Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৩রা সফর, ১৪৪৮ হিজরি || ১৮ই জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৩রা সফর, ১৪৪৮ হিজরি || ১৮ই জুলাই, ২০২৬ ঈসায়ী

    নারায়ণগঞ্জের গাউছিয়ায় হোটেল থেকে ‘ইসকন’ সদস্যের সাথে ভাগওয়া লাভ ট্র্যাপের শিকার দুই মুসলিম কিশোরী আটক





    নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া রয়েল হোটেলে এক ইসকন সদস্যের সাথে ভাগওয়া লাভ ট্র্যাপের শিকার এক মুসলিম মেয়েকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে বারোটার সময় তাদেরকে স্থানীয়রা আটক করেন। হোটেলটিতে তারা প্রায় ঘন্টাব্যাপী একান্তে সময় কাটিয়েছে বলে জানা গেছে।

    এ সম্পর্কে একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসময় মুসলিম মেয়েটির সাথে আসা আরেক মুসলিম কিশোরীকেও স্থানীয়রা আটক করে। মুসলিম মেয়েটিকে দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদীদের পরিকল্পিত ফাঁদ তথা ভাগওয়া লাভ ট্র্যাপে ফেলে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল হিন্দু যুবকটি।

    উল্লেখ্য যে, ভারতের বেশ কিছু হিন্দুত্ববাদি নেতা ও ধর্মগুরু কর্তৃক মুসলিমদের বিরুদ্ধে কথিত লাভ জিহাদের অভিযোগ তুলে হিন্দু যুবকদের প্রতি পাল্টা মুসলিম মেয়েদের ঘর থেকে ভাগিয়ে নেয়ার জন্য উস্কে দিয়েছে, এ সম্পর্কিত বহু বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।

    যার ফলশ্রুতিতে ভারতের পাশাপাশি বাংলাদেশেও উগ্র হিন্দু যুবকদের একাংশ সংঘবদ্ধভাবে মুসলিম মেয়েদের ফুসলিয়ে যৌন সম্পর্ক করা, কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা, এবং কখনো কখনো এদেশের মুসলিম মেয়েদের বিয়ে কিংবা চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেয়ার মত ঘটনা ঘটাচ্ছে। এসকল উগ্র হিন্দু যুবকেরা মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক স্থাপন করা ক্ষেত্রে, কখনো ছদ্মপরিচয়ে মুসলিম নামধারন করে, কখনো ইসলাম গ্রহণ করে মুসলিম হওয়ার বাহানা দেখিয়ে, অথবা কখনো প্রেমের ফাঁদে ফেলতে কালো জাদুর সাহায্য নেয়ার অভিযোগ রয়েছে।

    তবে, ভাগওয়া লাভ ট্র্যাপের ফাঁদের বিষয়গুলো বারবার প্রকাশ্যে আসার পরেও এদেশের মূলধারার গণমাধ্যম এবং প্রশাসন রহস্যজনক নীরবতা দেখিয়ে যাচ্ছে।

    ভিডিও দেখুন: https://archive.org/details/two-musl...agwa-love-trap
    Last edited by Rakibul Hassan; 4 hours ago.
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান



    সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রায় চার মাস পর সৌদি ভূখণ্ডে এটিই ইরানের প্রথম সরাসরি হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    অ্যাক্সিওসের এক প্রতিবেদক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, শনিবার (১৮ই জুলাই) ইরান সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে এপ্রিল মাসের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার মাধ্যমে সর্বশেষ সৌদি ভূখণ্ডে আঘাত হেনেছিল ইরান।

    হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার মধ্যেই এই নতুন হামলার দাবি সামনে এলো। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।


    ‎তথ্যসূত্র
    1. Iran fires ballistic missile at US base in Saudi Arabia: Report
    https://tinyurl.com/52uk982a
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে ২ যুবককে কুপিয়ে হত্যা



      কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে।

      নিহতরা হল-দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

      দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। রাতে সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

      তবে ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন ও আব্দুল শেখ এবং মুল্লুক মন্ডলকে (৩৫) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন এবং আব্দুল শেখের মৃত্যু হয়। আহত মুল্লুক মন্ডল পালিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। পরে হামলাকারীরা চলে গেলে টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহত দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


      তথ্যসূত্র:
      ১। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা
      https://tinyurl.com/56sr9fmp
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        বরিশালের বাবুগঞ্জে জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ ৩ জন গ্রেপ্তার




        বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাল দলিল ব্যবহার করে জমি নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

        দৈনিক ইত্তেফাক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে অভিযুক্ত ব্যক্তিরা বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার কার্যালয়ে একটি দলিলের ভিত্তিতে নামজারির আবেদন জমা দেয়। কাগজপত্র পর্যালোচনার সময় দলিলটি নিয়ে সহকারী কমিশনারের সন্দেহ তৈরি হয়। তাৎক্ষণিক যাচাই-বাছাইয়ে দলিলটি ভুয়া ও জাল প্রমাণিত হলে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি বাবুগঞ্জ থানা-পুলিশকে অবহিত করেন।

