Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১২ মুহাররম, ১৪৪৮ হিজরি || ২৮ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১২ মুহাররম, ১৪৪৮ হিজরি || ২৮ জুন, ২০২৬ ঈসায়ী

    গাজায় তাঁবুতে হামলা চালিয়ে ঘুমন্ত শিশুদের শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী




    গাজায় বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে হামলা চালিয়ে ঘুমন্ত শিশুসহ বেশ কয়েকজনকে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি বাহিনী। অথচ গাজার এসব অংশকে ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করে ‘যুদ্ধবিরতি’ করা হয়েছিল।

    গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, ২৭ জুন, শনিবার দুটি অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ভাই-বোন শহীদ হয়েছেন। শহীদেরা হলেন ১৫ বছর বয়সী ইসলাম মুসা এবং তার ৩০ বছর বয়সী ভাই আবদুল্লাহ মুসা।

    গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার ওই হামলার স্থান থেকে সাতজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাদের নাসের হাসপাতাল ও রেড ক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের আঙিনায় সাদা কাফনে জড়ানো ভাই-বোনের লাশের পাশে আত্মীয়-স্বজনদের কাঁদতে দেখা গেছে।

    এর আগে দক্ষিণ গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে আহত হওয়া ১০ বছর বয়সী আরও এক ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে।

    গাজা শহর থেকে আল জাজিরার তারেক আবু আজুম জানিয়েছেন, ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও সন্ত্রাসী ইসরায়েল তাদের হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘গত বছর যুদ্ধবিরতি হওয়ার পর থেকেই সর্বোচ্চ চাপ প্রয়োগ করা ইসরায়েলি নীতির মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।’

    তিনি আরও জানান, ‘গত কয়েক ঘণ্টায় আমরা খবর পেয়েছি যে ইসরায়েলি ড্রোনগুলো আল-মাওয়াসি এলাকার অস্থায়ী তাঁবুতে আঘাত হেনেছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এই এলাকাটিকে হাজার হাজার ফিলিস্তিনির জন্য নিরাপদ অঞ্চল হিসেবে নির্ধারণ করা হয়েছিল।’

    জাতিসংঘের একটি প্রতিবেদনে গাজায় শিশুদের লক্ষ্যবস্তু করার বিষয়টি নথিভুক্ত করার পর সন্ত্রাসি ইসরায়েলের ফিলিস্তিনি শিশু হত্যার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত শহীদদের মধ্যে প্রায় ৩০ শতাংশই শিশু।

    তথ্যসূত্র
    1. Brother and sister killed in Israeli attack on Gaza ‘safe zone’
    https://tinyurl.com/58t695xy
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ভারতের তেলেঙ্গানায় উর্দু পড়ানোর অভিযোগে স্কুল অধ্যক্ষকে চড় মেরে অপদস্থ করল উগ্র হিন্দুত্ববাদী নেতা




    ভারতে তেলেঙ্গানা রাজ্যের নিজামবাদ জেলার আরমুরে অবস্থিত ভারতচন্দ্র স্কুলে জোরপূর্বক প্রবেশ এবং অধ্যক্ষকে চড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে। ২৭ জুন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপির স্থানীয় সভাপতি বালু এবং অন্যান্য হিন্দুত্ববাদী নেতাসহ গেরুয়া দলের কর্মীরা বেসরকারি এই স্কুলে উর্দু শেখানোর বিরোধিতা করে। তাদের অভিযোগ, স্কুলটিতে শিক্ষার্থীদের উর্দু গান, ‘কলমা’ শেখানো হচ্ছে। তাদের বইগুলোতে উর্দু লিখা রয়েছে। যা তাদের দৃষ্টিতে শিক্ষার্থীদের মধ্যে আচরণগত পরিবর্তন নিয়ে এসেছে।

    উক্ত ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে স্কুলে অনধিকার প্রবেশ, শিক্ষককে ভয় ও মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

    একই সাথে স্কুলের অধ্যক্ষ আমির খান, উর্দু শিক্ষিকা হুমা ও স্কুলের এক প্রতিনিধি মাল্লাইয়া এর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে, তারা বিনা অনুমতিতে স্কুলে উর্দু পাঠ দান করছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে দিচ্ছে।

