Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৭ মুহাররম, ১৪৪৮ হিজরি || ২৩ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৭ মুহাররম, ১৪৪৮ হিজরি || ২৩ জুন, ২০২৬ ঈসায়ী

    ভিডিও || ভারতে উত্তরপ্রদেশের মিরাটে ২০০ বছরের পুরানো একটি জামে মসজিদ অপসারণের দাবি তুলেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন




    ভারতে উত্তরপ্রদেশের মিরাটে ২০০ বছরের পুরানো একটি জামে মসজিদ অপসারণের দাবি তুলেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। ৪৮ ঘন্টার মধ্যে মসজিদটি অপসারণ না করলে কঠোর বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে অখিল ভারতীয় হিন্দু সুরক্ষা সংগঠনের জাতীয় সভাপতি শচীন সিরোহি। ২১ জুন এ সংক্রান্ত বিবৃতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

    ভিডিও: https://x.com/TheMuslim786/status/2068619155344089420




    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    অধিকৃত জম্মুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ বস্তি এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে দখলদার ভারতীয় বাহিনী



    অধিকৃত জম্মু অঞ্চলের ত্রিকুটা নগরে বড় ধরনের ঘেরাও-তল্লাশি অভিযান পরিচালনা করেছে দখলদার ভারতীয় বাহিনী। মারাঠা মহল্লা এলাকায় পরিচালিত এই অভিযানে স্থানীয় ৯ বাসিন্দাকে আটক করা হয়েছে।

    দখলদার সরকারের দাবি, উক্ত এলাকার ২০০ এরও অধিক বস্তিতে তল্লাশি চালিয়েছে পুলিশের বিভিন্ন টিম।

    এই অভিযানকে মাদক পাচার ও সমাজবিরোধী কার্যকলাপ দমনের অংশ হিসেবে বর্ণনা করেছে দখলদার পুলিশ। অপরদিকে স্থানীয়দের অভিযোগ, এটি মুসলিম অধ্যুষিত দরিদ্র অঞ্চলগুলো টার্গেট করে দখলদার বিজেপি প্রশাসনের আগ্রাসন।

    পর্যবেক্ষকদের মতে, আবাসিক ও বস্তি এলাকায় ঘন ঘন ঘেরাও-তল্লাশি অভিযান আতঙ্ক ও হয়রানির পরিবেশ তৈরি করছে, যা আইনশৃঙ্খলা রক্ষার অজুহাতে স্থানীয় জনগণকে নিয়ন্ত্রণের একটি হাতিয়ার মাত্র।

    বাসিন্দাদের অভিযোগ, অভিযানগুলোতে প্রকৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না, বরং বড় বড় মাদক ব্যবসায়ীরা কোনও ধরনের জবাবদিহিতা ব্যতীত তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

    অপরদিক মাদকবিরোধী অভিযানের আড়ালে প্রায়শ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করে নিপীড়ন অব্যাহত রেখেছে দখলদার ভারত সরকার।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/2vtt8u7r
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ও মাদ্রাসা খাতের তহবিল ৫০ শতাংশের অধিক হ্রাসের ঘোষণা বিজেপি সরকারের



      সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা খাতের তহবিলে উল্লেখযোগ্যভাবে হ্রাস ঘোষণা করেছে ভারতের পশ্চিমবঙ্গে সদ্য নির্বাচিত হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

      উক্ত খাতে ইতিপূর্বে বরাদ্দকৃত বাজেটের তুলনায় প্রায় ৫০ শতাংশের অধিক হ্রাস করেছে হিন্দুত্ববাদী সরকার। পূর্ববর্তী সরকার যেখানে ৫৭১৩ কোটি টাকা তহবিল বরাদ্দ করেছিল, সেখানে বর্তমানে তা কমিয়ে ২১৬৫ কোটি টাকায় হ্রাস করা হয়েছে।

      সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা তহবিলে বরাদ্দ হ্রাস করলেও শিক্ষা খাতে বেশ কয়েকটি উচ্চাভিলাষী উদ্যোগ ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী সরকার। এর মধ্যে উপজাতি বিশ্ববিদ্যালয়, মহিলা বিশ্ববিদ্যালয়, ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণসহ বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

      ক্ষমতায় এসে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা তহবিলে এত বড় ও দ্রুত হ্রাস বিজেপি সরকারের মুসলিমবিরোধী অবস্থান আবারও সুস্পষ্ট করেছে।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/4jcenkrp
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভারতজুড়ে মসজিদ-মাদ্রাসা নির্মূলের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরুর ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের



        ভারতে মুসলমানদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রান্তিককরণ এবং মসজিদ-মাদ্রাসা ধ্বংসের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরুর সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। ২২ জুন এক বৈঠকে তারা এই ঘোষণা জানিয়েছে।

        এই লক্ষ্যে বোর্ডের নির্বাহী কমিটি একটি অ্যাকশন কমিটি গঠন করেছে, যারা ভারতে মুসলিমদের বিরুদ্ধে চলমান নিপীড়ন, যেমন উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, ঘৃণা ও শত্রুভাবাপন্ন আচরণ, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য প্রভৃতি বিষয় সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবে। একাজে তারা সমাজের শান্তিপ্রিয় নাগরিকদের সম্পৃক্ত করবে।