        পরে এই ঘটনায় মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

        মামলার আসামিরা হলো—উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদীবাঁশকাঠী গ্রামের মো. নাঈম (৩৫), মো. নূর ইসলাম মোল্লা (৫৭), মো. আব্দুর রহিম (৫৫) এবং মো. তোফাজ্জেল হোসেন টিয়া (৬০)। অভিযুক্তদের মধ্যে আব্দুর রহিম মাধবপাশা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি পদে রয়েছে।

        স্থানীয় একাধিক সূত্র সাংবাদিকদের জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি অফিসে দালালি ও নানা ধরনের তদবিরের সঙ্গে যুক্ত। নামজারি করে দেওয়ার কথা বলে সে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত বলেও অভিযোগ রয়েছে।


        তথ্যসূত্র:
        ১। বরিশালে জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে
        https://tinyurl.com/2smu4v3k
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় দখলদার ভারতীয় বাহিনী কর্তৃক আরও ১ কাশ্মীরি মুসলিমকে হত্যা, ইন্টারনেট সেবা স্থগিত




          সার্ভিসের দেয়া তথ্যমতে, দখলদার ভারতের স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) সদস্যরা জেলার ভাদেরওয়া এলাকায় ঘেরাও-তল্লাশি অভিযান পরিচালনা করে, এসময় নির্বিচারে গুলি চালিয়ে তারা আরিফ হোসেন নামে এক কাশ্মীরি যুবককে হত্যা করেছে। এই সময় জনবিক্ষোভ দমন ও হত্যাকাণ্ডের খবর ছড়ানো রোধ করতে জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে দখলদার প্রশাসন।

          অভিযানকালে স্থানীয় মুসলমানরা দখলদার বাহিনী কর্তৃক তীব্র হয়রানির শিকার হয়েছিলেন। তারা স্থানীয় এক আলেমকে গ্রেপ্তার করেছে, এলাকায় সাংবাদিক প্রবেশে বাধা দিয়েছে।

          ঐসময় ভাদেরওয়া শহরজুড়ে উল্লেখযোগ্য সংখ্যক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও অন্যান্য পুলিশ কর্মী মোতায়েন করা হয়। গোলাগুলির ঘটনায় ৩ দখলদার পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে এক পুলিশ কর্মকর্তা।


          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/y8476dxa
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাত মাসে ৮৩ খুন, ধর্ষণের শিকার ৯৭ জন



            অপরাধে জড়িয়ে পড়ে। এতে জেলাজুড়ে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি পাড়া-মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাং স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়াচ্ছে।

            শহর কিংবা মহাসড়কে রাতে কোলাহল কমতে থাকলে সংঘবদ্ধ ছিনতাইকারীদের উৎপাত বাড়ে। সম্প্রতি ছিনতাইকারীদের নৃশংসতায় প্রাণ হারায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। ছিনতাইকারীরা কখনো যাত্রীর ছদ্মবেশে, কখনো আবার চালকের ছদ্মবেশে অপরাধ সংঘটিত করছে।

            পুলিশের গাড়িতে হামলা, বাড়ি থেকে কিশোরীকে অপহরণ কিংবা চোরাকারবারিদের ফুটেজ ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা এবং মাদকবিরোধী সমাবেশে স্কুল শিক্ষার্থীর ওপর গুলির ঘটনাও ঘটছে।

            জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা সূত্রে দৈনিক আমার দেশ জানায়, ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত অপরাধ চিত্রে দেখা যায়— ডিসেম্বরে ৯, জানুয়ারিতে ১৪টি, ফেব্রুয়ারিতে ১২টি, মার্চে ১১টি, এপ্রিলে ১০টি, মে মাসে ১৭টি এবং জুনে ১০টিসহ মোট ৮৩ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই সময়ে ধর্ষণের ঘটনা ঘটে ৯৭টি।

            এছাড়া গত ছয় মাসে চুরির ঘটনা ঘটেছে ৩০২টি, ডাকাতি ৩৩ এবং অপহরণ ১৪টি। অপমৃত্যু হয়েছে ৩৪৮টি। এ সময় পুলিশ ৪৮টি অস্ত্র উদ্ধার করেছে।

            এদিকে, কুমিল্লা নগরীতে কয়েক ডজন কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। সম্প্রতি তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন উপজেলা পর্যায়ে। কিছুদিন পরপর বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ মহড়া দিলেও নামমাত্র কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বয়স কম হওয়ায় আইনের ফাঁকফোকর দিয়ে কারাগার থেকে বেরিয়ে আবার সক্রিয় হয় কিশোর গ্যাংয়ের সদস্যরা ।

            এছাড়া কুমিল্লা নগরীর কিশোর গ্যাং এবং অস্ত্রসহ আটক হওয়া অপরাধীদের সঙ্গে পুলিশের ওঠাবসার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে ।

            নগরীর বাগিচাগাঁও এলাকার এক বাসিন্দা সাংবাদিকদের
            বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে মাদক এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েই চলেছে। কারা প্রশ্রয় দিচ্ছে এদের? খোঁজ নিয়ে দেখেন রাজনৈতিক নেতারাই আশ্রয়-প্রশ্রয়ে রেখেছেন মাদক কারবারি এবং কিশোর গ্যাং সদস্যদের।


            তথ্যসূত্র:
            ১। কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাত মাসে ৮৩ খুন
            https://tinyurl.com/4wx9yjym
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X