে আসছিল।

    সকালের এই দুর্ধর্ষ ছিনতাইয়ের পর সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে পুলিশ। এরপর বিকেল ৪টার দিকে আদাবর থানার পুলিশের একটি দল বেড়িবাঁধ সংলগ্ন ডেল্টা গার্মেন্টসের পেছনে যায়, যেখানে ছিনতাইকারীরা আত্মগোপন করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবরুদ্ধ অপরাধীরা চরম বেপরোয়া হয়ে ওঠে। আত্মসমর্পণ করার পরিবর্তে তারা ধারালো অস্ত্র ও চাপাতি নিয়ে সরাসরি পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের আকস্মিক ও নৃশংস চাপাতির আঘাতে গুরুতর জখম হয় আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ।

    এ সময় পুলিশের গুলিতে মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ে দুই ছিনতাইকারী। পরে স্পট থেকেই চারজনকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো— এলাকায় ‘চোরা রুবেল’ ও ‘কানা আমির’ নামে পরিচিত দুই গুলিবিদ্ধ শীর্ষ অপরাধী এবং তাদের সহযোগী কাশেম ও মো. জয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ চিৎকার ও ধাওয়া-পাল্টা ধাওয়ার শব্দে পুরো এলাকা উত্তেজিত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে আসেন। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আদাবর, ঢাকা উদ্যান, তুরাগ হাউজিং, চন্দ্রিমা হাউজিং, শ্যামলী হাউজিং এবং আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি সংঘবদ্ধ কিশোর ও তরুণ গ্যাং সক্রিয় রয়েছে। এসব চক্রের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক বাণিজ্য এবং জায়গা-জমি দখলের অভিযোগ বহুদিনের। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাম্প্রতিক সময়ে এসব গোষ্ঠীর তৎপরতা নিয়ে নানা অভিযোগ ও ভিডিও ছড়িয়ে পড়েছে।


    তথ্যসূত্র:
    ১। মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা
    https://tinyurl.com/2apzsb5v
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      চট্রগ্রামে প্রবাসীর স্ত্রীকে ডিবি কার্যালয়ে রাতভর আটকে রেখে ১ কোটি ১০ লাখ টাকা আদায়




      চট্টগ্রামে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে প্রবাসীর স্ত্রীকে রাতভর আটকে রেখে নির্যাতন, শ্লীলতাহানি ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আদায়ের ঘটনা ঘটেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দীন রাজু।

      ভুক্তভোগী লুৎফুর নেছা দৈনিক আমার দেশের সাংবাদিকদের জানান, তাকে বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে প্রায় ১৬ ঘণ্টা আটকে রাখা হয়। এরপর একটি অঙ্গীকারনামায় জোর করে স্বাক্ষর নেওয়া হয়। পরে প্রাণ ও পরিবারের নিরাপত্তার ভয়ে তিনি এবং তার প্রবাসী স্বামী ১ কোটি ১০ লাখ টাকা পরিশোধ করেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অর্থ লেনদেনের স্ক্রিনশট, অডিও রেকর্ড এবং আদালতে দাখিল করা মামলার নথি পর্যালোচনা করে টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

      এ ঘটনায় গত ১ জুন চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়। বাদীপক্ষের আইনজীবী আবু বাকর সিদ্দিক বলেন, পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

      মামলার নথি অনুযায়ী, লুৎফুর নেছার স্বামী ফজলুল কাদের বাদশা দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে মোবাইল এক্সেসরিজ ব্যবসা করেন। ২০২৪ সালে সেখানে তার পরিচয় হয় ফটিকছড়ির বাসিন্দা নাজমুল হাসান ওরফে নাহিদের সঙ্গে। পরে দুজন যৌথভাবে ব্যবসা শুরু করেন। কিন্তু ব্যবসায় লোকসান হওয়ার পর ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নাহিদ দেশে ফিরে আসেন। এরপর তিনি কাদেরের কাছে দুই কোটি ৫০ লাখ টাকা দাবি করে।

      স্বামী বিদেশে থাকায় নাহিদ সরাসরি লুৎফুর নেছার সঙ্গে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

