Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৩ মুহাররম, ১৪৪৮ হিজরি || ২৯ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৩ মুহাররম, ১৪৪৮ হিজরি || ২৯ জুন, ২০২৬ ঈসায়ী

    গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত: একদিনে শিশুসহ আরও ৪ ফিলিস্তিনি শহীদ



    গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় এক শিশুসহ অন্তত চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ২৮ জুন, রবিবার উত্তর গাজার বেইত লাহিয়ার পশ্চিমে আল-সালাতিন এলাকায় একটি বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত দুই ফিলিস্তিনি শহীদ হন এবং আরও অন্তত একজন আহত হন। দক্ষিণ গাজার খান ইউনুসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র হামলা চালালে কয়েকজন আহত হন।

    নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, ওই হামলার পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ হাসপাতালে আনা হয়। একই এলাকায় ইসরায়েলি ট্যাংকের গোলার আঘাতে ১৩ বছর বয়সী কিশোরী আইলিন আল-ফাররা শহীদ হয়।

    এদিকে গাজা সিটিসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা আরও তীব্র হয়েছে। বিশেষ করে গাজা সিটি ও আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের অস্থায়ী তাঁবুগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে গাজা সিটির পূর্বাঞ্চলে স্থল অভিযানও সম্প্রসারণ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর, ২০২৩ থেকে সন্ত্রাসী ইসরায়েলের গণহত্যায় এ পর্যন্ত ৭৩ হাজার ৫৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১ লাখ ৭৩ হাজার ৪৮০ জন আহত হয়েছেন।


    তথ্যসূত্র
    1. Israel kills four Palestinians in Gaza as attacks on tents continue
    https://tinyurl.com/4szf7s6h
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    মন্দিরের পাশে কলাগাছ কাটার অভিযোগ ভারতকে জানালো হিন্দুরা! নড়েচড়ে বসল প্রশাসন, তোলপাড় ঢাকায়!




    সম্প্রতি ঢাকার মিরপুরে একটি মন্দিরের পাশে বিতর্কিত খালি জায়গায় কলাগাছ কেটে ফেলাকে কেন্দ্র করে হিন্দুরা এর অভিযোগ দিয়েছে ভারতের কাছে। এ ঘটনায় এমপি, মন্ত্রী থেকে শুরু করে নড়েচড়ে বসে প্রশাসন।

    জানা যায়, মিরপুরে অবস্থিত ‘স্বর্গীয় চাঁন মোহন মারুল সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির’-এর পাশের একটি খালি জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি ওই জায়গায় থাকা কলাগাছ কেটে ফেলার ঘটনা ঘটে।

    গত ২৭ জুন দৈনিক নয়া দিগন্ত এক ভিডিও প্রতিবেদনে জানায়, যুবদলের পরিচয় ব্যবহার করে একদল ব্যক্তি ওই এলাকায় দখলের চেষ্টা চালায় এবং কলাগাছ কেটে ফেলে। তবে অভিযোগের বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দলীয় সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করা হয়।

    মহানগর যুবদলের এক নেতা ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানায়, ঘটনার সঙ্গে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। তার ভাষ্য অনুযায়ী, নাসির মোল্লা নামের এক ব্যক্তি যুবদলের নাম ব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছে। সে পতিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত।

    জানা যায়, মন্দিরসংলগ্ন জমিটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে, যা আওয়ামী লীগ সরকারের সময় থেকেই চলমান। ধারণা করা হচ্ছে জমিটি সরকারি, যার ফলে জমির মালিকানা সম্পর্কিত কোনো বৈধ কাগজপত্র মন্দির কর্তৃপক্ষও দেখাতে পারেনি।

    স্থানীয়দের ভাষ্য, প্রভাবশালী ব্যক্তিরা এলাকাটির বিশাল জায়গাজুড়ে সরকারি জমি দখল করে বিভিন্ন বস্তি গড়ে তুলেছে এবং তারা সেখান থেকে ভাড়া আদায় করছে।