    উক্ত ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাটির তদন্ত চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।

    ভিডিও: https://x.com/dailydeccan/status/2070904349388333442


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/5hd4s6k5
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      উত্তরপ্রদেশে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর অভিযোগের প্রেক্ষিতে নির্মাণাধীন মসজিদ কাঠামো বুলডোজারে ধ্বংস করলো প্রশাসন




      ২৬ জুন শুক্রবার রাতে উত্তরপ্রদেশের বিজনোর জেলার অন্তর্গত পেহারুওয়ালা গ্রামে একটি নির্মাণাধীন মসজিদ কাঠামো বুলডোজারে ভেঙ্গে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ।

      পুলিশ ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে এই নির্মূল অভিযান পরিচালিত হয়েছে। ঐসময় ঘটনাস্থলে ব্যাপক পুলিশ কর্মী মোতায়েন করে হিন্দুত্ববাদী প্রশাসন।

      প্রায় এক মাস আগে গ্রামবাসীদের সাথে বোঝাপড়ার ভিত্তিতে মসজিদটির নির্মাণ কাজ আরম্ভ হয়। তবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু রক্ষা দলের সদস্যরা এই নির্মাণ কাজে আপত্তি জানায় এবং প্রশাসনের নিকট অভিযোগ করে। তাদের দাবি, সরকারি অনুমতি ছাড়াই মসজিদটি তৈরি করা হচ্ছে।

      হিন্দুত্ববাদী গোষ্ঠীর অভিযোগের প্রেক্ষিতে নির্মাণাধীন এই মসজিদ উচ্ছেদের পদক্ষেপ গ্রহণ করে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ।

      সম্প্রতি কথিত ‘অবৈধ’ আখ্যা দিয়ে উত্তরপ্রদেশে মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহসহ মুসলিমদের বিভিন্ন স্থাপনা নির্মূলে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করেছে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ।

      প্রশাসনের বুলডোজার কার্যক্রমে ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। ক্রমেই একটি অভিযোগ আরও জোরালো হয়ে উঠেছে যে, অবৈধ দখলদারিত্বের নামে কেবল মুসলিমদের টার্গেট করে পরিকল্পিত দমন-পীড়ন চালানো হচ্ছে, অপরদিকে অন্যান্য ধর্মীয় অনুসারীদের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ দৃষ্টিগোচর হচ্ছে না।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/5bmujhcu
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        জামালপুরের মাদারগঞ্জে চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত



        জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে দিনে-রাতে মিলিয়ে ১৬ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার কয়েক লাখ বাসিন্দা। উপজেলা শহর থেকে গ্রাম, সবখানেই একই পরিস্থিতি বিরাজ করছে।

        লোডশেডিংয়ে একদিকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা।

        পল্লী বিদ্যুতের মাদারগঞ্জ জোনাল অফিস সূত্রে দৈনিক আমার দেশ জানায়, উপজেলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট, যা মোট চাহিদার প্রায় ৩৯ শতাংশ। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় বাধ্য হয়ে দীর্ঘ সময় লোডশেডিং করতে হচ্ছে।

        উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিন-রাত সমানতালে চলছে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট। কোন কোন এলাকায় টানা দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। আবার বিদ্যুৎ এলেও কিছুক্ষণ পরই তা চলে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

        উপজেলার বীরপাকেরদহ এলাকার বাসিন্দা রহুল আমিন সাংবাদিকদের বলেন, দিনে-রাতে কতবার যে বিদ্যুৎ যাওয়া-আসা করে তার কোন হিসাব নাই। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। কখন বিদ্যুৎ আসবে, তারও কোনো নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

        উপজেলার বালিজুড়ী বাজারের ফটোস্ট্যাট ও কম্পিউটার ব্যবসায়ী লাবলু মিয়া জানান, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় কাজ ব্যাহত হচ্ছে। অনেক গ্রাহক সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে প্রতিদিন আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

        এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, উপজেলায় দৈনিক ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু বর্তমানে ৭ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। সরবরাহ ঘাটতির কারণেই লোডশেডিং করতে হচ্ছে। জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পেলে পরিস্থিতির উন্নতি হবে।


