Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৫ মুহাররম, ১৪৪৮ হিজরি || ২১ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৫ মুহাররম, ১৪৪৮ হিজরি || ২১ জুন, ২০২৬ ঈসায়ী

    দক্ষিণ লেবাননে আবারও ব্যাপক হতাহতের শিকার দখলদার ইসরায়েলি বাহিনী



    দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি সেনাদের একটি সামরিক অবস্থানে হিজবুল্লার চালানো রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলের একজন সেনা মারা গেছে এবং আরও ১৩ জন আহত হয়েছে। ২০ জুন, শনিবার ভোররাতে নাবাতিয়েহ এলাকার কেফার তেবনিত গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

    ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনার নাম নির বেন আরি (২১)। সে কমান্ডো ব্রিগেডের মাগলান ইউনিটের সার্জেন্ট হিসেবে কর্তব্যরত ছিল। প্রাথমিক তদন্তের বরাতে সেনাবাহিনী দাবি করেছে, রাত প্রায় দেড়টার দিকে তাদের অবস্থান লক্ষ্য করে একযোগে রকেট ও ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় দখলদার ইসরায়েলের ১ সেনা মারা গেছে এবং ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

    এর আগে ১৯ জুন, শুক্রবার কেফার তেবনিত গ্রামেই হিজবুল্লাহর ট্যাংকবিধ্বংসী ড্রোন হামলায় ইসরায়েলের একজন ব্যাটালিয়ন কমান্ডারসহ মোট চার সেনা নিহত হয়।

    লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত ৩ হাজার ৯১২ জনের মৃত্যু হয়েছে এবং ১১ হাজার ৮৭৩ জন আহত হয়েছেন । ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


    তথ্যসূত্র
    1. Israeli soldier killed, 13 wounded in overnight attack in southern Lebanon
    https://tinyurl.com/3taznhxn
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজায় আগ্রাসন চালিয়ে আরও এক সাংবাদিককে হত্যা করল সন্ত্রাসী ইসরায়েল


    গাজায় চলমান আগ্রাসনের ধারাবাহিকতায় আরও এক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। ইসরায়েলি দখলদার বাহিনী গত ২০ জুন, শনিবার গাজা উপত্যকার কেন্দ্রীয় বুরেইজ শিবিরে একটি বাড়িতে হামলা চালিয়ে তাদের আল-জাজিরা মুবাশির চ্যানেলের ক্যামেরাম্যান আহমেদ ওয়াশাহকে হত্যা করেছে।

    আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে এ ঘটনাকে সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত একটি গুরুতর অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, মাত্র দুই মাস আগে আহমেদ ওয়াশাহর ভাই ও আল জাজিরা মুবাশিরের সংবাদদাতা মোহাম্মদ ওয়াশাহও ইসরায়েলি হামলায় শহীদ হন।এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে আল জাজিরার শহীদ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর সংখ্যা ১২ জনে পৌঁছেছে।

    গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২৬০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী শহীদ হয়েছেন। আন্তর্জাতিক সাংবাদিক সুরক্ষা সংস্থা সিপিজে (CPJ) বলেছে, চলমান এই যুদ্ধ সাংবাদিকদের জন্য আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতগুলোর একটিতে পরিণত হয়েছে।

    আল জাজিরা আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট আইনগত প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন সাংবাদিকদের লক্ষ্য করে পরিচালিত এসব হামলার সঙ্গে জড়িত ইসরায়েলি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হয় এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা অব্যাহত রাখবে এবং হামলা-হুমকি সত্ত্বেও গাজা থেকে সংবাদ সংগ্রহ ও প্রচার তারা বন্ধ করবে না।


    তথ্যসূত্র
    1. Full statement: Al Jazeera condemns Israel’s ‘deliberate’ killing of Gaza cameraman
    https://tinyurl.com/4ewd2tbj

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারতের মুম্বাইয়ে দাড়ি-টুপি পরিহিত প্রবীণ মুসলিম ব্যবসায়ী উগ্র হিন্দুত্ববাদীদের হেনস্তার শিকার



      ভারতে মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত একটি শোরুমের মুসলিম মালিক উগ্র হিন্দুত্ববাদী কর্মী কর্তৃক হেনস্তার শিকার হয়েছেন। মান্নাত এথনিক ডিজাইনার নামে শোরুমটির মালিক রাফাত হুসেন, যিনি একজন প্রবীণ মুসলিম। দাড়ি-টুপি থাকায় তিনি উগ্র হিন্দুত্ববাদীদের টার্গেটে পরিণত হয়েছিলেন।

      তিনি অভিযোগ করেন, ১৩ জুন শনিবার বিকাল ৩.৩০ এর দিকে ৪ জন নারী তার শোরুমে প্রবেশ করে। দোকানে তারা বিয়ের শেরওয়ানি ও স্যুট দেখতে চায়। কিন্তু হঠাৎ করেই মহিলারা উগ্র ও আপত্তিকর ভাষায় কথা বলতে শুরু করে। তারা উঠে দাঁড়ায়, ভুক্তভোগীর মুসলিম পরিচয়কে টার্গেট বানিয়ে অপমান করতে আরম্ভ করে। উগ্রবাদী নারীরা তার বিরুদ্ধে অভিযোগ তুলে বলে, “তুমি মুসলমান, তোমরা মুসলিমরা ভারতে পৃথকভাবে চলাফেরা করো, তোমরা ভুল তরিকায় কাজ করো”।

