Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২২ শে মুহাররম, ১৪৪৮ হিজরি|| ৮ই জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২২ শে মুহাররম, ১৪৪৮ হিজরি|| ৮ই জুলাই, ২০২৬ ঈসায়ী

    উত্তরাখণ্ডে মুসলিম বাড়িতে জামাতে নামাজ আদায় করায় উগ্র হিন্দুত্ববাদীদের হট্টগোল



    ভারতে একের পর মসজিদ ধ্বংসের পাশাপাশি মুসলিমদের ব্যক্তিগত স্থাপনায় জামাতের সাথে নামাজ আদায়েও তীব্র আপত্তি তুলছে উগ্র হিন্দুত্ববাদীরা। সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার অন্তর্গত ঋষিকেশ এলাকায় এমনই একটি ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে।

    শুক্রবার (৩ জুলাই) উক্ত বাড়িতে জামাতের সাথে নামাজ আদায় করা হলে উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা এতে তীব্র আপত্তি জানায়। জামাতে নামাজের আয়োজন বন্ধ করতে তারা সংশ্লিষ্ট মুসলিম পরিবারের সাথে তুমুল বাকবিতণ্ডা শুরু করে।

    উগ্র হিন্দুত্ববাদীদের অভিযোগ, বাড়িটিকে মসজিদে রূপান্তর করার চেষ্টা চলছে। এই উদ্দেশ্যে অন্যান্য রাজ্য ও জেলা থেকে মুসলিমদের জড়ো করে সেখানে নামাজের আয়োজন করা হচ্ছে।

    ভুক্তভোগী মুসলিম পরিবারটির এক সদস্য মোহাম্মদ ইদ্রিস স্পষ্ট করেন, গত ৬ বছর ধরে তাদের বাড়িতে নামাজ আদায় হচ্ছে, স্থানীয় প্রশাসন এই ব্যাপারে অবগত রয়েছে।

    পক্ষান্তরে উগ্রপন্থীদের দাবি, তারা বহিরাগত মুসলিমদের আগমন নিয়ে শঙ্কিত। অতীতে এভাবে ব্যক্তিগত সম্পত্তি মসজিদে পরিণত করা হয়েছে।

    মুসলিমদের যে কোনও ধর্মীয় জমায়েত নির্মূলে ভারতজুরে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ও সরকারের যৌথ কাঠামোগত অপচেষ্টা চলমান থাকা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। উত্তরাখন্ডের এই ঘটনাটিঘটনাটি মূলত তাদের এই অপচেষ্টারই প্রমাণ বহন করে।

    ভিডিও: https://archive.org/details/congrega...in-uttarakhand



    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/yc54yznv
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজার দক্ষিণাঞ্চলে বর্বর ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ২ ফিলিস্তিনি শহীদ


    গাজার দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যামূলক আগ্রাসনের ধারাবাহিকতায় সর্বশেষ বিমান হামলায় এক শিশুসহ আরও দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত চারজন। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি ও মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে।

    ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (PRCS) জানিয়েছে, ৭ জুলাই, মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটির দক্ষিণাঞ্চলের তেল আল-হাওয়া এলাকায় পৃথক দুটি বিমান হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। একটি হামলা বার্সেলোনা স্কয়ারের নিকটবর্তী এলাকায় এবং অন্যটি গাজা গভর্নরেট ভবনের পাশে চালানো হয়। হামলায় শিশুসহ দুই ফিলিস্তিনি শহীদ হন এবং আরও চারজন আহত হন। উদ্ধারকারীরা শহীদদের মরদেহ ও আহতদের আল-কুদস হাসপাতালে স্থানান্তর করেন।

    এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনে এ পর্যন্ত ৭৩,১০২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ১,৭৩,৫৮১ জন।

    এছাড়া, বর্বর ইসরায়েলি আগ্রাসনের ফলে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অধিকাংশই মিসর সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ১৯৪৮ সালের নাকবার পর এটিই ফিলিস্তিনের ইতিহাসে সবচেয়ে বড় গণ-বাস্তুচ্যুতির ঘটনা।


    তথ্যসূত্র
    1. Minor among two killed by Israeli strikes on Gaza’s Tel al-Hawa
    https://tinyurl.com/ycyrjfyv
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ৮৫টি মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা



      যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-৯’ (MQ-9) ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরান।

      ৮ জুলাই, বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আইআরজিসির নৌ ও বিমান বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে।

      আইআরজিসি এক জরুরি সামরিক বিবৃতিতে স্পষ্ট করেছে যে এই বিধ্বংসী হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিটের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিকে সরাসরি নিশানা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর মোট ৮৫টি নির্দিষ্ট স্পটে এই নিখুঁত আক্রমণ চালানো হয়েছে বলে তারা দাবি করেছে।

      ইরানের সামরিক নীতিনির্ধারকেরা এই যৌথ অভিযানটিকে আমেরিকার যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে একটি ‘প্রাথমিক প্রতিক্রিয়া’ হিসেবে বর্ণনা করেছেন। বুধবার সকালের দিকে মার্কিন বিমানবাহিনী ইরানের হরমুজগান ও মাহশাহর এলাকার বেশ কয়েকটি উপকূলীয় সামরিক ঘাঁটি এবং অসামরিক স্টেশনের ওপর বিমান হামলা চালানোর পর তেহরান এই পাল্টা পদক্ষেপ গ্রহণ করে।


      তথ্যসূত্র
      1. Iran targets sites in Bahrain, Kuwait after wave of US strikesl-Hawa
      https://tinyurl.com/2u8de7ap
      2. Iran live updates: Iran launches attacks on Kuwait, Bahrain after latest US strikes
      https://tinyurl.com/mrfssj9h
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X