      মামলার বর্ণনা অনুযায়ী, ২০২৫ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যায় নগরের মুরাদপুর এলাকার নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি লুৎফুর নেছাকে উঠিয়ে নিয়ে যায়। তাদের মধ্যে নাহিদ, ডিবির এসআই মহিউদ্দীন রাজু, বরখাস্ত সাবেক ডিবি কর্মকর্তা দীপঙ্কর এবং আরো দুজন ছিল। লুৎফুর নেছার দাবি, কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা লিখিত নোটিস ছাড়াই তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেওয়া হয়।

      এরপর নগরের মনসুরাবাদে ডিবি উত্তর বিভাগের কার্যালয়ে লুৎফুর নেছাকে রাতভর আটকে রাখা হয়। তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয় এবং দুই কোটি ৫০ লাখ টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। মামলায় উল্লেখ করা হয়, টাকা না দিলে তার মেয়ে, জামাই, বাবা ও ভাইকে মাদক মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দেওয়া হয়। এমনকি তাদের হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।

      লুৎফুর নেছা আমার দেশকে বলেন, এ ঘটনার স্ক্রিনশট এবং অডিও সংরক্ষিত আছে। ডিবি নিজের অফিস থেকে আমাকে ডেকে নিয়ে টাকা নিয়েছে। এখন আমি কোথায় যাব? মামলার তথ্য অনুযায়ী, ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন ২৫ ডিসেম্বর বেলা ১১টা পর্যন্ত তাকে সেখানে রাখা হয়।

      মামলায় আরো বলা হয়, একপর্যায়ে ভয়ে টাকা দিতে সম্মত হলে ডিবি কার্যালয়ের একটি কম্পিউটারে তিনটি ১০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রস্তুত করা হয়। ওই দলিলে উল্লেখ ছিল, ৩০ ডিসেম্বরের মধ্যে দুই কোটি ৫০ লাখ টাকা পরিশোধ না করলে এসআই মহিউদ্দীন রাজু যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারবেন এবং তাতে লুৎফুর নেছার কোনো আপত্তি থাকবে না। ভুক্তভোগী জানান, জোরপূর্বক তার কাছ থেকে ওই নথিতে স্বাক্ষর নেওয়া হয়।

      ডিবি কার্যালয় থেকে ফিরে পরিবারটি আতঙ্কে পড়ে যায়। লুৎফুর নেছা জানান, স্বর্ণালংকার বিক্রি, আত্মীয়স্বজনের কাছ থেকে ধার এবং বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে তারা এক কোটি ১০ লাখ টাকা জোগাড় করেন। চলতি বছরের ১ জানুয়ারি তিনি আবার ডিবি কার্যালয়ে যান এবং সেখানে অভিযুক্তদের কাছে ওই টাকা হস্তান্তর করেন।

      আমার দেশ অর্থ লেনদেন-সংক্রান্ত স্ক্রিনশট পর্যালোচনা করেছে। সেখানে অভিযুক্ত এসআই মহিউদ্দীন রাজুর কাছে ছয় লাখ টাকা পরিশোধের তথ্য দেখা যায়। মামলার অভিযোগ অনুযায়ী, এক কোটি ১০ লাখ টাকা দেওয়ার পরও বাকি এক কোটি ৪০ লাখ টাকা মাসিক কিস্তিতে পরিশোধের জন্য চাপ অব্যাহত থাকে। একই সঙ্গে নানা ধরনের হুমকিও অব্যাহত ছিল বলে জানান লুৎফুর নেছা।

      তিনি জানান, এ ঘটনায় অভিযোগ করতে প্রথমে পাঁচলাইশ থানায় যান। তবে সেখানে মামলা গ্রহণ না করে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আইনজীবীরা বলছেন, কোনো ফৌজদারি অভিযোগে পুলিশ মামলা না নিলে সেটিও প্রশ্নের জন্ম দেয়। বিশেষ করে অভিযোগের তীর যখন পুলিশের একজন সদস্যের দিকে থাকে।

      অভিযোগ অস্বীকার করে এসআই মহিউদ্দীন রাজু দাবি করে, মো. হাসান নামে একজন আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। তার দাবি ছিল, প্রায় এক কোটি ২৫ লাখ টাকার স্বর্ণ-সংশ্লিষ্ট একটি কেমিক্যালের অর্থ আত্মসাৎ করা হয়েছে। আমি দুপক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা করেছি। টাকা নেওয়া বা নির্যাতনের অভিযোগ সঠিক নয়।

