Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২০শে মুহাররম, ১৪৪৮ হিজরি|| ৬ই জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২০শে মুহাররম, ১৪৪৮ হিজরি|| ৬ই জুলাই, ২০২৬ ঈসায়ী

    ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ বছর বয়সী মাদরাসা ছাত্রীকে ফুসলিয়ে হোটেল এনে ধর্ষণ করা অবস্থায় আটক হিন্দু যুবক





    ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ বছরের এক মাদরাসায় পড়ুয়া ছাত্রীকে ভাগওয়া লাভ ট্র্যাপের ফাঁদে ফেলে আবাসিক হোটেলে এনে ধর্ষণ করেছে এক হিন্দু যুবক। এ সময় স্থানীয় জনতা হোটেল থেকে হাতেনাতে হিন্দু যুবককে আটক করেছে।

    শনিবার (৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে লালশালুক নামে একটি হোটেলের আবাসিক কক্ষের ভিতর থেকে জনতা তাকে আটক করে।

    ‎ঘটনার বিবরণে জানা যায়, হিন্দু ছেলেটি মুসলিম মেয়েটিকে ফুসলিয়ে বিশ্বরোড মোড়ে আসতে বলে। মেয়েটির কাছে মোবাইল না থাকায় মোড়ে এসে সে হোটেলের পাশের একটি দোকানদারের মোবাইল থেকে হিন্দু ছেলেটিকে ফোন করে। ফোন করার পর ছেলেটি মেয়েটির কাছে আসে।

    ওই সময় দোকানদার লক্ষ্য করলেন ছেলেটি হাতে লাল ফিতা বাঁধা রয়েছে, যার ফলে বিষয়টি দোকানদারের সন্দেহ হলে তিনি তাদেরকে অনুসরণ করেন এবং স্থানীয়দের অবগত করেন। ইতোমধ্যে হিন্দু ছেলেটি মেয়েটিকে নিয়ে নিয়ে হোটেলে চলে যায়। পরে স্থানীয় জনতা হোটেল ম্যানেজারকে নিয়ে ওই রুমের দরজায় নক করলে হিন্দু যুবক দরজা খোলতে রাজি হয়নি। অনেকক্ষণ চেষ্টার পর দরজা খোললে হাতেনাতে যুবককে আটক করা হয়। এ ঘটনার বেশ কিছু ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

    ‎পরবর্তীতে জনতা হিন্দু ছেলেটিকে স্থানীয় থানায় হস্তান্তর করে।

    ভিডিও লিংক – https://www.bitchute.com/video/hT2wR6X4zFNb
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    পশ্চিম তীরে ইসরায়েলি অবরোধে হাসপাতালে পৌঁছাতে না পেরে প্রাণ হারাল চার মাস বয়সী শিশু



    অধিকৃত পশ্চিম তীরের প্রবেশপথে ইসরায়েলি দখলদার বাহিনীর একটি সামরিক চেকপোস্টে আটকে জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে চার মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে। সংকটাপন্ন অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও দখলদার বাহিনীর বাধার কারণে তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

    রামাল্লা ও আল-বিরেহ’র গভর্নর লায়লা গন্নাম জানান, আরব স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, চার মাস বয়সী আহমাদ মারুফ জায়েদ দেইর আম্মার সামরিক চেকপোস্ট অতিক্রম করতে না পারায় প্রয়োজনীয় জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে শহীদ হয়েছে।

    তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, গুরুতর অসুস্থ আহমাদকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু ইসরায়েলি দখলদার সেনারা তার সংকটাপন্ন অবস্থার প্রতিও কোনো গুরুত্ব না দিয়ে চেকপোস্ট অতিক্রম করতে বাধা দেয়। শুধু তাই নয়, তারা স্থানীয় বাসিন্দা ও যানবাহন লক্ষ্য করে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে। এর ফলে শিশুটি সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে শাহাদাতবরণ করে।

    লায়লা গন্নাম বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর জন্ম নেওয়া পরিবারের একমাত্র সন্তান আহমাদের সঙ্গে যা ঘটেছে, তা মানবতার বিবেকের ওপর এক কলঙ্ক। তিনি আরও বলেন, সামরিক চেকপোস্ট, ফটক ও অবরোধের মাধ্যমে বেসামরিক মানুষ, রোগী ও অ্যাম্বুলেন্সের চলাচল ব্যাহত করা ইসরায়েলের একটি ধারাবাহিক নীতি, যা জীবন, অবাধ চলাচল এবং চিকিৎসাসেবা পাওয়ার মৌলিক অধিকারকে প্রকাশ্যভাবে লঙ্ঘন করছে।

    গত ১০০০ দিনেরও বেশি সময় ধরে গাজায় চলমান সামরিক আগ্রাসনের পাশাপাশি পশ্চিম তীরেও দখলদার ইসরায়েলিদের সহিংস কর্মকাণ্ড চরম আকার ধারণ করেছে। মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অধিকৃত এই ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১,০৮৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।