    এদিকে, বিষয়টি ভারত সরকার এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে কে জানিয়েছে, সাংবাদিকরা সে বিষয়ে জানতে চাইলে মন্দিরের সহ-সভাপতি জানায়, এ বিষয়ে সে অবগত না। সে জানায়, ‘আমি বিষয়টি জানি না। আমি নিয়মিত মন্দিরে থাকি। অন্য কেউ যদি এ ধরনের কোনো অভিযোগ করে থাকে, সেই বিষয়ে আমার জানা নেই।’

    এলাকার হিন্দু বাসিন্দারা সাংবাদিকদের জানায়, তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছেন এবং এলাকাটিতে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা নেই।

    শান্তিপূর্ণ অবস্থান সত্ত্বেও বিতর্কিত একটি জায়গায় কলাগাছ কাটার ঘটনাকে অতিরঞ্জিত করে ভারতের কাছে অভিযোগ দেয়ার বিষয়টি হিন্দুদের উদ্দেশ্যমূলক এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা বলে মনে করা হচ্ছে।


    তথ্যসূত্র:
    ১। মন্দিরের কলাগাছ কাটার অভিযোগ গেল ভারতে! নড়েচড়ে বসল প্রশাসন, তোলপাড় ঢাকায়!
    https://tinyurl.com/2s39npe2
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারত গজলডোবার সকল গেট খুলে দেয়ায় তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে; বন্যা ও ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ




      ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার (২৮জুন) সন্ধ্যা ছয়টা থেকে তিস্তার পানি প্রবল স্রোতে প্রবাহিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে দুই পাড়ের মানুষ।

      এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার অববাহিকার চরাঞ্চলগুলোর ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি উঠতে শুরু করেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

      দৈনিক আমার দেশ জানায়, রোববার ভোর থেকে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হলেও বিকেলে বিপৎসীমা অতিক্রম করতে থাকে। পরে সন্ধ্যা ছয়টায় ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

      পানি বাড়ায় তিস্তা অববাহিকার নদী তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদীভাঙন আতঙ্কে পড়েছেন। বিশেষ করে সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ ইউনিয়ন এবং আদিতমারী উপজেলার মহিষখোচা, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, ডাউয়াবাড়ি ইউনিয়নগুলো বসতবাড়ি ও ফসলি জমি বন্যার পানির নীচে তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

      বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার সাংবাদিকদের বলেন, তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় এ অবস্থায় সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তিস্তার পানি কমা বাড়ার লুকোচুরির কারণে আতংকিত হয়ে পড়েছে তিস্তাপারের লোকজন হাজার হাজার মানুষ।

      পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪ টি গেট খোলা রাখা হয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

      তিস্তা ব্যারেজ পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম সূত্র জানায়,আগামী ৭২ ঘণ্টায় তিস্তার পানি আরো বৃদ্ধি পেয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি হতে পারে।

      অপরদিকে বাংলাদেশের ডালিয়ার তিস্তা ব্যারেজের উজানের ৬৮কিলোমিটার দূরে রয়েছে ভারতে নিয়ন্ত্রিত গজলডোবা ব্যারেজ পয়েন্ট। বাংলাদেশ অংশ তিস্তা অববাহিকায় বৃষ্টিপাত না হলেও ভারতে প্রবল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।

      এছাড়া বাংলাদেশে তিস্তার উজানে ভারতের জলপাইগুড়ি, আলিপুরদয়ার ও দার্জিলিং জেলায় বৃদ্ধিপাতের কারণে দেখা দিয়েছে বন্যা। এই বন্যার পানি নিয়ন্ত্রণে রাখতে গজলডোবা বেড়েজার গেট খুলে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

      আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বালাপাড়া গ্রামের তসর উদ্দিন বলেন বলেন, ভারতে বন্যা হলেই তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষ আতঙ্কে দিন কাটায়, কারণ তাদের দেশের পানি পরিস্থিতি সামাল দিতে গজলডোবা ব্যারেজ দিয়ে পানি বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়, এ কারণে, আমরা চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনাতিপাত করছি। ইতিমধ্যে লিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে যে কোন সময় বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা তার।

