Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৪ শে মুহাররম, ১৪৪৮ হিজরি|| ১০ই জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৪ শে মুহাররম, ১৪৪৮ হিজরি|| ১০ই জুলাই, ২০২৬ ঈসায়ী

    মার্কিন হামলার জবাবে আবারও কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান



    যুক্তরাষ্ট্র নতুন করে দ্বিতীয়বারের মতো ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে আঘাত হানার পর প্রতিবেশী কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের অন্য সামরিক ঘাঁটিগুলোতেও আক্রমণ বিস্তৃত হবে বলে সতর্ক করেছে ইরান।

    ৯ জুলাই, বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ উপকূলীয় প্রদেশগুলোতে হামলা চালিয়ে নিজেদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। এর জবাবে আইআরজিসির নৌ ও বিমান বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে কুয়েতের আরিফান ও আলী আল-সালেম এবং বাহরাইনের জাফায়ের ও শেখ ঈসা এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।

    বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালায়, তবে তার জবাব আরও বিস্তৃত পরিসরে দেওয়া হবে এবং এ অঞ্চলে অবস্থিত অন্যান্য মার্কিন ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

    এর আগে বুধবার গভীর রাতে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক স্থানে নতুন করে মার্কিন হামলার খবর প্রকাশ করে। এদিকে আইআরজিসির এই পাল্টা হামলার দাবির পর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


    তথ্যসূত্র
    1. IRGC says it targeted infrastructure at US bases in Kuwait, Bahrain: State media
    https://tinyurl.com/42cyszuk
    2. Iran war live: Tehran attacks Bahrain, Kuwait again after deadly US raids
    https://tinyurl.com/5xdj2nhc
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    জম্মু-কাশ্মীরের শোপিয়ান ও রাজৌরি জেলায় অব্যাহত রয়েছে দখলদার ভারতের ব্যাপক ঘেরাও ও তল্লাশি অভিযান



    ৯ জুলাই (বৃহস্পতিবার) অধিকৃত জম্মু-কাশ্মীরের শোপিয়ান ও রাজৌরি জেলায় অব্যাহত রয়েছে দখলদার ভারতীয় বাহিনীর ব্যাপক ঘেরাও ও তল্লাশি অভিযান।

    শোপিয়ান জেলার সৈয়দপোরা পায়ান, আমশিপোরা, শামসিপোরা, চানাপোরা, গুন্ধাডু, চাক শামসিপোরা, চাক আমশিপোরা এবং সংলগ্ন অঞ্চলসমূহে টানা ৬ তম দিনে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। অভিযানকালে ৮ জুলাই (বুধবার) ভুয়া এনকাউন্টারে এক কাশ্মীরি যুবককে হত্যা করেছে দখলদার বাহিনী।

    এছাড়া রাজৌরি জেলায় চলমান সামরিক অভিযান আরও সম্প্রসারিত করা হয়েছে, টানা ৪৮ তম দিনে মঞ্জকোট ও সুন্দরবানির বিভিন্ন অঞ্চলে ঘেরাও-তল্লাশি অব্যাহত রয়েছে।

    এই সকল অভিযানে সম্পৃক্ত রয়েছে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা কমান্ডো, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং স্পেশাল অপারেশন গ্রুপ; অভিযানে কাজে লাগানো হচ্ছে সামরিক হেলিকপ্টার, ড্রোন ও স্নিফার ডগ।

    বিশ্লেষকদের মতে, স্বাধীনতাকামী মুজাহিদদের দমন ও সাধারণ মুসলমানদের আতঙ্কিত করে রাখার উদ্দেশ্যে দখলদার হিন্দুত্ববাদী প্রশাসন তাদের এই সামরিক তৎপরতা জারি রেখেছে।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/4e2ah289
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      চবি শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতন, মোবাইল ফোন ছিনতাই ও মাটিতে পুঁতে ফেলার হুমকি দিল ছাত্রদল নেতা




      চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এক শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে শারীরিক নির্যাতন চালায় ছাত্রদলের এক নেতা। অভিযুক্ত আল মামুন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও খেলাধুলাবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক।

      দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কাছে এ ঘটনার লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী রায়হান। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

      অভিযোগে জানা গেছে, গত ২৯ জুন শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে আল মামুন ও তার সহযোগীরা রায়হানকে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে জোরপূর্বক সুয়েজ গেট পেরিয়ে ব্রিকফিল্ড এলাকায় নিয়ে যায়।

      সেখানে তার মোবাইল ফোন নিয়ে শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং ছাত্রত্ব বাতিল, বহিষ্কার ও ‘মাটিতে পুঁতে ফেলার’ হুমকি দিয়ে জোরপূর্বক একটি ভিডিও বক্তব্য ধারণ করা হয়।

      অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে তার ওপর কোনো ধরনের হামলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করতে হবে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি।

      এ বিষয়ে রায়হান বলেন, আমি আমার এক বন্ধুকে নিয়ে সেন্ট্রাল ফিল্ডে ছিলাম। এমন সময় মামুন ও তার সঙ্গে থাকা পাঁচ-ছয়জন আমাকে দেখে ডাক দেন এবং একপাশে নিয়ে যান। আগের খেলার বিরোধ নিয়ে আমাকে জেরা করে জোরপূর্বক প্রথমে সুয়েজ গেট, পরে ব্রিকফিল্ড এলাকায় নিয়ে যায়।

      সেখানে চবি’র ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও সূর্যসেন হল সংসদের ভিপি ফাহিমকে নিয়ে আগের ঝামেলার বিষয়ে জানতে চায়। এরপর বলে, তোরা কেন মারামারি করলি, তোদের কে লিড দিয়েছে? একপর্যায়ে তারা আমাকে মারধর করে, ফোন ছিনিয়ে নেয়, ছাত্রত্ব বাতিল ও আমাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে জোরপূর্বক আমার ভিডিও বক্তব্য ধারণ করে।

      এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, রায়হান নামের এক শিক্ষার্থী আমাকে ফোনে বিষয়টি জানিয়েছে। একটি অভিযোগপত্রও দিয়েছে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


      তথ্যসূত্র:
      ১। চবিতে শিক্ষার্থীকে হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
      https://tinyurl.com/mr3xebkb
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        শরীয়তপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়



        শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। লাশটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার আলম খার কান্দি এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

        দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, নদীতে একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধারের সময় তার পরনে কালো বোরকা, লাল রঙের সালোয়ার ও একটি ওড়না ছিল।


        তথ্যসূত্র:
        ১। জাজিরায় পদ্মা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়
        https://tinyurl.com/5eevtt8x
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X