        বোর্ড সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উল্লেখ করা হয়েছে যে, ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি) এর জোরপূর্বক প্রয়োগ ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। এর মাধ্যমে ব্যক্তিগত নানা বিষয়ে (যেমন বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার প্রভৃতি) মুসলিম আইনের প্রয়োগ বাধাগ্রস্ত করা হচ্ছে।

        বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি) নামে সকল ধর্মের নাগরিকদের জন্য একই ধরনের আইনি কাঠামো গঠনের প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কার্যনির্বাহী কমিটি। উত্তরাখণ্ড ও গুজরাটের পরে এখন আসাম, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রেও ইউসিসি বাস্তবায়নের প্রস্তুতি চলছে।

        কমিটি আরও জানিয়েছে, ‘বন্দে মাতরম’ সঙ্গীত বাধ্যতামূলক করা ভারতের সংবিধান পরিপন্থী। মুসলমানরা আল্লাহ তায়ালার একত্ববাদ তথা তাওহীদে বিশ্বাসী। অপরদিকে ‘বন্দে মাতরম’ গীতের বিষয়বস্তু এই বিশ্বাসের পরিপন্থী, তাই ইসলামী আইনে এটি অনুমোদিত নয়। সহনশীলতা বা দেশপ্রেমের নামে নিজেদের ঈমান-আকিদার ব্যাপারে আপস না করতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে উক্ত বোর্ড।

        নির্বাহী কমিটি সিদ্ধান্ত জানায়, ভারতে মুসলিম সম্প্রদায়ের করুন অবস্থা, সাম্প্রদায়িক উত্তেজনা এবং মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ে একটি সমন্বিত ডকুমেন্ট প্রস্তুত ও প্রকাশ করা হবে, যেন দেশের সচেতন ও ন্যায়বিচারপ্রিয় মানুষদের বিবেক জাগ্রত করা যায়।


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/ywbwdbkh
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          গজলডোবা ব্যারাজের ৫৪টি গেট খুলে দিলো ভারত, তিস্তার পানি বিপৎসীমার ওপরে



          ভারী বৃষ্টিপাত ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

          পাউবো সূত্রে দৈনিক আমার দেশ জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে। এতে লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনিত হওযার আশঙ্কা রয়েছে।

          সাবেক স্কুলশিক্ষক মহিরুদ্দিন সাংবাদিকদের বলেন, ভারত সরকার আমাদের সঙ্গে তামাশা শুরু করেছে। শুষ্ক মৌসুমে যখন পানির জন্য হাহাকার অবস্থা, তখন গেট বন্ধ করে দিয়ে আমাদের কষ্টে রাখে। আর বন্যা মৌসুমে যখন পানির প্রয়োজন নেই, তখন তাদের নিয়ন্ত্রণে থাকা গজলডোবা ব্যারাজের ৫৪টি গেট খুলে দিয়ে আমাদের ভাসিয়ে দেয়।

          উত্তর গড্ডিমারী গ্রামের মোন্তাজ মিয়া বলেন, তিস্তা তীরবর্তী এলাকার রাস্তঘাট ডুবে গেছে। এভাবে পানি আসতে থাকলে যেকোনো সময় আরো ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

          পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানায়, ‘ভারত থেকে আসা উজানের ঢলে তিস্তা নদীর পানি মঙ্গলবার (২৩ জুন) ভোর থেকে আরো বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তাপারের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। তাই এসব অঞ্চলের জনগণকে সতর্ক থাকতে বলা হচ্ছে। আমরা সার্বক্ষণিক পানি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

          তিস্তা ব্যারাজের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন,২৩ জুন (মঙ্গলবার) বেলা ৩টায় তিস্তার পানি আরো বেড়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ বাঁধ ও রাস্তাগুলো পর্যবেক্ষণ করছি।


          তথ্যসূত্র:
          ১। তিস্তার পানি বিপৎসীমার ওপরে
          https://tinyurl.com/psda7k98
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            চৈতালী চক্রবর্তীর দেশদ্রোহী বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ হিসেবে আখ্যায়িত করেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ



            ​বিদেশি সাহায্য নিয়ে বাংলাদেশ ভেঙ্গে হিন্দুদের জন্য আলাদা রাজ্য গঠনের হুশিয়ারি দেয়া সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তীর বক্তব্যকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘স্লিপ অব টাং’ (মুখের ভুল) হিসেবে আখ্যায়িত করেছে। সোমবার (২২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেছে।

            স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানায়, ‘অনেকে বক্তৃতা বা বক্তব্য দেওয়ার সময় অতিউৎসাহী হয়ে বিভিন্ন কথা বলে ফেলেন। আমরা বলেছি, হয়তো এটা তার ‘স্লিপ অব টাং’ হতে পারে। তাকে যেন সেই বার্তাটি দেওয়া হয়’। এ সময় সালাহউদ্দিন আহমদকে আসতে হাসতে উত্তর দিতে দেখা যায়।

            ভিডিও লিংক: https://archive.org/details/home-min...lahuddin-ahmad



            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X