Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৪ঠা সফর, ১৪৪৮ হিজরি || ১৯ই জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৪ঠা সফর, ১৪৪৮ হিজরি || ১৯ই জুলাই, ২০২৬ ঈসায়ী

    ভারতের উত্তরাখণ্ডে জুমা’র নামাজে যাওয়ার পথে এক মুসলিম যুবককে তীব্র হেনস্তা করেছে উগ্র হিন্দুত্ববাদী সমর্থক




    ভারতে উত্তরাখণ্ডের ঋষিকেশে এক মুসলিম যুবককে জুমা’র নামাজ পড়তে বাধাগ্রস্ত করেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সমর্থক সঞ্জয় সিং চৌহান। এছাড়া একই অভিযোগে এই মুসলিম ব্যক্তি তীব্র হেনস্তার শিকার হয়েছেন।

    ১৮ জুলাই মুসলিম মিরর সংবাদমাধ্যমে নিউজটি তুলে ধরা হয়েছে।

    ভাইরাল ভিডিওতে দেখা গেছে, উগ্রপন্থী হিন্দু লোকটি মুসলিম যুবকের হাত চেপে ধরে তার পথ আটকে রেখেছিল, তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছিল।। অপরদিকে ভুক্তভোগী মুসলিম বারবার সেখান থেকে চলে যেতে চেষ্টা করছিল।

    জানা যায়, মুসলিম যুবকটি তার নানীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ঋষিকেশ গিয়েছিলেন, তার নানী সেখানকার একটি মেডিকেলে ভর্তি ছিলেন। মেডিকেল থেকে জুমার নামাজ ও বিশ্রামের জন্য তিনি তার মামা হাফিজ দানিশের বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথেই তাকে পথ আটকে হেনস্তা করতে আরম্ভ করে উগ্র হিন্দুত্ববাদী কর্মী।

    ভিডিও ফুটেজে আরও দেখা যায়, উগ্র হিন্দুত্ববাদী লোকটি ভুক্তভোগী মুসলিমের সাথে মারাত্মক দুর্ব্যবহার করছে। সে ভুক্তভোগীকে তার আধার কার্ড (পরিচয় পত্র) দেখানোর দাবি করে, তাকে বহিরাগত বলে বের করে দেওয়ার চেষ্টা করে।

    স্থানীয় কয়েকজন হিন্দু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু উগ্র হিন্দুত্ববাদী ও তার পক্ষের হিন্দু লোক কোনও পরোয়া ব্যতীত সংঘাতময় পরিবেশের সৃষ্টি করে।

    ভিডিও: https://archive.org/details/man-hara...in-uttarakhand



    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/3dtkwfkh
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    জর্ডানে মার্কিন সামরিক ঘাটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১




    যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর পুরো মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ১৭ জুলাই, শুক্রবার জর্ডানে মার্কিন সামরিক ঘাটিতে ইরানের আকস্মিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন সামরিক বাহিনীর ২ সদস্য নিহত হয়েছে এবং ১ জন এখনো নিখোঁজ রয়েছে।

    মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য স্বীকার করে জানিয়েছে, হামলায় আহত আরও ৪ মার্কিন সেনাকে উদ্ধার করে জর্ডানের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

    মার্কিন সেনাদের ওপর ইরানের এই ভয়াবহ আঘাতের পর শনিবার রাতে ইরানের ওপর টানা অষ্টম দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই নতুন সংঘাতের ফলে চলমান যুদ্ধে মার্কিন নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

    মার্কিন সামরিক কর্মকর্তারা নিহতদের পরিচয় বা ঘটনার সুনির্দিষ্ট স্থান প্রকাশ না করলেও সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি নস্যাৎ করতে এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার দ্রুত জবাব দিতেই এই বিমান হামলা চালানো হয়েছে।

    মাত্র এক মাস আগে শুরু হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে যাওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৈরিতা চরম রূপ নিয়েছে। মার্কিন প্রশাসন ইতিমধ্যেই ইরানের বন্দরগুলোর ওপর আবারও কঠোর অবরোধ আরোপ করেছে, যার জবাবে ইরানও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে বিশ্ববাজারে জ্বালানিসংকটের আশঙ্কা তীব্র হয়েছে।

    সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ায় মার্কিন পররাষ্ট্র দফতর বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

    মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৫০ জন ইরানি নাগরিক নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। পুরো মধ্যপ্রাচ্যজুড়ে এখন উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো মুহূর্তে এই সংঘাত একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।


    ‎তথ্যসূত্র
    1. Death Toll of U.S. Service Members Rises to 16 After Iranian Strike on Jordan
    https://tinyurl.com/35x2m8d8
    2. Two U.S. service members killed in Jordan and another is missing after Iranian strikes, military says
    https://tinyurl.com/y2k39k6n
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাজায় জানাজার নামাজ চলাকালীন বর্বর ইসরায়েলি বিমান হামলা, শহীদ ১৪



      ​দখলদার ইসরায়েলি বাহিনীর একাধিক বিমান ও ড্রোন হামলায় ১৮ জুলাই, শনিবার গাজা জুড়ে অন্তত ১৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ একটি জানাজার নামাজ ও দাফন প্রক্রিয়ায় অংশ নেওয়ার সময় ড্রোন হামলার শিকার হন বলে জানা যায়।

      তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও সন্ত্রাসী ইসরায়েল অব্যাহতভাবে এই চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজায় রক্তক্ষয়ী হামলা চালিয়ে যাচ্ছে।

      গাজার সিভিল ডিফেন্স এজেন্সি ও আল-আওদা হাসপাতাল জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় ফিলিস্তিনিদের একটি সমাবেশের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় আটজন শহীদ এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

      প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নুসেইরাতেই এর আগে ইসরায়েলি হামলায় শহীদ এক ফিলিস্তিনির জানাজার নামাজ শেষে মরদেহের খাটিয়া নিয়ে বের হওয়ার সময় এই নৃশংস হামলা চালানো হয়। আহমেদ ইয়াসিন মসজিদের বাইরে অপেক্ষমাণ শোকাহত জনতার ওপর ড্রোন থেকে সরাসরি বোমা ফেলা হলে এই হতাহতের ঘটনা ঘটে।

      এই জানাজায় হামলা ছাড়াও গাজার অন্যান্য স্থানে আরও বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। উত্তর গাজার বেইত লাহিয়া শহরের আবু তামাম স্কুলের কাছে ড্রোন থেকে ফেলা বোমার আঘাতে ৫২ বছর বয়সী এক নারী শহীদ হন। এছাড়া মধ্য গাজার আজ-জাওয়ায়দা শহরে বেসামরিক নাগরিকদের ওপর হামলায় একজন এবং নুসেইরাত শিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে ইসরায়েলি গোলার আঘাতে আরও একজন প্রাণ হারান।


      তথ্যসূত্র
      1. Israeli attacks on Gaza kill 14, including mourners attending funeral
      https://tinyurl.com/ywwmbrnf
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        টেকনাফে কিশোরকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি, এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ




        টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় মো. আরফাত (১৩) নামে এক কিশোরকে অপহরণের ঘটনা ঘটেছে। দৈনিক আমার দেশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে শামলাপুর এলাকায় পাহাড়ের পাদদেশে মহিষ আনতে গিয়ে বাড়ি ফিরেনি আরফাত। আরফাত শামলাপুর পুরানপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে।

        আরফাতের বাবা আব্দুল মাবুদ সাংবাদিকদের জানান, শনিবার (১৮ জুলাই) একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে জানানো হয়, তার ছেলে অপহরণকারীদের কাছে রয়েছে। তাকে জীবিত ফেরত চাইলে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তাকে আর জীবিত পাওয়া যাবে না বলেও হুমকি দেওয়া হয়।

        তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ। এত টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই। প্রশাসনের কাছে আমার একটাই আবেদন, আমার ছেলেকে যেন দ্রুত জীবিত উদ্ধার করা হয়।

        ঘটনার পর থেকে তার পরিবারে চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন আরফাতের মা ও স্বজনরা। স্থানীয় বাসিন্দারাও দ্রুত কিশোরকে নিরাপদে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

        বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ সাংবাদিকদের জানায়, স্থানীয় ইউপি সদস্য শফিউল কাদের কালু বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তবে এখনো পুলিশ কিশোরকে উদ্ধার করতে পারেনি।

        উল্লেখ্য, গত দেড় বছরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫০ জনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগ মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে। উদ্ধার করা হয় বেশ কয়েকজনের লাশ।

        পাহাড়ে গবাদিপশু চরাতে যাওয়া মানুষ,ক্ষেত খামারের সাথে জড়িত কৃষক, জ্বালানি কাঠ সংগ্রহকারী এবং সাধারণ পথচারী, ডাক্তার,দোকানদার, শিক্ষক কেউ বাদ যাচ্ছেনা অপহরণকারীদের হাত থেকে। ফলে সীমান্তের উপকূলীয় জনপদ বাহারছড়া ইউনিয়নের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


        তথ্যসূত্র:
        ১। টেকনাফে কিশোর অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
        https://tinyurl.com/4x6jec8a
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই



          ময়মনসিংহের সদর উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজিব ইসলাম (২৫) নামে এক চালককে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজিব ইসলাম ময়মনসিংহ নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তার আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

          গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে একদল ছিনতাইকারী রাজিবের অটোরিকশাটি ভাড়া নেয়। তারা শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। অটোরিকশাটি চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন একটি নির্জন এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা রাজিবকে ঘিরে ফেলে। এরপর চালক রাজিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে রাস্তার পাশে ঝোপের মধ্যে লাশ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

          ঘটনাস্থলের পেছনে থাকা অন্য একটি অটোরিকশার চালক ও যাত্রীরা এই ঘটনা দেখে চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসেন। তবে ততক্ষণে ঘাতক চক্রটি অটোরিকশা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।


          তথ্যসূত্র:
          ১। চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই
          https://tinyurl.com/mrxz34hz
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ভারতে ‘বন্দে মাতরম’ শিরকি গানের প্রতি অসম্মান প্রদর্শনে হতে পারে ৩ বছরের জেল



            ‘বন্দে মাতরম’ শিরকি গানের অপমান প্রতিরোধের নামে ভারতের রাজ্য সভায় নতুন একটি আইন পেশ করতে যাচ্ছে হিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০ জুলাই (সোমবার) বিলটি সংসদের বাদল অধিবেশনে উত্থাপনের কথা রয়েছে। ফলে ‘বন্দে মাতরম’ গানকে অপমান করলে, ইচ্ছাকৃতভাবে গান থামিয়ে দেওয়া বা বাধা দিলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। প্রস্তাবিত আইন অনুসারে, সংশ্লিষ্ট অপরাধীর ৩ পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় শাস্তির বিধান থাকবে।

            ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্মতি পেয়েছে এই বিল। এবার কেবল সংসদে পেশ করার পালা। রাষ্ট্রপতির স্বাক্ষর চূড়ান্ত হলেই আইনটি কার্যকর হয়ে পড়বে। ভারতের জাতীয় সঙ্গীত (জনগণমন) এর জন্য একই ধরনের শাস্তির বিধান পূর্ব থেকেই নির্ধারিত রয়েছে। পাশাপাশি উগ্র হিন্দুত্ববাদী সরকার ‘বন্দে মাতরম’ শিরকি গানকে ‘জাতীয় গান’ এর মর্যাদা দিয়েছে।

            ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক রাজ্যসমূহে নির্দেশনা প্রদান করা হয় যে, যে কোনও সরকারী অনুষ্ঠানে জাতীয় গান ‘বন্দে মাতরম’ ও জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ উভয়ই পরিবেশন করা বাধ্যতামূলক। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের পূর্বে বন্দ মাতরম শিরকি গানটি পরিবেশন নিশ্চিত করতে হবে বলেও কঠোরভাবে নির্দেশ দিয়েছে হিন্দুত্ববাদী সরকার।

            তথ্যসূত্র:
            1. https://tinyurl.com/2jbsfsms
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X