Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০২রা সফর, ১৪৪৮ হিজরি || ১৭ই জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০২রা সফর, ১৪৪৮ হিজরি || ১৭ই জুলাই, ২০২৬ ঈসায়ী

    ‘চিকেনস নেক’ নিয়ে ভারতের উদ্বেগ, শিলিগুড়ি সফরে যাচ্ছে অমিতশাহ

    শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠক করতে তিন দিনের সফরে শুক্রবার (১৭ জুলাই) পশ্চিমবঙ্গ যাচ্ছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ‘চিকেনস নেক’ এবং ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখাই তার সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে জানা গেছে।

    ভারতীয় গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর খবরে বলা হয়েছে, শনিবার (১৮ জুলাই) অমিত শাহ শিলিগুড়িতে বাংলাদেশ-ভারত সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক করবে। সেইসঙ্গে সে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবে।

    উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি করিডর দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। নেপাল ও বাংলাদেশের মাঝামাঝি অবস্থিত এই করিডরের সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। পাশাপাশি ভারত-চীন-ভুটান সীমান্তের নিকটবর্তী হওয়ায় অঞ্চলটির নিরাপত্তাকে ভারত বরাবরই গুরুত্ব দিয়ে আসছে।

    দ্য টেলিগ্রাফের খবরে আরও বলা হয়েছে, চিকেনস নেকে অঞ্চলটিকে ঘিরে বরাবরই সতর্ক অবস্থানে রয়েছে ভারত, তবে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ভারত সরকার এলাকাটিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

    তথ্যসূত্র:
    ১। Amit Shah to review ‘Chicken’s Neck’ security measures at high-level Siliguri meet
    https://tinyurl.com/4wmdsh5s
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    রাজধানীতে উগ্রবাদী ইসকনের রথযাত্রা, সড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগ


    বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আয়োজিত হয় হিন্দুদের রথযাত্রা। এতে অংশ নেয় লাখো হিন্দু। এ উপলক্ষে বের হওয়া বিশাল শোভাযাত্রার কারণে রাজধানীসহ সারা দেশেই গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।

    রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও ইসকনসহ বিভিন্ন মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয়। একইভাবে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, যশোর, দিনাজপুর, গোপালগঞ্জ, নড়াইল, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে রথযাত্রা পালিত হয়।

    এদিকে, বৃহস্পতিবার ঢাকায় হিন্দুত্ববাদীদের উগ্র সংগঠন ইসকনের উদ্যোগে হিন্দু রথযাত্রা পালিত হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে স্বামীবাগ আশ্রম থেকে জগন্নাথ, বলদেব ও শুভদ্রার রথ নিয়ে শোভাযাত্রা শুরু হয়। পরে জয়কালী মন্দির হয়ে শাপলা চত্বর, পল্টন মোড়, সচিবালয় মেট্রো স্টেশন, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়।

    দেশজুড়ে রথযাত্রার নির্ধারিত রুটে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ায় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পল্টন, প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশী এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। অনেক সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। রথযাত্রার কারণে কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় এবং যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় রাস্তায় আটকে পড়েন।

    এ ছাড়া রথযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম, মাইকিং ও বাদ্যযন্ত্রের শব্দে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও পথচারীদেরও ভোগান্তিতে পড়তে হয়। অনেকের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হয় এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যার সৃষ্টি হয়।

    গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজধানী ঢাকায় ইসকন ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের আয়োজন করেছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা দেড়টায় স্বামীবাগ ইসকন মন্দির অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে আড়াইটার দিকে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সভায় সভাপতিত্ব করে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী। এতে আরও উপস্থিত ছিল প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু এবং ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ দাসসহ অনেকে।

    তথ্যসূত্র:
    ১। বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
    https://tinyurl.com/yswx3a2h
    ২। সারা দেশে রথযাত্রায় লাখো ভক্তের ঢল
    https://tinyurl.com/3m2xfrs3
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাজাজুড়ে বর্বর ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫ ফিলিস্তিনি শহীদ

      অবরুদ্ধ গাজাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় ১৭ জুলাই, বৃহস্পতিবার অন্তত ৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ১০ অক্টোবর, শুক্রবার ২০২৫ থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে।

      ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গাজার বিভিন্ন এলাকায় বিমান ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। গাজা সিটির উত্তরাঞ্চলের তুফাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হন। পশ্চিম গাজা সিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি তাঁবুতে হামলায় আরও একজন শহীদ হন এবং কয়েকজন আহত হন।

      এছাড়া গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণে আরও একজন ফিলিস্তিনি শহীদ হন। দক্ষিণ গাজার খান ইউনুস শহরে একটি গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় আরও একজন ফিলিস্তিনি শহীদ হন।

      যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ১,১০০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে মানবিক সংকটও অপরিবর্তিত রয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির আরও একটি সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

      ‎তথ্যসূত্র
      1. Israeli attacks kill at least five Palestinians in Gaza despite ‘ceasefire’
      https://tinyurl.com/2k54enrk
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        সিলেটের বিশ্বনাথে যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করল অটোরিকশা চালক ও তার সহযোগী কয়েকজন, গ্রেপ্তার ১


        সিলেটের বিশ্বনাথে এক নারীকে অটোরিকশায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি গয়াছ মিয়াকে গ্রেপ্তার করে। এর আগে ভুক্তভোগী নারী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

        মামলায় অভিযুক্তরা হল— হায়াতেরগাঁও গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে গয়াছ মিয়া গেদা, একই গ্রামের সাইদুর রহমান, আলমনগরের আশিক মিয়া এবং বটতলার আমির আলী।

        গণমাধ্যম সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে ছাতক যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশা ভাড়া করেন। অটোরিকশাচালক সাইদুর রহমান কৌশলে তাকে গন্তব্যে না নিয়ে বিশ্বনাথের আলমনগর গ্রামের মন্তাজ আলীর বাড়িতে নিয়ে যায়। সেখানে চালক ও তার সহযোগীরা ওই নারীকে আটকে রেখে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

        ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

        তথ্যসূত্র:
        ১। সিলেটে অটোরিকশায় যাত্রীকে পৌঁছে দেওয়ার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
        https://tinyurl.com/2s4793jw
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X