Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৮ই মুহাররম, ১৪৪৮ হিজরি|| ৪ঠা জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৮ই মুহাররম, ১৪৪৮ হিজরি|| ৪ঠা জুলাই, ২০২৬ ঈসায়ী

    কাশ্মীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি’র একটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারতীয় প্রশাসন


    ​অধিকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরে কাশ্মীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি ড. মুবিন আহমেদ শাহ এর একটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারত কর্তৃপক্ষ।

    ১ জুলাই কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়েছে, শ্রীনগরের বুচওয়ারা এলাকায় অবস্থিত বাজেয়াপ্ত জমিটির পরিমাণ ১২ মারলা। কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে) ও ভারতীয় আধাসামরিক বাহিনীর যৌথ তৎপরতায় জমিটি জব্দ করা হয়েছে।

    ভুক্তভোগীর বিরুদ্ধে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে।

    উল্লেখ্য, ড. মুবিন আহমেদ শাহ কাশ্মীরের একজন বিশিষ্ট শিল্পপতি, তিনি ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত কাশ্মীর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের শেষ নাগাদ হতে নিজ পরিবারসহ তিনি তুরস্কে বসবাস করছিলেন।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/2cthr6fm
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিভিন্ন অজুহাতে আরও ৫ কাশ্মীরি মুসলিমকে আটক করেছে দখলদার ভারতীয় পুলিশ



    অধিকৃত জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা ও পুলওয়ামা জেলায় আরও ৫ কাশ্মীরি মুসলিমকে গ্রেপ্তার করেছে দখলদার ভারতীয় পুলিশ।

    ৪ জুলাই কাশ্মীর মিডিয়া সার্ভিসের নিউজে বলা হয়েছে, বান্দিপোরা জেলার হাজিন এলাকার একটি চেকপয়েন্ট থেকে সায়ার আহমেদ মাল্লা, মেরাজ উদ্দিন হাজাম এবং আমির তারিক গানাই নামে ৩ মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে দখলদার পুলিশ বাহিনী। গ্রেপ্তারের ন্যায্যতা প্রমাণে এই ৩ যুবকের বিরুদ্ধে কথিত মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।

    অপরদিকে পুলওয়ামা জেলায় বিভিন্ন অজুহাতে আরও ২ কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

    এর মধ্যে একজন হলো ত্রাল এলাকার নিগিনপোরা রেশিপোরার বাসিন্দা সুহাইল ফারুক, তার বিরুদ্ধে কঠোর জননিরাপত্তা আইনে (পিএসএ) মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকায় মুজাহিদিনদের লজিস্টিক সাপোর্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

    এছাড়া পাম্পোরে অঞ্চলের কাদলাবালের বাসিন্দা মনজুর আহমেদ মীরের বিরুদ্ধেও কথিত মাদক পাচারের অভিযোগ এনে আটক করা হয়েছে।

    উল্লেখ্য, অধিকৃত ভূখণ্ডে বিভিন্ন অজুহাতে কাশ্মীরি যুবকদের হয়রানি ও গ্রেপ্তার অব্যাহত রেখেছে দখলদার ভারতীয় বাহিনী। পর্যবেক্ষকদের মতে, এসকল গ্রেপ্তারির লক্ষ্য হলো কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে দমন করা, মুসলিমদের জন্য একটি ভয়ের পরিবেশ তৈরি করা।

    আলেম, হুররিয়ত নেতা, রাজনৈতিক কর্মী, যুবক ও এক্টিভিস্টসহ ৩ হাজারের অধিক কাশ্মীরি মুসলিম বর্তমানে ভারত ও কাশ্মীরের একাধিক কারাগারে বন্দি রয়েছেন।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/c2xkhvhm
    2. https://tinyurl.com/22fwu55d
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চেয়ে ৪ বার চিঠি দিলো বাংলাদেশ, সাড়া দেয়নি ভারত




      ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনতে চারবার চিঠি দেওয়া হলেও সাড়া দেয়নি ভারত। মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং সীমান্ত পার হতে সহযোগিতাকারী ফিলিপ সানালকে ফেরানোর বিষয়ে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি এসব চিঠি পাঠায়।

      এর মধ্যে এনসিবি একবার এবং সিআইডি তিনবার ইন্ডিয়ান পুলিশ সার্ভিসকে চিঠি দেয়। এছাড়াও বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সকে (এসটিএফ) মেইল করা হয়েছিল। চারবার চিঠি পাঠানো হলেও জবাব দেয়নি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। আলাদা করে একাধিক মেইল দিয়েও জবাব মেলেনি।

      চিঠিতে হাদি হত্যাকাণ্ডের ঘটনা, মামলার এজাহার, বিভিন্ন তথ্য-উপাত্ত, আসামিদের বায়োডাটা, ভারতে আটক হওয়া দুজনের বিস্তারিত পরিচয়, ঘটনার ভিডিও ফুটেজের লিংক, দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের কপিসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি উল্লেখ করা হয়।

      দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, গত ১৬ মার্চ পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দেওয়া হয় ভারতের পুলিশের কাছে। পাশাপাশি সিআইডি এপ্রিলের প্রথম সপ্তাহে চতুর্থবার চিঠি পাঠায়।

      সিআইডির তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের জানায়, ভারতের পুলিশের সাড়া না পাওয়ায় পালিয়ে যাওয়া আসামিদের ফিরিয়ে আনা যায়নি। এতে সিআইডির মামলার চার্জশিট প্রক্রিয়া থমকে আছে। তবে মামলার আরো খুঁটিনাটি তদন্ত অব্যাহত রয়েছে। ভারতের পুলিশের জবাবের অপেক্ষায় আছে জানিয়ে তদন্ত কর্মকর্তারা বলছে, তারা জবাব না দিলে পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।

      সূত্র জানায়, বিষয়টি নিয়ে কূটনীতিক চ্যানেলেও কাজ করছে সরকার। তবে সেদিক থেকেও কোনো সাড়া দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। বাংলাদেশ-ভারতের বন্দি বিনিময় চুক্তির আওতায় তিন আসামিকে ফেরত আনার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।

      এ বিষয়ে সিআইডির এসপি (জনসংযোগ) জসিম উদ্দিন খান সাংবাদিকদের জানায়, ‘দুই আসামিকে ফেরতের চেষ্টা চলছে। সিআইডি ভারতের পুলিশকে চিঠি দিয়েছে। কোনো সাড়া পাওয়া যায়নি।’

      মামলার তদন্ত কর্মকর্তা সূত্রে জানা গেছে, মামলার ১৭ আসামির মধ্যে ১১ জন কারাগারে আছে। এর মধ্যে ৯ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পলাতক আছে ছয়জন।


      তথ্যসূত্র:
      ১। আসামিদের ফেরত চেয়ে চারবার চিঠি দিলেও সাড়া দেয়নি ভারত
      https://tinyurl.com/6xrxthy5
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X