Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৯ শে মুহাররম, ১৪৪৮ হিজরি|| ১৫ই জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৯ শে মুহাররম, ১৪৪৮ হিজরি|| ১৫ই জুলাই, ২০২৬ ঈসায়ী

    মাদ্রাসা বোর্ডের বিলুপ্তির পর ভারতের উত্তরাখণ্ডে এবার ৪৫৬টি মাদ্রাসার সরকারি অনুদান বন্ধ ঘোষণা



    ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আসন্ন ২০২৭-২৮ অর্থবছরে ৪৫৬টি মাদ্রাসার সরকারি অনুদান বন্ধের ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। সম্প্রতি রাজ্যে মাদ্রাসা বোর্ডের বিলুপ্তির সূত্র ধরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    হিন্দুত্ববাদী সরকারের দাবি, মাদ্রাসা বোর্ডের বিলুপ্তির কারণে পূর্বের অনুদান ব্যবস্থা আর কার্যকর নেই। তাই এর সাথে সম্পৃক্ত বাজেট বরাদ্দ অপ্রয়োজনীয় হয়ে পড়েছে।

    এছাড়া রাজ্যে পুনর্গঠিত শিক্ষা আইনে প্রথাগত মাদ্রাসার মর্যাদাকেও ক্ষুণ্ণ করা হয়েছে। ফলস্বরূপ সরকারি চাকরির আবেদনে মৌলভী, আলিম ও মুন্সির মতো শংসাপত্র এখন আর স্বীকৃত নয়।

    গত ১ জুলাই হতে উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ডের পরিবর্তে পুনর্গঠিত শিক্ষা আইনের আওতায় সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। এই কর্তৃপক্ষের অনুমোদিত ও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠাগুলোই কেবল সরকারি সুযোগ-সুবিধা লাভ করবে।

    সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বেশ কয়েকটি মুসলিম সংগঠন ও বিরোধী রাজনৈতিক নেতারা। তাদের অভিযোগ, এই সিদ্ধান্তে মুসলিমদের শিক্ষাগত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এতে ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ধ্বংসের জন্য টার্গেট বানানো হয়েছে।

    অল ইন্ডিয়া মুসলিম জামায়াতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভী অভিযোগ করেছেন, মুসলিম তরুণ প্রজন্ম ধর্মীয় শিক্ষা গ্রহণ করুক বা জীবনে উন্নতি করুক এটি সরকার চায় না। ইতিপূর্বে অনুমোদনবিহীন দাবি করে প্রায় ১৫০টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, আর এখন মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করে সরকারি সহায়তা তুলে নেওয়া হচ্ছে।

    পদক্ষেপটি মুসলমানদের প্রতি শত্রুতা প্রকাশের একটি ধরন হিসেবে বর্ণনা করেছেন জামায়াতে ইসলামী হিন্দের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম।

    তিনি বলেন, সংবিধান সকল ধর্মের অনুসারীদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার দেয়। এছাড়া স্বীকৃত মাদ্রাসাগুলোতে ইসলামি শিক্ষার পাশাপাশি হিন্দি, ইংরেজি এবং অন্যান্য মূলধারার বিষয়াবলী পাঠদান করা হয়, যা দেশের শিক্ষা ব্যবস্থায় অবদান রেখে যাচ্ছে।

    অপরদিকে বেশ কিছু মাদ্রাসা রয়েছে যারা সরকারি অনুদানের উপর নির্ভর করে না। মুসলমানদের অনুদান দ্বারাই এগুলো পরিচালিত হয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ অনুমোদনবিহীন দাবি করে সেগুলোও পর্যায়ক্রমে বন্ধ করে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা সাজিদ রশিদি।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/45uut6wj
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    যুদ্ধবিরতি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি হামলায় পুলিশ প্রধানসহ আরও ১৩ ফিলিস্তিনি শহীদ




    যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় পুলিশ প্রধানসহ অন্তত ১১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরের পুলিশ স্টেশনের পরিচালক কর্নেল মোহাম্মদ মারওয়ান সালেম এবং আরও কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন। ফিলিস্তিনি সূত্রের বরাতে আনাদুলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, ১৪ জুলাই, মঙ্গলবার জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে আল-ফালুজা এলাকার শাদিয়া স্কুলের কাছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় এক নারীসহ সাতজন ফিলিস্তিনি শহীদ হন। তাদের মরদেহ আল-শিফা মেডিকেল কমপ্লেক্স এবং একটি ফিল্ড হাসপাতালে নেওয়া হয়েছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাবালিয়া শরণার্থী শিবিরের একটি পুলিশ পোস্ট লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় কর্নেল মোহাম্মদ মারওয়ান সালেমসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্য শহীদ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার স্থানটির আশপাশে বাস্তুচ্যুত মানুষের অসংখ্য তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছিল।

    এদিকে গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে একটি তাঁবুতে ইসরায়েলি গোলাবর্ষণে আরও দুই ফিলিস্তিনি শহীদ হন। দক্ষিণ গাজার খান ইউনুসের পশ্চিমে তাইবা টাওয়ার্স এলাকার কাছে বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি শহীদ এবং আরও তিনজন আহত হয়েছেন।

    এছাড়া রাফাহর আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে মোতাজ আবু শা’আর নামের এক শিশু শহীদ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৩ হাজারেরও বেশি আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

    ‎তথ্যসূত্র
    1. Israel kills 11 Palestinians, including police chief, in Gaza
    https://tinyurl.com/3z99yb6d
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ১৮ বারের মতো পেছাল ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন



      শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২০ আগস্ট ধার্য করেছে আদালত। এ নিয়ে ১৮ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ।

      বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ দিন ধার্য করেছে। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছে।

      আদালত সূত্রে দৈনিক আমার দেশ জানায়, এ দিন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন এ দিন ধার্য করে আদালত।

      চলতি বছরের ১৫ জানুয়ারি মামলার বাদী আবদুল্লাহ আল জাবের একই আদালতে ডিবির দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) অসন্তোষ জানিয়ে নারাজি আবেদন দাখিল করেন। আদালত জাবেরের নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেয়।

      এর আগে গত ৬ জানুয়ারি হাদি হত্যা মামলায় অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। এতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করা হয়।

      অভিযোগপত্রে আসামিরা হল— প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, তার বাবা মো. হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মো. কবির, মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ভারতে পালাতে সহায়তার অভিযোগ থাকা সিবিয়ন দিউ, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম ওরফে রাজু এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মো. ফয়সাল, মো. আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ স্নাল, মুক্তি মাহমুদ ও জেসমিন আক্তার। এদের মধ্যে ফয়সাল করিমসহ শেষের পাঁচজন পলাতক রয়েছে।


      তথ্যসূত্র:
      ১। হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৮ বারের মতো পেছাল
      https://tinyurl.com/52nc8ajw
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত দেশে প্রবেশ করছে ভারতীয় মাদক



        ​ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। জানা যায়, সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে। সম্প্রতি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালশার গ্রামে অভিযান চালিয়ে একটি পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

        মঙ্গলবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে তালশার গ্রামের মজিবর রহমানের ছেলে ইসরাফিল হোসেনের (৪৬) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইসরাফিলের দুই ছেলেসহ মোট চারজনকে আটক করা হয়। অভিযানে ১৪৪ বোতল স্কাফ সিরাপ এবং ৫০০ পিস ভারতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

        বিজিবির বরাতে দৈনিক ইত্তেফাক জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২ হাজার ৬৮৫ বোতল মদ, ৩৫০ বোতল ফেনসিডিল, ২৭ দশমিক ৪০২ কেজি গাঁজা, ৩৩৬ পিস ইয়াবা, ৭ হাজার ৫৫ বোতল সিরাপ, ২০ হাজার ৩৩১ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং প্রায় ১ লাখ ২৫ হাজার ৬০০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ।

        তবে সংশ্লিষ্টদের মতে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রকৃত চিত্রের একটি অংশমাত্র। সীমান্ত দিয়ে আরও বড় বড় চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করছে, যা সব সময় আটক করা সম্ভব হচ্ছে না।


        তথ্যসূত্র:
        ১। ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক
        https://tinyurl.com/mr342fuf
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X