      অপর কৃষক মফিজ উদ্দিন বলেন, ভারতের গজলডোবা ব্যারেজের কারণে আমরা তিস্তাপাড়ের মানুষ শান্তিতে নেই। নির্ঘুম রাত কাটাতে হয় কখন পানি এসে আমাদের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। এই চিন্তায় রাত্রে ঘুম আসেনা, তিনি বলেন, ভারত প্রতিনিয়ত আমাদের সাথে অমানবিক আচরণ করছে যা কোন ভাবেই মেনে নেওয়ার মতো না। তিস্তা নদীপাড়ের অসহায় মানুষগুলো বাঁচাতে যত দ্রুত সম্ভব তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি।


      তথ্যসূত্র:
      ১। গজলডোবার গেট খুলেছে ভারত, তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে
      https://tinyurl.com/5xvsr82p
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        রাজধানীর বনশ্রীতে গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ মানবাধিকার কর্মীর সাত বছরের কারাদণ্ড


        আট বছর আগে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে গৃহকর্মী হাওয়া আক্তারকে নির্মম নির্যাতনের মামলায় মানবাধিকার কর্মী মোস্তাকিন শরীফ এবং তার স্ত্রী জান্নাতুল নাঈমাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

        রোববার (২৮ জুন) ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করে।

        সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু রায়হান সরকার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, রায়ে দণ্ডের পাশাপাশি দু’জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম দেয় আদালত। রায় ঘোষণার আগে দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাদের কারাগারে পাঠানো হয়।

        দৈনিক আমার দেশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩১ অক্টোবর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় ১৪ বছর বয়সী হাওয়া আক্তারকে উদ্ধার করে পুলিশ। পরে হাওয়া পুলিশকে জানায়, সে ওই দম্পতির বাসায় গৃহকর্মী কাজ করত। কাজ নিয়ে নানা রকম ত্রুটির অজুহাতে তাকে সব সময় গালি-গালাজ, লোহার খুন্তি ও রড দিয়ে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিত তারা। হাওয়াকে একজন ধরত, আরেকজন মারত। সে কান্নাকাটি করলেও তারা হাসাহাসি করতো। হাওয়াকে তার পরিবার বা স্বজনদের সাথে দেখাও করতে দিত না ওই দম্পতি।

        এ ঘটনায় ওই বছরের ৩১ অক্টোবর মামলা দায়ের করেন খিলগাঁও থানার তৎকালীন এসআই সৈয়দ সাখাওয়াত হোসেন। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা সম্পূর্ণ ঠাণ্ডা মাথায় ২০১৮ সালের ৭ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হাওয়াকে আটকে রেখে লোহার খুন্তি, রড গরম করে ছ্যাঁকা দিয়ে গুরুতর পোড়া, জখম, গ্যাসের চুলার আগুনে চুল পুড়িয়ে দিত। গরম চাকু দিয়ে ছ্যাঁকা দিয়ে জখম করে সেখানে মরিচের গুড়া দিয়ে তীব্র যন্ত্রণাদায় শাস্তি দিত। একই সাথে তাকে বিভিন্নভাবে অমানবিক, অকল্পনীয়ভাবে সমস্ত শরীর ক্ষত-বিক্ষত করে তার স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছিল আসামিরা। পরে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে নয় জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।


        তথ্যসূত্র:
        ১। গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ মানবাধিকার কর্মীর সাত বছরের কারাদণ্ড
        https://tinyurl.com/3w49ecjs
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ




          অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সবকিছু তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধও জানায় স্বরাষ্ট্রমন্ত্রী।

          দৈনিক আমার দেশ জানায়, রোববার (২৮ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

          স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, অন্তর্বর্তী সরকারের দেড় বছরের একটা অস্থির সময় ছিল যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে। সেই সময় আমরা দেখেছি যে, যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন; ফরেন লোনের কথা বলছেন, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সবকিছু তদন্তের জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন।

          স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানায়, করাপশন কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, কারা করেছে সবকিছু খুঁজে বের করা হোক। কারণ, ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আগে একটি রিপোর্ট দিয়েছে পত্রিকায়, আপনারা শুনেছেন—সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে।


          তথ্যসূত্র:
          ১। দুদকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সবকিছু তদন্ত চান স্বরাষ্ট্রমন্ত্রী
          https://tinyurl.com/ycxs2n2z
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X