      হুমকি অনুভব করে মুসলিম মালিক তার শোরুম থেকে বের হয়ে যান, তিনি সাহায্যের জন্য নিকটবর্তী থানায় ছুটে যান।

      এদিকে ২০-২৫ মিনিটের মধ্যে ১৫০ জনের একদল উগ্র হিন্দুত্ববাদী জনতা থানার বাইরে জড়ো হয়। তারা সমস্বরে হিন্দুত্ববাদী স্লোগান তুলে, যা পুরো ভারতজুড়ে বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে।

      এসময় ২০-২৫ জন যুবকসহ অন্যান্য হিন্দুত্ববাদী ব্যক্তিরা তাকে আক্রমণের জন্য পুলিশস্টেশনে হামলা চালানোর চেষ্টা করে। পুলিশ ভুক্তভোগী রাফাতকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। তবে তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, উগ্রবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তারা অনীহা দেখিয়েছে। এর পরিবর্তে রাফাত হুসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হিন্দুত্ববাদী মহিলারা।

      স্টেশনে থাকাকালে রাফাত হুসেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা ওয়ারিস পাঠান ও ইমতিয়াজ জলিলের সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করেন। এই কথোপকথনের পর কর্তব্যরত পুলিশ কর্মকর্তা ব্যাপারটি নিয়ে আরও উদাসীনতা দেখাতে শুরু করে, সে থানার বাইরে উগ্র হিন্দুত্ববাদীদের জড়ো হওয়া ও স্লোগান দেওয়ার বিষয়টিও অস্বীকার করে।

      উদ্বেগ প্রকাশ করে রাফাত হুসেন বলেন, এখন তিনি নিজের শোরুমে অবস্থান করতেও ভয় পাচ্ছেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমার একমাত্র অপরাধ আমি দাড়ি ও টুপি পরে এখানে বসে আছি।

      তিনি দৃঢ়ভাবে বলেন, ঘটনাটি পরিকল্পিত। পরিকল্পিত না হলে মহিলারা এত অল্প সময়ের মধ্যে কীভাবে এত বড় জনতা একত্রিত করতে পারলো। সারাদেশে মুসলিমদের বিরুদ্ধে যা ঘটছে এসবকিছুই হিন্দুত্ববাদীদের পরিকল্পনার অংশ বলে তিনি তুলে ধরেছেন।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/yhhuhn67
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভারতে মাতৃগর্ভে অনাগত মুসলিম শিশুদের হত্যার হুমকি দিয়েছে উত্তরাখণ্ডের উগ্র হিন্দুত্ববাদী নেতা



        ভারতে উত্তরাখণ্ডের দেরাদুনে উগ্র হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে চরম মুসলিম বিদ্বেষমূলক বক্তব্য এবং সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে।

        হিন্দু রক্ষা দলের সভাপতি ললিত শর্মা এক সাংবাদিক সাক্ষাতকারে ১ জন হিন্দু হত্যার বিপরীতে ৪ জন মুসলিমকে হত্যার জন্য আহ্বান জানিয়েছে। এছাড়া সে মুসলিম নারী ও মাতৃগর্ভে অনাগত শিশুদের হত্যার প্রতিও হুমকি দিয়েছে। এ সাক্ষাতকারে শর্মাকে মুসলিমদের বিরুদ্ধে চরম আপত্তিজনক ভাষা ব্যবহার করতে শোনা গেছে। বিশ্ব হিন্দু পরিষদ-বজরং দলের নেতা আমান সুইডিয়া ‘রক্তের বিনিময়ে রক্ত’ দাবি করেছে।

        উল্লেখ্য, গত ১৩ জুন দেরাদুনের বৈরাগিওয়ালা এলাকায় সেচের পানি নিয়ে সৃষ্ট বিবাদে এক হিন্দুত্ববাদী নেতা নিহত হয়। উক্ত ঘটনার ক্ষোভ জানাতে এভাবেই প্রকাশ্যে মুসলিম হত্যার আহ্বান জানাচ্ছে হিন্দুত্ববাদী নেতারা।

        প্রকাশ্যে সহিংসতার উস্কানি দেওয়া সত্ত্বেও শর্মা ও অন্যান্য হিন্দুত্ববাদী নেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনও ব্যবস্থা নেয় নি প্রশাসন। অপরদিকে তাদের বক্তব্যকে অমানবিক ও বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে সমালোচকগণ। পর্যবেক্ষকদের মতে, এ হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা ভারত প্রশাসনের প্রত্যক্ষ ছত্রছায়ায় লালিত পালিত হচ্ছে।

        ভিডিও:


        https://archive.org/details/death-th...abies-in-india

        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/57sjt9xz
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X