    ‎তথ্যসূত্র
    1. Palestinian infant dies at Israeli army checkpoint near Ramallah
    https://tinyurl.com/4ucx2tax
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারতে দুই থেকে সাত বছর কারাভোগের পর দেশে ফিরল ৫০ বাংলাদেশি




      ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি নারী ও পুরুষ। রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

      দৈনিক আমার দেশ জানায়, ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। তারা যশোর, নড়াইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর ও মাদারীপুর জেলার বাসিন্দা।

      ফেরত আসা ফিরোজ আহমেদ সাংবাদিকদের জানান, তার উন্নত জীবনের আশায় ২০১৮ সালে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের তামিলনাড়ুতে যায়। সেখানে কেউ গার্মেন্টস কারখানায়, কেউ বাসাবাড়িতে, আবার কেউ ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত। একপর্যায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে।

      তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। কেউ তিন বছর, কেউ পাঁচ বছর এবং কেউ সাত বছর পর্যন্ত কারাভোগ করেন। সাজা শেষ হওয়ার পর ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে। পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের দূতাবাসের সমন্বয় এবং ভারত সরকারের প্রদত্ত বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

      বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানায়, ভারত থেকে ফেরত আসা ৫০ জনের ইমিগ্রেশন কার্যক্রম শেষ করার পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জন এবং রাইটস যশোর ২৫ জনকে গ্রহণ করেছে। সংস্থা দুটি তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান শেষে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।


      তথ্যসূত্র:
      ১। ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৫০ বাংলাদেশি
      https://tinyurl.com/5945wuee
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        বরিশালে অণ্ডকোষ চেপে ধরে ব্লাংক চেক ও স্ট্যাম্পে সই নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২



        বরিশালে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে অণ্ডকোষ চেপে ধরে মারধর এবং জোর করে চেক ও স্ট্যাম্পে সই নেয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল নগরের সদর রোড এলাকায় অগ্রণী হাউজিং লিমিটেডের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

        শারীরিকভাবে লাঞ্ছিত করে চেকে স্বাক্ষরের ঘটনাটির সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে প্রশাসনের। এ ঘটনায় মামলা করার পর রোববার (৫ জুলাই) বিকালে নগরের ‘টপ টেন’ এলাকা থেকে মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদ নামের দুজনকে আটক করে পুলিশ। ভুক্তভোগী আবদুল আজিজ হাওলাদার সাংবাদিকদের জানায়, বৃহস্পতিবার তাকে অণ্ডকোষ চেপে ধরে হত্যার হুমকি দেয়া হয়। একপর্যায়ে তাকে জোর করে ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও ৭০ লাখ টাকার একটি চেকে সই করতে বাধ্য করা হয়।

        স্থানীয় লোকজনের অনেকে লিটুকে জাতীয়তাবাদী যুবদলের সঙ্গে সম্পৃক্ত বলে জানান। কিন্তু বরিশাল মহানগর যুবদল তা অস্বীকার করেছে। রোববার এক সংবাদ সম্মেলনে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন দাবি করে জানায়, লিটু কখনো কোনো পদে ছিল না এবং এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

        দৈনিক মানবজমিন সূত্রে জানা যায়, লিটুর বড় ভাইয়ের নাম মাহবুবুর রহমান পিন্টু। সে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।

        বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার বেলাল হোসেন জানায়, ভুক্তভোগী ব্যক্তি এ ঘটনায় আদালতে একটি অভিযোগ করেছেন। অভিযোগে লিটুসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। এর ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

        জানা যায়, লিটু আগে আব্দুল আজিজ হাওলাদারে আবাসন কোম্পানির ব্যবসায়িক অংশীদার ছিল। ২০২৩ সালে লিটুর শেয়ারের বিপরীতে জমি হস্তান্তরের মাধ্যমে তাদের মধ্যে সব আর্থিক পাওনা চুকিয়ে ফেলা হয়। ওই সময় তাদের মধ্যে আর কোনো দেনা-পাওনা নেই মর্মে লিখিত ঘোষণাপত্রও দেয়া হয়। সবকিছু মিটিয়ে ফেলার পরও গত কয়েক মাস ধরে লিটু তার কাছে ১ কোটি টাকা দাবি করছিল। কিন্তু হিসাবনিকাশ মিটে যাওয়ায় আব্দুল আজিজ হাওলাদার এই টাকা দিতে অস্বীকার করেন। এ জন্য বৃহস্পতিবার তার ওপর শারীরিক নির্যাতন করে ব্লাংক চেকে স্বাক্ষর নেয়া হয়। আবদুল আজিজ হাওলাদার জানায়, ঘটনার পরপরই তিনি ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানালে অভিযুক্তরা চেক ভাঙাতে ব্যর্থ হয়।

        শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কয়েকজন ব্যক্তি অফিসের ভেতরে আবদুল আজিজের ওপর চড়াও হয়। একজন তাকে আটকে রাখে। এ সময় তারা কক্ষে থাকা অন্য কর্মীদের বের হয়ে যেতে বলে। এমনকি ওই কোম্পানির এক কর্মী বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও সেখান থেকে সরিয়ে দেয়া হয়। ভাইরাল হওয়া ওই ফুটেজে আবদুল আজিজকে চড়-থাপ্পড় মারা হয় এবং অণ্ডকোষ চেপে তার সামনে স্ট্যাম্প ও চেক রেখে তাতে জোর করে সই নিতে দেখা যায়।


        তথ্যসূত্র:
        ১। বরিশালে অণ্ডকোষ চেপে ধরে ব্লাংক চেক ও স্ট্যাম্পে সই, গ্রেপ্তার ২
        https://tinyurl.com/4b2etu49
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে উপজাতীয় দুই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের গোলাগুলি, নিহত ৩



          খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই উপজাতীয় আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

          গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে দুই পক্ষের সশস্ত্র সদস্যরা মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় বলে স্থানীয়রা দাবি করেছেন।

          সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টানা গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। অনেক পরিবার ভয়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে অবস্থান নেয়। ঘটনার পর পুরো এলাকায় চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

          পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, ‘আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’


          তথ্যসূত্র:
          ১। খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩
          https://tinyurl.com/39bazzsz
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            নীলফামারীতে বাস থেকে চাঁদাবাজির প্রতিবাদে ৪ ঘণ্টা সড়ক অবরোধ




            নীলফামারীর জলঢাকা উপজেলায় বাস মালিক ও শ্রমিক সংগঠনের নামে দীর্ঘদিন চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করে চার ঘণ্টা সড়ক অবরোধ করেছেন মালিক ও শ্রমিকেরা। এ সময় সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।

            দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, রোববার (৪ জুলাই) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত জলঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করলে অবরোধ প্রত্যাহার করা হয়।

            স্থানীয় সূত্র ও বাস মালিক-শ্রমিকরা সাংবাদিকদের জানায়, দীর্ঘদিন ধরে নীলফামারীর ডিমলা উপজেলায় চলাচলকারী বাসগুলো থেকে মালিক ও শ্রমিক সংগঠনের নামে প্রতিদিন প্রায় ৯০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাসচালক ও শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলেও অভিযোগ করেন তারা।

            এই পরিস্থিতির প্রতিবাদে বাস মালিক ও শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ফলে জলঢাকা-ডিমলা-রংপুর আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লাসহ বিভিন্ন রুটের যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।

            পারফেক্ট ট্রাভেলসের পরিচালক মাজহারুল ইসলাম মিঠুন সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে আমরা চাঁদাবাজির শিকার হচ্ছি। বাস মালিক ও শ্রমিক সংগঠনের নামে বিভিন্ন স্থানে চাঁদা আদায় করা হচ্ছে। দেশের অধিকাংশ সড়কে বাস চলাচলে এ ধরনের চাঁদা দিতে হয় না। অথচ এখানে অল্প দূরত্বেই একাধিক স্থানে টাকা দিতে বাধ্য করা হচ্ছে।


            তথ্যসূত্র:
            ১। চাঁদাবাজির প্রতিবাদে ৪ ঘণ্টা সড়ক অবরোধ
            https://tinyurl.com/bddumabr
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভারি বর্ষণে পাহাড়ধসে নারী-শিশুসহ ৮ জন নিহত



              কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৮জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

              উখিয়ার পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে পাহাড়ধসে মুহাম্মদ কামাল হোসাইন (৪৪) নামে এক ব্যক্তির বসতঘর মাটিচাপা পড়ে। এ ঘটনায় তিনি এবং তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং তাদের চার বছর বয়সী ছেলে মুহাম্মদ আনাস মাটি চাপা চাপা পড়ে মারা যান।

              এর কিছুক্ষণ পর কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে পাহাড় থেকে নেমে আসা মাটি চাপা পড়ে একরাম নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই ক্যাম্পের বাসিন্দা মুহাম্মদ রশিদের ছেলে।

              এছাড়াও বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে আরও একটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে উম্মে হাবিবা (২৭), তার বোন তানজিনা আক্তার (১৩), মুহাম্মদ রিহান (৫) এবং হারুনুর রশিদ (৩) নামে কয়েকজন শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

              উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা সাংবাদিকদের জানান, ভারি বর্ষণের মধ্যে পাহাড় ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পৃথক তিনটি ঘটনায় আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।


              তথ্যসূত্র:
              ১। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৮ জনের লাশ উদ্ধার
              https://tinyurl.com/4s8b5xnc
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X