Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৯ই মুহাররম, ১৪৪৮ হিজরি|| ৫ই জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৯ই মুহাররম, ১৪৪৮ হিজরি|| ৫ই জুলাই, ২০২৬ ঈসায়ী

    গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও ১৬ ফিলিস্তিনি শহীদ



    অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ৪ জুলাই, শনিবার কমপক্ষে ১৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার গাজার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ইসরায়েলের বর্বর বিমান হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আরও নয়টি মরদেহ উদ্ধার করেছেন। এছাড়া সাম্প্রতিক হামলায় শহীদ আরও সাতজনের মরদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছানো হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক হতাহত চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে, যাদের কাছে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে হিমশিম খাচ্ছে। মার্কিন মধ্যস্থতায় অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যা থামেনি। নামেমাত্র এই যুদ্ধবিরতি চলাকালেই বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় এক হাজার ৬৬ জন শহীদ এবং তিন হাজার ৪৪৫ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী সংঘাত ও প্রাণঘাতী অভিযানে এখন পর্যন্ত মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯০ জন এবং আহতের সংখ্যা এক লাখ ৭৩ হাজার ৫৫০ জনে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সংঘাত স্তিমিত হওয়ার কথা থাকলেও, ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী গাজার বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ জোরদার ও জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ফলে যুদ্ধের ভয়াবহতা ও মানবিক বিপর্যয় প্রতিনিয়ত প্রকট আকার ধারণ করছে।
    ‎তথ্যসূত্র
    1. At least 16 Palestinians have been reportedly killed in Gaza
    https://tinyurl.com/a23k9jey
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    উত্তরাখণ্ডে মুসলিম বাড়িতে কুরআন শেখানোর অভিযোগে প্রাইভেট শিক্ষককে হেনস্তা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা




    ভারতে উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার যোশীমঠ শহরে একটি বাড়িতে আরবি পড়ানোর অভিযোগে মুসলিম প্রাইভেট শিক্ষককে হেনস্তা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। কুরআন শিক্ষার উদ্দেশ্যে ঐ বাড়িতে মুসলিম শিশুকে আরবি শিক্ষা দিয়ে আসছিলেন ভুক্তভোগী শিক্ষক।

    কেবল মাদ্রাসা-মসজিদ ধ্বংস করেও ক্ষান্ত হচ্ছে না উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা, মুসলিমদের নিজ বাড়িতে আরবি শিক্ষা দেওয়াও যেন তাদের নিকট অসহনীয় হয়ে উঠেছে।

    ৩ জুলাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মুসলিম প্রাইভেট শিক্ষককে হেনস্থার উদ্দেশ্যে বাড়ির বাইরে জড়ো হয় উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা। কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও তারা ভুক্তভোগী শিক্ষকের বিরুদ্ধে একটি ‘অবৈধ মাদ্রাসা’ পরিচালনার অভিযোগ তুলে। স্থানীয় প্রশাসনের কাছে বাড়িটি তদন্তের জন্য উগ্রবাদীরা দাবি জানায়।

    ঘটনাটি মুসলিম ও অন্যান্য সচেতন শ্রেণীর লোকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, একটি বাড়ির ভিতরে ব্যক্তিগত ধর্মীয় শিক্ষাকে কেন আইনি তদন্তের আওতায় আনা হবে ? ব্যক্তিগতভাবে কুরআন শিক্ষার মতো যে কোনও বৈধ শিক্ষা প্রদান বা গ্রহণের অধিকার সকল নাগরিকের রয়েছে।

    কেউ কেউ যুক্তি দিয়েছেন, যদি অনিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা চালু থাকে, তবে তা তদন্তের জন্য কর্তৃপক্ষ রয়েছে। উগ্র হিন্দুত্ববাদীদের তদন্ত বা আইন প্রয়োগের দায়িত্ব কে দিয়েছে?

    যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের বদলে উগ্র হিন্দুত্ববাদীরা তাদের অভিযোগ সংঘর্ষের রূপে প্রকাশ করছে, যা তাদের মুসলিম বিদ্বেষের সুস্পষ্ট বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকগণ।

    ঘটনাটি ইঙ্গিত দেয় যে, আইনি বৈধতা সত্ত্বেও ভারতে আরবি ও ইসলামিক স্টাডিজ শিক্ষার স্বাধীনতায় হস্তক্ষেপের অপচেষ্টা চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী কর্মীরা।

    ভিডিও: https://twitter.com/i/status/2072891166035763347


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/5dk96ujk
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিদ্যুতের লো-ভোল্টেজ ও লোডশেডিং, নষ্ট হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম



      ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন এলাকায় প্রচণ্ড গরমে ও সেই সঙ্গে বিদ্যুতের লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

      দৈনিক আমার দেশ জানায়, লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের কারণে কলকারখানার কাজ ব্যাহত হচ্ছে। আবাসিক গ্রাহকদের বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যুতের এমন লো-ভোল্টেজ ও লোডশেডিং চলছে বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা।

      ফুলবাড়ীয়ায় বিদ্যুৎকেন্দ্রের আওতায় লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের কারণে সব শ্রেণির গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন এলাকায় ফ্রিজ ও টেলিভিশন লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের কারণে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

      বিষয়টি স্বীকার করে ফুলবাড়ীয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (সহকারী প্রকৌশলী) প্রশান্ত কুমার ধর সাংবাদিকদের জানায়, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লো-ভোল্টেজ ও লোডশেডিং হচ্ছে।


      তথ্যসূত্র:
      ১। ফুলবাড়ীয়ায় তীব্র গরমে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
      https://tinyurl.com/jjzvv3jx
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একদিনে তিন জনের লাশ উদ্ধার



        চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার (৪ জুলাই) বিকেল পর্যন্ত পৃথক স্থান থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

        নিহতরা হলেন, আনোয়ারা উপজেলার পূর্ব বরৈয়া এলাকার গৃহবধূ উম্মে হাবিবা এবং ঘনপুকুরপাড় এলাকার জেলে জিকু সর্দ্দার (৩৫)‎। উদ্ধার করা আরো এক লাশের পরিচয় পাওয়া যায়নি।

        দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্ব বরৈয়া এলাকা থেকে উম্মে হাবিবার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তিনি বিষপান করেন। শনিবার সকাল নয়টার দিকে আনোয়ারা সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জেলে জিকু সর্দ্দারের লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি একই উপজেলার বিলপুর হাঁড়িপাড়া এলাকায়। শনিবার বিকেলে বটতলী তালুকদার ক্লাবের পিছনে ইছামতি খাল থেকে মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্বার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যা করে লাশ খালে ফেলে দেয়া হয়েছে।


        তথ্যসূত্র:
        ১। চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার
        https://tinyurl.com/ms9p9hvy
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          গোপালগঞ্জে ভাগওয়া লাভ ট্র্যাপের ফাঁদে ফেলে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে পালিয়েছে হিন্দু যুবক



          ​গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভাগওয়া লাভ ট্র্যাপের ফাঁদে ফেলে এক বিবাহিত মুসলিম নারীকে নিয়ে পালিয়েছে হিন্দু যুবক। জানা যায়, ওই মুসলিম নারীর দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। বর্তমানে শিশুটি তার নানীর কাছে রয়েছে।

          গণমাধ্যম সূত্রে জানা যায়, উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের বাসিন্দা তায়েবা বেগম (পিতা: সাহিদুল মোল্লা) কয়েক দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা জানায়, সিংগা ইউনিয়নের মৌলিক বাজার এলাকার বাসিন্দা লিংকন মৌলিক (পিতা: পলাশ মৌলিক) তাকে নিয়ে গেছে।

          স্থানীয় কয়েকজন বাসিন্দার সাংবাদিকদের জানায়, তায়েবা বেগমকে শাখা ও সিঁদুর পরিহিত অবস্থায় তারা দেখতে পেয়েছেন।


          তথ্যসূত্র:
          ১। কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য।
          https://tinyurl.com/y49ra7c5
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X