        তথ্যসূত্র:
        ১। চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন
        https://tinyurl.com/54pxms52
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          সিলেটে বিএনপি নেতার কাছে যুবদল নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি, ভুক্তভোগী অভিযোগ দিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে



          সিলেটের বিয়ানীবাজারে যুক্তরাষ্ট্র বিএনপির এক নেতার কাছে চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা কামাল আহমেদ ওরফে চাক্কু কামালের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় যুবদলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী বিএনপি নেতা মঈন উদ্দিন।

          গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিযোগকারী মঈন উদ্দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্স শাখা বিএনপির সাবেক সহসভাপতি। তিনি দাবি করেন, বিয়ানীবাজার পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামাল আহমেদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন এবং বিভিন্ন সময়ে তার কাছে চাঁদা দাবি করেছে।

          মঈন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সর্বশেষ তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে চাক্কু কামাল অনুসারীদের নিয়ে তার ওপর হামলা চালান। শুধু তাই নয়, স্থানীয় বাজারে আমার ব্যবসাপ্রতিষ্ঠান এবং বসতবাড়ির সীমানা প্রাচীরও ভাঙচুর করা হয়।’

          তিনি আরও অভিযোগ করেন, এসব ঘটনার প্রতিবাদ করায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে তাকে হত্যার পরিকল্পনাও করা হয়। এ অবস্থায় চলতি বছরের এপ্রিল মাসে তিনি থানায় মামলা দায়ের করেন। কিন্তু মামলা করার পরও তিনি রেহাই পাননি, বরং তার ওপর আরও একাধিকবার হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

          ভুক্তভোগীর দাবি, ক্রমাগত হুমকি ও হামলার কারণে বর্তমানে তিনি নিজ এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করতে বাধ্য হয়েছেন।

          স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় বিএনপির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার শুরু করেন চাক্কু কামাল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীও তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ বলে জানা গেছে।


          তথ্যসূত্র:
          ১। বিএনপি নেতার কাছে যুবদল নেতার চাঁদা দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ
          https://tinyurl.com/yjenuacn
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে ৮ মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের






            মধ্যপ্রাচ্যের আটটি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলাকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু করা আগ্রাসনের ‘চূড়ান্ত জবাব হিসেবে বর্ণনা করেছে রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ।

            ২৭ জুন, শনিবার দিবাগত রাতে ইরানের সিরিক শহর এবং কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে জানিয়েছে ইরান।

            এক বিবৃতিতে ইরান বলেছে, তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনী যৌথভাবে এই অভিযান চালিয়েছে। এই অভিযানে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ আটটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাতে সফলভাবে আঘাত হানা হয়। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে ইরানের এই সামরিক বাহিনী।

            বিবৃতিতে আরও বলা হয়, শনিবার সকালে ‘শত্রুপক্ষ’ ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে মার্কিন হামলা চালানোর পরই এই পাল্টা অভিযান পরিচালিত হয়।

            আইআরজিসি বলেছে, ‘যুক্তরাষ্ট্রের স্বভাবই হলো প্রতিশ্রুতি ভঙ্গ ও চুক্তি লঙ্ঘন করা। তারা ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে হামলা চালিয়েছে। তারা এ হামলাকে হরমুজ প্রণালিতে আইআরজিসি নৌবাহিনীর একটি অনুপ্রবেশকারী জাহাজের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের জবাব হিসেবে দাবি করেছে।’

            বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সামুদ্রিক নৌযানের তদারকির দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত রয়েছে।

            আইআরজিসি সতর্ক করে বলেছে, ‘এখন থেকে নিয়ম লঙ্ঘনকারী যেকোনও নৌযানের বিরুদ্ধে আগের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। শত্রুপক্ষ ভবিষ্যতে যেকোনও অজুহাতে নতুন করে আগ্রাসন চালালে তার জবাব হবে অত্যন্ত কঠোর ও বিধ্বংসী।’


            তথ্যসূত্র
            1. Iran’s Revolutionary Guard says strikes targeted 8 US military sites in Kuwait, Bahrain
            https://tinyurl.com/de2456zp
            ​​
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X