      তবে এ বিষয়ে মো. হাসানের বক্তব্যে বেশকিছু অসংগতি পাওয়া গেছে। তিনি জানায়, স্বর্ণগুলো আমার ছিল না। এগুলো ছিল আমার খালাতো ভাই নাহিদের। এর বেশি আর বলতে পারব না। তবে চেষ্টা করা হলেও এ বিষয়ে নাহিদের বক্তব্য পাওয়া যায়নি।

      সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যদি কাউকে আইনবহির্ভূতভাবে আটকে রাখেন, অর্থ আদায় করেন কিংবা পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন, তাহলে সেটি শুধু ক্ষমতার অপব্যবহার নয়, রাষ্ট্রের আইনি কাঠামোর জন্যও উদ্বেগের বিষয়।


      তথ্যসূত্র:
      ১। প্রবাসীর স্ত্রীকে ডিবি কার্যালয়ে আটকে রেখে কোটি টাকা আদায়
      https://tinyurl.com/3yk5s228
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        প্রাথমিকে সৃজনশীল উদ্যোগে কারও বাধা বরদাশত করা হবে না: নাচ-গান-নাট্য শিক্ষা চালু প্রসঙ্গে ববি হাজ্জাজের ঔদ্ধত্য



        প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আবারও বলেছে, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকবে না; বরং গান, নৃত্য, আবৃত্তি, বিতর্ক, বিজ্ঞান, গণিত, খেলাধুলা ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে।

        মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ সাংস্কৃতিক, কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ এ কথা জানায়।

        ববি হাজ্জাজ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার্থীদের বহুমাত্রিক মেধা বিকাশে সরকার নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে। মেধা বিকাশের এই উদ্যোগের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা নেতিবাচক প্রচারণা গ্রহণ করা হবে না। আগামী প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

        জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলে, এবারের প্রতিযোগিতায় প্রায় ২ কোটি ১০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে এক কোটিরও বেশি মেয়ে শিক্ষার্থী ছিল।

        প্রতিমন্ত্রী আরও বলেছে, যে শিক্ষার্থী সংগীতে ভালো, সে যেন স্কুল থেকেই উন্নত প্রশিক্ষণ পায়। যে বিতর্কে দক্ষ, সে যেন বিশ্বমানের বিতার্কিক হওয়ার সুযোগ পায়। যে ক্রিকেট, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন কিংবা হাডুডু খেলতে চায়, সে যেন আন্তর্জাতিক মানের খেলোয়াড় হওয়ার পথ খুঁজে পায়। সেই লক্ষ্যেই আমরা স্কুলভিত্তিক প্রতিভা বিকাশ কর্মসূচি বাস্তবায়ন করছি।


        তথ্যসূত্র:
        ১। শিশুদের মেধা বিকাশে সৃজনশীল উদ্যোগে কারও বাধা বরদাশত করা হবে না
        https://tinyurl.com/yamcdjfv
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় ৪ জন নিহত


          যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের নাবতিয়েহ গভর্নরেটে একাধিক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সর্বশেষ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো ধারাবাহিক ড্রোন হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

          যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের একটি সমঝোতা হওয়ার পরও এই হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।

          লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আনাদুলু জানিয়েছে, ১৬ জুন, মঙ্গলবার লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের মেইফদুন শহরে একটি যানবাহন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। হামলার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হলে একই এলাকায় পুনরায় আরেকটি হামলা চালানো হয়।

          এর কিছুক্ষণ পর মেইফদুন শহরে আরেকটি যানবাহন লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি নিকটবর্তী শৌকিন শহরেও একটি যানবাহনের ওপর ড্রোন হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। ধারাবাহিক এসব হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।

          সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইসলামিক হেলথ অথরিটি, ইসলামিক রিসালা স্কাউট অ্যাসোসিয়েশন এবং লেবানন রেড ক্রসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের সরিয়ে নিয়েছেন।

          প্রসঙ্গত, চলতি বছরের ২ মার্চ থেকে নতুন করে লড়াই শুরু হওয়ার পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।


          তথ্যসূত্র
          1. 4 killed in Israeli strikes in southern Lebanon despite US-Iran understanding
          https://tinyurl.com/4hb7h3ay
          zz0.y5xcqkncgizz
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X